
প্রত্যাশার চেয়ে বেশি সাড়া মিলেছে প্রথমবারের মতো আয়োজিত স্মার্টফোন মেলা “স্মার্টফোন এক্সপো ২০১৩”-তে। আর সেই উৎসাহী দর্শনার্থীদের একেবারে নিরাশ হয়ে ফিরে যেতে হয়নি। কেননা, বাংলাদেশে অ্যান্ড্রয়েড ফোন (ও সম্প্রতি ট্যাবের বাজারে) বেশ ভালো অবস্থানে থাকা কোম্পানি সিম্ফনি দেখিয়েছে নতুন দু’টি অ্যান্ড্রয়েড ফোন যেগুলো এখনও বাজারে পাওয়া না গেলেও শিগগিরই বাজারে আসছে। আর চোখ ধাঁধাঁনো অ্যান্ড্রয়েড ফোনগুলোর দামও হাতের নাগালেই থাকছে।
সিম্ফনির স্টলে যে দু’টি নতুন অ্যান্ড্রয়েড ফোন দেখানো হয়েছে সেগুলোর একটি হচ্ছে W80 ও অপরটি W90. নিচে আলাদা আলাদাভাবে দু’টি ডিভাইস সম্পর্কে তথ্য দেয়া হলো।
Symphony W80

সিম্ফনি ডব্লিউ৮০ হচ্ছে একটি ৪.৩ ইঞ্চি ডব্লিউভিজিএ রেজুলেশনের (800×480 পিক্সেল) ডিসপ্লে বিশিষ্ট অ্যান্ড্রয়েড ফোন যাতে চলছে অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ। ১.২ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসরের পাশাপাশি এতে রয়েছে ৫১২ মেগাবাইট র্যাম ও ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। তবে আলাদা মেমোরি স্লটের মাধ্যমে মেমোরি স্টোরেজ ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
ডব্লিউ৮০ সেটে রয়েছে ০.৩ মেগাপিক্সেল সম্মুখবর্তী ও ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। ডেটা সার্ভিসেস হিসেবে জিপিআরএস, ওয়াই-ফাই ও এজ-এর পাশাপাশি ৩জির উল্লেখ থাকলেও এর মাধ্যমে ভিডিও কল করা যাবে না বলে উল্লেখ রয়েছে। ৩জি ও ফ্রন্ট ক্যামেরা দু’টোই থাকার পরও ভিডিও কলের সুবিধা না থাকা এই ফোনের একটি দুর্বল দিক হতে পারে।
অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ১৮০০ এমএএইচ ব্যাটারি, জিপিএস, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার সেন্সর ইত্যাদি।
দামঃ স্টল সূত্র জানিয়েছে, আসছে ফেব্রুয়ারির মাঝামাঝি দেশের বাজারে ক্রেতাদের হাতের নাগালে চলে আসবে ডব্লিউ ৮০ আর এর দাম হতে পারে ১২,০০০ টাকার আশেপাশে। আনুষ্ঠানিকভাবে দাম নির্ধারিত না হওয়ায় নির্দিস্ট করে দাম বলতে পারেননি স্টলে থাকা প্রতিনিধিরা।
Symphony W90

সিম্ফনি ডব্লিউ ৮০-এর ঠিক পাশেই বিশাল স্ক্রিনের ডব্লিউ ৯০ সবার নজর কাড়তে ব্যর্থ হচ্ছে না মোটেই। ৫ ইঞ্চি আকারের আইপিএস প্রযুক্তির এই ফোনের স্ক্রিনে রয়েছে 800×480 পিক্সেল রেজুলেশন। আইসক্রিম স্যান্ডউইচ চালিত এই ডিভাইসে রয়েছে ১ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর ও ৫১২ মেগাবাইট র্যাম। এছাড়াও ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ও ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা দিতেও ভুল করেনি সিম্ফনি।
ডেটা সার্ভিসেস এর ঘরে রয়েছে এজ, ওয়াই-ফাই ও ৩জি। আর হ্যাঁ, এর পাশে “ভিডিও কল সাপোর্টেড নয়” এমন কিছু লেখা নেই। অর্থাৎ, নিশ্চিন্তে ৩জি ভিডিও কল সাপোর্ট করবে এই ডিভাইস।
অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ৪ গিগাবাইট ইন্টারনার স্টোরেজ, জিপিএস, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার সেন্সর ইত্যাদি।
দামঃ এখনও নতুন এই ডিভাইস বাজারে আসেনি বলে এর দামও সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে স্টলে থাকা সিম্ফনি প্রতিনিধি জানিয়েছেন, ১৫,০০০ টাকার আশেপাশেই এই ডিভাইসের দাম পড়বে। আর এটি আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি বাজারে আসার কথা রয়েছে।
সাধারণ বিচারে ডব্লিউ ৮০ ও ৯০ প্রায় একই ডিভাইস। ডব্লিউ ৮০-এর প্রসেসর তুলনামূলক ক্ষমতাসম্পন্ন। অন্যদিকে ডব্লিউ ৯০-এর স্ক্রিন তুলনামূলক ভালো। তবে সবচেয়ে ভালো হয় নিজেই যাচাই করে আসলে। আমাদের মতে, ১৫,০০০ টাকায় সিম্ফনি ডব্লিউ ৯০ দারুণ একটি ডিভাইস হতে পারে। বিশেষ করে এর স্ক্রিন ও বিল্ড কোয়ালিটির কথা তো শিরোনামেই রয়েছে, “চোখ ধাঁধাঁনো!”
