
দেশের অ্যান্ড্রয়েড বাজার পুরোপুরিই নখদর্পণে নেয়ার চেষ্টায় থাকা কোম্পানি ওয়াল্টন সম্প্রতি তাদের ফেসবুকে প্রকাশ করেছে নতুন একটি অ্যান্ড্রয়েড ডিভাইসের কথা। N1 নামটি নিশ্চিত করা হলেও আসলে এটি কী ধরনের ডিভাইস সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি ওয়াল্টন। তবে লোকমুখে গুজব রটেছে, গ্যালাক্সি নোট-এর মতোই কোনো ফ্যাবলেট হতে যাচ্ছে এই Primo N1।
ওয়াল্টনের ফেসবুক পেজে বলা হয়েছে, আগামী ১৫ই মার্চেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে নতুন এই ডিভাইসের।
ওয়াল্টন তাদের প্রিমো সিরিজের পাঁচটি ফোনের মাধ্যমে ইতোমধ্যেই অ্যান্ড্রয়েড বাজার বেশ জমিয়ে তুলেছে। যদিও ভারতীয় কোম্পানি মাইক্রোম্যাক্সের ক্যানভাস এইচডি এবং সম্প্রতি নতুন আসা ডিভাইস উমি এক্স ২ সাধারণ মানুষের মধ্যে নতুন চাহিদার সৃষ্টি করেছে, তবুও ওয়াল্টনের ডিভাইসগুলো যথেষ্টই জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে।
দেশের বাজারে প্রথম অ্যান্ড্রয়েড আসে গ্রামীণফোন ক্রিস্টালের হাত ধরে। কিন্তু পরবর্তীতে সিম্ফনি তাদের বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে বাজারটা চালু করে দেয়, যা পরবর্তীতে হাত করে নেয় ওয়াল্টন। ওয়াল্টন সিম্ফনির চেয়ে একটি দিক দিয়ে এগিয়ে রয়েছে আর তা হলো ডেভেলপার সাপোর্ট। ইতোপূর্বে আমরা ওয়াল্টন প্রিমো এফ ১ ডিভাইসের হ্যান্ডস-অন রিভিউতে বলেছিলাম ডিভাইসের ব্রাইটনেস ও মেমোরি স্টোরেজ সংক্রান্ত সমস্যার কথা। ওয়াল্টন এরই মধ্যে সেসব সমস্যা দূর করে ফার্মওয়্যার মুক্তি দিয়েছে। ফার্মওয়্যার ইন্সটলের পদ্ধতি নিয়ে শিগগিরই অ্যান্ড্রয়েড কথনে পোস্ট পাবেন।
ডেভেলপার সাপোর্ট ও নিয়মিত আপডেট চালিয়ে গেলে শিগগিরই দেশের সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড্রয়েড ডিভাইস (কেবল ফোন নয়!) বিক্রেতা হিসেবে নিজেদের স্থান পাকাপোক্ত করে নিতে সক্ষম হবে ওয়াল্টন।

Desher bajare prothom android gp crystal?! Tahole j ami 3yrs age Samsung Galaxy S kinlam oita ki dheu tin?!
গ্যালাক্সি এস কেবল বাংলাদেশে রিলিজ হয়নি। ক্রিস্টাল আর সিম্ফনি/ওয়াল্টনের ডিভাইসগুলো কেবল বাংলাদেশে রিলিজ হয়েছে। আমার পয়েন্ট ছিল দেশীয় অ্যান্ড্রয়েড ফোন।
সহজ point সবাই বুঝতে পারেনা….
যাক after sales service. নতুন Androit phone merketing এর প্রসারে ভূমিকা রাখবে……
Dude, GP crystal was only meant for Bangladeshi market.
Samsung is for worldwide people.
