তুলনামূলক কম দামে বেশ ভালো স্পেসিফিকেশনের ডিভাইস আনায় সিম্ফনির এক্সপ্লোরার সিরিজের অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো বাংলাদেশের বাজারে খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করে। তারই ধারাবাহিকতায় সিম্ফনি এবার আনলো সিম্ফনি ডব্লিউ ৩০ এবং সিম্ফনি ডব্লিউ ৭০ মডেলের দুটি নতুন ৩জি অ্যান্ড্রয়েড ফোন।

উল্লেখ্য, এর আগে স্মার্টফোন এক্সপো ২০১৩-তে সিম্ফনি তাদের স্টলে এই দু’টি ফোনের প্রদর্শনী করে যা নিয়ে অ্যান্ড্রয়েড কথনে ছবিসহ বিস্তারিত পোস্ট প্রকাশিত হয়।
এবারও গ্রাহকদের কথা মাথায় রেখে কম দামে বেশি সুবিধা দেয়ার উদ্দেশ্যে টেলিটকের সাথে মিলে এই ডিভাইস দুটি বাজারে ছাড়ার ঘোষণা দেয় সিম্ফনি। উল্লেখ্য যে, এর আগেও সিম্ফনি গ্রামীনফোনের সাথে মিলে স্বল্প মূল্যে টি৭ ও টি৮ নামের দুটি অ্যান্ড্রয়েড ট্যাব বাজারে এনেছিল।
তবে এবার শুধু মূল্য হ্রাস আর ফ্রি ইন্টারনেটই নয়, সিম্ফনি এই দুটি ডিভাইসের সাথে দিচ্ছে ফ্রি টেলিটক ৩জি সিম। আর সেই ৩জি সিমের সাথে থাকছে ফ্রি মোবাইল টিভি, ৫০ মিনিট ফ্রি ভিডিও কল, ১০০ মিনিট ফ্রি ভয়েস কল, ১ গিগাবাইট ফ্রি থ্রিজি ইন্টারনেট, ৫০ টি ফ্রি এমএমএস এবং ২০০ টি ফ্রি এসএমএস। আর সাথে ১ বছরের ওয়ারেন্টি তো আছেই।
এই অফার সহ Symphony W30 এবং W70 থ্রিজি ফোন দুটির দাম রাখা হয়েছে যথাক্রমে ৬,৫৯০ টাকা এবং ১০,১৯০ টাকা। এবার এক নজর দেখে নেয়া যাক কী আছে এই ডিভাইসগুলোতে।
Symphony Xplorer W30

স্মার্টফোন এক্সপো-তে সিম্ফনি ডব্লিউ ৩০।
অ্যন্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড চালিত ৩.৫” প্রশস্ত ক্যাপাসিটিভ টাচের HVGA ডিসপ্লে সহ Sypmhony W30 তে সিপিইউ হিসেবে রয়েছে ১ গিগাহার্জের সিঙ্গেল কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে দেয়া হয়েছে PowerVR SGX531 জিপিইউ।
ডিভাইসটিতে রয়েছে ২৫৬ মেগাবাইট র্যাম এবং অ্যাপ্লিকেশন ইন্সটলের জন্য ৫১২ মেগাবাইট রম। এছাড়া এতে মাইক্রো এসডি কার্ড স্লটও রয়েছে যার সাহায্যে ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন।
ক্যামেরা হিসেবে এর পেছনে দেয়া হয়েছে ২ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ভিডিও কলের জন্য সামনে রয়েছে ০.৩ মেগাপিক্সেলের ক্যামেরা।
তাছাড়া ৩জি সাপোর্টসহ ডুয়াল সিম সম্বলিত এই ফোনে জিপিএস, ওয়াইফাই, ব্লুটুথ, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, মোশন সেন্সর, এফএম রেডিও সহ মোটামুটি স্মার্টফোনের সব সুবিধাই রয়েছে। তাছাড়া ৪ গিগাবাইটের ফ্রি মেমোরি কার্ড ও ফ্রি টেলিটক থ্রিজি সিমসহ বাজারে এর দাম রাখা হয়েছে মাত্র ৬,৫৯০ টাকা।
Symphony W70

স্মার্টফোন এক্সপো-তে সিম্ফনি ডব্লিউ ৭০।
আইসক্রিম স্যান্ডউইচ অর্থাৎ অ্যান্ড্রয়েড ৪ চালিত ৪” আকার ক্যাপাসিটিভ টাচের WVGA ডিসপ্লে সম্বলিত Symphony W70 ফোনটিকে নিঃসন্দেহে এই দামের ফোনগুলোর মাঝে অন্যতম বলা যায়। কারণ এতে রয়েছে MediaTek MTK6577 ডুয়াল কোর ১ গিগাহার্জ প্রসেসর। আর জিপিইউ হিসেবে রয়েছে পাওয়ারভিআর এসজিএক্স৫৩১ জিপিইউ।
