
ওয়াল্টন সম্প্রতি জানিয়েছে, আগামীকাল থেকে তাদের নতুন অ্যান্ড্রয়েড ব্যাচের শেষ ফোন Walton Primo G2 পাওয়া যাবে বসুন্ধরা সিটির শোরুমে। পরদিন বুধবার থেকে সারাদেশের ওয়াল্টন প্লাজা ও ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে নতুন এই ফোনটি কিনতে পারবেন ক্রেতারা।
মাত্র ১২,৫৯০ টাকা মূল্যে ওয়াল্টন তাদের প্রিমো জি২ ডিভাইসে দিচ্ছে ৪.৫ ইঞ্চি ডিসপ্লে যার রেজুলেশন 540*960 পিক্সেল। ডুয়েল-সিম সুবিধাসম্পন্ন এই ফোনে থাকছে ১.২ গিগাহার্জ কোয়ালকম স্ন্যাপড্রাগন এস৪ প্রসেসর ও ৫১২ মেগাবাইট RAM. তবে গ্রাফিক্স প্রসেসিং-এর জন্য এতে দেয়া হয়েছে অ্যাড্রিনো ২০৩।
অ্যান্ড্রয়েড ৪.০.৪ আইসক্রিম স্যান্ডউইচ চালিত এই ডিভাইসে ইন্টারনাল মেমোরি দেয়া হয়েছে ৪ গিগাবাইট। আলাদা মেমোরি কার্ড স্লটে একে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। কেনার সময়ই ৮ গিগাবাইটের আরেকটি মেমোরি কার্ড ফ্রি দিচ্ছে ওয়াল্টন।
ক্যামেরার দিক দিয়ে এর পেছনে রয়েছে ৫ মেগাপিক্সেল অটো-ফোকাস ক্যামেরা ও সামনে ভিজিএ ক্যামেরা। তবে এই ফোন ৩জি ইন্টারনেট সাপোর্ট করলেও ৩জি ভিডিও কলিং সাপোর্ট করবে না বলে ওয়াল্টনের অফিসিয়াল ফেসবুক পেজ সূত্রে জানা গেছে।
1800mAh ক্ষমতার ব্যাটারিসহ ওয়াল্টন প্রিমো জি২ ডিভাইসে অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে জিপিএস, এ-জিপিএস, ওয়াই-ফাই ডিরেক্ট, ব্লুটুথ ৩.০, অ্যাক্সেলেরোমিটার/ জাইরোস্কোপ/ গ্র্যাভিটি সেন্সর, প্রক্সিমিটি ও অ্যামবায়েন্ট লাইট।
কেউ ওয়াল্টন প্রিমো জি২-এর জন্য অপেক্ষা করে আছেন? ওয়াল্টনের সবগুলো প্রিমো ফোনের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি পছন্দনীয়?
ওয়াল্টন প্রিমো এফ১ আমাদের হাতে এসেছে। হ্যান্ডস-অন রিভিউ-এর জন্য ফেসবুক পেজের সঙ্গেই থাকুন।

আগামীকালতো বসুন্ধরা সিটি বন্ধ ।(সাপ্তাহিক ছুটি) তাহলে কাল বসুন্ধরা সিটিতে কিভাবে পাওয়া যাবে?
আল্লাহই জানেন। ওদের পেজে তাই বললো। আর কোনো কমেন্টের উত্তরও দিতে দেখছি না।
আগামিকাল দুপুর ১২ টার পর মার্কেট খোলা থাকবে।
Skype Diya ki Video call jaba na? alton G1 & G2 Damer Dik Diya Same holo ki vaba? Ektu bolban?
স্কাইপ বা অন্য যে কোনো ইন্টারনেট-নির্ভর মাধ্যমে ভিডিও কল করা যাবে। কেবল ৩জি টু ৩জি যেই ভিডিও কলের কথা বলা হচ্ছে সেটাই সম্ভব নয়।
o……somossa nay……….Skype A holay hoba…..Kintu Price Ta same holo ki kora bujta parlam na…..,,,mona hoy 3g To 3g call Support na korar jonno R G2 phone Er Casing Ta mona hossca Base Valo na…..
