
দেশি ব্র্যান্ড সিম্ফনির অ্যান্ড্রয়েড ট্যাবলেট টি৭ ও টি৮ বাজারে আনার কথা আমরা আগেই জানিয়েছি। আজ গণমাধ্যমে বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো সিমফোনির প্রথম এই দু’টি ট্যাবলেট। আর সঙ্গে গ্রামীণফোন গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফারের ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।
গ্রামীণফোন জানিয়েছে, আইসক্রিম স্যান্ডউইচ (অ্যান্ড্রয়েড ৪.০.৪) চালিত এই দু’টি ট্যাবলেটের দাম পড়ছে গ্রামীণফোন গ্রাহকদের জন্য মাত্র ১০,৮৫০ টাকা এবং ১২,৮৫০ টাকা। এই দু’টি ট্যাবলেটই ৩জি সুবিধা রয়েছে ও এর প্রথমটি ৭ ইঞ্চি ও দ্বিতীয়টি ৮ ইঞ্চি আকারের স্ক্রিনবিশিষ্ট; যেমনটা এদের মডেল নম্বরেই উল্লেখ আছে (Symphony T7 ও Symphony T8).
গ্রামীণফোন গ্রাহকরা যে কোনো গ্রামীণফোন আউটলেট থেকে বিনামূল্যে ৮ গিগাবাইট মাইক্রো-এসডি মেমোরি কার্ড ও মাত্র ৯৯ টাকায় ১ গিগাবাইট ইন্টারনেট প্যাকেজসহ সিম্ফনি টি৭ বা টি৮ ট্যাবটি কিনতে পারবেন।
ট্যাবলেট স্পেসিফিকেশনঃ Symphony T7

সিম্ফনি টি৭ ট্যাবলেট হচ্ছে অ্যান্ড্রয়েড ৪.০.৪ চালিত ৭ ইঞ্চি আকারের ক্যাপাসিটিভ টাচস্ক্রিন সুবিধার ট্যাবলেট ডিভাইস যাতে রয়েছে ২ মেগাপিক্সেল প্রাইমারি ও সামনে ভিজিএ ক্যামেরা। তবে ডব্লিউ ৬০-এর মতো সামনে ক্যামেরা দিয়ে ৩জি দিতে ভুলে যায়নি সিম্ফনি। বরং, এতে ৩জি, ওয়াই-ফাই, এজ ও জিপিএস সুবিধা রয়েছে।
টি৭ ট্যাবলেটের ডিসপ্লে রেজুলেশন 800 x 480 পিক্সেল। এতে রয়েছে ১ গিগাহার্জ প্রসেসর, ৫১২ মেগাবাইট RAM ও ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি যা সর্বোচ্চ ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। এতসবের ক্ষমতা যোগানোর জন্য এতে রয়েছে ৩০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।
অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে মোশন সেন্সর, জি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার ইত্যাদি। গ্রামীণফোন তাদের প্রোমোশনাল অফারে এই ট্যাবের দাম ধরেছে মাত্র ১০,৮৫০ টাকা।
ট্যাবলেট স্পেসিফিকেশনঃ Symphony T8

অনেকটা সিম্ফনি টি৭-এর মতোই সিম্ফনি টি৮ ট্যাবলেটের হার্ডওয়্যার। এর স্ক্রিনের আকার ৮ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন এবং রেজুলেশন 1024 x 768 পিক্সেল; যা টি৭-এর তুলনায় বেশ উন্নত। এতে ৩জি, ওয়াই-ফাই, এজ ও জিপিএস সুবিধা রয়েছে। এছাড়াও ইন্টারনাল মেমোরি রয়েছে ৪ গিগাবাইট যা মেমোরি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।
টি৭ এর তুলনায় টি৮ এর অন্যতম ভালো দিক হচ্ছে RAM যা টি৮ ট্যাবলেটে ১ গিগাবাইট। প্রসেসর ১ গিগাহার্জ। তবে ব্যাটারির ক্ষমতা ৪০০০ এমএএইচ।
