এবারের স্মার্টফোন এক্সপো ২০১৩-তে সবচেয়ে জমজমাট ছিল সিম্ফনির স্টল। অনেকেরই অভিমত, ওয়াল্টনের স্টল থাকলে মেলা জমে উঠতো। কিন্তু সম্ভবত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্যাভিলিয়ন নেয়ার কারণে স্মার্টফোন এক্সপোতে স্টল নেয়া নিয়ে মাথা ঘামায়নি ওয়াল্টন কর্তৃপক্ষ। এতে অবশ্য সিম্ফনির জন্য ভালোই হয়েছে। তারা দেখিয়েছে আগামী চারটি ফোন যা বাজার মাত করে রাখতে সক্ষম।
আগের দিন আমরা জানিয়েছি সিম্ফনি W80 ও W90 স্মার্টফোনের কথা। আজ জানাচ্ছি আরও দু’টি স্মার্টফোন W30 ও W70 সম্পর্কে বিস্তারিত।
Symphony W30

প্রথমেই আসুন জেনে নেয়া যাক তুলনামূলক কমদামী স্মার্টফোন সিম্ফনি ডব্লিউ ৩০-এর কথা। সিম্ফনি জানিয়েছে, ডব্লিউ ৩০-তে চলবে অ্যান্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড। ৩.৫ ইঞ্চি আকারের এইচভিজিএ স্ক্রিনের পাশাপাশি রয়েছে ২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ভিজিএ ফ্রন্ট ক্যামেরা।
ইন্টারনেট সংযোগের জন্য রয়েছে ৩জি, ওয়াই-ফাই সুবিধা। প্রসেসর রয়েছে ১ গিগাহার্জ। তবে ইন্টারনাল মেমোরি মাত্র ৫১২ মেগাবাইট। এখানেই শেষ নয়, এর র্যাম দেয়া হয়েছে মাত্র ২৫৬ মেগাবাইট, যা স্মার্টফোনে দুর্লভই বলা চলে! এই ফোনে জিপিএস, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার সেন্সর ও ১৪০০ এমএএইচ ব্যাটারি থাকলেও কেবল র্যাম অত্যন্ত কম হওয়ার কারণে ব্যবহারকারীর পছন্দ নাও হতে পারে।
সিম্ফনি স্টল থেকে জানা গেছে, এই সেটের দাম ৭ হাজার টাকার আশেপাশে হবে। আর ফেব্রুয়ারির মধ্যেই বাজারে চলে আসবে এই ফোন।
(আরও পড়ুনঃ সিম্ফনি আনছে W80 ও W90)
Symphony W70

সিম্ফনি ডব্লিউ ৩০-এর তুলনায় বেশ ভালো কনফিগারেশনের ডিভাইস হচ্ছে ডব্লিউ ৭০ যাতে রয়েছে ৪ ইঞ্চি ডব্লিউভিজিএ স্ক্রিন ও অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ। এতে ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ভিডিও কলের জন্য এতে ৩জি ইন্টারনেট সুবিধা দেয়া হয়েছে।
ডব্লিউ ৭০-তে রয়েছে ১ গিগাহার্জ প্রসেসর ও ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ যা অন্যান্য সিম্ফনি স্মার্টফোনের মতোই মেমোরি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। আর এতে র্যাম দেয়া হয়েছে ৫১২ মেগাবাইট।
জিপিএস-এর পাশাপাশি এতে প্রক্সিমিটি সেন্সর রয়েছে। তবে অ্যাক্সেলেরোমিটার সেন্সর সম্পর্কে কিছু উল্লেখ নেই। অর্থাৎ, মোশন সেন্সর নাও থাকতে পারে এই ফোনে যা আপনাকে বিভিন্ন রেসিং গেমের স্বাদ থেকে বঞ্চিত করবে। তবে এতে ২৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা সন্তোষজনক ব্যাকআপ দিতে পারে।
স্মার্টফোন এক্সপো-তে সিম্ফনির স্টল থেকে জানা গেছে, সিম্ফনি ডব্লিউ ৭০-এর দাম পড়তে পারে ১০ হাজার টাকার আশেপাশে।
সিম্ফনির নতুন এই চারটি ডিভাইস থেকে কিনতে হলে আপনি কোনটি বেছে নিবেন?


