অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ৪.৪-এর নামকরণ হলো “কিটক্যাট”

কিটক্যাট

গুগলের হেডকোয়ার্টারের সামনে ইতোমধ্যেই সগৌরবে দাঁড়িয়ে গেছে অ্যান্ড্রয়েড কিটক্যাট!

গুগলের ক্রোম এবং অ্যান্ড্রয়েড বিভাগের প্রধান সুন্দর পিছাই অনেকটা হঠাৎ করেই আগামী অ্যান্ড্রয়েড সংস্করণের নাম উদ্বোধন করলেন। সম্প্রতি গুগল প্লাসে তিনি অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের অফিসিয়াল নাম “কিটক্যাট” বলে নিশ্চিত করেছেন।

এর আগে গুগলেরই একাধিক সূত্রে জানা গিয়েছিল, অ্যান্ড্রয়েড ৫.০-এর কোডনেম হবে কি লাইম পাই। কিন্তু K অক্ষর দিয়ে কি লাইম পাই-এর বদলে কিটক্যাট নাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল। আর সংস্করণের নম্বর ৫.০-এর বদলে ৪.৪ করা হয়েছে।

অর্থাৎ, আপনার অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণের নাম হবে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট।

(আরও পড়ুনঃ ভিডিওঃ ভুলবশত নেক্সাস ৫-এর ভিডিও ফাঁস করলো গুগল নিজেই!)

কিটক্যাটঅ্যান্ড্রয়েড পার্টনারশিপের ডিরেক্টর জন ল্যাগারলিং বিবিসিকে জানিয়েছেন, গুগল প্রথমে কি লাইম পাই নাম ঠিক করে রাখলেও পরে কিটক্যাট নাম নিশ্চিত করেছে কারণ, খুব কম সংখ্যক মানুষই “কি লাইম পাই”-এর স্বাদ জানেন। অন্যদিকে কিটক্যাট প্রায় সবাই কখনো না কখনো খেয়েছেন। সাধারণ মানুষের আরও কাছে যেতেই গুগল কিটক্যাট নামটি পছন্দ করে।

কিটক্যাট শব্দটি নেসলে’র তৈরি চকলেট ক্যান্ডিবারের নাম যেটি যুক্তরাষ্ট্রে হারশে’র লাইসেন্স করা। গুগল কিটক্যাট নামটি তাদের অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণে ব্যবহার করার অনুমতির জন্য নেসলে’র সঙ্গে যোগাযোগ করলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সবকিছু নিশ্চিত হয়ে যায়। আর তারপরই আনুষ্ঠানিকভাবে কিটক্যাট নামটি উদ্বোধন করা হয়।

এই উপলক্ষ্যে গুগলের অ্যান্ড্রয়েড ওয়েবসাইটে আলাদা পেজও খোলা হয়েছে যেখানে কিটক্যাটের পাশাপাশি অ্যান্ড্রয়েডের আগের সংস্করণগুলোর নাম সম্পর্কেও তথ্য আছে। গুগল শুরু থেকেই অ্যান্ড্রয়েডের সংস্করণের নাম ডেজার্টের নামের সঙ্গে মিলিয়ে রেখেছে যা বর্ণমালার ক্রমানুসারে সাজানো। এবারও তার ব্যতিক্রম হয়নি।

কিটক্যাটনতুন এই অ্যান্ড্রয়েড সংস্করণ কবে নাগাদ আসতে পারে তা নিয়ে কোনো তথ্য জানানো হয়নি। তবে অ্যান্ড্রয়েড কিটক্যাটকে প্রোমোট করতে নেসলে হয়তো অ্যান্ড্রয়েড শেপের কিটক্যাট বাজারে ছাড়তে পারে (যদিও সেগুলো পৃথিবীর এ প্রান্তে আসবে কি না সন্দেহ আছে!)।

অ্যান্ড্রয়েড কি লাইম পাই এর বদলে কিটক্যাট নাম নিয়ে আপনার কি অভিমত?

39 Comments

  1. Mir Omor Farhad Sep 4, 2013
  2. মোস্তাফিজার শাকিল Sep 4, 2013
  3. Imtiaz Ahmed Sep 4, 2013
  4. Ðidarúl Älam Sep 4, 2013
  5. Mohammad Iqbal Hossain Sep 4, 2013
  6. Bijoy Kundu Sep 4, 2013
  7. Ebadot Hossen Anik Sep 4, 2013
  8. Solaiman Alam Sep 4, 2013
  9. atafko Sep 4, 2013
  10. Monoar Uddin Ahammed Sep 4, 2013
  11. A.I.Sajib Sep 4, 2013
  12. Akib Sep 4, 2013
  13. Faravi Sourav Sep 4, 2013
  14. Nazmul Hasan Sohag Sep 4, 2013
  15. walton x1 Sep 4, 2013
  16. Odrishho Sazib Sep 4, 2013
  17. Rasel Ahmed Sep 4, 2013
  18. A.I.Sajib Sep 4, 2013
  19. Mohammad Shamim Hossain Sep 4, 2013
  20. nobody Sep 4, 2013
  21. Afzal Hossain Shourav Sep 4, 2013
  22. Afzal Hossain Shourav Sep 4, 2013
  23. Afzal Hossain Shourav Sep 4, 2013
  24. Afzal Hossain Shourav Sep 4, 2013
  25. Asif Rafi Sep 4, 2013
  26. walton x1 Sep 5, 2013
  27. Baharur Rahman Linkon Sep 5, 2013
  28. nobody Sep 5, 2013
  29. RakibulHasan Sep 7, 2013
  30. RakibulHasan Sep 7, 2013
  31. Sheikh Shourov Sep 7, 2013
  32. Afrina Khanam Sep 7, 2013
  33. Firelectoboy Onob Sep 7, 2013
  34. Firelectoboy Onob Sep 7, 2013
  35. Baharur Rahman Linkon Sep 7, 2013
  36. Baharur Rahman Linkon Sep 7, 2013
  37. Antora Sarkar Sep 8, 2013
  38. Afzal Hossain Shourav Sep 8, 2013
  39. Shagor Shikder Sep 8, 2013