ডিভাইস হাতে না পেয়ে তো আসলে মন্তব্য করা কঠিন।
Vaia onek din dhore opekkha kortechi j walton G2 mobile ta kinbo but ata 3g to 3g call support korena sune monta e kharap hoye gelo, vai apni ki 100% sure j ata 3g call support kore na???? Please ans.
Amaro to ektay Prosno Hossca Price Ta Same holo ki vaba? hardware A Kicu parthokko rakhaca G1 Er thaka G2//,,,But Only 100 taka Diffarent……..SHAJIB vay Ektu bolban Bisoy ta ki?
কবে পাব ওয়াল্টন প্রিমো এফ1 এর রিভিউ???? অধীর আগ্রহে অপেক্ষা করছি……..
বৃহস্পতিবারের মধ্যে প্রকাশ করার আশা করছি।
ধন্যবাদ
থ্রিজি কলিং সাপোর্ট না থাকা ব্যাপারটা আমার কাছে ঠিক পরিষ্কার না। অনেক সনি বা এইচ টি সি ফোনে তো ডিরেক্ট থ্রিজি কলিং নাই, থার্ড পার্টি অ্যাপ্স ছাড়া কল করা যায় না। জি ২ এর ক্ষেত্রে ব্যাপারটা এরকমই তো নাকি??
থার্ড পার্টি দিয়ে ভিডিও কলিং কথাটা বললে অনেক কমপ্লিকেটেড হয়ে যায় ব্যাপারটা। কারণ, স্কাইপও একটি থার্ড পার্টি ভিডিও কলিং সার্ভিস অথচ এটা ২জি নেটওয়ার্কেও কাজ করে। তবে হ্যাঁ, অনেক সনি/এইচটিসিতে যেমন ৩জি কলিং সুবিধা নেই এখানে ব্যাপারটা তেমনই।
জিএসএম এরিনা এর মতো আামাদের কি কোন ওয়েব নাই যেখানে সব কোম্পানীর মোবাইল সেট এর তুলনা করা যায়। সিম্পনির আছে তাবে সেটায় শুধু তাদের সেট্রে তুলনা করা যায়।
ভাই এত কষ্ট করে টাকা খরচ করে কিনবো তো ৩জি ভিডিও কল ছাড়া কিনবো কেন ..আমি এটাই বুঝি না ওয়ালটন কেন সেটটিতে ৩জি ভিডিও কল দিলো না ..:(
তার থেকে R1, G1, F1 ভালো আমি বলবো আর যাই হোক ৩জি ভিডিও কল সুবিধা আছে ..
আপনি কি নিশ্চিত? এফ ১ -এ কিন্তু আমি বিল্ট-ইন ভিডিও কলের অপশন পাইনি।
http://waltonbd.com/products/mobile/walton-primo-f1
নিশ্চিত না হয় কেমনে বলেন ওদের ওয়েবসাইটে তো লিখেছে প্রথম লাইন —
Specification:
Sim: Dual Sim(WCDMA+GSM), Dual Standby, 3G Support with Video Calling
ওরা ওদের সাইটের তথ্য আপডেট করে না। আর ফেসবুকে তো কিছুদিন পরপরই আপডেট দেয়।
কি জানি ভাই এমন কনফিউশন সেট না কেনাই ভালো .. ওদের আইটি এত আপডেট পারসন নেই থাকলে এমন ভুল বা এমন কাজটা হতো না .. আমাদেরকে চাকরি দিলেই পারে .. 🙂
Walton primo G1 & G2 দুইটারই হ্যান্ডস অন রিভিউ চাই ।
আমার মতে ওয়ালটন জি১ সব থেকে ভালো।
bhaia primo g2 er kono hands on review diben ki?
Walton Primo G1 & G2 দুইটারই হ্যান্ডস অন রিভিউ চাই।