
অনেক অপেক্ষার পর অবশেষে গতকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে ওয়াল্টনের নতুন অ্যান্ড্রয়েড ফোন ওয়াল্টন প্রিমো জি২ বাজারে আসার। ফেসবুকে ঘোষণা দেয়ার পর অ্যান্ড্রয়েড কথনেও এ নিয়ে পোস্ট প্রকাশিত হয় যেখানে ওয়াল্টন প্রিমো জি২-এর কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হয়।
কিন্তু এরপর থেকেই শুরু হয় পাঠকদের প্রশ্নবাণ। ওয়াল্টন প্রিমো জি১ ভালো নাকি জি২? ওয়াল্টন প্রিমো জি১ আর জি২-এর মধ্যে পার্থক্যটা কোথায়? এই বিষয়টুকু স্পস্ট করতেই ছোট পরিসরে এই পোস্ট প্রকাশিত হচ্ছে।
প্রসেসরের পার্থক্য

- Walton G1 – Mediatek MTK6577 (1.0GHZ Dual Core, Cortex A9)
- Walton G2 – Snapdragon S4 Play MSM8625 (1.2GHZ Dual Core, Cortex A5)
এখন হয়তো অনেকেই ভাবছেন যে, ওয়াল্টন প্রিমো জি২-ই ভালো। কিন্তু এক হিসাবে এটি প্রিমো জি১-এর চেয়ে কিছুটা দুর্বল। MTK6577 গুলো হচ্ছে Cortex A9 Architecture এর সিপিইউ। অন্যদিকে জি২-তে রয়েছে Cortex A5 Architecture এর সিপিইউ। Cortex A5<Cortex A7<Cortex A8<Cortex A9।
অতএব বুঝতেই পারছেন যে, পারফরম্যান্সের দিক দিয়ে জি১ বা MTK6577 এগিয়ে থাকবে। কিন্তু Cortex A5 সিপিইউ থাকাতে এক দিয়ে কিছুটা সুবিধা হবে এবং তা হলো, Cortex A5 এর সিপিইউ গুলো ব্যাটারি কম ব্যবহার করে(Less Power Consumption)। ফলে আপনি জি২-তে জি১ থেকে বেশিই ব্যাটারি লাইফ পাবেন।
জিপিইউ, ক্যামেরা ও ডিসপ্লে

- Walton G1 – PowerVR SGX531,পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, এবং ৪.৩ ইঞ্চি ডিসপ্লে (৮০০X৪০০)
- Walton G2 – Adreno 203.পিছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, এবং ৪.৫ ইঞ্চি ডিসপ্লে (৫৪০X৯৬০)
শুধু জিপিইউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট-এর হিসেবে Adreno 203 হলো PowerVR SGX 531 থেকে একটু উন্নত। কিন্তু একটু আগে যে বললাম Cortex A5 সিপিইউ থাকার কারণে Adreno 203 তার পূর্ণ পারফরম্যান্স দিতে পারবে না। যে কারণে গেমিং এর জন্য PowerVR SGX531 বা জি১-ই ভালো হবে।
ওয়াল্টন জানিয়েছে, Walton Primo G1 ও Walton Primo G2 দু’টি ফোনেই ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা রয়েছে। কিন্তু অনেক জি১ ব্যবহারকারী আমাদের জানিয়েছেন যে, Walton G1 এর ক্যামেরা ৮ মেগাপিক্সেল। ঠিক যেমনিভাবে ওয়াল্টন প্রিমো এফ১-এ ৫ মেগাপিক্সেল ক্যামেরা বলার পরও আমরা পেয়েছি ৮ মেগাপিক্সেল। (প্রিমো এফ১-এর রিভিউ’র জন্য আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকুন।)
অতএব, যারা ওয়াল্টন প্রিমো জি১ কিনে ফেলেছেন, তাদের মন খারাপ করার কিছুই নেই। নতুন জি২-এ ভালো জিপিইউ দেয়ার পরও প্রসেসর তুলনামূলক পুরনো দেয়ার কারণে অন্তত গেমিং-এ ভালো পারফরম্যান্স পাবে জি১ ডিভাইস। অন্যদিকে যদি আপনার ব্যাটারি ব্যাকআপ মুখ্য হয়ে থাকে, তাহলে আপনার জন্য ওয়াল্টন প্রিমো জি২-ই ভালো হবে যেটি আগামীকাল বুধবার থেকে ওয়াল্টনের সব প্লাজা ও ডিস্ট্রিবিউটরের কাছে পাওয়া যাবে বলে।
আপনার পছন্দ কোনটি? ওয়াল্টন প্রিমো জি১ নাকি জি২?