এসবের পাশাপাশি দু’টো ট্যাবেই ইউএসবি মডেম সাপোর্ট ও ইউএসবি স্টোরেজ সাপোর্ট রয়েছে। তবুও এই কথা বলাই যায়, সার্বিক বিচারে মাত্র ২ হাজার টাকা বাড়িয়ে সিম্ফনি টি৮ ট্যাবলেট কেনাই ক্রেতার জন্য লাভজনক হবে।
গ্রামীণফোন তাদের নতুন অফারে এই ট্যাবের দাম ধরেছে ১২,৮৫০ টাকা। দু’টি ট্যাবের সঙ্গেই বিনামূল্যে ৮ গিগাবাইট মেমোরি কার্ড দেয়া হচ্ছে। এছাড়াও সঙ্গে শর্তসাপেক্ষে গ্রামীণফোন গ্রাহকদের কেনার দিন হতে পরবর্তী ৫ মাস পর্যন্ত সর্বোচ্চ ১০ বার মাত্র ৯৯ টাকায় ১ গিগাবাইট ইন্টারনেট প্যাকেজ কেনার সুবিধাও দিচ্ছে গ্রামীণফোন। তবে এই সুবিধা কীভাবে নতুন ট্যাব ক্রেতারা পেতে পারেন আর এর সঙ্গে থাকা শর্তগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যেই আলাদা আরেকটি পোস্ট অ্যান্ড্রয়েড কথনে প্রকাশিত হবে।
উল্লেখ্য, এই লেখা প্রকাশের সময় পর্যন্ত সিম্ফনির ওয়েবসাইটে ট্যাবলেট দু’টির কোনো দাম প্রকাশ করা হয়নি। তাই এখনও আমরা নিশ্চিত নই সিম্ফনি নিজেদের শোরুমে এখনই এই ট্যাবলেট দু’টো বিক্রি করছে কি না বা করলেও এর দাম কি গ্রামীণফোনের প্রকাশ করা দামের মতোই থাকবে নাকি দাম বাড়বে এ ব্যাপারেও কোনো তথ্য জানা যায়নি।
তবে এই দামে ট্যাবলেটের প্রচুর চাহিদা রয়েছে। তাই দাম বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়ার মতো নয়। কাজেই আমাদের পরামর্শ হবে, সিম্ফনি ব্র্যান্ডের ট্যাবলেট কেনার ইচ্ছে থাকলে এখনই কিনে ফেলা। যদিও এর পারফরম্যান্স আসলেই কেমন কিংবা এটি রুট-আনরুট করতে কী পরিমান ঝামেলা পোহাতে হবে সে ব্যাপারে কোনো তথ্যই আমাদের কাছে নেই।
সিম্ফনি অ্যান্ড্রয়েড ট্যাবলেট তো চলে এলো। বাকি রয়েছে ওয়াল্টনের ট্যাব। তাহলেই জমে উঠবে খেলাটা। এবারে জানান আপনার মতামত। সিম্ফনি ট্যাবলেট কিনছেন, নাকি ওয়াল্টনের জন্য অপেক্ষা করবেন?

inol novo 7 valo hobe na symphony t8 ?
ব্যাপারটা নির্ভর করে আপনার চাহিদার উপরে …যেমন আমি ট্যাবে কল ফাংশন একদমই অপছন্দ করি তাই আমি নিলে আই্নল নিবো । তবে কিছূদিন দেখেন তারপর নেবার পরামর্শ দিবো । কোয়ালিটি আগে যাচাই করেন 🙂 ফুল স্প্রেসিফিকেশন এখনো কোথাও পাইনি । টাচ কেমন ? HD ভিডিও কত পর্যন্ত স্মুথলি চলে সেটাও একটা ব্যাপার ।
আইনল নভো ৭। কেননা, এটি সারাবিশ্বেই প্রচলিত। ফলে রিভিউ ভালো, আর বেশিরভাগ ডিভাইসই রুট করা যায়। পাশাপাশি সমস্যায় পড়লে সার্চ করলেই সাহায্য পাওয়া যায় বিভিন্ন ফোরামে। পক্ষান্তরে সিম্ফনি ট্যাব কেবল বাংলাদেশে বিক্রি হচ্ছে। এর চাইনিজ একটি মডেল নম্বর অবশ্যই আছে; কেননা এগুলো চীন থেকেই আনা হয়েছে। কিন্তু আপনি সেই মডেল নম্বর বা সিম্ফনি টি৮ লিখে ডেভেলপারদের (এক্সডিএ) কাছে সাহায্য চাইলে সহজে পাবেন না।
