বাংলাদেশ পাইরেসির দেশ। শুনতে যতই খারাপ লাগুক, সফটওয়্যার পাইরেসির দিক দিয়ে বাংলাদেশ তালিকার বেশ উপরের দিকেই আছে। আর থাকবেই না বা কেন, এ দেশে হাজার হাজার টাকা দিয়ে সফটওয়্যার কেনার সামর্থ্য খুব কম মানুষেরই আছে। আর সামর্থ্য থাকলেও ৫০ টাকায় সিডি পাওয়া গেলে ৫০০০ টাকা খরচ করে সফটওয়্যার কেনা খুব একটা বুদ্ধিমানের কাজ মনে হয় না। আর এমন পরিস্থিতির ব্যতিক্রম আমিও নই। বলতে বাধা নেই, এ পর্যন্ত যত সফটওয়্যার আর গেমস দোকান থেকে কিনেছি, সবই পাইরেটেড। অর্থাৎ, আমি টাকা দিয়ে কিনেছি ঠিকই, কিন্তু গেমের ডেভেলপার সেখান থেকে এক পয়সাও পাননি।

দু’সপ্তাহ আগে গুগল প্লে স্টোরে ২৫ বিলিয়ন অ্যাপ্লিকেশন ডাউনলোড উপলক্ষ্যে ৭৫% ছাড়ের খবর প্রকাশিত হয় অ্যান্ড্রয়েড কথনে। আর দশজনের মতোই আমিও বিভিন্ন পেইড গেমস বা অ্যাপ্লিকেশনগুলোর ক্র্যাকড এপিকে ফাইল ডাউনলোড করে ব্যবহার করে থাকি। কিন্তু সেদিন গুগল প্লে স্টোরে ঘোরাঘুরির সময় মনে হলো, এতো কম দামে এসব অ্যাপ্লিকেশন যখন কেনাই যায়, তখন কী দরকার ডেভেলপারদের কষ্ট করে তৈরি করা অ্যাপ্লিকেশন বা গেমটি অবৈধভাবে ডাউনলোড করার? হ্যাঁ, ফটোশপ বা আফটার ইফেক্টস-এর মতো ৫০০-৬০০ ডলারের সফটওয়্যার কেনার সামর্থ্য নেই, কিন্তু প্লে স্টোরের ২৫ সেন্ট, ৫০ সেন্ট, ৯৯ সেন্ট ইত্যাদি দামের অ্যাপ্লিকেশনগুলো কেনার সামর্থ্য তো আছে। ছাড়ে ২৫ সেন্টের অ্যাপ্লিকেশন বা গেমগুলোর দাম পড়েছে মাত্র ২০ টাকা করে। আর ছাড় ছাড়া অন্যান্য সময় অ্যাসফাল্টের মতো গেমগুলো বিক্রি হয় মাত্র ০.৯৯ ডলারে যা বাংলাদেশি টাকায় ৮০ টাকা। তো সেদিন মনে হলো, মাত্র ২৫ সেন্টেই যখন বিক্রি হচ্ছে, কিনেই দেখি কেমন লাগে।
প্রথম কেনা
আগেই বলেছি, টাকা দিয়ে সিডি কিনলেও সেগুলো পাইরেটেড ছিল। তা সফটওয়্যারই হোক আর গেমসই হোক। তাই গুগল প্লে থেকে কেনা গেমটিই ছিল আমার কেনা প্রথম গেম যা সত্যি সত্যিই “কিনেছি!” ছাড় উপলক্ষ্যে মাত্র ২৫ সেন্টেই এয়ার কন্ট্রোল নামের বেশ মজাদার একটি গেম কিনে ফেললাম।
এয়ার কন্ট্রোল যেই ধরনের গেম, ঠিক একই ধরনের একটি গেম ব্রাউজারে খেলেছিলাম অনেক আগে। তাই জানতাম এই গেমটা কিনলে টাকাটা জলে যাবে না; যায়ও নি। এতোটাই অ্যাডিক্টিভ গেম এই এয়ার কন্ট্রোল, যে একবার শুরু করলে ছাড়তেই পারবেন না। তবে এয়ার কন্ট্রোল নিয়ে রিভিউ অন্য কোনোদিন। এখন আসুন দেখি কিছু স্ক্রিনশট।