তবে যাই বলেন, আমি G2 থেকে G1 কে আগিয়ে রাখবো কারণ G2 তে ৩জি ভিডিও কল অপশন নেই .. এত দামী সেট কিনবো এটা থাকবে না এটা হতে পারে না তাই আমার কাছে G1 ভালো G2 থেকে ..তবে লেখকে ধন্যবাদ সুন্দর পোষ্ট এর জন্যে ..
ধন্যবাদ আপনার মতামত রেখে যাওয়ার জন্য।
কিন্তু ভাই ওদের ওয়েব সাইটে তো বলা আছে ভিডিও কল অপশন আছে। তাহলে কি ওরা ভুল লিখেছে?
খুব সম্ভবত ওদের সাইটের তথ্য আপডেট করা হয়না। ফেসবুক পেজে ওরা তথ্যগুলো আপডেটেড দিয়ে থাকে।
কাজী ভাই ওরা তো লাল কালারে লিখে দিয়েছে নিচে যে G2 তে ৩জি ভিডিও কল নেই তবে আপনি স্কাইপি. ফিরিঙ্গ বা ভাইবার ব্যবহর করে ভিডিও কল করতে পারবেন এটা শুধু ৩জি সেট কিন্তু ভিডিও কল করতে পারবেন না ৩জি ব্যবহার করে .. নিচে লিংক আছে পড়তে পারেন ওদের দেয়া তথ্যটি ..
আর আমি যতদূর জাততাম প্রথম থেকেই ওরা বলেছিলে G2 তে ভিডিও কল থাকবে না ৩জি ব্যবহার করে .. 🙂
http://waltonbd.com/products/mobile/walton-primo-g2
আমার ধারণা জি২ এর বাস্তব পারফরমেন্স পাওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত পারফরমেন্স তুলনা করতে হলে। তবে তুলনামূলক এই বিশ্লেষনটা ভালই হয়েছে!
আর Cortex A5 প্রসেসর পাওয়ার সাশ্রয়ী হলেও সেটুকু খেয়ে নিতে পারে ০.২ ইঞ্চি বড় স্ক্রিন।
বাস্তবে চেক না করে তো পারফরম্যান্স সম্পর্কে বলা সম্ভব না। কিন্তু প্রসেসর যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর ক্ষমতা অনুমান করে এতটুকু বলা যাচ্ছে আর কি।
ঠিক কিন্তু আমার জানা মতে জি১ এর সিপিইউ- জি২ এর সিপিইউ থেকে ভাল হবে!
অ্যান্ড্রয়েড কথনে ওয়াল্টন প্রিমো জি১ এর রুট করার পদ্ধতি নিয়ে পোস্ট চাই ।
আশা করছি শিগগিরই পাবেন।
ভাইয়া G2 এর ডিসপ্লে (qHD (540*960 Pixels))হবে। http://waltonbd.com/products/mobile/walton-primo-g2
ধন্যবাদ। ঠিক করে দেয়া হলো।
ঠিক বলেছেন Abdallah Bin Mahboob ভাই।
হে হে হে, চকচক করলেই সোনা হয় না 😀
যাক লাফালাফি এখন একটু কমবে, ধন্যবাদ @
সাকিবুল ভাই
পোস্টটি পরার জন্য ধন্যবাদ ! 😛
☻♥☺Thank’s SHOJIB vay……G1 R G2 Er Bisoy gulo niya Alochona korar jonno…..
পোস্ট সাকিবের লেখা। 🙂
o…ok…somossa nay…………Shakib vay o Apnaka Thanks Sundor sundor post korar jonno…….