এছাড়া ৫১২ মেগাবাইট র্যামের এই ফোনটিতে রয়েছে ৪ গিগাবাইটের ইন্টারনাল স্টোরেজ। এছাড়া মাইক্রো এসডি কার্ডের সাহায্যে একে ৩২ গিগাবাইট পর্যন্ত আপগ্রেড করতে পারবেন।
এর ক্যামেরাটিও ফোনটিকে এই দামের অন্যান্য ফোনগুলোর প্রতিদ্বন্দী করে তুলবে কারণ এতে রয়েছে ৫ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ভিডিও কলের জন্য রয়েছে ০.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
তাছাড়া ৩জি সমর্থিত ডুয়াল সিমের এই ফোনটিতেও জিপিএস, ব্লুটুথ, ওয়াইফাই, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, মোশন সেন্সর, এফএম রেডিও সহ স্মার্টফোনের প্রায় সকল সুবিধাই রয়েছে। আর সাথে ফ্রি টেলিটক থ্রিজি সিমসহ এর দাম রাখা হয়েছে মাত্র ১০,১৯০ টাকা।
ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে সিম্ফনি ডব্লিউ ৩০-তে রয়েছে ১৪০০ এমএএইচ ও ডব্লিউ ৭০-তে রয়েছে ২৫০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি।
বর্তমান বাজারে এই দামের ভিতর থাকা ফোনগুলোর প্রচুর চাহিদা রয়েছে। তবে প্রায় একই স্পেসিফিকেশনের বাজারে আসা অন্য ব্র্যান্ডের ফোনগুলোর থেকে সিম্ফনির এক্সপ্লোরার সিরিজের দাম তুলনামূলকভাবে কম হবার এবং সাথে ৩জি সিম বিনামূল্যে দেয়ায় এখন সিম্ফনির এই ফোন দুটি ক্রেতাদের বাড়তি আকর্ষনের কেন্দ্রে থাকবে বলে আমরা ধারনা করছি। এখন দেখা যাক দেশের অ্যান্ড্রয়েড বাজারে ফোনগুলো কেমন প্রভাব ফেলে।
টেলিটক ৩জি সিম ফ্রি দেয়ার কারণে কি সিম্ফনির ফোনগুলো কেনার আগ্রহ বোধ করছেন? মন্তব্যের ঘরে আপনার সিদ্ধান্ত শেয়ার করুন।

আগ্রহবোধ করাটাই স্বাভাবিক না? 🙂
এতো কম দামে এন্ড্রয়েড তো আমরা আগেই দেখেছি কিন্তু সাথে কি ৩জি সিমটা ফ্রি কিংবা এর সাথে ৩জি সিমের সকল সুবিধা পাবো তাতো ভাবি নাই। অনেক ভালো উদ্যোগ সিম্ফনির। কেন যায়। তবে ধারনা হচ্ছে W30 এর চাহিদাটা খানিক বেশিই থাকবে।
আপনি ঠিক বলেছেন।
হুম
আমাদেরও তাই ধারনা 🙂
w70 এর Acceleration sensor 2D. গেম খেলতে প্রব্লেম হবে কি??
সমস্যা হবার কথা নয়। তবে নিশ্চিত করতে পারছিনা।
I bought W70..
AnTuTu benchmark result = 7107
AnTuTu 3D benchmark result =1603
AnTuTu 3D off-screen benchmark result =572
3D গেম খেলে দেখেছেন কি?? ছবি কেমন আসে?? ব্যাটারী কেমন ব্যাক আপ দেয়।
Air Attack HD game khelsi.. Picture quality is nice… Battery backup is very good…
Vai amr tow AnTuTu benchmark 2.9 ar result = 5665
r amr phone khub gorom hocce …. apnr tar obosta ki ….. aktu janale khub valo hoto
Amar ta o gorom hocce… but khub beshi na…
Ar ami AnTuTu benchmark 3.2 Use korsi…
benchmark results এর প্রেক্ষিতে কি বলা যায় মোবাইলটি ভাল?
