অ্যান্ড্রয়েড ফোনের একটি দিক নিয়ে আমরা সবাই সমস্যায় ভুগে থাকি, সেটি হলো অতিরিক্ত ইন্টারনেট ডেটা ব্যবহার। আপনি অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো বন্ধ করে রাখলেও দেখবেন ১০-২০ দিনেই আপনার ৫০০-১০০০ মেগাবাইট ডাটা খরচ হয়ে গেছে! ডাটা ব্যবহারই নয়, ডাটা খরচ হতে থাকার কারণে অনেকেই আমরা ব্যাটারি ব্যাকআপ অনেক কম পাই, যার কারণে আমাদের সারাদিন ফোন চার্জে দিয়ে রাখতে হয়। লিমিটেড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এটি আসলেই একটি মহাসমস্যার ব্যাপার। কিন্তু আপনি যদি অ্যান্ড্রয়েডের এই ইন্টারনেট ব্যবহারের লাগাম টেনে ধরতে চান, তাহলে আপনি ব্যবহার করতে পারেন ড্রয়েডওয়াল নামের দারুণ এই অ্যাপ্লিকেশন।
ড্রয়েডওয়াল হচ্ছে আন্ড্রয়েডের জন্য একটি ফায়ারওয়াল সফটওয়্যার। আরও অন্যান্য ফায়ারওয়াল থাকলেও এটি সবচেয়ে ছোট বলে ব্যবহার সহজ। একবার সেট করে পরে আর না চালালেও চলবে এবং এটি অযথা র্যাম দখল করবে না। আবার চাইলে এক ক্লিকে ফায়ারওয়াল বন্ধ করেও দেয়া যাবে। ড্রয়েডওয়াল ব্যবহারের পর আমি ১৫ মেগাবাইট ডাটা খরচ করে প্রায় ১ দিন ব্রাউজ এবং চ্যাট করেছি।
ড্রয়েডওয়াল যেভাবে ব্যবহার করবেন
গুগল প্লে স্টোর লিংকঃ ড্রয়েড ওয়াল
প্রথমেই বলে নেই, আপনার ফোন রুটেড হতে হবে। আর কিছু কিছু ফোনে কাজ নাও করতে পারে, কিন্তু বেশিরভাগ ফোনেই এটি বেশ ভালোভাবেই কাজ করে। এটি আকারে মাত্র ৩০০ কিলোবাইট। তাই আপনার ডিভাইস রুট করা থাকলে ও লিমিটেড ইন্টারনেট ব্যবহারকারী হলো অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে উপকৃত হবেন আশা করা যায়।
ড্রয়েডওয়াল ব্যবহার করতে প্রথমে অ্যাপ্লিকেশনটি ইন্সটল করুন। ইন্সটল শেষ হলে ওপেন করুন।

এবার মেনু চেপে ফায়ারওয়াল ডিজেবল্ডে ক্লিক করুন। সুপারইউজার রিকুয়েস্ট আসবে।

সুপারইউজার রিকোয়েস্ট অ্যালাউ করুন।

কাজ হয়ে গেলে এবার আপনি যেসব অ্যাপ্লিকেশনে ডাটা ব্যবহার করতে চান সেগুলোর সামনের বক্সগুলোতে টিক দিন।

এবার মেনু চেপে অ্যাপ্লাই রুলস-এ চাপুন। ব্যস হয়ে গেল! এরপর থেকে আপনার টিক দেয়া অ্যাপ্লিকেশনগুলো ছাড়া আর কোনও অ্যাপ ডাটা.ব্যবহার করতে পারবে না। আপনি চাইলে পরে অন্যান্য অ্যাপ্লিকেশনকেও টিক বা আনটিক করে অ্যাপ্লাই রুলস দিয়ে ডাটা এনাবল ডিজেবল করতে পারবেন। ফায়ারওয়াল বন্ধ করতে মেনু থেকে ফায়ারওয়াল এনাবল্ডে ক্লিক করুন, ফায়ারওয়াল বন্ধ হয়ে যাবে।
আসা করি এর পর আর যাই হোক, আপনার অযথা ডাটা খরচের চিন্তা আর করতে হবে না। খরচ এবং ব্যাটারি লাইফ, দুটোই সাশ্রয় হবে। আপনার ড্রয়েডওয়াল ব্যবহারের অভিজ্ঞতা জানাতে ভুলবেন না যেন।

