স্মার্টফোন বা ট্যাবলেটটি যেই কোম্পানিরই হোক আর যেই কাজেই ব্যবহার করা হোক না কেন, একটি বিষয়ে ব্যবহারকারীরা সবসময়ই যত্নশীল হয়ে থাকেন, আর তা হলো ডিভাইসের ব্যাটারি ব্যাকআপ বাড়ানো নিয়ে। গুগল প্লে স্টোর থেকে অনেকেই অনেক ধরনের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন। অবশ্য নিজে একটু যত্নশীল হলেই কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই ব্যাটারি ব্যাকআপ বাড়ানো যায়। তবে আজ আমরা এমন একটি অ্যাপ্লিকেশনের কথা জানাবো যেটি ব্যাটারি ব্যাকআপ বাড়াতে কোনো কাজে না আসলেও আপনার প্রতিদিনের জন্য এটি একটি অপরিহার্য্য অ্যাপ্লিকেশন হয়ে দাঁড়াবে।
ইতোমধ্যেই হয়তো শিরোনাম থেকে ধারণা করে ফেলেছেন আজকের এই অ্যাপ্লিকেশন কী কাজে আসবে। এটি ছোট্ট একটি ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন যা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের স্ট্যাটাস বারেই দেখাবে কত পার্সেন্ট ব্যাটারি রয়েছে। প্রথমে শুনে এটা খুব একটা কাজের মনে না হলেও বাস্তবে এটা কিন্তু অনেক কাজের। অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাটারি আইকন দেখে খুব একটা ধারণা করা যায় না আপনার ব্যাটারিটি আর কতক্ষণ ব্যাকআপ দিতে পারে। কত পার্সেন্ট ব্যাটারি পাওয়ার অবশিষ্ট রয়েছে তা দেখতে হলে আবার যেতে হয় সেটিংস থেকে অ্যাবাউট ফোনের ভেতরের একটি মেনুতে। স্বভাবতঃই অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাটারি ব্যাকআপ ফিচার ফোনের তুলনায় কম থাকার ফলে প্রায়ই আপনাকে দেখতে হতে পারে যে কতখানি ব্যাকআপ রয়েছে। আর এ জন্য বারবার অতদূর যাওয়া সত্যিই বিরক্তিকর।
ব্যাটারি
আজ যেই অ্যাপ্লিকেশনের কথা বলবো তার নাম ব্যাটারি। এর কাজ খুব ছোট। আপনার ব্যাটারি কত পার্সেন্ট বাকি রয়েছে তা আপনার ফোনের বা ট্যাবলেটের স্ট্যাটাস বারে দেখাবে এটি। আর নোটিফিকেশনের জন্য বারটি ড্র্যাগ করে নিচে নামিয়ে আনলে কত ঘণ্টা কত মিনিট ব্যাকআপ দেবে তাও জানতে পারবেন। আর যদি ব্যাটারি আইকনের উপর ক্লিক/ট্যাপ করেন, তাহলে অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটি চালু হবে যেখানে আপনি একই তথ্য দেখতে পাবেন।
স্ট্যাটাস বারে লক্ষ্য করলে দেখবেন ৭৯%-এর ৭৯ সংখ্যাটি লেখা রয়েছে যেটি সবসময়ই আপনি দেখতে পারবেন।
এই পর্দায় আপনি ব্যাটারি কত পার্সেন্ট রয়েছে তা ছাড়াও ডিভাইসের বর্তমান পাওয়ার সোর্স দেখতে পারবেন। ছবিতে দেখছেন BAT লেখাটি হাইলাইট রয়েছে যার অর্থ ডিভাইসটি এখন ব্যাটারির পাওয়ারে চলছে। এটি চার্জারে কানেক্ট করলে AC এবং ইউএসবি পোর্টে কম্পিউটারের সঙ্গে কানেক্ট করলে USB লেখাটি হাইলাইট হবে এবং উপরে ব্যাটারি চার্জ হতে কত সময় লাগবে তা দেখাবে।
আপনি যদি কোনো কারণে স্ট্যাটাস বার থেকে কত পার্সেন্ট ব্যাটারি রয়েছে তা মুছে ফেলতে চান তাহলে Notification বাটনে ট্যাপ করলেই হবে। আবার Advanced বাটনে ট্যাপ করে আপনি ডিভাইসের বর্তমান তাপমাত্র, ভোলটেজ, ব্যাটারির অবস্থা এবং ব্যাটারিতে ব্যবহৃত প্রযুক্তি (সাধারণত লিথিয়াম-আয়ন) দেখতে পারবেন। এগুলোর মধ্যে ডিভাইসের তাপমাত্রা কত সেটা দেখাই বেশি জরুরি। কেননা এটি ৪২-৪৫ সেলসিলয়াস (C) এর দিকে চলে গেলে তা ডিভাইসের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে ডিভাইস রিস্টার্ট করা একটি উপায় হতে পারে।
মূলত এতটুকু কাজের জন্যই ব্যাটারি অ্যাপ্লিকেশনটি গুগল প্লে ৫ স্টার (সর্বোচ্চ) রেটিং পেয়েছে (এই লেখাটি লেখার সময়) ১ লাখ ২২ হাজার ৪৫০ জন ব্যবহারকারীর কাছ থেকে। আর ১০ লাখেরও বেশি মানুষ এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন।
আপনার ডিভাইসের ব্যাটারির অবস্থা জানতে এখনই ডাউনলোড করে ইন্সটল করে নিন ছোট এই অ্যাপ্লিকেশনটি।
গুগল প্লে স্টোর লিংকঃ ব্যাটারি
আশা করছি এবার একমত হতে বাধ্য হবেন যে ব্যাটারি অ্যাপ্লিকেশনটি প্রত্যেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ডিভাইসেই ইন্সটল থাকা উচিৎ। আপনি আপনার ডিভাইসের ব্যাটারি ব্যাকআপ বাড়াতে কী কী পদক্ষেপ নিয়েছেন?