অন্যদিকে নভো ৭ বিখ্যাত ও জনপ্রিয় ব্র্যান্ড। সেই হিসেবে সাধ্য থাকলে নেক্সাস ৭, নইলে আইনল কিনতেই পরামর্শ দেবো আমি।
দেখি সিম্পনি ট্যাব কিনে লোকজন কেমন বলে । তাছাড়া আমার কাছে আইনল ই বেষ্ট মনে হয়েছে । গেটেট গ্যাং সেভেন ওয়ারেন্টি দেয় বলেই দাম বেশি রাখে ।
সেটাই। চাইনিজ জিনিসের ক্ষেত্রে ওয়ারেন্টি একটা বড় জিনিস।
আপনার আইনল নিয়ে রিভিউ কবে দিচ্ছেন ?? এতদিন তো লাগার কথা না……
আমার মনে হয় সিম্ফনি নেয়াই বেটার হবে। কারন, একি স্পেসিফিকেশনে আইনল আরও দাম বেশি পড়ে যাবে। আর যখন দেখবেন, আইনলের ৫০ ডলারের জিনিস দেশি বাজারে প্রায় ১০০ ডলারে কিনছেন। তখন তো আরও বেশি খারাপ লাগবে।
শুধু স্পেসিফিকেশন দিয়ে তো সব বিচার হয় না। পারফরম্যান্স একটা ব্যাপার। রুট/আনরুট, ট্রাবলশুট ইত্যাদি একটা ব্যাপার। আইনলের আন্তর্জাতিক একটা কমিউনিটি আছে। সার্চ করলে এক্সডিএ-তেও সাহায্য পাবেন। কিন্তু নতুন একটি ট্যাব যা কেবল বাংলাদেশে বিক্রি হচ্ছে…….ততোটা না।
তবে টাকার হিসেব করতে গেলে আর কোনোরকম একটা ট্যাব হলেই চলে এমন হলে ঠিক আছে।
iNOL NOVO 7 ki SIM use kora jay??? Aktu taratari janan na hole kintu Symphony kine felbo… 😀
Ainol Novo 7 Crystal ইউএসবি মডেম সাপোর্ট করে। সরাসরি সিম ঢোকানোর কোনো উপায় নেই।
আইনলের সীম সহ ট্যাবই নাই ভাই । কম দামের ভিতরে লিজেন্ড নিতে পারেন দেশে ১১ হাজারেই পাবেন । চমৎকার ট্যাবলেট ।
কি যে বলেন…! কোথায় Ainol Crystal আর কোথায় symphony T8। একটু কস্ট হলেও আইনল নিয়েন।
Hmm valoi Deal , But Amr Kokhonoi Tablet neo er Iccha nei ….. 4.3 Inch is Enough for me ! And PC to acei !
ট্যাব আসলে খুব একটা কাজে আসে না। তবে পিডিএফ বা ইবুক পড়ার জন্য আর ওয়েবে নিউজ পড়ার জন্য কিংবা কম্বলের নিচে শুয়ে মুভি দেখার জন্য ট্যাবের বিকল্প নেই। 😛
আমারও আগে মনে হত জিনিসটা অকাজের। কিন্তু গত দুই বছর ধরে আইপ্যাড ব্যবহার করার পরে এখন আর চলে না একটা ট্যাব ছাড়া। খবর পড়া, কুইক কোন সার্চ, বই পড়া, পিডিএফ পড়া, আরো হাবিজাবি যা কাজে ফোন টা ছোট মনে হয়। আর আইপ্যাডে যে পরিমান চার্জ থাকে ফোনে ওইসব কাজ করলে বাকি দিন চালানো যাবে না।
হুম আমি সেটাই বলেছি। খবর, বই, সার্চ ইত্যাদি কাজে ট্যাব বেস্ট।
Jobone ai porjonno Mone hoi Akta Boi para o Complete kori nai , PC or Any Device a !
আমি এসএসসি দেয়ার আগে বই পড়েছি সব পিসিতে। 😐
lolzzz vai same to u///:D
হা হা হা হা হা হা হা
Ai tay to SIM support korba na, Ta Hola Net use korbo ki vaba?
সিম সাপোর্ট নেই কে বললো? পোস্টে বলাই আছে ৩জি সুবিধা সম্পন্ন।
GSM ki ache.. mane tab ti diye ki kotha bola jabe.. with out hands free.?
