মোটামুটি কম দামের ভিতরে দামী স্মার্টফোনগুলোর সবরকম ফিচার থাকায় সম্প্রতি ভারত ও বাংলাদেশের বাজারে মাইক্রোম্যাক্স ক্যানভাস সিরিজের ফোনগুলো ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এ১১০ ক্যানভাস ২ এর অকল্পনীয় সাফল্যের পর ক্যানভাস এইচডিও বিপুল সংখ্যক হারে বিক্রি হচ্ছে। এর জনপ্রিয়তা এখন এতটাই বেশি যে ভারতেই তাদের স্টক সংকট দেখা দিয়েছে। ফলে এখনো ডিভাইসটি বাংলাদেশের বাজারে আসতে পারেনি (বিস্তারিত: সহসাই বাংলাদেশে আসছে না মাইক্রোম্যাক্স এ১১৬ ক্যানভাস এইচডি)।

তবে এখন হয়তো মাইক্রোম্যাক্সকে একটু নড়েচড়ে বসতে হবে। কারণ মাইক্রোম্যাক্স ক্যানভাস এ ১১৬ এইচডি এর সাথে পাল্লা দিতেই ভারতের বাজারে নতুন একটি ৫” পর্দার ডিভাইস নিয়ে আসছে চাইনিজ ব্র্যান্ড উমি যার নাম রাখা হয়েছে উমি এক্স২; ফলে মাইক্রোম্যাক্সের একমুখী ব্যবসায় এখন কিছুটা হলেও ছেদ পড়তে পারে।
মাইক্রোম্যাক্স ক্যানভাস এইচডি এর মতই উমি এক্স ২ তে দেয়া হয়েছে ৫” ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে ১.২ গিগাহার্জের এমটিকে ৬৫৮৯ কোয়াড কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে রয়েছে ক্যানভাস এইচডির মতই পাওয়ারভিআর এসজিএক্স৫৪৪ জিপিইউ।

প্রসেসর আর জিপিইউ এক হলেও উমি এক্স২ তে রয়েছে ২ গিগাবাইট র্যাম যা ক্যানভাস এইচডির থেকে ১ গিগাবাইট বেশি। আর এর আরেকটি আকর্ষনীয় ব্যাপার হলে এর ইন্টারনাল স্টোরেজই থাকবে ৩২ গিগাবাইট যেখানে ক্যানভাস এইচডিতে দেয়া হয়েছে মাত্র ৪ গিগাবাইট। তাছাড়া এতে এসডি কার্ডের স্লট তো আছেই।
তবে উমি এক্স ২ এর সবচেয়ে বড় চমক রয়েছে এর ক্যামেরায় কারন এর পিছনে রয়েছে অটোফোকাস সহ ১৩ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা। ভিডিও কলের জন্য সামনেও দেয়া হয়েছে ৩ মেগাপিক্সেল এর ক্যামেরা। এ দু’টি ক্যামেরাই মাইক্রোম্যাক্সকে উড়িয়ে দেয়ার জন্য যথেষ্ট।
শুধু স্টোরেজ আর ক্যামেরাতেই নয়, এর আরও একটি আকর্ষনীয় দিক হলো ব্যাটারি ব্যাকআপ। ক্যানভাস এইচডিতে ২০০০mAh ব্যাটারি থাকলেও উমি এক্স২ তে দেয়া হয়েছে ২৫০০mAh ব্যাটারি। ফলে ক্যানভাস এইচডি থেকেও এর ব্যাকআপ ঘন্টাখানেক বেশি পাওয়া যাবে। তাছাড়া ক্যানভাস এইচডির মতই উমি এক্স২ তে রয়েছে ৩জি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং ডুয়েল সিম সুবিধা।
মার্চের ১৫ থেকে ২০ তারিখের মাঝেই ভারতের বাজারে ডিভাইসটি ছাড়ার ঘোষণা দিয়েছে উমি। কেনার সময়ই ফোনটিতে অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.১ দেয়া থাকবে কিন্তু এপ্রিলেই ক্রেতাদের জন্য ৪.২ এর অফিসিয়াল আপডেট দেয়া হবে বলেও জানিয়েছে তারা।
ধারণা করা হচ্ছে, ভারতের বাজারে এর দাম রাখা হবে মাত্র ১৪,০০০ রুপি যেখানে ক্যানভাস এইচডি এর বর্তমান দাম ১৪,৯৯৯ রুপি। এই দামের ভিতর নিঃসন্দেহে উমি এক্স২ কেই সেরা ডিভাইস বলা যায়। এখন দেখা যাক বাজারে আসার পরও উমি এই দামে বিক্রি করে কিনা।
মাইক্রোম্যাক্স ইতোমধ্যেই যথেষ্ট সুনাম অর্জন করে নিলেও উমি যদি ভালো ডিভাইস বিক্রি করে ও উন্নত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করে, তাহলে শিগগিরই মাইক্রোম্যাক্সকে পেছনে ফেলা উমির জন্য কোনো ঘটনাই হবে না। আপনার কী মত?