অনেক ধন্যবাদ, খুব কাজের একটা সফটওয়্যার শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
ডাউনলোড করছি,ব্যবহার করে জানাবো।
হুম, এরকম অ্যাপ অনেকগুলাই আছে, কিন্তু এগুলো স্ট্যাটাস বারে এক্সট্রা জায়গা নিয়ে থাকে। ব্যাটারি আইকনের মধ্যেই পার্সেনটেজ শো করে এমন কোন অ্যাপ আছে ?
আমি যতদূর জানি আলাদা কোনো অ্যাপ্লিকেশন নেই। কাস্টম রমগুলোয় ব্যাটারি আইকনের মধ্যে পারসেন্টেজ শো করানোর অপশন দেয়। স্টকগুলোয় কোনো লঞ্চার করতে পারে কি না ঠিক জানি না।
হু, অনেক রমেই অপশন থাকে। সোর্স নামিয়ে ঘাটতে হবে :S
সেটাই। সহজ কোনো উপায় নেই আমার জানামতে।
I have tried few custom ROM. All of them show up % level.
আমার ক্ষেত্রেও সেম কাহিনী। কাস্টম রমগুলোয় দেয়াই থাকে। অবশ্য বেশিরভাগ রমই আইসিএস-ভিত্তিক হয়ে থাকে বলেও এটা হতে পারে।
আইসক্রিম স্যান্ডউইচে মনে হয় এই অপশন টা দিয়ে দেয়া আছে। কোন অ্যা্প্লিকেশন ছাড়াই আমি ব্যাটারী পার্সেন্টেজ দেখতে পারছি।
আমারও তাই ধারণা। জিঞ্জারব্রেডেই এটা বেশি কাজে লাগে।
Android Assistant নামক যে অ্যাপখানা সেট কেনার সময় প্রিলোডেড ছিল তাতে চাট করলেই ব্যাটারীর এইসব ডিটেলস দেখা যায় সহজেই। তাই এইসব অপ্রয়োজনীয় কাজের জন্য আলাদা অ্যাপ সেটাপ দিয়ে ROM আর নোটিফিকেশন বারের স্থান নষ্ট করাটা আমার কাছে মোটেও যুক্তিযুক্ত নয়।
আপনাকে অ্যান্ড্রয়েড অ্যাসিসট্যান্ট কি নোটিফিকেশন বারে সরাসরি পারসেন্টেজ দেখাবে? অ্যাপ্লিকেশন তৈরিই হয় কাজ সহজ করার উদ্দেশ্যে। জিঞ্জারব্রেডে ব্যাটারি আইকনে পারসেন্টেজ দেখানোর কোনো উপায় নেই বলে এই অ্যাপ্লিকেশনটি তৈরি হয়েছে। হ্যাঁ, নোটিফিকেশন এরিয়ায় জায়গা নেবে বটে কিন্তু এর বদলে ব্যবহারকারী যে সুবিধাটি পাচ্ছেন তা একেবারে ফেলে দেয়ার মতো নয়।
তাই আপনার “অপ্রয়োজনীয়” শব্দটির সঙ্গে একমত হতে পারলাম না।
আমার XPERIA arc-এ প্রায় এক বছর ধরে এই অ্যাপসটা ব্যবহার করছি। খুবই কাজের আ্যাপস্। যখনই ১৮% এর নিচে চার্জ চলে যায়, চার্জার কানেক্ট করতে ভুলি না।