অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অ্যান্ড্রয়েড বিষয়ক ওয়েবসাইটের সংখ্যাও। খুঁজলে প্রচুর অ্যান্ড্রয়েড বিষয়ক ওয়েবসাইট খুঁজে পাবেন। সেসব সাইটে কেবল অ্যান্ড্রয়েড সংক্রান্ত খবর আর রিভিউই নয়, বরং বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির মূল্য ছাড়ের খবরও প্রকাশ করে থাকে।
বাংলা ভাষায় প্রথম অ্যান্ড্রয়েড বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড কথনে তাই আজ থেকে “ডিল অ্যালার্ট” নামে আরেকটি বিভাগ খোলা হচ্ছে। এই বিভাগে বিভিন্ন কোম্পানির অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবে মূল্যছাড়ের খবর প্রকাশ করা হবে।
এই বিভাগের প্রথমদিন আজ জানাচ্ছি Gadget Gang 7-এর অ্যান্ড্রয়েড ট্যাব বিক্রির খবর। প্রতিষ্ঠানটি ফেসবুকে তাদের ফ্যান পেজে জানিয়েছে, মাত্র ৬৭০০ টাকা থেকে শুরু করে ১০,৭০০ টাকায় বিভিন্ন অ্যান্ড্রয়েড ট্যাব বিক্রি করতে শুরু করেছে তারা। স্টক থাকা পর্যন্ত অবিশ্বাস্য মূল্যে এসব ডিভাইস বিক্রি করা হবে।
Teclast P75a

মাত্র ৬৭০০ টাকায় এই ট্যাব বিক্রি করছে গ্যাজেট গ্যাং ৭ যেটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৪ আইসক্রিম স্যান্ডউইচ, ৫১২ মেগাবাইট র্যাম, ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ যা মেমোরি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ৭ ইঞ্চি আকারের এই স্ক্রিনে রয়েছে ৮০০ বাই ৪৮০ পিক্সেল রেজুলেশন যা ক্যাপাসিটিভ টাচস্ক্রিন। এছাড়াও ভিডিও চ্যাটের জন্য সামনের দিকে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
ট্যাবলেটটিতে সিপিউ রয়েছে Rockchip RK2918 1.2GHz ও জিপিইউ রয়েছে GC800. উল্লেখ্য, প্রথমে এটি জিঞ্জারব্রেডসহ বাজারে আসলেও পরবর্তীতে আইসক্রিম স্যান্ডউইচে আপডেট দেয়া হয়। তবে এখন কিনলে সরাসরি আইসক্রিম স্যান্ডউইচই পাবেন ক্রেতারা।
তবে এই ট্যাবলেটে কোনো জিপিএস, ব্লুটুথ কিংবা সিম সুবিধা নেই। তবে ভিডিও’র ক্ষেত্রে ১০৮০পি এইচডি ভিডিও দেখা যাবে বলে লেখা রয়েছে। ৩০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এই ট্যাব কিনলে পাওয়া যাবে ইউএসবি OTG ক্যাবল ও ইউএসবি ডেটা ক্যাবল।
ONDA Vi10 Elite

মাত্র ৮৭০০ টাকায় বিক্রি করা হচ্ছে আরেক জনপ্রিয় কোম্পানি অনডা’র Vi10 Elite যেটায় রয়েছে অল উইনার এ১০ ১.৫ গিগাহার্জ প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, ৭ ইঞ্চি ১০২৪*৬০০ পিক্সেল রেজুলেশন টাচস্ক্রিন ও অ্যান্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচ। এছাড়াও এতে মালি-৪০০ জিপিইউ রয়েছে।
ইন্টারনাল মেমোরি ৮ গিগাবাইট হলেও এটি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এটি ১০৮০পি এইচডি ভিডিও চালাতে সক্ষমও বলা হচ্ছে। এছাড়াও সামনে রয়েছে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা যা দিয়ে স্কাইপে ভিডিও চ্যাট করা যায়। সিম সুবিধা না থাকলেও এক্সটার্নাল মডেমের সাপোর্ট রয়েছে। এতে ব্যাটারি দেয়া হয়েছে ৩০০০ এমএএইচ।