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামীকাল ১২ ও ১৩ই জানুয়ারি এই মেলা চলবে। তাই স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে অবশ্যই এই মেলায় অন্তত একবার ঘুরে যাবেন। আর মেলায় অ্যান্ড্রয়েড কথন টিমের সঙ্গে পরিচিত হয়ে নিতেও ভুল করবেন না! (আমরা রয়েছি TRON-এর বুথে। ঢুকেই হাতের বামপাশে।)

অ্যান্ড্রয়েড কথন টিম রয়েছে মেলায়।
মেলায় আসছেন তো?

দাম আরো কম হইলে ভালা হইত। তাইলে সাধারন মানুষ কিনতে পারতো
র্যামের হিসাব বাদ দিলে ডব্লিউ ৯০-এর দাম যুক্তিযুক্ত।
W90 price should be within 13.5k becoz Micromax A110 is found within 14.6k . Benefit
1. Ips display plus 16 million colour
2. Resolution 854*480 where symphony have 800*480
3. 8MP camera symphony have 5mp
4. 2000mah battey
দাম ঠিক ই আছে ভাই।পিচ্ছি একটা মোবাইলে গালাক্সি ওয়াই দিয়ে স্যামসাঙ ১২০০০ ১৩০০০ টাকা নিতেছে।
w90 এর প্রথম লাইনে একটু ভুল আছে। 😉
রিভিউ ভালো হয়েছে। তবে w90 তে 1GB র্্যাম দেওয়া উচিত ছিলো।
ভুল ঠিকed 😉
Disappointing. RAM কম। ৫” টায় রেজুলেশন কম।
র্যাম আসলেই কম। আর দু’টোর রেজুলেশন একই দিয়েছে।
মেলায় Accessories এর দোকান আরও বেশি হলে ভাল লাগত 🙁
মেলার জায়গাই তো ছোট হয়ে গেছে।
চট্টগ্রাম থেকে মিস করছি 🙁
বড় ধরনের মিস।
amio jaite pari nai ..onek iche silo
melay Symphonyr stall r Android Kothon stall dekhe valo laglo. r kisui valo lage nai.
ধন্যবাদ ভাইয়া। 🙂
W90 টা ভালো লেগেছিল, কিন্ত IPS ডিসপ্লে না, 5mp with one led flash, ব্যাটারি একটু বেশি ২১০০ তাও micromax A110 কে পিছনে ফেলতে পারে নাই। mmx a110 এর ডিজাইন টা অনেক বেশি স্ট্যান্ডার্ড, কিন্তু w90 এর কী গুলা ভালো লেগেছে, পুরাই note 2 copy paste. আমি যেহেতু mmx a110 চালাচ্ছি আমার কাছে w90 এর কভার টাই একটা প্লাস পয়েন্ট মনে হয়েছে শুধু। আর ওই 1.2 যেটা দেখাচ্ছে ওইটা ওই একি প্রসেসর mediatek mt6577, android assistant এর পুরাতন ভার্সন এ ১ কে 1.2 দেখায় এই যা। এত কম দামে qualcomm এর dual core ভুলেও আসা করতে পারেনা না 🙂
মজার কথা হচ্ছে, এতেই মানুষ খুিশ। 😛
এটাই স্বাভাবিক তাই না 😀
আসলে আমাদের এইসব বলে কোন লাভ নাই ! :/
এমন না যে আমরা আগুলা বললে Price কমে যাবে ! -___-
এটা তাদের ব্যাপার কিন্তু জেনে রাখা কি ভালো নয় বলুন 🙂
mmx a110 device ta kamon bhai? use kore kamon mone hoche ? ar bortoman mullo koto?