Those two device are really Weak. I was hopping to see some Quality Symphony Android but I was Disappointed.
BTW, those two Photos of Symphony w30 and w70 was taken by My Xperia S 😉 hehehehhe
মেলার সব ছবি এক্সপেরিয়া ফোন দিয়েই তোলা। মজার বিষয়। 😛
hahahahha 😀
সজীব ভাইয়া সিমপন w70 দিয়ে কি ভিডিও কল করা যাবে ?
আমার ধারণা যাবে।
সজীব ভাইয়া আমি নতুন যোগ দিয়েছি |আপনাদের সাথে|
কমিউনিটিতে স্বাগতম।
সজীব ভাইয়া সিমপনী W70 এর বেটারী ২৫০০ এমএএইচ না১৫০০ এমএএইচ|আমার মনে হয়১৫০০ এমএএইচ দেখেছি আমি |
সংযুক্ত ছবি দেখুন।
সেমফোনীর এইটা থাকে তো ওইটা থাকেনা ! আজিব ফাউল কোম্পানী !
মোশন সেন্সর নাও থাকতে পারে ! এইডা কিসু হইল !
সত্যি কথা। ওয়াল্টনের সঙ্গে হেরে যাবে এভাবে চলতে থাকলে।
মোশন সেন্সর না থাকাটা অসম্ভব।
আর W30 প্রতিযোগিতায় নামার আগেই বাদ ! W70 টা মোটামুটি ভালই হবে মনে হয়।
ছবি গুলো একটু দূর থেকে তুললে ডিভাইসটার ডিজাইনটা স্পস্ট দেখা যেত। এখন শুধু স্ক্রিন দেখা যাচ্ছে !
সিম্ফনির একটা মুল সমস্যা এটা আছে তো ওটা নাই। এইভাবে কোনদিন ব্যাবসা করা যায়না।
তবে আমার কাছে ভাল লেগেছে ওয়ালটনের প্রিমো G1, F1 এবং R1 সেট তিনটি। একেবারেই স্বয়ংসম্পূর্ন। বিশেষ করে G1 এর পারফরমেন্সটা আসলেই দারুন বলে গোপন সুত্র থেকে খবর পেলাম !
akti walton primo sale karbo.contract me 01738227370
আমি একটা সিমপনীW60 বিক্রী করবো মোবাইল নামবার-01820554855
কেন বিক্রি করবেন ??
shojib bhai kmon achen?melay apnar shathe dekha hoichilo mone ache to? oi j root r bepare jante chaile apni bollen android kothone shob deya ache.
ধন্যবাদ ভাইয়া। মেলায় অনেকের সঙ্গেই কথা হয়েছে। তাই আবার দেখা না হলে মনে করা সম্ভব না। 😛
ami akta w60 bikri korbo price 7800tk fixed call-01672181663
ami w10 sell korbo price 5500 fixed call 01718021752
w10 ace. dekhi oti sale diye w70 kena jay kina.
3জি নাই তাই |
সজীব ভাইয়া সিমপনীW60 ভাল হবে নাW70 |W60 বেবহার করতেছি
ফোন এর ছবিগুলো সব দিক দিয়ে বঝা যায় এমন ভাবে upload করলে customer দের জন্য বুঝতে better হয়……
when w70 will be available???
http://itunerbd.blogspot.com/
http://makeyourwon.blogspot.com/
can you please review W20 ??
symphony এর ওয়েবসাইট এ লেখা w70 তে নাকি ডুয়েল কোর প্রসেসর http://symphony-mobile.com/index.php?route=product/product&path=67&product_id=146
ভাই আমার একটা সিমপনি w25 আছে এইটায় টেলিটক 3g বেবহার করা যাবে ? ??
w 30 তে চার্জ খুবই কম থাকে কোন রকমের এক দিন যায়। ব্যাটারি 1400 mAh. ব্যাটারি কি পরিবর্তন করে 2000/2400 mah করা যায়??
ভাই,
ATN এ আপনাদের অনুষ্ঠান দেখে ভাল লাগলো।
W70 Root করার উপায়, সুবিধা, অসুবিধা ইত্যাদি জানালে বা জানার উপায় বললে উপকৃত হব।