micromax ekhon 2gb ram soho charte baddho hobe 🙂 . amar kase quad core er shathe 1 gb ram onekta vaotabaji mone hoi . kintu UMI XII er specs chorom joss korse. 🙂 . ishh , konovabe jodin india theke set ta anaite partam 🙁
🙁
online e kenar system nai?
ইন্ডিয়াতেও অনলাইনেও সেল হয়। কিন্তু দেশের বাইরে হয়তো না।
এখনো বাজারে আসেনি বলে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা।
UMI তো উত্তর দিলে আজ যে তারা বাংলাদেশে আসবে তবে কবে সেটা জানায়নি .. আমি লিংকটা অন্য পোষ্টে শেয়ার করেছি …
ভারতীয় ওয়েবসাইটে প্রি-অর্ডার নিচ্ছে কিন্তু সেটা দেশের মধ্যে সীমাবদ্ধ আমি আমার একটা বন্ধূ আছে দেখি ওকে পাই কিনা বা কেউ যাই কিনা তাহলে একটা আনানোর চেষ্টা করবো ..
🙁
আসলেই, যদি আনতে পারতাম আমি নিজেই একটা কিনতাম 🙁
this is cortex a7 quad core which is little faster than cortex a9 dual core, krait dual core has almost double performance compared to this mtk cpu…..so dont get so excited…..again the higher the megapixel the better the photos doesnt count anymore…..
credit: http://thinkmonster.wordpress.com/2013/03/03/dual-core-512mb-ram-myth/
সম্প্রতি ওয়ালটন, সিম্ফনি, মাইক্রোম্যাক্সের ডুয়েল কোর ফোনে ৫১২ মেগা রেম,
ক্যানভাস এইচডি কোয়াড কোরে ১ গিগা রেম দেখে অনেকেই বলেছে রেম এত কম কেন,
এটা ভাওতাবাজি ?
সমস্যাটা আসলে কোম্পানির অনীহা নয়, প্রযুক্তিগত। মোবাইল ফোনের মেমরী
মডিউল(রেম, রম) ইত্যাদির সর্বোচ্চ কত হতে পারে তা পুরোপুরি
চিপসেট/প্রসেসরের উপর নির্ভরশীল। ঠিক যেমনটি, আপনার ডেস্কটপে সর্বোচ্চ কত
রেম সংযুক্ত করতে পারবেন তা যেমন মাদারবোর্ড(এর চিপসেট) ও প্রসেসরের উপর
নির্ভরশীল। ডেস্কটপ রেম এর মত মোবাইল রেম মডিউলের দামও খুব একটা বেশি না,
আসলে বিশ্বজুড়েই মেমরী মডিউলের দাম হুড়হুড় করে কমছে। তাই ফোন ভেন্ডরদের
বেশি রেম যোগ করায় কোন আপত্তি থাকার কথা না, কারণ কাছাকাছি রকমের প্রসেসরের
মধ্যে গ্রাহকরা যে ফোনে বেশি রেম সেটার দিকেই ঝুকবেন স্বাভাবিক।
একটু বিস্তারিত,
কেবল ডুয়েলকোর কিংবা কোয়াডকোর কথাটা অনেকটাই মার্কেটিং প্রোপাগান্ডা। কারণ
এতে প্রকৃত পারফরমেন্স সবসময় বোঝা যায় না। একটা ১ গিগাহার্জ ডুয়েলকোর
প্রসেসর অন্য একটা ১.৪ গিগাহার্জ ডুয়েলকোর প্রসেসরের চেয়েও ভাল পারফরমেন্স
দিতে পারে। এমনকি একই গিগাহার্জে কিছু ডুয়েলকোর প্রসেসরের পারফরমেন্স
কোয়াডকোরের চেয়েও অনেক বেশী।
ডুয়েলকোর প্রসেসরের স্যামস্যাং গ্যালাক্সী এসটু এর রেম ১ গিগা হলেও
ডুয়েলকোর প্রসেসরের মাইক্রোম্যাক্স ক্যানভাস ২ কিংবা ওয়ালটন ফোনগুলোতে রেম
মাত্র ৫১২ মেগা। স্যামস্যাং এর গ্যালাক্সী এসটু তে এক্সিনস চিপসেটের
প্রসেসর, এলজি এইচটিসির ডুয়েলকোর ফোনে স্ন্যাপড্রাগন এস ৪ প্রসেসর কিংবা
এভিডিয়া টেগরা থ্রি প্রসেসর, হুয়েই এর কিছু ডুয়েলকোর ফোনে হুয়েই এর নিজস্ব