অনেকে বলতেছে এই দামে এত ফিচার কিভাবে দিল??আইনল ট্যাব গুলার দাম ও বেশি না।
Ainol Novo 7 Crystal এর দাম $১১০ ।কিন্তু বাংলাদেশে বিক্রি হয় ১৬৭০০ টাকায়
ক্রিস্টালের দাম বোধহয় ১৩০ ডলার। তবে ধন্যবাদ বিষয়টা ধরিয়ে দেয়ার জন্য। চেষ্টা করবো ইমপোর্টারদের সঙ্গে আলোচনা করে জানতে আসলে কীভাবে এতো খরচ পড়ে।
http://www.aliexpress.com/item/TOGETHO-Ainol-Novo-7-Aurora-2-IPS-Tablet-pc-Singapore-Post-Free-Shipping/581938398.html
এইখানে দেখেন
এটি ক্রিস্টাল নয়। অরোরা ২।
Model Number:NOVO7 Crystal.URL na Details dekhen bhai
হুম। দেখলাম।
joy vai, apni ki aliexpress theke kokhno product anaicen? ora o ki amazon r moto reliable?
ha reliable
Symphony T8….Ai tay KOTHA BOLA JABA? SIM LAGANO JABA? ER GPU KOTO?
জিপিইউ সম্পর্কে তথ্য জানা যায়নি। সিম লাগানো যাবে।
কারেকশন প্লিজ! প্রসেসর ডুয়েল কোর!
তথ্যটা কোথায় পেলেন?
http://symphony-mobile.com/index.php?route=product/product&filter_name=xplorer+t8&product_id=133
http://symphony-mobile.com/index.php?route=product/product&product_id=132
অফিশিয়াল 😀
According to Symphony’s official website, T8 boosts a dual core 1 Ghz CPU
http://symphony-mobile.com/index.php?route=product/product&path=65&product_id=133
Walton tab ashuk. 2 ta compare kora jeta best setai kinbo. . Tobe Walton ar mobile ar tulonay Symphony ar mobile ar service better. Tab ar khettre seta hoy kina dekha proyojon..
Usb reverse tethering
ট্যাবগুলি যারা ব্যবহার করা শুরু করেছেন তারা দয়া করে এখানে কমেন্টস দিন যাতে অন্যরা সিদ্ধান্ত নিতে পারেন।
ট্যাবটা গুতানোর একটু সুযোগ হয়েছিলো । সবই ঠিক আছে কিন্তু মাইরা দিছে ডিসপ্লেতে …..এতটা ভালোনা অরডিনারি চাইনিজ মনে হয়
কোনটা গুতিয়েছেন?
1 GHz Dual Core Processor
সজিব ভাই, পরশুই বন্ধুর জন্য অনেক কষ্ট করে কিনেছি। ভাই পোলাপান পাগলের মত কিনছে। আমরা ৩ টা জায়গায় স্টক শেষ সুনে পরে গুলশান এ ৫ টা পর্যন্ত অপেক্ষা করে কিনেছি। আমরা যদি ২ মিনিট দেরি করতাম পেতাম না। মানে আসার সাথে সাথেই ৬ টা সেল। চরম জিনিস। কল সাপোর্ট আছে, কথা বলতে গেলে কানে ধরা যাবে না, লাউড স্পীকার এ শুনতে হয়,মিচ আছে তাই আপনি নরমালি সামনে থেকে কথা বললেই শুনা যায় অন্ন পাশে। । তবে হেডফোন লাগালে কিছুই লাগে না, হেড ফোন এ সাউন্ড বেশ ভালো লেগেছে। স্ক্রীন 976×768, internal memory ২ টা দেখায়, একটা .98gb আরেকটা 1.58gb. WAV hd চলে না, এটা প্রসেসর এর দোষ। বাদবাকি 720p ফরম্যাট অনায়েসে চলে। ডিসপ্লে টা সোজা সুজি দেখলে অন্ধকার লাগে, কিন্তু বেশি খারাপ না। ওরে ভাই গেম খেলা, বই পড়া, মুভি দেখা- মোবাইল ফোন কেনার ইচ্ছাই চলে গেছে। ১ টা সিম সাপোর্ট, সিম এবং মেমোরি কার্ড বাইরে থেকে লাগাতে হয়,আইফুন ভাব, কিন্তু প্রটেক্টর নাই, আমার কাছে দরকারও লাগে নাই।teletalk 3g টা টেস্ট করা হয় নাই, কিন্তু WCDMA সাপোর্ট আছে। ব্যাটারি একদম ফিক্সড, খোলা যায় না। স্টেরিও স্পীকার। camera ২ টাই মোটামুটি, আমার আসলে ওইটার দরকারও নাই। 