Ainol Novo 7 Elf

বিশ্বব্যাপী জনপ্রিয় চাইনিজ ব্র্যান্ড আইনলের নভো ৭ এলফ বিক্রি হচ্ছে মাত্র ৯৭০০ টাকায়। ২০১২ সালের কনজিউমার ইলেকট্রনিক শো’র ৫ সেরা ট্যাবলেটের খেতাব পাওয়া এই ট্যাবলেটে রয়েছে ১.২ গিগাহার্জ প্রসেসর, অ্যান্ড্রয়েড ৪.০.১ আইসক্রিম স্যান্ডউইচ, ৭ ইঞ্চি 1024 x 600 পিক্সেল রেজুলেশন ডিসপ্লে ও মালি-৪০০ গ্রাফিক্স প্রসেসর ইউনিট। এছাড়াও এতে ১ গিগাবাইট র্যাম রয়েছে।
নভো ৭ এলফ ট্যাবলেটের সামনে রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। এটি সুপার এইচডি ভিডিও প্লেব্যাক সাপোর্ট করে বলে জানা গেছে। এতে OTG ক্যাবল সুবিধার পাশাপাশি রয়েছে এইচডিএমআই আউটপুট। ওটিজি ক্যাবল থাকায় আপনি ৩জি বা ২জি ইন্টারনেট মডেম ব্যবহার করতে পারবেন। তবে এতে বিল্ট-ইন ৩জি’র সুবিধা নেই।
৩৭০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির এই ট্যাব স্টক থাকা পর্যন্ত মাত্র ৯৭০০ টাকায় বিক্রি করা হচ্ছে।
Ainol Novo 7 Aurora

জনপ্রিয় ব্র্যান্ড আইনলের নভো ৭ সিরিজের আরেকটি জনপ্রিয় ট্যাব হচ্ছে অরোরা। এর জনপ্রিয়তা এতোই বেশি হয়ে ওঠে যে পরবর্তীতে অরোরা ২ বাজারে আনে আইনল। তবে ২ নয়, অরোরা ১-ই গ্যাজেট গ্যাং ৭ বিক্রি করছে মাত্র ১০৭০০ টাকায়।
৭ ইঞ্চি আইপিএস ডিসপ্লের এই ট্যাবে রয়েছে অ্যান্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচ, ১.২ গিগাহার্জ অলউইনার এ১০ প্রসেসর, ১ গিগাবাইট র্যাম ও মালি-৪০০ জিপিইউ। আইনল নভো ৭ অরোরা এইচডিটিভিতে সংযুক্ত করে ভিডিও সরাসরি টিভিতে দেখা সম্ভব। এছাড়াও এটি নিজেই ফুল এইচডি ভিডিও চালাতে সক্ষম বলে জানা গেছে। ভিডিও চ্যাটের জন্য এর সামনে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্লুটুথ বা জিপিএস না থাকলেও ওটিজি ক্যাবলের মাধ্যমে এক্সটার্নাল ৩জি মডেম ব্যবহার করা যাবে।
আরও দু’টি ট্যাব
গ্যাজেট গ্যাং ৭ জানিয়েছে, আরও দু’টি ট্যাব মূল্যছাড়ে বিক্রি করা হবে। এগুলোর একটি হচ্ছে Onda vi40 elite 9.7″ যার দাম ১৫,৭০০ টাকা। আর অন্যটি Ramos w17 pro dual core যেটির দাম ১১,৭০০ টাকা।
“ক্লিয়ারেন্স সেল”-এর আওতায় তারা এই তিনটি ট্যাবে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড় দিয়েছে। এছাড়াও সবগুলো ট্যাবের সঙ্গেই ৬ মাসের ওয়ারেন্টি রয়েছে। স্টক থাকা পর্যন্ত এই বিক্রি চলায় যে কোনো সময় ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব ট্যাব “সবার সেরা” না হলেও এই দামে এর চেয়ে বেশি আশা করা যায় না; অন্তত এখনই না। তাই অ্যান্ড্রয়েড ট্যাব কেনার ইচ্ছে থাকলে ফুরিয়ে যাবার আগেই গ্যাজেট গ্যাং ৭-এর বিক্রয় কেন্দ্রে গিয়ে ঘেঁটে আসতে পারেন এসব ট্যাব।

আমি ট্যাব কিনেছি মাত্র এক মাসের মতো হয়েছে। এখন মনে হচ্ছে আরও পরে কেন কিনলাম না। 🙁
ধুর, অ্যান্ড্রয়েড জগতটাই খারাপ। No matter how late you buy one, you’ll always regret later. 😐
টেনোলজির সাথে পরে বলে কোন জিনিষ নাই। আজ কিনলে কাল সেইটা ব্যাকডেট এর হয়ে যায়!