কে সিরিজের চিপসেটের প্রসেসর প্রভৃতি ব্যাহার করা হয়। এসব চিপসেটের দাম
তুলনামূলকভাবে বেশি, রেম সাপোর্ট বেশি পারফরম্যান্স ও ভাল।
অন্যদিকে মাইক্রোম্যাক্স, ওয়ালটন( G2 বাদে) এর ডুয়েলকোর ফোনগুলোর দাম কম,
কারণ অনেকটাই চিপসেট। এসবে ব্যাবহার করা হয় মিডিয়াটেক প্রসেসর, যেগুলো নামে
ডুয়েলকোর হলেও পারফরমেন্সে কোয়ালকমের ডুয়েলকোর(ক্রেইত) কিংবা টেগরা থ্রি
থেকে অনেক খারাপ, রেম সাপোর্ট ও কম, জিপিইউ ও তূলনামূলকভাবে বেশ কম শক্তির।
আরেকটা ব্যাপার দেখুন, গ্যালাক্সি এসথ্রির প্রসেসর কোয়াডকোর(a9) হলেও এটার
চেয়ে স্ন্যাপড্রাগন এসফোর ক্রেইত ডুয়েলকোরের পারফরমেন্স উল্লেখযোগ্য রকমের
বেশি।
BD te ki pawa jabe umi x2
পেলেও অনেক দেরি হবে।
পাওয়া যেতে পারে তবে সময় লাগবে।
joss joss.. (lala porar emot hoibe)
:'(
😀
দেখতে Slll এর মত কেন? 😐
ভালো ধরেছেন!
bhai 2 gb ram er jonne LG LTE 2 nilam . ekta reveiw dekhle bhalo lagto . .
রিভিউ দিলে আমরা মূলত হ্যান্ডস অন রিভিউ দিয়ে থাকি। কেউ যদি আমাদের রিভিউ করতে কয়েক ঘন্টার জন্য ডিভাইসটি নিয়ে বসতে রাজি হন তাহলে তখন আমরা যেয়ে সব চেক করে রিভিউ দিয়ে থাকি।
okay bhai . parle etar ta ektu diyen .
yeasin reza, bangladeshe lg lte 2 kothay paoya jabe?
ami ekjon theke nisi , korea theke anse . dokane nai . .
show room kothai jani na. ami second hand nisi . jar theke nisi sha dealer theke nise .
এটা বাংলাদেশে পাবার উপায় কি সজীব?
আপাতত পরিচিত কেউ ভারত যাচ্ছে কি না সেই খবর রাখা ছাড়া কোনো উপায় দেখছি না।
ভাইয়া ভারতীয় কোম্পানির ওদের সাথে যোগাযোগ করে বাংলাদেশে কিন্তু আসার Invitation দেয়া যায় আমার সাহায্য করলে কিন্তু ওরা আসবে ব্যবসা করতে বা সেটটা বাংলাদেশে ছাড়তে .. দেখবেন নাকি কথা বলে 🙂
ami oder fb page likhsilam, bd te ashar kono plan ase kina but kono ans de ni 🙁
সজীব, এই সাইটে দেখছি এ ১১৬ এর দাম বিশ হাজারের মত বাংলাদেশে, কিন্তু কোথায়?
http://micromaxcanvasphones.com/micromax-canvas-hd-a116-mobile-phone-price-review-features/
ভারত থেকে কিনে আনুন,এছারা আর তো উপায় নায়।
এদের ফেসবুক পেজে প্রশ্ন করেছিলাম, নবাব্দের উত্তর নাই
Micromax canvas hd bd te pawa zabe…?
ক্যানভাস এইচডি এখনো বাংলাদেশে আসেনি।
পাওয়া যাবে কিন্তু কবে আসবে জানে না কেউ ..
ধন্যবাদ পোষ্টটি দেবার জন্যে আশায় ছিলাম .. এখন তো মাথা খারাপ হবার জোগাড় কি করবো .. ভেবেছিলাম Express Mobile Elite-05 নিবো কিন্তু কবে আসবে জানি না তাই চিন্তা করলাম Micromax A116 HD নিবো ঠিক করে ফেললাম মাইক্রোম্যাক্সকে মেইল দিলাম বাংলাদেশে কবে আসবে জানালো আসবে তাড়াতাড়ি কিন্তু কি জানি তাড়াতাড়িটা কবে হবে . কিন্তু আজ UMI X2 দেখে মাথা তো কপালে কেন A116 HD নিবো যদি এটা হাতে পাই একই দামে .. মাথা খারাপ হয়ে গেছে কবে এটা পাবো এখন ..