1gb রাম এ পাগলা পুরা, দৌড় কি তার ভাই, মাথা নষ্ট। প্রসেসর হল MTK6577 dual core 1GHz, গ্রাফিক্সস powerSGX531, তবে একটা জিনিস বুঝলাম যে tab এর জন্য আসলে মোবাইল ভার্সন গেম চলে না। HD গুলা পুরা পাঙ্খা। 5 touch. ব্যাটারি 4000mah, চার্জ হইতে লাগে ৬ ঘণ্টা, সারাক্ষন HD game খেল্লে ব্যাকআপ দেয় ৪ ঘণ্টা। tample run, bad piggies, subway, nfs shift উফফ কি তার রেসপন্স!!! আমার বন্ধু তো পাগলের মত গেম, নেট চালাইয়া, movie ৬ ঘণ্টা পর্যন্ত দেখছে, ও বলে যে আমি তখন ২০% দেখে ঘুমাইতে গেছি :p ভাই, যারা walton এর জন্য বসে আছেন, থাকেন, দয়া করে কেউ কিনবেন না, আমার টাকা টা কিছুদিন পরে পেয়ে কিনে ফেলি, তারপর আপনারা দেখেন যে কোনটা ভালো। আমি জানি যে শেষ পর্যন্ত সবাই এখানেই আসবে, কারন walton এ dual core নাই,ফোন সাপোর্ট নাই যা আমি মোটেই পছন্দ করি না। কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারেন, আসলে গেম খেলতে এতই বিজি যে রিভিউ দেয়ার সময় নাই :p কাল একবার দেখি কিছু ছবি তুলে এনে কাজটা করতে পারি কিনা। আর আমার কথা কেউ শুনে কিনে আমাকে গালি দিবেন না, আপনার ainol or walton দেখে পরে ভাবুন, একটু বেশি সময় নিন। আসলে ওগুলো দামি তো quality and vabzi আলাদা 😀 । দেখেন আমি কিন্তু উপরে বলেই দিসি জিনিস টা তেমন ভালো না।
আচ্ছা এটা রুট করাই আছে মনে হচ্ছে কারন আমি অনেক কিছুই রুট এর মত দেখেছি কিন্তু superuser ছাড়া, আমি confirm হয়ে জানাবো।
ami o yesterday GP Mothijghil gea kinte pari ni 🙁
KIsu question:
1. mkv formate 720p video/movie kemon chole? Resolution ashole koto? 1024 x 768 or 976×768
2. Resolution kemon mone holo? arektu clear kore bolen.
3. tab এর জন্য আসলে মোবাইল ভার্সন গেম চলে না bolte ki bujhailen? coz tab or phone app er modhe kono difference ni.
4. Normal use korle backup kotokhn de… means ebook read , slight net browsing etc.
জয়, USB OTG এখনও চেষ্টা করে দেখিনি, হলে জানাবো। আমার মনে হয় না মডেম এর দরকার আছে কারন সিম সাপোর্ট আছে।
সামস, mkv চলে একদম ঠিকঠাক, কিন্তু আমার কাছে উজ্জ্বলতা কম লেগেছে।
রেসুলেসান আসলেই 976×768, 1024×768 নয়। খারাপ তো নয়, ভালই লেগেছে।
ভাই আপনি কিছু game/apps এর পরে দেখবেন HD লেখা ওইগুলা ট্যাব ভার্সন। নরমাল ভাবে চালালে ভালই যায়, ১২ ঘণ্টা গেছিলো তাও আমি ১ টা মুভি, ২ ঘণ্টা browsing আর গান শুনা, অনেক কিছুই করেছি আস্তে আস্তে।
Thanks for the information…
I think i should buy it 🙂
charge ta valo thaklei hobe 😛 accha normally standby use korle kotokhon backup dite pare t8 ta
bro gp/citycell modem use kora jay??
ভাই T8 এ কি টেলিটক 3G টা একটু চেক করে দেখবেন নেটওয়ার্ক সাপোর্ট করে কিনা? কারন আমি যতদুর জেনেছি এই ট্যাব টাতে 3G 850/900 ব্যান্ড সাপোর্ট করে। কিন্ত বাংলাদেশ এ 3G নেটওয়ার্ক 3G 2100 ব্যান্ড এর। টেলিটক 3G চললে একটা কিনব।
HD গেম কেমন চলে? Motion Sensor এর মাধ্যমে গেম খেলা যায়?
Assassin Creed 3 খেলা যায়?