মানে আমিও একটি কিনতে চাচ্ছি কি না…
ক্যামেরার dpi কেমন বলতে পারেন?
সর্বোপরি আপনারা যারা কিনেছেন তারা কি আমাকেও কিনতে সাপোর্ট করেন?
প্লীজ জানাবেন।
Amar kache mone hoy mobile ta valo. Ami HTC Desire HD, Motorola Droid X & Sony xperia U use korsi. Eigular tulonay mobile tar speed valo. Jodi o HTC Desire HD khub valo. But choice is yours…..
যারা কিনেছেন তারা যদি শেয়ার করেন তাহলে জনগনের উপকার হয়। Gravity sensor নাই। ডিসপ্লে আইপিএস না। ক্যামেরাতে অটো ফোকাস নাই। আমার সমস্যা আমার বাজেটও কম তাই বুঝতে পারছি না।
kinei fellam obosheshe
:p
ভাই,সারভিস কেমন দেয়?
vai , use kore kindly service kmn janabenn 🙂
অভিনন্দন ! 🙂
যেহেতু সিম্ফনি তাদের W30 বের করেছে এখন Walton তাদের D1 বের করবে। দেখা যাক দুইটার মদ্ধে কোনটা ভাল হয় তবে সিম্ফনির একটা দোষ আছে তারা তাদের স্মার্টফোন গুলোর Specification Details প্রকাশ করেনা কিছু জিনিস তারা উল্লেখ করে না কিন্তু সেইটা উল্লেখ করা উচিৎ।
হ্যা, সিম্ফনির থেকে ওয়ালটন এই বিষয়টিতে স্বচ্ছ। ওয়ালটন তাদের গ্রাহকদের জন্য ফোরামের মাধ্যমেও সাপোর্ট দিচ্ছে যেটা আসলেই প্রশংসনীয়।
এই মোবাইল গুলো কোথায় পাওয়া যাবে??????
সিম্ফনির সব দোকানেই পাওয়া যাবে।
symphony tab t8 a ki vice city game ta cholbe?
ডিভাইসের স্পেসিফিকেশন অনুযায়ী চলার কথা।
আসলেই এটা একটা ভালো অফার কিন্তু দেখা যাবে চাহিদা মত সেট সরবারহ হবে না আর দাম বেশি নিবে বাইরে আর কাষ্টমার কেয়ার পাওয়া যাবে না বলবে মাল শেষ .. 🙁
হ্যা, এই ব্যাপারটা টি৮ এর ক্ষেত্রেও হয়েছিল। আশা করি এবার তারা চাহিদা অনুসারে স্টক রাখবে।
I hope too .. কিন্তু শেষমেশ ঐ একই অবস্থা হবে বলেই মনে হচ্ছে ..
আর T8 তো এখন আর মার্কেটেই পাওয়া্ই যায় না ..
Symphony W30 এর স্টক শেষ হয়ে যাবার সম্ভাবনা আছে। তবে W70 এর সেন্সর 2D হবায় রেসিং গেম খেলা যায়না বলে শুনেছি, তাই এর বিক্রির হার কমে যেতে পারে।
W70 টা নিয়ে বেঞ্চমার্ক ও আরও কিছু খুটিনাটি Review দিলে খুব এ উপক্রিত হব 🙂 🙂 কারন আপনাদের মতো Details এ Review অন্য কোথাও পাওয়া যায় না :পি
এখানে তো কেবল নিউজ দিলাম। হাতে পেলে অবশ্যই সব টেস্টের স্কোরসহ হ্যান্ডস অন রিভিউ করতে চেষ্টা করবো, ধন্যবাদ।
AnTuTu v3.2 benchmark result = 7107
AnTuTu 3D benchmark result =1603
AnTuTu 3D off-screen benchmark result =572
Camera has auto focus… Quality is good in light but flash quality is very bad
Battery backup is very good.
Display quality is also goo… Although it is not IPS display.