আপনারা জানেন যে, গুগল প্লে থেকে কিছু কিনতে হলে গুগল ওয়ালেট নামে গুগলের একটি সেবা ব্যবহার করতে হয়। গুগল ওয়ালেটে আপনি আপনার ভিসা, মাস্টারকার্ড বা আমেরিকান এক্সপ্রেসের লোগো-সম্বলিত ক্রেডিট বা ডেবিট কার্ড অ্যাড করে নিতে পারবেন। ফলে প্রতিবার কোনো কিছু কেনার সময় আপনাকে বারবার কার্ডের ইনফরমেশন দিতে হবে না। বাংলাদেশে অনেকেরই ভিসা বা মাস্টারকার্ডের কার্ড নেই, আমারও থাকতো না, কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ওডেস্কে কাজ করার সুবাদে “পেওনিয়ার” নামের একটি কোম্পানি মাস্টারকার্ড (ডেবিট) ইস্যু করেছে। এটি দিয়েই আমি যাবতীয় ডোমেইন ও অনলাইন পেমেন্টের কাজ করি। তাই ভাবলাম, এটা দিয়েই গুগল ওয়ালেট সেটআপ করি।
গুগল ওয়ালেট সেটআপ করা বেশ সহজ ছিল। ওয়ালেট সেটআপ করার পরপরই প্লে স্টোর থেকে এয়ার কন্ট্রোল গেমের গুগল প্লে পেজে গেলাম। ছাড় থাকায় দাম দেখাচ্ছিল ২৫ সেন্ট। (এখন দাম হয়ে গেছে ৩.১৯ ডলার) তাই দেরি না করে কিনে ফেললাম। কম্পিউটার থেকে কেনার পর মোবাইলে ইন্টারনেট চালু করলাম। কিছুক্ষণের মধ্যেই গেমটি ডাউনলোড হয়ে গেল।
প্রথমবার অ্যাপ্লিকেশনটি চালু করার পর লাইসেন্স ভ্যালিডেশন চাইলো। ইন্টারনেট চালু করা ছিল বিধায় নিজে নিজেই লাইসেন্স ভ্যালিডেট হয়ে গেল। এরপর গেমটি খেলার পালা!

তবে এয়ার কন্ট্রোল গেম নিয়ে রিভিউ পরে কোনো একদিন দিবো। গেমটি এতোটাই মজার যে, এটি নিয়ে আলাদা একটি পোস্ট হওয়ার দাবি রাখে।
শেষ কথা
গেম কিনে খেলার মধ্যে একটি বড় সুবিধা আছে। তা হলো এপিকে ফাইলের জন্য খোঁজাখুজি না করা আর বারবার ফাইল পিসি থেকে মোবাইলে ট্রান্সফার করার দরকার না পড়া। অবশ্য কিছু টাকা বাঁচাতে গেলে কিছু ঝামেলা তো পোহাতে হয়ই। তবুও যাদের সামর্থ্য বা সুবিধা আছে, বিশেষ করে যাদের পেওনিয়ার কার্ড আছে, তাদের আমি অনুরোধ করবো কমদামী এই অ্যাপ্লিকেশন বা গেমগুলো সম্ভব হলে কিনে খেলতে। এগুলো আপনার সামর্থের বাইরে নয়। আপনি যেমন আয়ের জন্য কাজ করছেন, কেউ একজন তেমনি আয়ের জন্যই গেমগুলো তৈরি করেছেন। সম্ভব হলে তাদের সেই প্রাপ্য থেকে বঞ্চিত না করাটাই বোধহয় ভালো। 🙂
গুগল প্লে স্টোর থেকে কখনও কোনো অ্যাপ্লিকেশন বা গেমস কিনেছেন? যদি কার্ড থাকে আপনার, তাহলে কি কিনতেন? মন্তব্যের ঘরে আপনার মতামত জানান।



card thakle kintam
আমি কিনতে চেয়েছিলাম বাট পিসি থেকে কেনার কোন অপশন পাচ্ছিলাম না কারন কেনাতে চেয়েছিলাম আরেক জনের দিয়ে। আমারটায় আজকে ডলার এসেছে 🙁
হুম, আরেকজনের জন্য কিনে দেয়া যায় না। গিফট কার্ড অপশন আনছে দেখলাম কিন্তু তা ভার্চুয়াল না।
আমিও আমার ওডেস্ক মাস্টার কার্ড দিয়ে একটা সফটওয়্যার কিনেছি 😀
কোনটা কিনলেন?