আমার কাছে Asphalt 7 Heat HD আছে। চাইলে নিতে পারেন।
full version naki 😛
জ্বী ফুল ভার্সন, আর সাথে দ্য এম্যাজিং স্পাইডারম্যান ও আছে।
apnar comnts ta pore onek kicu janlam 😀 thnx chinta korchi agami kal akta t8 kine review diye debo 😛
রিভিউ করার জন্য ট্যাব কিনবেন ! হা হা হা….. সাবাস সজীব ভাই ! এগিয়ে যান, পিছনে আছি !! 😀
একটা জিনিস খালি বলেন যে, এসকল ট্যাবের কি পরে অ্যান্ড্রয়েড আপডেট কি পাওয়া যাবে ?
bhai Tab T7 te ki sim use kora jabe modem sara direct sim mobile er moto kore ? 3G ki support korbe?
৩জি সাপোর্ট করবে কি না বলতে পারছি না তবে সিম ব্যবহার করা যাবে।
ami etai ektu probe face korchi may be settings.please keo help korun.Onek jaigai ghuram solve holona.aj statusbar er dan diker notification icon gula show korchena.
vai, aktu review den… About T8
ei ki problem vai full pic ta upload den r kothay gele ei ta ase r ki change korte chan khule bolen plz
Ai TAB Bazar-a nai, WHYYYYYYYYYYYYYYYYYYYYY???????
ভাই এই ট্যাব এর চাহিদা সম্পরকে কারো কোন ধারনাই ছিল না তাই কম এনেছে, এখন এটার এত চাহিদা যা বলার নয়, গুলশান এ ২২ তারিখ এর পর ২৮ তারিখ আসবে বলে দিসে।
How is it functioning?
pura ctg ghureo pelam na ……. so sad ……. 22 tarik dupurei stock shes …….. ctg te grameen phn e link thakle keu ektu help koren vaiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
লুল ভাই, দুপুর তো অনেক দূর। ঢাকা মতিঝিল এ অফিস খোলার আগেই মারামারি হইসিল লাইন এ দারান নিয়া, আমরা যে কি কষ্ট করে কিন্সি গুলশান থেকে ওটা খালি আমরাই জানি।
হা হা হা…….যুদ্ধ !
Symphony Tab er to Dekhtachi Bepok Chahida
দেশে এত ভালো ট্যাব আসবে জানলে এত টাকা দিতে গ্যালাক্সি ট্যাব কিনতাম না…তাও ওয়াইফাই ওনলি…মনডা খারাপ হইল…:(
আপনাকে এই বোকার মতো আইডিয়া কে দিয়েছে জানি না যে এসব ট্যাব গ্যালাক্সি ট্যাবের চেয়ে ভালো। একটাই মন্তব্য আমারঃ তুলনাই হয়না এগুলোর মধ্যে।
আমি জানি…খালি স্ক্রীনেই কত তফাত…অন্য কিছু বাদই দিলাম…কিন্তু ট্যাব এ সিম ইউজ করতে মন চায়…
banglalion usb modem support korbe??
ট্যাব কিনব বই পড়া, গান শুনা, মুভি দেখা, কুপায়া গেম খেলা এবং কুপায়া ২জি/৩জি দিয়ে ইন্টারনেট চালানোর জন্য, এখন আমাকে বলেন এইগুলা করার জন্য কি আইনল ৭ ফায়ার চলবে??? ব্যাটারি ব্যাকআপ ও ভাল চাই 😀 আগামী ফেব্রুয়ারি/মার্চ মাসে কিনে ফেলব 😀
আমার আরেকটা পছন্দ Webs-den tab
kine Fellam T8 😀 kono kicu jana lagle bolen review dey
Kmn lagse use kore? Pls share ur experience…….
SIM ki use kora jabe na modem diye net use korte hobe
@google-c847eb49f2bc459f19a00583395a6967:disqus bro Symphony T8 kon tab er rebranding? Jelly Bean e update kora jabe? Single ekta review dile valo hoto. Thanks
@aisajib:disqus bro Symphony T8 kon tab er rebranding? Jelly Bean e update kora jabe? Single ekta review dile valo hoto. Thanks
Vai kue ki bolben… eta root kora jay kina?
Ami eta root koreci….t8 ta. Kintu cwm ba twtrecovery port korte parci na……pls pls pls help.
ফাইনালি বিক্রয় ডট কম থেকে একটা পেলাম। টি এইট । Walton এর অপেক্ষায় ছিলাম কিন্তু কবে আসবে কে জানে । শেষ পর্যন্ত second hand ই নিলাম। AWESOME ।