
রেফ্রিজারেটর ও মটরসাইকেলের বাজারে নামকরা হলেও প্রথম অ্যান্ড্রয়েড ফোন এনে খুব একটা সমালোচনা পেতে হয়নি ওয়াল্টনকে। প্রিমো’র মোটামুটি সফলতার পর এবার তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান সিমফোনির সঙ্গে টেক্কা দিতে তারাও আনছে অ্যান্ড্রয়েড-চালিত ট্যাবলেট। শনিবার তাদের ওয়েবসাইটের আসন্ন পণ্য বিভাগে এই ট্যাবলেট দু’টোর ছবি দেখা গেছে।
সম্প্রতি সিমফোনিও তাদের ফেসবুক পেজ থেকে জানিয়েছে, সিমফোনি এক্সপ্লোরার টি৭ ও টি৮ নামে দু’টি অ্যান্ড্রয়েড ট্যাবলেট ডিসেম্বরেই বাজারে আসবে। তাদের এই ঘোষণার পর সম্প্রতি অনেকটা চুপিচুপিই ওয়াল্টন তাদের ওয়েবসাইটে নতুন এই দুই ট্যাবের ছবি প্রকাশ করেছে।

দু’টো ট্যাবের একটির মডেল নম্বর দেয়া হয়েছে এসপি১০১১ যা একটি ৯.৭ ইঞ্চি অ্যান্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড চালিত ট্যাবলেট ডিভাইসকে নির্দেশ করে। এই ট্যাবের ডিসপ্লে রেজুলেশন 1024×768 পিক্সেল। এর রয়েছে ১.২ গিগাহার্জ করটেক্স এ৮ প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, ১০ পয়েন্ট ক্যাপাসিটিভ স্ক্রিন, ১৬ গিগাবাইট মেমোরি যা কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে, ওয়াই-ফাই সুবিধা এবং ২ মেগাপিক্সেল ও ১.৩ মেগাপিক্সেলের দু’টি ক্যামেরা। এই ট্যাবলেটে ত্রিশ ঘণ্টা অডিও ও ৬ ঘণ্টা টানা ভিডিও চলবে বলে জানিয়েছে ওয়াল্টন।

অন্যদিকে এসপি০৭১১ হচ্ছে একটি ৭ ইঞ্চি অ্যান্ড্রয়েড জিঞ্জারব্রেড চালিত 1024 x 600 পিক্সেল রেজুলেশনের ট্যাবলেট। এতে রয়েছে ১.২ গিগাহার্জ প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, ওয়াই-ফাই, ২ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১৬ গিগাবাইট মেমোরি। এটি ১৫ ঘণ্টা টানা অডিও ও ৫ ঘণ্টা ভিডিও দেখা যাবে। এছাড়াও এই দু’টি ট্যাবেই ওটিজি ক্যাবলের সুবিধা রয়েছে।
নতুন এই ট্যাবগুলোর দাম সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যায়নি ওয়াল্টনের ওয়েবসাইটে। এই ট্যাবগুলোর মধ্যে Walton SP1011 Android Tablet তুলনামূলক বেশি দামের হবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে কম দামেই বিক্রি হতে পারে ৭ ইঞ্চি স্ক্রিনের Walton SP0711 Android tab.
দেশী পণ্য বিক্রেতা হিসেবে খ্যাত ওয়াল্টনের পণ্যগুলো মূলত চীন থেকেই আসে। চীনে উৎপাদিত ও সংযোজিত স্মার্টফোন ও ট্যাবলেট রিব্র্যান্ডিং করে ওয়াল্টনের নামে দেশের বাজারে বিক্রি করা হয়। এখন কেবল এই ট্যাবগুলো বাজারে আসার অপেক্ষায় রয়েছেন স্বল্পমূল্যে অ্যান্ড্রয়েড ট্যাব প্রত্যাশী ক্রেতারা। ওয়াল্টনের নতুন এই ট্যাবগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সঙ্গে সঙ্গেই আমরা তা অ্যান্ড্রয়েড কথনে জানাবো।
সিমফোনি ও ওয়াল্টন থেকে বেছে নিতে বললে ব্র্যান্ডের বিচারে কোন কোম্পানির ট্যাব বেছে নিবেন?