Symphony W80= K-Touch W806: http://www.etotalk.com/ktouch-w806-android-40-dual-core-12ghz-dual-sim-wcdma-43-inch-wvga_p3558.html
আমি প্রথমেই অপেক্ষা করি এই নিউজটার জন্য ! ধন্যবাদ আপনাকে।
Symphony যথেষ্ট ভালই, বিশেষ করে যারা কম বাজেটের মধ্যে অ্যান্ডরয়েড ফোন কিনতে চাচ্ছেন, আমি সনি এক্সপেরিয়া ইউ ব্যবহার করছি, কিন্তু এই ফোন এ ৩জি দিয়ে সরাসরি ভিডিও কল করার কোন অপশান খুজে পেলাম না, মনে হয় করা যায় ই না ।
অনেক ফোন দিয়েই ৩জি ইন্টারনেট থাকলেও সরাসরি ভিডিও কল করা যায় না। যেমনটা ডব্লিউ ৮০-তে করা যায় না বলে উল্লেখই করা হয়েছে।
আসলেই অসাধারন
আচ্ছা আপনার সিম্ফনি সেট এর ব্যাপারে বললেন, আমিও মেলায় গিয়েছিলাম । ঔ মেলায় আরো একটা নতুন ব্রান্ড এর সেট এর প্রর্দশন হয়েছে তা নিয়ে কিছু লিখলেন না যে, Express Mobile সম্পর্কে . ওরা তো কয়েকটা নতুন ব্রান্ড এর সেট প্রর্দশন করেছিলো .. আমার তো Elite-05 সেটটি খূবই পছন্দ হয়েছে . আপনাদের সোজাসুজি উল্টা দিকে ছিলো সিম্ফনি ষ্টল এর ডান পাশেই ..
W70 & W90 তে 3G ভিডিও কলিং আছে কিন্তা W80 তে নাই .. র্যাম খুবই কম ৫১২ মাত্র সবগুলোতেই একটাতে একটু বেশি দিতে পারতো .. যদিও সেটগুলো সুন্দর লেগেছে .. তবে W70 ব্যাটারি ২৫০০mAh এটা একদিকে ভালো .. যদিও W90 মাত্র ২১০০ mAh ..
ঐ সেটগুলো প্রথমদিন ছিল না। আর পরেরদিন অনেক ভিড় থাকায় আমি বেরই হতে পারিনি। শেষের দিন স্টলে আমি একা ছিলাম। 🙁
ben plz…Vai symphony w90 sim 1 aa net use korle sim 2 te call duke na ar 2 te use kole 1 a duke na ….. vai ki problem hoytepare aktu bol
A90 is releasing tomorrow (23.01.2012) @ approximately Tk15,000.
Source – Symphony showroom.
কেউ symphony w90 এ ফ্ল্যাশ প্লেয়ার লেটেস্ট টা আপডেট হয় কিনা বলতে পারবেন??
আর symphony w90 দামের হিসেবে micromax A110 এর চেয়ে অবশ্যই better.
1. flip cover
2. rom 4gb jekhane A110 er 2gb
r baki shb ak. camera 8 mp beshi tik ase… kin2 camera ashole phn e vai age nokia te 3.1 mp use kortam. carl zeisis lense… bohut valo asilo akhn kar shet er 5 10 12 mp camerar cheye. shob lenser upor. so 5 or 8 mp temon kono matter korena….
আসলে আমার মতে ক্যানভাস ২-ই ভাল, কারণ ক্যানভাস ২ এর জেলি বিন এর কাস্টম রম আছে ! এবং এতি-র রুট, এবং অন্যান্য জিনিস এর জন্য ইন্টারনেট এ অনেক সাহায্য পাওয়া যাবে !
is symphony W80 comes with free Flip Cover?
ami pc te internet connect korte parchi na (tethering hoy na). pc te ki korte hobe plz help koren
vai……can you give a review on W20 ??
ভাইয়া,
Symphony এর w90 দেখে মাথা ঘুরায় গেসে। এখন পয়েন্ট হল, দেখতে যেই রকম অসাধারন, Performance যদি তার কাছাকাছি ও হয় তাহলে দারুন হবে।
আমি ভালো রকমের ঝামেলায় পড়েছি। কয়েকদিনের মধ্যে আমি একটা Anroid কিনবো ভাবছি। ১৬০০০ টাকা হাতে নিয়ে বসে আছি কিন্তু ডিসাইড করতে পারছি না।
আমাকে সবাই একটু সাজেশন দেন
১। Symphony w90
২। Sony Xperia Sola
৩। HTC One V
আমার ডুয়াল সিম হলে খুব ভালো হত। অবশ্য না হলে ও যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, তা না।
কোনটা কিনবো বুঝতে পারছি না। একবার মনে হচ্ছে, Symphony টা ভালোই হবে। আরেকবার মনে হচ্ছে , থাক বাবা, রিস্ক না নিয়ে একবারে ব্র্যান্ড এর HTC বা Xperia কিনে ফেলি !
হেল্প !!!!!!!!!!!!!!!!!!!!
Take Sola.
Micromax A110 Canvas 2 এর রিভিও করেন ,দয়া করে ।
Canvas 2-এর রিভিউ আছে। সঠিক বিভাগে খুঁজে দেখুন।
Symphony W90 tay naki OTG support nei???Is it true???Ami kinbo.But MMX A110 & W90 tay k nea decision pending asay.Jodi W90 OTG support na koray then MMX A110 nibo.