নকিয়া ১১০০ নিয়ে ফেলেন। 😀
হা হা ভাইয়া মশকরা করে মোর লগে .. কত কষ্টে আছি কি কমু.. একটা সেট কিনবো কিন্তু শান্তি মত কিনতে পারতেছি না মার্চ মাসে একটা কিনবো ভাবতেছি তাও এখন হবে কিনা বুঝতেছি না .. কি যে করি ..
লেখব ভাই ভারতের বাজারে ১৪০০০ রুপিই থাকবে ওদের দেশে ভোক্তা আইন খুব টাইট .. কিন্তু বাংলাদেশে যদি কিছু পিস আসে অনেক দাম হবে হয়তো ২৪/২৫০০০ হাজার হয়তো .. UMI কে মেইল দিলাম দেখি বাংলাদেশে ওদের কোন প্লান আছে কিনা আসার সেটা জিজ্ঞাষা করালাম দেখা যাক উত্তর দেয় কিনা ..
মাইক্রোম্যাক্স ইন্ডিয়া নাকি বাংলাদেশকে মেইল করেছিলেন? এদের বাংলাদেশের ওয়েবে যোগাযোগের ফরমে তো ইন্ডিয়ান স্টেট ছাড়া দেশের কোন শহর নাই, বাংলাদেশকেও ইন্ডিয়া মনে করে মনে হয়
কি জানি হয়তো .. অনেকবার বলেছি .. এইবার মেইল করলাম .. ঠিকানা সব ভারতীয় শুধু সার্পোট সেন্টারের পেজ গেলে সিলেকস্ট করে ঢাকা ২টা ঠিাকানা পাওয়া যায় ..
hahahaha
আমি মনে করি এমন অবস্থা থাকলে খুব জলদি মাইক্রোম্যাক্স এর বাজার এই নতুন সেট এর দখলে চলে যাবে আর ভারতে কার্বন সেট, স্পাইস সেট ইত্যাদি আরো কোম্পানি আছে যারা ভালো ভালো সেট আনতেছে মাইক্রোম্যাক্স কে ধরা দেবার জন্যে ওদের সাইট দেখলে তা বোঝা যায় .. তবে আমরা কবে পাবো জানি না তবে এই যুদ্ধে কিছুটা হলেও উপকৃত হবে আমাদের মত মধ্যবিত্ত ভোক্তা আমি মনে করি .. কিছূ ভালো ডিভাইস পাবো আশা করি ..
সময় হলে লিংকটা চেক করবেন .. http://www.gizchina.com/2013/02/17/umi-x2-vs-sheng-x7/
মাইক্রোম্যাক্স ১৩৯৯০ রুপী
এগুলো সবিই ইন্ডিয়াতেই পাওয়া যায়, বাংলাদেশে আর পাওয়া যায়না। মেজাজ পুরাই চরমে 🙁
vai plz plz
amake canvas 2 er 64bit er driver gula (pc suit den )
mmx website e 32bit dr driver amr win7 e kaj kortese na
install krle 🙁
Please tell me more about Walton primo G2
জি২ তে Qualcomm Snapdragon MSM8625 ব্যবহার করা হয়েছে!!
vai walton G2 te kon processor dewa ase? ar service kamon valo?kindly aktu janaben….
জি২ তে Qualcomm Snapdragon MSM8625 ব্যবহার করা হয়েছে!
বাবারে…এত কিছু দিয়ে দিছে…বাংলাদেশের বাজারে কবে আসবে?
স্মার্টফোন এর মধ্যে কোনটা ভালো বেশী walton r1 নাকি Micromax A110 canvas.কোনটা নেট ও গেম এর জন্য বেশী ভালো।
UMI X2 ke Bangladesh a asbe du ek mash por……
এই (UMI X2, X1) সেট বাংলাদেশে আসতেছে তাদের প্লান আছে .. আমাকে উত্তর দিয়েছে তাই শেয়ার করলাম সবাইকে .. 🙂
https://www.facebook.com/photo.php?fbid=138015456372420&set=a.124399004400732.23522.124395347734431&type=1&comment_id=100075&ref=notif¬if_t=photo_reply&theater
জিএসএম এরিনার সাইটে কমেন্টসে দেখলাম এটা নাকি শুধু সিডিএমএ টেকনোলোজিতে ৩জি সাপোর্টেড, জিসিএম টেকনোলোজিতে ২জি পর্যন্ত সীমাবদ্ধ। এটা যদি সত্যি হয় তাইলে এইটা কেনার কোনো যৌক্তিকতা নাই !
সেটা সিডিএমএ না ডব্লিউসিডিএমএ?