
অ্যান্ড্রয়েড ৪.১ সংস্করণের নাম যে জেলি বিন তা তো সবাই জানেন। নেক্সাস ৪ ও নেক্সাস ১০-এর সঙ্গে আসা ৪.২-এর নামও জেলি বিনই রাখা হয়েছে। এবার গুগল রিলিজ দিতে শুরু করেছে অ্যান্ড্রয়েড ৪.২.২ আপডেট। প্রাথমিকভাবে কেবল নেক্সাস ৭ আর নেক্সাস ১০ ডিভাইসগুলোই এই আপডেট পাচ্ছে বলে জানা গেছে।
সূত্র জানিয়েছে, অ্যান্ড্রয়েডের এই নতুন আপডেটে চোখে পড়ার মতো তেমন কিছুই নেই। বেশিরভাই “স্ট্যাবিলিটি ইমপ্রুভমেন্ট” ও বাগ ফিক্স। অর্থাৎ, যেসব বিষয়ে পরিবর্তন আনা হয়েছে তার বেশিরভাগই আপনার চোখেই পড়বে না। তবে ব্যবহারকারীরা জানাচ্ছেন, যাদের নেক্সাস ডিভাইস অ্যান্ড্রয়েড ৪.২-এ আপডেট করা পর বারবার রিস্টার্ট নিচ্ছিল, সেসব ডিভাইস নতুন আপডেট ইন্সটল হওয়ার পর ঠিক হয়ে গেছে।
অ্যান্ড্রয়েড ৪.২.২ সংস্করণে ছোটখাটো কিছু পরিবর্তন রয়েছে যেগুলো ব্যবহারকারীর চোখে পড়বে। তবে এটি কেবল নেক্সাস ব্যবহারকারীদের জন্য। কেননা, স্যামসাং বা এইচটিসির মতো অন্যান্য ডিভাইস প্রস্তুতকারকরা নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ হাতে পাবার পর তা নিজেদের মতো করে কাস্টোমাইজ করে তারপর অবমুক্ত করে থাকেন। মাঝে মাঝে তাদের কাস্টোমাইজ করা সংস্করণটি স্টক অ্যান্ড্রয়েডের চেয়ে ভালো কাজ করে, মাঝে মাঝে তারচেয়ে খারাপ।
তবে যাই হোক, নেক্সাস ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ৪.২.২-এ যেসব আপডেট লক্ষ্য করেছেন সেগুলো হলোঃ
- এডিবির মাধ্যশে কম্পিউটারের সঙ্গে প্রথমবার কানেক্ট করার সময় আপনাকে কানেকশনটি অ্যালাউ করতে হবে। ছোট এই সিকিউরিটি এনহ্যান্সমেন্টটি আপনার লক থাকা বুটলোডার ডিভাইসের সুরক্ষা অনেকখানিই বাড়িয়ে দেবে।
- অ্যাপ্লিকেশন ডাউনলোডের নোটিফিকেশনে খানিকটা পরিবর্তন আনা হয়েছে। এখন কত পার্সেন্ট ডাউনলোড হয়েছে তার পাশাপাশি বাকিটুকু ডাউনলোড হতে আর কত সময় লাগবে তাও দেখানো হচ্ছে।
- কুইক সেটিংসে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ব্যবহারকারীরা ওয়াই-ফাই ও ব্লুটুথ আইকনে লং প্রেস করার মাধ্যমে সেটিংস পরিবর্তন করতে পারবেন।
- ওয়্যারলেস চার্জিং এবং লো ব্যাটারি অ্যালার্টে নতুন সাউন্ড যোগ করা হয়েছে।
- ফোনের কল লিস্ট থেকে অল কল দেখার সুবিধা বাদ দেয়া হয়েছে।
- গ্যালারিতে নতুন অ্যানিমেশন জুড়ে দেয়া হয়েছে। সেই সঙ্গে আগের চেয়ে দ্রুত কাজ করছে বলে জানিয়েছেন ব্যবহারকারীরা।
যেমনটা দেখতে পাচ্ছেন, বড় ধরনের কোনো পরিবর্তন নেই অ্যান্ড্রয়েড ৪.২.২-এ। তাই স্যামসা, এইচটিসি বা সনি হয়তো এই আপডেট অ্যাপ্লাই নাও করতে পারে, যদিও নেক্সাস ব্যবহারকারীরা এ ধরনের একটি আপডেটের জন্য অনেকদিন বসে ছিলেন (আরেকটি কারণ কেন নেক্সাস ডিভাইস নেয়া উচিৎ।)
আপনার অ্যান্ড্রয়েডে ৪.২.২ আপডেট চান কি?

I’m using Samsung Galaxy Nexus I9250 and now my android version is 4.1.1. When we can get 4.2 or 4.2.2 ? I’ll be great help, if you can provide me this information. Thanks
your phone is upgradable to Jelly Bean 4.2.2
so why waiting? upgrade now via this post;
http://www.ibtimes.co.uk/articles/434212/20130212/galaxy-nexus-android422-jdq39-jellybean-ota-release.htm
Thanks Nozir Bhai, But I got a problem that is when I select “apply update from usb drive” then I found no file but I copy early this file “472aafeb9fe3.signed-takju-JDQ39-from-JOP40D.472aafeb.zip” in root of SD card. please help me
Use ClockWorkMod Recovery (CWM) or Team Win Recovery Project (TWRP) to apply update manually. if you don’t see .zip file in sd root, then paste such like in a folder which shows in the recovery.
Boss how to use CWM or TWRP. when I select usb drive I shows nothing.
go to the official site of CWM to download touch or non-touch CWM for your nexus device.
http://www.clockworkmod.com/rommanager
&follow these steps;
1. copy CWM zip to sd
2. power off device
3. boot into default recovery
4. choose “install zip from sd”
5. select CWM zip file &flash that
now you should be redirect to ClockWorkMod
now do a nandroid backup first. if anything goes wrong then you can restore your system via nandroid backup.
it should get on air update soon as reported
সজীব ভাই, আপনার নতুন পোস্ট গুলো আর.এস.এস ফীড এ আসতেছে না কেন??
আসছে তো! আপনি এই ফিডে সাবস্ক্রাইব করুন। http://feeds.feedburner.com/androidkothon
বড় ভাইরা আমি একটা জিনিস বুজতে পারছিনা সেটা হল Walton এর সাইটে দেখলাম R1= Network speed: GPRS / EDGE / HSDPA এবং G1
Network
speed: GPRS / EDGE / HSDPA। কিন্তু কিছু কিছু পেজে দেখসি যে নেটওয়ার্ক
স্পিডের জাইগাই লেখা WCDMA. WCDMA মানেত ৩জি কিন্তু HSPDA থেকে তো WCDMA
দুর্বল। আমাড় প্রশ্ন হোল সঠিকটা টা কনটা। walton web sait নাকি আমি যেসকল
পেজে পড়েছি সেটা। বিস্তারিত জানালে উপক্রিত হব।
Slight correction: Galaxy Nexus is also getting 4.2.2 update.
এগুলো দেখা ছাড়া আর কিছু করার নেই। 🙁 🙁
সুন্দর পোষ্ট .. ধন্যবাদ বস .. 🙂
Symphony w25. এ এন্ড্রয়েড 4.2 update দেওয়া যাবে কি না?