Phone become hot while playing game…
Can run game without any problem..
Overall performance is good..
W70 niye r o kisu Details r Review & Benchmark dile khub benefited hobo vaiya.. onno kothao etto details e Review pabo na :p Set ta kenar issa ache ..
এটা তো কেবল নিউজ দিলাম। হাতে পেলে অবশ্যই সব টেস্টের স্কোরসহ হ্যান্ডস অন রিভিউ করতে চেষ্টা করবো।
একটা W70 নেয়া যেতে পারে!
হ্যা। ডিভাইসটা আসলেই ভালো। তাছাড়া W70 তে 2500mAh এর ব্যাটারি আছে যেটা উল্লেখ করতে মনে নেই। এখন দিয়ে দিচ্ছি।
ভালই তো মনে হচ্ছে
শুনেছিলাম যে এই W70 তে নাকি জি সেন্সর নাই মানে আপনি Racing game গুলো ডান দিক বাম দিক নাড়িয়ে খেলা যাবে। তাই এই সেন্সর আছে কিনা সেইটা দেখে তারপর নিয়েন।
Well cannot recall when I played game on my phone last time.
vai ai set gulor 3g modem ki hsdpa support kore? key janale khub valo hoto.
HSPDA হলো থ্রিজি নেটওয়ার্কেরই স্ট্যান্ডার্ড। সুতরাং থ্রিজি ফোনে অবশ্যই HSPDA সমর্থন থাকবে !
vai network sommonde amar darona kom tai ektu buje nite chachi. amake oneke bolse symphony kono set e HSDPA support korena, jodi korto tahole oder official website e dito. ami nije deksi oder website e w30 te prothome HSDPA speed 7.2 disilo koek din por tara seta tule nei.
থ্রিজি নেটওয়ার্ককেই HSDPA মানে High Speed Downlink Packet Access বলা হয়। যেসব ডুয়াল সিম ফোনে থ্রিজি সাপোর্ট আছে সেগুলোর প্রথম সিম স্লটটি HSDPA সমর্থিত। তাই আপনি যদি প্রথম স্লটে থ্রিজি সিম রেখে নেট কানেক্ট করেন তখন HSDPA দেখাবে এবং নেটওয়ার্ক আইকনে H লেখা আসবে। আর সাধারন সিম বা ২য় সিম স্লটে সিম লাগালে Edge মানে আইকনে E লেখা আসবে। সিম্ফনির সব অ্যান্ড্রয়েডে থ্রিজি সমর্থন নেই। তবে যেগুলোতে বলা আছে সবগুলোতেই HSDPA আছে।
W70 কিনলাম, কিন্তু 2.05 GB internal memory দেখাচ্ছে। সব W70 তে কি internal memory 2GB নাকি আমার Set e problem?? কারও জানা থাকলে দয়াকরে জানাবেন।
vai……user available memory 2GB….baki ta preloaded apps er jonno use hoye gese already…
না, প্রিলোডেড অ্যাপ এর জন্য না। ২ গিগাবাইট ইন্টারনাল মেমোরি হিসেবে থাকে অ্যাপ্লিকেশন ইন্সটলের জন্য। বাকি ২ গিগাবাইট থাকে এসডি কার্ড হিসেবে। আর আলাদা এসডি কার্ড ব্যবহার করলে সেটা এক্সটার্নাল এসডি হিসেবে থাকে।
হ্যা। ২ গিগাবাইট ই থাকে। বাকি ২ গিগাবাইট এসডি হিসেবে থাকে।
ডিসপ্লে আইপিএস না। ক্যামেরাতে অটো ফোকাস নাই। এক্সিলারোমিটার 2D। গ্রাভিটি সেন্সর নাই। যারা অন্যান্য কাজের পাশাপাশি মোবাইলে গেম খেলতে চান তাদের জন্য এই মোবাইল নয়। এই মোবাইল শুধু তাদের জন্য যারা ৩জি ভিডিও কল করতে চান। তবে W70 তে 2500 mAH ব্যাটারীর কারনে হয়ত অনেকেই কিনতে আগ্রহী হবেন।
আমারও তাই মনে হয়। ব্যাটারি ব্যাকআপ যাদের প্রয়োজন এবং যারা গেম কম খেলবেন তারা ফোন দুটি কিনতে পারেন।
ফেসবুকে একজন লিখেছেন যে এক্সিলারোমিটার 2D হওয়ার কারনে temple run খেলতে সমস্যা হয়েছে… মোবাইল ঘুরিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না।
its true..
w70 দিয়ে গেম না খেলে যদি শুধু বিভিন্ন android app চালানো হয় তাহলে কি কোন problem হবে? অথবা সেন্সর এর কারনে গেম problem বাদে w70 তে কি অন্য কোন problem আছে? please একটু জানাবেন …………
Onno kono problem nai.
