প্রায় এক দশক আগের থেকেই কম্পিউটারে মাইক্রোসফট অফিস ব্যবহার করে অনেকেই অভ্যস্থ। অনেক ক্ষেত্রেই মাইক্রোসফটের জনপ্রিয়তা কমতির দিকে থাকলেও অফিস স্যুট এর ক্ষেত্রে তা সম্পূর্ন ভিন্ন। এখনো মাইক্রোসফট অফিস এর জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি, এমনকি আগের চেয়েও বৃদ্ধি পেয়েছে। আর এবার সেই বহুল জনপ্রিয় মাইক্রোসফট অফিসেরই অ্যান্ড্রয়েড সংস্করণ “Office Mobile for Office 365” বাজারে আনলো মাইক্রোসফট।
তবে আপাতত শুধু অ্যান্ড্রয়েড ৪ আইক্রিম স্যান্ডউইচ (Ice Cream Sandwich – ICS) এবং এর পরের সকল ভার্সন এর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই এটি চালানোর সুযোগ পাবেন। শুধু তাই নয়, ট্যাবলেট ডিভাইসগুলের জন্যও আপাতত আসছে না মাইক্রোসফট অফিস যা আমাদের বেশ অবাক করেছে।
অফিস এর কাজগুলো স্মার্টফোনের থেকে মূলত ট্যাবলেট -এ করতেই সবাই স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর সেখানে কিনা মাইক্রোসফট ট্যাবলেটকে উপেক্ষা করে কেবল স্মার্টফোনের জন্যই অ্যাপ্লিকেশনটি রিলিজ করলো। ট্যাবলেট এর জন্য অ্যাপ্লিকেশন রিলিজ তো করেইনি বরং ট্যাবলেট ব্যবহারকারীদের অ্যাপ্লিকেশনের জন্য অপেক্ষা না করে মাইক্রোসফট পরামর্শ দিয়েছে তাদের অফিস ওয়েব অ্যাপ ব্যবহার করার জন্যে।
মাইক্রোসফট এর মতে এটি মাইক্রোসফট অফিসেরই অ্যান্ড্রয়েড ভার্সন। তবে মাইক্রোসফট অফিস এর অ্যান্ড্রয়েড ভার্সন আকারে প্রকাশ করা হলেও ফিচারের বেশ অভাব লক্ষ্য করা গেছে অফিস মোবাইল ফর অফিস ৩৬৫ -এ। আপাতত এতে শুধামাত্র ওয়ার্ড এবং এক্সেল ফাইল নতুন করে তৈরি করা যাবে। যদিও মাইক্রোসফট জানিয়েছে পাওয়ারপয়েন্ট ও আসছে খুব শীঘ্রই।
খুব বেসিক এডিটিং এবং অল্প কিছু ফরম্যাটিং ছাড়া তেমন কিছু ফিচার নেই এই অ্যাপ্লিকেশনটিতে। তবে ফোনে সম্পূর্ণ অফিস স্যুট থাকলেও খুব বেশি কাজ করাও বাস্তবসম্মত নয় – হয়তো সেটি বিবেচনা করেই মাইক্রোসফট এডিটিং ফিচার কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু যেকোন ডকুমেন্ট খুলে পড়ার ব্যাপারে এতে কোনও সীমাবদ্ধতা নেই। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে দেখতে চাই নিচে প্লে স্টোর লিংক থেকেই তা বিনামূল্যে ইন্সটল করে নিতে পারেন।

গুগল প্লে স্টোর লিংক: Office Mobile for Office 365
এছাড়া অফিস মোবাইল ফর অফিস ৩৬৫ এর মূল দুর্বলতা হচ্ছে ক্লাউডের নির্ভরশীলতা। এটি ব্যবহার করতে হলে আপনার অবশ্যই অফিস ৩৬৫, অর্থাৎ অফিস ২০১৩ এর লগইন আইডি থাকতে হবে, যার মাধ্যমে আপনি এই অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে পারবেন। এছাড়াও শুধুমাত্র স্কাইড্রাইভে সেভ করার অপশন থাকায় বলা চলে এটি কোনভাবেই পরিপূর্ণ অফিস স্যুট নয়।
এরপরও সাধারণ কিছু কাজের জন্য আপনি অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে আপনার ডিভাইসে রেখে দিতে পারেন। আর অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকলে আপনার অভিজ্ঞতা নিয়ে মতামত জানাতে ভুলবেন না যেন। আর এমনই সব নতুন অ্যাপ্লিকেশনের লেটেস্ট আপডেট পেতে চোক রাখুন অ্যান্ড্রয়েড কথন এর অফিসিয়াল ফেসবুক পাতায়।


এন্ড্রয়েড নাইক্কা, চালাইবার মুঞ্চায়। 🙁
আপনার দুইটা অ্যান্ড্রয়েড কই ??
thanks
ধন্যবাদ তাহমিদ ভাই ।
this item is not available in your country ??? কিউ আর কোড দিয়ে তো পেলাম এরকম একটা ফীডব্যাক ? এটার সমাধান কি?