১৪৯ ডলারের MeMO প্যাড অ্যান্ড্রয়েড ট্যাব আনছে আসুস

MeMo pad

নেক্সাস ৭-এর নাম শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, ট্যাবলেট জগতে আদর্শ ট্যাবলেট হিসেবে যেটিকে ধরা হয় যা গুগলের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করেছে আসুস। প্রথম দর্শনে ঠিক নেক্সাস ৭-এর মতোই দেখতে হলেও আসুসের নতুন এই ট্যাবলেটের নাম MeMo Pad. মূলত নেক্সাস ৭-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই বাজারে আসছে স্বল্পমূল্যের এই অ্যান্ড্রয়েড ট্যাবলেট।

গিকদের হয়তো মনে আছে যে, নেক্সাস ৭-ও আসুসেরই তৈরি করা। কাজেই, এর বিল্ড কোয়ালিটি বা পারফরম্যান্স নিয়ে খুব একটা সন্দেহের কিছু নেই। তবে স্পষ্টতঃই নেক্সাস ৭-এর তুলনায় মিমো প্যাডের হার্ডওয়্যার অনেক কম। আসুসের মতে, প্রতিদ্বন্দ্বিতার বিষয় হচ্ছে স্বল্পমূল্য; উন্নত হার্ডওয়্যার নয়।

MeMo প্যাডে আসুস দিয়েছে অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন যার রেজুলেশন ১০২৪ বাই ৬০০ পিক্সেল। এতে রয়েছে VIA WM8950 ১ গিগাহার্জ প্রসেসর, মালি-৪০০ জিপিউ, ১ গিগাবাইট র‌্যাম ও ৮/১৬ গিগাবাইট অনবোর্ড স্টোরেজ। বাড়তি সুবিধা হিসেবে এসডি কার্ডের স্লট রাখা হয়েছে। এছাড়াও ক্রেতারা আসুসের পক্ষ থেকে ৫ গিগাবাইট ফ্রি অনলাইন স্টোরেজও পাবেন।

নেক্সাস ৭-এর সঙ্গে খুব একটা তুলনীয় না হলেও মাত্র ১৪৯ ডলার দাম হিসেবে একেবারেই খারাপ ট্যাবলেট নয় আসুসের MeMo প্যাড। আপনার কী মত?

8 Comments

  1. Ibrahim Quayum RX Jan 14, 2013
  2. Aniruddha Adhikary Jan 14, 2013
  3. BABU Jan 14, 2013
  4. Md. Asif Sultan Razu Jan 16, 2013
  5. iamshiblee Jan 19, 2013
  6. Saif Jan 23, 2013