:'(
আপনি যদি এই কথা কন .. মেরা কি কমু ? হা হা হা হা .. তবে যেটা কিনেছেন ওটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে বা বিক্রি করে নতুন কিনতে হবে আর কতদিনই বা কিনবেন ? আর একটা কিনলেন কাল দেখবেন নতুন মডেল চলে এসেছে সুতরাং যেটা কিনলেন এক বছর চালান তারপর বাসার ছোটদের দিয়ে দিবেন .. নাহলে বিক্রি করার ব্যবস্থা .. 🙂
ainol tornado or symphony T7 konta valo hoba? any suggestion? @aisajib:disqus
somossha nai ekhon jeta kinechen agami ek bochor shob application chole kina dekhun. onno kichu vule jan. jemon prothom pentiume ehkono shomantale shob kaj e kora jay otar latest version nie amra temon utola hoina.
সজীব ভাই কোন ট্যাবটা কিনলেন একটু বলবেন কি??
Crystal.
বাহ বেশ ভালো কাজ করেছে এটা । চামে চামে প্রচারনাও হয়ে গেল বিক্রয়ও হয়ে গেল।
তবে বলতেই হয় আইনলের দুটোই এই দামে খুবই ভালো হবে।আমারও একটা কিনতে মন চায়।কিন্তু ইতিমধ্যেই কিনেছি একটা। 🙁
হ্যাঁ, এই প্রচারণায়ও ভালোই খরচ হচ্ছে। স্মার্টফোন মেলায়ও প্রতি ট্যাবে লস দিয়ে বিক্রি করেছিল এরা।
লসে কেউ প্রডাক্ট বিক্রি করে না। কিছুটা লাভ থাকেই। সম্ভবত আগের মডেলের পণ্যগুলোর চাহিদা মার্কেটে কমে যাচ্ছিল বলে ব্রেকইভেনে সেল করে দিচ্ছে এবং নতুন প্রডাক্ট আনছে।
Ainol Novo ELF7 রুট করার পদ্ধতি নিয়ে পারলে একটি পোস্ট করবেন। জেলিবিনে আপডেট করার কোন পদ্ধতি যদি জানাতে পারেন, তবে ভাল হত। ধন্যবাদ।
জানি না। অফ দ্য রেকর্ড কথাবার্তা ছিল। যাই হোক, আমরা তুলনামূলক কমদামে পাচ্ছি সেটাই বড় কথা।
এলফ রুটের পদ্ধতি নিয়ে তো এই সেদিন পোস্ট প্রকাশ হলো। :/ http://androidkothon.com/post-id/2531
sishir vai,novo elf এর ওজন প্রায় ৭০০ gm. একটু বেশি না ?
কোথায় পেলেন এটার ওজন ৭০০ গ্রাম? :/
ainol এর website এ লেখা ছিল। পরে জানলাম ওটা total package weight. thank u all.
ONDAr একটা ছিল যে ?
শেষ?
নাহ এখনও আছে।
সজীব ভাই, vi10 elite onda”r কথা কিছু লেখেন নি যে ? এটা তো ওদের sale এ আছে…… ৮,৭০০ টাকা। এটার ব্যাপার একটু জানান
লিখেছি তো। :/
Teclast P75a এবং Novo 7 Elf এ OTG ক্যাবল দিয়ে কি সিটিসেল মডেম ব্যবহার করা যাবে ???
লেখা আছে যায়, তবে নিশ্চিত নই।
Citycell modem Huawei EC122, E167 works fine with Elf.
ondar product ki ainol er moto valo?
আমার ট্যাব কিনতে ইচ্ছে না .. আমি ফোন কিনতে চাই ৫ বা ৪ ইঞ্চি সাইজের .. 🙂
আমার মতে ৩.৫ বা ৪ ইঞ্চি একটা ফোন আর ৭-৮ ইঞ্চি একটা ট্যাব দু’টো মিলিয়েই দারুণ হয়। 😉 ৫ ইঞ্চি ফোনের জন্য অনেক বড়, আবার ট্যাবলেট হিসেবেও অনেক ছোট।
Elf এ তো কিবোর্ড ব্যবহার করা যায়??OTG ক্যাবল দিয়ে মডেম সার্পোট করে কিনা,জানলে অনেক ভালো হতো???