vai je game ta load korsen ta amader den..amra use kore deki kemon moja…..amar visa card ase…..ki vabe kinbo…..?
https://play.google.com/store/apps/details?id=dk.logisoft.aircontrolfull এখানে গিয়ে পারচেস বাটনে ক্লিক করুন। প্রথমবার গুগল ওয়ালেট সেটআপ করতে হবে। এরপর এমনিতেই কিনতে পারবেন।
আমার জানামতে অতিশিঘ্র তারা লোকাল ডেবিড/ক্রেডিট কার্ডের সমর্থন দিতে যাচ্ছে।
তাই নাকি? তাহলে তো দারুণ হবে! এ ব্যাপারে আরও বিস্তারিত কোথায় জানতে পারি?
আমরা যারা ওডেস্কে কাজ করি তারা তারা কীভাবে কিনতে পারি? কোন ধরনের ব্যাংক একাউন্ট খুললে এপ কেনা যাবে, জানালে খুব ভাল হত যদি৷
পেওনিয়ার মাস্টারকার্ড আনলে অ্যাপ্লিকেশন কেনা যাবে। ওডেস্ক থেকে পেওনিয়ার মাস্টারকার্ড কীভাবে আনতে হয় তা জানতে নেটে সার্চ করুন।
আমি কিনতে গিয়েছিলাম। পরে পেমেন্ট সমস্যার কারণে কিনতে পারিনি।
পেমেন্ট সমস্যার কারণেই অনেকে অ্যাপ কিনতে চাইলেও পারেন না।
ভাই অািম েতা িসঙাপুর িকনেত পারিছ.
েদেশ িক মাস্টার কােডর ববহার করা যায় না?
দেশে মাস্টারকার্ড ব্যবহার না করা গেলে আমি কিনলাম কী করে?
ভাই অেনেক িলখেছ িকনেত পারেছ না.তাই বলিছ?
This game is really awesome…if u start once u will need to play at least for 15 minute!
১৫ মিনিট? আমি তো আধাঘণ্টা-এক ঘণ্টার আগে বন্ধ করতে পারি না। 🙁
পোস্ট আমি আজ পড়লাম। গুগল প্লে স্টোর যখন ছার দিয়েছিল তখন আমি কয়েকটা app কিনে রেখেছিলাম। আমার device অবস্স wallet app দেখায় না। লোকেশন এর কারণে app disabled। আমি একটা american credit card দিয়ে কিনেছিলাম। লোকেশন-এর কারণে কোনও সমস্যা হয় নাই। কার্ড তথ্য দিলাম নিয়ে নীল। কিনেছিলাম- Horn, Asphalt 7 Heat, dark knight rises, HD widgets, Sketch book pro. সবচেয়ে ভাল লেগেছে যে, আপনার ভাল না লাগলে আপনি ১৫ মিনিটের মাঝে app ফেরত দিতে পারবেন। টাকা ফেরত চলে আসে। আর যদি device কোনও ইস্যু না হয় তো আপনি আপনার সব ডিভাইস-এ App ইন্সটল করতে পারবেন। অন্য অপ্শন-এর মধ্যে আছে যে বাইরে গুগল প্লে কার্ড পাওয়া যায় যেমন মোবাইল প্রিপেড কার্ড। ওই স্ক্র্যাচ কার্ড নাম্বার যদি আপনি পান তো সেটা ইনপুট করলে আপনার প্লে credit আসবে। ১৫ ডলার আর ২৫ ডলার মূল্যের কার্ড পাওয়া যায়। আপনি আপনার বন্ধুকে কিনে নাম্বার আপনাকে পাঠিয়ে দিতে বলতে পারেন। আর সিটি ব্যাঙ্ক এর আমেরিকান এক্সপ্রেস কার্ড কাজ করার কথা। ও গুগল প্লে ক্রেডিট পেমেন্ট সিস্টেম কে REDEEM হিসেবে দেখায় প্লে স্টোর। আমার জেলী বীন device এ REDEEM আছে কিন্তু জিন্জার ব্রেড -এ নাই। আইসিএস এর কথা জানি না।
সেই বাইরের কার্ড কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না। সম্প্রতি অনলাইনেও গিফট কার্ড কেনা যায় শুনেছি কিন্তু সেই কার্ড নিজের অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাকাউন্টে এখনও ব্যবহার করা যায় না। এগুলো নিয়ে গুগল এখনও এক্সপেরিমেন্ট করছে।
কাল কেনার চেস্টা করেছিলাম , কিন্তু ভিসা কার্ড নাই তাই পারলাম না ,
আমেরিকান এক ফ্রেন্ডের কার্ডদিয়ে কেনার চেস্টা করেছিলাম দিল না 🙁
আরেকজনের কার্ড দিয়ে করা কিন্তু রিস্কি। কারণ কার্ড অ্যাকাউন্টের সঙ্গে লিংক করে তারপর কিনতে হয়।
can I buy application to use local visa , muster or amex card?