micromax k Strong Condition e Market e Enter korte Deya Uchit Silo…
মাইক্রোম্যাক্স একটা ধড়িবাজ কোম্পানী যারা ক্রেতাদের অনেকটাই নিগৃহীত করে, আফটার সেলস সাপোর্ট নাই, এমনকি দেশে তাদের অফিসিয়াল সেন্টারের ঠিকানাটাও জানিয়ে দেওয়াটা প্রয়োজন মনে করে না, ফেসবুকে শত শত লোকের কমেন্ট, কোশ্চেনের পরও কোন উত্তর দেয় না। মার্কেটে সেটের উচ্চ চাহিদা দেখে সংকটের নাম দিয়ে সুকৌশলে আনঅফিসিয়ালী দাম বাড়িয়ে দেয়(ক্যানভাস ২ পনের হাজার থেকে আঠার হাজার টাকায়)
: এসব খেপমারা ইন্ডিয়ানদের ভালমত বাশ দেওয়া উচিত আমাদের। পাকিস্তানে ক্যানভাস টু কিউমোবাইল নয়ের নামে পরিচিত।
ওয়ালটনের উদ্যোগটা আসলেই প্রসংশনীয়। মাত্র চার মাস ও হয়নি প্রিমো ফোনগুলো বাজারে এসেছে, এর মধ্যেই তাদের সাপোর্ট ডেভেলপার গ্রুপ তৈরী হয়ে গিয়েছে, রম আপডেট দিচ্ছে। আমার মনে হয়েছে, শেষদিকে সিম্ফনী অ্যান্ড্রয়েড নিয়ে ডেসব ভূল করেছে(সিম্ফনীর বেশিরভাগ অ্যান্ড্রয়েডই সিঙ্গেলকোর প্রসেসরের সর্বোচ্চ ১ গিগাহার্জের এমটিকে প্রসেসর, তারউপর w সিরিজের একটা ফোন এনেছিল যার মাত্র ১ গিহা সিঙ্গেল কোর প্রসেসর ৫১২ রেম, অ্যামলেড স্ক্রীণ অথচ খুব কম পিপিআই আর দাম ছিল গগণচুম্বী ১৯ হাজার টাকা !!! সেটটা যেমন সুপার ফ্লপ, ২০১২ শেষদিক থেকে সিম্ফনীও ওভারঅল ফ্লপ কারণ ওয়ালটনের স্বল্পমূল্যের ডুয়েলকোর ও ভাল বিল্ড কোয়ালিটির প্রিমোদের সাথে পাল্লা দিতে পারেনি )
অভিনন্দন স্বদেশী ওয়ালটনকে।
আশা করি ওয়ালটন তার ভুলগুলো সুধরে আরো ভালো কিছু উপহার দিবে তবে আমি প্রতিদ্বন্দী চাই .. কারণ প্রতিদ্বন্দী হলে আমরা কিছু ভালো সেট পাবো আর প্রতিদ্বন্দী না থাকলে যা খুশি তাই দাম আর যা ইচ্ছে তাই দিয়ে দিবে সেটগুলোতে ..
আমি নিজেও বুঝতে পারছিনা তারা কিসের বা কেমন সেট এর কথা বলছে।
তবে গতকাল রামপুরার হাজীপাড়ার ওয়াল্টন সেন্টার এ যেয়ে একটা অদ্ভুত কথা শুনে আসলাম।প্রিমো আর১ এবং জি১ নাকি আর মার্কেট এ আসবেনা।জানতে চাইলাম কেনো……কিন্তু কোনো উত্তর পেলাম না।এটা কোনো কথা?
এরকম হওয়ার কথা না। আমরা জিজ্ঞেস করে দেখবো।
সজীব ভাই এটার দাম কি জি ২ থেকে বেশি হবে ?
এটা কি অনেকটা Samsung Note 2 এর মত হবে ?
দাম অবশ্যই অনেক বেশি হবে।
ওস্তাদ সেইদিন তো UMI X2 দেখে মাথা খারাপ এইবার আরো দুইটা লিংক দিচ্ছি তার মধ্যে ৫.৭ ইঞ্চি যেটা সেটা ভারতে বাজারে ১৫০০০ রূপি .. এখন আপনি খুজেঁ বের করেন কমেন হবে জানান আমাদেরকে ..
আর যেহেতু ভারতের বাজারে এইসব সেট আসতেছে সুতরাং বাংলাদেশ বৈধ হোক আর অবৈধ হোক আসবেই .. আমি মনে করি .. ধন্যবাদ ভাইয়া .. 🙂
http://www.gsmarena.com/blu_quattro_5_7_hd-5283.php
http://www.gsmarena.com/blu_quattro_4_5_hd-5282.php
ওহ আরো একটা দিচ্ছি লিংক জানাবেন কিন্তু ভাইয়া মাথা খারাপ হবার জোগাড় এখন .. 😛
এটাও ভারতে রিলিজ হবে UMI X2 এর পর পরেই মনে হয় ..
http://www.gizchina.com/2013/03/04/iocean-x7-first-hands-on/
Walton er official fb page er link plz