জটিল অফার……এত কমদামি মোবাইলে ৩জি ভিডিও কল করা যায় আর আমি সনি এক্সপেরিয়া দিয়েও ভিডিও কল করতে পারি না….এই দুখে হার্ট এটাক খাইতেছি 🙁
কিনে ফেলেন একটা 😉
অপ্রস্তুত হয়ে গেলাম. . . .
W70 te motion game khelte parben na….
বলা হল যে প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, মোশন সেন্সর এগুলা আছে, তাইলে মোশন গেম খেলা যাবে না কেন?
Because of 2D accelerometer sensor. 🙁
konta valo hoy w30 na w70….. please janaben @rahatrahman:disqus
অবশ্যই W70
Actually I want to know about video calling. Is it through sky pe or direct dialing video call to call
Actually I want to know about video calling. Is it through sky pe or direct dialing video call to call
আমি নিজে থ্রি-জি নেটওয়ার্ক ব্যবহার করে টেলিটক টু টেলিটক ভিডিও কল করেছি, এক প্রান্তে ডাব্লিও ৩০, অন্যপ্রান্তে ডাব্লিও ৭০; চমৎকার অভিজ্ঞতা!
Valo. tobe light beshi na thale subidha nai.
Actually I want to know about video calling on Symphony explorer w30 or w70. Is it through Skype or direct dialing video call to call
তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে সরাসরি ভিডিও কল করা যাবে। তবে আমরা নিশ্চিত নই।
video call kora jay.
android 2.3 gingerbred version e ki adobe flash player install nai ?.nile o browser theke stremming audio shunte parbo ki?
Android a flash player chole na. Alada codec thake or install kore nite hoy. stremming audio shunte parben.
Finally I bought W70 yesterday..
AnTuTu v3.2 benchmark result = 7107
AnTuTu 3D benchmark result =1603
AnTuTu 3D off-screen benchmark result =572
Camera has auto focus… Quality is good in light but flash quality is very bad
Battery backup is very good.
Display quality is also goo… Although it is not IPS display.
Phone become hot while playing game…
Can run game without any problem..
Overall performance is good..
vai etar dowlload upload speed koto
Akhono try korinai….
Ami 2mbps speed porjonto paisi. Er beshi speed er net use korar sujog amar nai.
Touch Screen Kamon? Battery Charge a kono somosha hai ki na? USB charge? Kosto kora jodi akta antutu Benchmark er image share korten…
Thanks
Touch Screen valo, er response fast. Charge a kono somosha nai,
but charger slow. USB charge hoy.
bro racing game chole naki??nfs mw khela jabe?
motion game khela jabe na. nfs mw akhono try korini.
W70 টা নিয়ে বেঞ্চমার্ক , রিভিউ পেলে ভাল হতো। strarberry mobile o android বাজার এ আসছে। কোন আপডেট? @ Rahat Vai
just got W30 !!!
How is your set Brother ???
I want to buy it.
সিমফোনি ডাব্লিউ ৭০ (Symphony w70) হ্যান্ডস-অন রিভিওঃ
http://www.somewhereinblog.net/blog/nabilcity/29797258
How you rooted this phone?? Please write in detail.
w70 তে কি 4gb rom 2ta partition kora naki direct 4gb rom
2ta partition kora
dukkher bisoy , amra jara dhk er baire thaki tara issa thaka sotteo W70 nite parsina .
ami mobile ke modem hishabe pc er shate use korte chai. amar jonno symphony/walton er khun set ta beshi valo hobe. keno hobe seta jante chai.
symphony/walton 2ta e use kora jabe.
Via net use krle phn grm hy ata ki kno problem???