MasterCard/Visa সাপোর্টেড হলে পারবেন।
I used master debit card and Visa credit card but I could not registration. through “Your instrument is not valid” massage.
Pls. help me
ঠিক বুঝলাম না। আপনারটা দিয়ে কি অনলাইনে কেনাকাটা করা যায়? মানে বাইরের সাইটগুলোয় যেমন ডোমেইন-হোস্টিং ইত্যাদি? আমার কার্ড যদিও ডেবিট, আমারটায় তো কোনো সমস্যা করলো না। ক্রেডিট কার্ড তো আরও আগে নেয়ার কথা।
That I know you can’t any online transection with local credit card. And my credit & debit card from local. May be for this reason I could not finish registration. If have any suggestion, pls provide me.
আমার ও সব কিছুই পাইরেটেড কিন্তু, programming সম্বন্ধ্যে জানার পর আমার ইচ্ছা সাধ্যের মদ্ধে হলে কিনে ব্যাভার করব
my hand set >>>>sony xperia s<<<< কিভাবে ROOT করবো? আর ROOT করলে কি JELLY BEAN করা যাবে কি? plzzz admin help me………..
” connection failed ” Retry
কিছু দিন ধরে আমি আমার htc handset and
Ainol Novo 7 Venus Tablet এ Google play store এ এই মেসেজ টি আসে। আমি কোনো
ভাবেই Google play store ঢুকতে পারছি না। কিন্তু আমি অনলাইন বাকি সব কাজ
করতে পারছি।এখন আমি কি করতে পারি ?
Brac Bank Master Card (Debit Card) die purchase kora jabena?
Bhaya apnar gmail id ar password ta dinn game gula amraO kheli 😛 LOL
Gift Card Sell In Bd
http://itunesgiftcardbd.com
ভাই আমি use করি lenovoA1000 (its5.0 lolipop)4inch display কিনতু এটা farmaroot.kingroot.iroot. দিয়ে রুট করার চেস্তা করলাম কিন্তুু কাজ হল না এখন. Android kothon এ দেক্লাম কিন্তুু লেনভ স্মার্টফোন a1000 এর কুন রুট টিউটোরিয়াল. ণেই প্লিজ দাদা।ভাইআ আমাকে এক্তু হেল্প করুন কিভাবে আমিLenovo A1000 lolipop5.0 কে রুট করব. Help me plz plz plz plz
ভাই আমিও সেইম প্রবলেমে আছি কাল থেকে,,অন্য সব জায়গায় নেট চলে, শুধু প্লেস্টোর আর ইউটিউবে কমেন্ট ও সাবস্ক্রাইব করা যাচ্ছে না,,লেখা ওঠে কানেকশন ফেইলড,, ভাই আপনি কি সমাধান পাইছেন? ? পাইলে প্লিজ আমাকে এই নাম্বরারে একটা মিসকল দিয়েন, প্লিজ ভাই।
01869510882
আমার ভিসা ক্রেডিট কার্ড আছে আমি কি কিনতে পারবো
If it has international payment gateway open then you can. You’ll need to endorse your passport first.
Thanks