হ্যাঁ, কিবোর্ড+মডেম দু’টোই সাপোর্ট করে। তবে মডেম ব্যবহার করতে বোধহয় রুট করতে হয়।
আপনার আইনল ট্যাব এ কি মডেম ব্যবহার করেন??আপনি কি রুট করে মডেম ব্যবহার করতেছেন??
আমারটায় ওয়াই-ফাই ব্যবহার করি।
It support some modem 3G & 2G and dont need to root for that. Huawei E1550, EC122, EC167 works fine or you can have E1750 for the connectivity as well.
ভাইয়া , ওটিজির মাধ্যমে কি বাংলালায়ন মডেম ব্যবহার করা যায়?
না। এটি কেবল ৩জি মডেম সাপোর্ট করে।
Elf kinte issa hissed kintu weight. Ta cintay fele disse
700 gm ki beside na Sojib vai? @sajib vai
bro the tabs weight is around 340 gm. that is the total package weight.
Gadget Gang এর বিজ্ঞাপনটাও ভাল হল ……
বিভাগের আইডিয়াটা ভাল। নতুন নতুন অনেক ডীল সম্পর্কে জানা সহজ হবে।
৬৭০০ টাকারটা দেখে কিনতে ইচ্ছা করছে। ই-বই পড়ার জন্য ভাল। কিন্তু টিকবে কতদিন এটা নিয়েই চিন্তা।
আইনলের কোনো একটা নিয়ে নিতে পারেন। অনেকদিন টিকবে।
battery back up niye vabchi.. koto khon dibe dharona ache ki ?
আমি এই ট্যাব গুলর একটি কিনতে চাচ্ছি। কথায় গেলে পাব । Gadget Gang 7 এর শোরুম কোথায় কোথায় আছে জানালে খুশি হব ।
ওদের ওয়েবসাইটে ঠিকানা দেয়া আছে। বারিধারা ডিওএইচএস।
Onda Vi40 Elite টা কেমন হবে কোন ধারনা আছে। সাইজটা ত বেশ ভাল। আপনার মতে বেষ্ট ডিল কোনটা হবে। আই মিন উপরের গুলার মধ্যে একটা ব্যালান্স চাচ্ছি। ONDA VI10 VS INOL NOVO 7 VS AURORA আর সিম্ফোনির যে গ্রামীন ফোনের অফারটা মনে হয় মার খেয়ে গেছে এর সাথে।
সিম সুবিধা নেই। এছাড়া এলফ দেখতে পারেন। বেশ ভালো ট্যাব।
আমার সিম সুবিধা লাগবে না। বাসা আর অফিস দু জায়গায় ওয়াইফাই আছে। Onda Vi40 Elite সম্পর্কে কিছু বললেন না যে?
Onda ভালো কোম্পানী। বেশ জনপ্রিয়। কিনে ফেলেন!
ট্যাব দিয়ে WordPress/blogger ব্যবহার করা যাবে??মানে এই সাইটগুলো তে পিসির মতো পোস্ট করা যাবে কিনা জানতে চাই??
যাবে।
চমতকার পোস্টের জন্য ধন্যবাদ. Maxis এর ট্যাবটা নিয়ে একটা পোস্ট আশা করছি।
Onda vi40 elite 9.7 ta Valo lagse… Uporer gulor tulonay kemon hobe. Aktu janben?? ami kalkei kenar chinta kortesi.
Ainol tab e ki Mouse use kora jay??
ওটিজি ক্যাবলের মাধ্যমে যায়।
Thanks, great some up and deal alert! 🙂
Anyways, I like the build of the Ramos tablets more than Ainol ones. So, I need some suggestion. A cousin of mine wants to get a Tablet within 13,000/=
Can you suggest any with a Dual Core CPU and at least 1 gigs of RAM?
Owh, and is there by any chance a tablet available within this price that comes with a corning gorilla glass?
Thanks!
Corning gorilla glass? Bro, are you serious? :O
Anyway, at your budget, the best tab you can get is Symphony T8 (now that clearance sell is over, or else I would have suggested Ramos W17 Pro or Novo 7 Aurora 2).
And please try to comment in Bangla from next time. 🙂