দাম জানার অপেক্ষায় থাকলাম!
আমরাও জানানোর অপেক্ষায় থাকলাম।
Boss ata to tara–January 17, 2012 te post korce!!!!!!
new koi???
ওয়াল্টনের ওয়েবসাইটে কিছু সমস্যা আছে। আপকামিং পেজ থেকে ট্যাবলেটগুলোর ছবিতে ক্লিক করলে এরর আসে। আমার বিশ্বাস তারিখটা ভুল। নইলে আপনিই বলুন জানুয়ারিতে আসবে বলে কেউ নভেম্বর পর্যন্ত বসিয়ে রাখে? তাছাড়া এতোদিন কেউ দেখলোও না কীভাবে? কোথাও পোস্টও দেখিনি ট্যাবগুলো নিয়ে।
vai walton-primo jokhon upcoming products a thokhon ami ata dekheci and amar bondhu o dekhece.dekhen walton aro kotodin agulo upcoming rakhe??ar amar mone hoi tarikh ta thik na hole ami compokhe 25/30 din age dehklam ki vabe???????
কী জানি। তাহলে হতেও পারে। যাই হোক অ্যান্ড্রয়েড কথনের সুবাদে মানুষ এখন জানতে তো পারলো যে ওয়াল্টন চুপি চুপি একটি ট্যাবলেট আনার পাঁয়তারা করছে। সেটাই বা কম কিসে।
কী বলেন? 😉
yes!!!
http://www.waltonbd.com/upcoming/sp1011-
… দুটি আমদানি কারক প্রতিষ্টানের মধ্য এমন প্রতিযোগিতা খারাপ না। এতে সাধারন মানুষের হাতের নাগালে ট্যাবগুলা চলে আসবে । তবে কেন যেন আমার মনে হয় সিম্ফনির প্রডাক্ট ভাল হবে ।
হ্যাঁ, প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি হলেই দাম মানুষের নাগালে আসবে।
Symphony te Sim Support ache but walton e nei,Walton e ki Gp or Citycell Modem chalano jabe??
খুব সম্ভবত না।
Yes, OTG support thakle chalano jabe .
আবেগ নিয়ে বলতে গেলে ওয়াল্টন :p কিন্তু নতুন এসব ট্যাব কোম্পানির মধ্যে সিম্ফোনিকেই আমি কিছুটা প্রাধান্য দিব । কেননা ,সিম্ফোনি তাদের অধিকাংশ প্রোডাক্টের মধ্যে যথেষ্ট সফলতা পেয়েছে । এবং তাদের প্রোডাক্টের মান ওয়াল্টনের থেকে কিছু ভাগ এগিয়ে ।
আমারও সিমফোনির প্রোডাক্টের বিল্ড কোয়ালিটি বেটার মনে হয়েছে। অবশ্য প্রিমোর স্পেকস সিমফোনির চেয়ে ভালো ছিল।
jodio ami symphony’e fan but sototar baparay ami walton’k bachay nibo. ami dekechi symphony thakay jay feedback paowar asha kori ta tara dayna… symphony real specification daay na… ek ek jagai ek ekta daay…. newspaper’a tara dai 3G support aber official web tar ullek nai….. but walton eketray onek bashi sototer porichoy diyachay…. oder web r newspaper sob jagay sob information same.
walton
২০১২ সালের নভেম্বরে ঘোষণা দিল, তারা জিঞ্জারব্রেড চালিত ট্যাবলেট আনবে… 🙂 অন্তত এসপি ১০১১ মডেলে তো জেলিবিন দেয়াই যায়। মাথামোটা নাকি ওয়ালটনের লোকজন!
ব্র্যান্ড হিসেব করলে দুইটাই দেশি ব্র্যান্ড। বাট, ওয়ালটনের কিছু প্রোডাক্ট দেশে উৎপাদন হলেও স্মার্টফোন তারা সিমফোনীর মতো চীন থেকেই রিব্র্যান্ডিং করে আনে। এইদিক দিয়ে দুই কোম্পানির পজিশন একই।
ব্যক্তিগতভাবে আমার দেশি প্রোডাক্টের প্রতি আলাদা দুর্বলতা কাজ করে। তবে তারচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কোয়ালিটি। আগে দুইটা কোম্পানির পণ্যই বাজারে আসুক। কোয়ালিটি এবং দাম বিবেচনা করে ঠিক করবো কোনটা কিনবো।
দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।
gps , bluetooth, sensor,compass etc ei info gulo jana dorkar …
ভালতো! কমদামে পাওয়া যাবে।
আমি নিশ্চিত না কমদামে পাওয়া যাবে কি না। :/
এটা তো আগেই ওদের সাইটে আপকামিং হিসাবে ঝুলে ছিলো
আমরা বিষয়টা সবাইকে জানিয়ে দিলাম আরকি। 😀
Walton e beche nebo….. 🙂 Symphony to foul…..