খুবি পাওয়ারফুল অ্যাপ। আমি ইউজ করি মাঝে মাঝে। ভাল ভাবে না বুঝে ইউজ করলে ডিসেবল করার আগ পর্যন্ত নেটই আর কানেক্ট হবে না। আজকে কিছু লেখার মুড আসছিল, কি জন্য জানি লিখলাম না আর। যাই হোক উপকারি পোস্ট।
ধন্যবাদ আপনাকে।
দারুণ একটি পোস্ট। অবশ্যই অ্যাপটা ট্রাই করে দেখব।
অনেক ধন্যবাদ।
এই অ্যাপটা অনেকরই কাজে লাগতে পারে । তবে বেক্তিগত ভাবে আমি অ্যাপটার পক্ষপাতি না । এতে করে নেট বাঁচানো যায় ঠিকই, কিন্তু নতুন নতুন আপডেট ম্যানুয়ালি করতে হয়। আমার সব অ্যাপই অটো আপডেট দেয়া ।
লিমিটেড ইউজারের জন্য অটো-আপডেট মোটেই কাজের না। তারচেয়ে বড় কথা হলো, অটো-আপডেট করারও পক্ষপাতি না আমি। অনেক সময়ই অটো-আপডেটের ফলে অনেক অ্যাপ্লিকেশন ব্রেক করে। বাগ থাকার কারণে বাগ নিয়েই বসে থাকতে হয় ফিক্স আসার জন্য। যেমন সপ্তাহখানেক আগে ফেসবুকের এক আপডেটের পর বাংলা দেখা যাচ্ছিল না। যারাই আপডেট করেছিল তারাই এই সমস্যায় পড়েছিল। ব্যাকআপ না থাকলে ব্যাক করার কোনো উপায়ই ছিল না।
হ্যাঁ কিছু অ্যাপের ক্ষেত্রে অটো আপডেট একটু বিরক্তিকরও বটে ।
দুই তিন দিন পর পরই অ্যাপ্লিকেশান গুলার আপডেট দেয় , এইটাও বিরক্তিকর :S
আমি সবসময়েই ব্যবহার করি যতক্ষন WiFi Zone এর বাইরে থাকি। বলতে গেলে এটা ছাড়া আমার চলে না।
can i use this gadget gang7 neo 3g
যদি রূট করতে পারেন অবশ্যই।
abar root!!!!!!!!!!!!!………>.<
জি 🙂
আমি walton G1 ব্যবহার করি root করি নাই । unroot করা ফোনের জন্য অন্য কোন অ্যাপস তাকলে লিংক দেন
রুট ছাড়া এই কাজ করা যাবেনা। আপনি বরং ব্যাবহার না করলে নেট অফ রাখুন।
যাদের ফোন রুট করা নেই তারা Onavo Count সফটটি ব্যবহার করে দেখতে পারেন। বেশ কাজের। যে সব সফট ব্যাকগ্রাউন্ডে ডেটা খরচ করে তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দিতে পারে এটি। অর্থাৎ আপনি ব্রাউজ করতে করতে ব্রাউজার বন্ধ করলেন কিন্তু ওটি ঠিকই ব্যাকগ্রাউন্ডে ডেটা কনজিউম করতে লাগল – এ অবস্থায় Onavo এটিকে বন্ধ করে দিতে পারে ব্যাকগ্রাউন্ডে ডেটা কনজিউম যাতে না করতে পারে। এছাড়া Onavo Extend নামে এদের আরেকটি সফট আছে যেটি অপেরা মিনির মত তাদের ভিপিএন সার্ভার এর মাধ্যমে ডেটা ট্রাফিক লোড কমাতে পারে ছবি/ইমেজ, টেক্সট/লেখা কমপ্রেস করে। এটিও বেশ কাজের জিনিস।
আমার ভাইয়ের ওয়ালটন প্রিমো সি১ এ ২১ মেগাবাইট ২ ঘন্টার কম সময়ে শেষ হয়ে যায় । রুট করা প্রয়োজন ছাড়া একটা অ্যাপ চাই যেটা অতিরিক্ত নেট খরচ বাচাবে ।
ভাই পিসির জন্য এরকম কিছু আছে?
Error applying iptables rules.
Exit code: 11
iptables v1.4.10
iptables: No chaintarget/match by that name.
aita show korcche now ki korbo ????
@Zahid Hasan Use mobiwol, firewall which doesn’t require root!
@Rajibul Hoque Mobiwol