সমস্যা নাই, যেনে খুসি হলাম যে আমার পোস্ট আপনার ভাল লাগে ! 🙂
Walton primo g1 er naki mmx a110 er camera valo hobe? r kontar flash quality better?
এটা আসলে সঠিক ভাবে বলা যাবে না ! :/
ভিডিও কলের ব্যাপারে একটু বিস্তারিত বললে ভাল হত
Qualcomm Processor এ Aderno GPU ই সবচেয়ে ভাল performance দেয় আর Mediatek and PowerVR থেকেও onek improved. htc,sony etc. মোবাইল সেটে ভাল performance দেখেছি । আর display qhd যা Aderno এর পক্ষেই ভাল performance দেয়া সম্ভব।
আমার ধারণা G1 এর পারফর্মেন্স G2 এর চেয়ে ভালো হবে অন্তত রিভিউ ভিডিওগুলা তাই বলে ( G1 = Qmobile Noir A8 আর G2 = Karbonn A21)। তবে G1 এর UI আমার কাছে বেশ কিছুটা স্লো মনে হইছে একটা jerkiness আছে যেটা Qmobile Noir A8 এর ভিডিওগুলাতেও দেখসি। G2 = A21 এর ভিডিও + রিভিউ সবগুলাতেই এর available ram বেশ কম দেখাইসে যার ফলে Adreno 203 এর পার্ফরমেন্স ভালো হওয়ার কথা হলেও Cortex -A5 এর কারণে খুব বেশি লাভ হয় নি, সব জায়গায় এর Available ram খুব কম লিখসে / দেখাইসে। এক্ষেত্রে আরও আজব ব্যাপার হলো ভিডিওগুলায় দেখালাম Soc Snapdragon S1 !!!
G2 ‘র ডিসপ্লে কিন্তু IPS না, যা বল্লাম সব ভিডিও রিভিু দেইখা, এখন দেখা যাক সত্যিই G1 থেকে অন্তত UI এর দিক থেকে G2 ফাস্ট করতে পারে কিনা ওয়ালটন কিছু ওপটিমাইযেশন করে ।
হ্যান্ডস-অন রিভিউঃ Walton জি১ কখন?
আমাদের হাতে যদি এবং যখন ডিভাইস আসবে, তখন।
দাম / সাইজ বনাম পারফরমেন্স বিচার করলে কোনটা ভাল?
Walton জি-১ ?
মাইক্রমেন্স ১১০ ?
CCC……….ajke W80 set ta dekhlam Bashundhara Cityte, kenar eccha cilo!!! Kintu ekdom upset hoici. ekdom 100% copy of Walton primo. Eita symphony kivabe korlo. arek companyr design puratai copy koira dilo. r kono design khuija pailona. Tai G2 kina nia aslam
vai apnar facebook id ki,add korbo
ভাইদের কাছে আমার প্রশ্ন G2 qHD 540*960 Pixels, কিন্তু G1 8০০X4০০ সেক্ষেত্রে G1 এ কি তাহলে HD প্লেব্যাক করতে প্রবলেম হবে ?
এক কথায় বলতে হলে কোনটা ভালো হবে G1 নাকি G2 ?
Walton মোবাইল কেমন হবে ?
ধন্যবাদ পোস্টার জন্য 🙂 প্রশ্নের উত্তর গুলো জানালে উপকৃত হই ।
সজীব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি 🙁
জি১-এ প্লেব্যাকে প্রবলেম হওয়ার কথা না। কিন্তু সার্বিক বিচারে সম্ভবত জি ২ ভালো। আসলে দু’টোর মধ্যে পার্থক্য খুবই কম তাই এই সিদ্ধান্ত নেয়া বা দেয়া কঠিন।
ধন্যবাদ 🙂
তাহলে জি ২ কিনবো।
জি২ তে কিন্ত 3G ভিডিও কল সাপোর্ট করে না
শুধুমাত্র ইন্টারনেট ভিডিও কল সাপোর্ট করে…
ভাই Symphony W70 নিয়ে একটি রিভিউ দিবেন দয়া করে?
Walton Primo G1 e WCDMA technology ki Citycell RUIM support korbe? aei set e ki Citycell RUIM use kara jabe? kon set e jabe?