Almost sob Chinese mobile e gorom hoy. Bapar na…..
w70 ta motion game khala jay naa. chi chii. ami kinsi, tample run ba racing game khala jay naa…. khub baja phone, r atar touch o valo na. ak jaygay touch korle onno jay gay laga… ar chay 5000 takay maximus- max-901 onaaaaaak valo. ami nija use kora bolchii…. plz dont buy symphony w70….
ভাই কেও বলেন যে…
walton Primo F1 valo hobe naki Symphony W70
1.walton e 1Ghz processor but w70 te dual core
2.walton e 1500 mah battery but symphony te 2500 mah
tai bujte parchi na konta valo hobe…
keo ki blte parben je eder sensor ki same ?
amr vai sob theke dorkar camera valo
kontar camera valo hobe bolte paren ??
kontar battery backup beshi khn thake janale valo hoto….
W70 te accelerometer sensor 2D, but walton F1 a 3D sensor. F1 a motion game khela jay, kintu W70 te jay na.
W70 er battery backup onek beshi. Kintu charge hoy slowly. Walton er charge er bapar ta jani na.
accelerometer r charging er problem bad dile W70 khub valo mobile.
Thanks @Atiqul Islam.
kintu eta ki bolte parben je W70 er front and back camera kemon?
-Normally dekhi symphony er camera khub ekta clear hoi na
-keo jodi F1 er camera kemon janen bolle valo hoto..
-er Sensor ki F1 and W70 te same ?
Front camera valo na.. onek alo dorkar hoy.. Back camera valo… Picture clear…. But auto focus ektu slow.. Don’t know about F1.
Bhai ami apnader lekha dekhe 5 din age W70 Kini. Kintu akhon ami racing game gulu khelte parci na. Tai Mota Khub kharap. Mon Bhalo hoy amon kunu tips deben?
vai j kono dokan thekei kinle ki mem card r sim free pabo?
বাজেট ৮ হাজারঃ অ্যান্ড্রয়েড ফোন কোনটি কিনব ?
vai,symphony xploar w30 ki root kora jabe? Urgent janaben.
via details 1ta revew………dila onk kaza asta.ami w70 ta kina ci ta ti.
vi w70 back kaching ki pawa jaba.
নিলাম আজকে ডব্লিউ থার্টি। এর আগে এন্ড্রয়েড ওভাবে চালাইনাই (আমার টাচস্ক্রীনে ব্যাপক অস্বস্তি), এখন পর্যন্ত ভালোই লাচছে।
Vai ekta W30 kine anlam matro………valoi lagche…….thanks
ভাই, মডেম হিসেবে পিসিতে কিভাবে ব্যবহার করব সেটা একটু জানালে উপকৃত হব।
symphony w70 তে কে jellybean 4.1 আপডেট করা যাবে, না হলে rooted করলে কি আপডেট করা যাবে। দয়াকরে জানাবেন।
ভাই,
W70 Root করার উপায়, সুবিধা, অসুবিধা ইত্যাদি জানালে বা জানার উপায় বললে উপকৃত হব।
w70 k kivabe jelly bean a update kora jabe kindly bolben??
আমি গত মাসের 8 তারিখে Symphony W30 মোবাইল ফোন টা কিনি তারপর শুরু করি Root প্রচেষ্টা কিন্তু অবশেষে আমার মোবাইলটা র্বেক হয়ে গেল। তবে আমার এক বড় ভাই আমাকে পরামর্শ দিয়ে ছিল যে এটা নাকি রুট করা যায় না এবং রুট করতে পারলেও সমস্যা হবে। আমি অনেক টিউটরিয়াল ঘাটা ঘাটি করেও এর কোন সমাধান করতে পারিনি। এখন ভাবছি যে আমার ডব্লিউ ৩০ মোবাইল ফোন টা – একটা Awesome মোবাইল ছিল।
@পরবাসী ভাই আপনাকে Symphony PC Suite ব্যবহার করতে হবে। তাহলে আপনি মোবাইলকে মডেম হিসেবে পিসিতে ব্যবহার করতে পারবেন।
@Mamun ভাই আপনার symphony xploar w30 মোবাইল root করতে গেলে আপাকে VolcanoBox নামের একটি ডিভাইস কিনতে হবে বা ব্যবহার করতে হবে। এটা অন্য সব মোবাইলের মত সহজে root করা যায় না। এতে আমার মত আপনার ও মোবাইল ব্রেক হতে পারে।