
প্রথমবারের মতো আয়োজন হয়েছে স্মার্টফোন মেলার। আর এতেই বিভিন্ন মানুষের উপচে পড়া ভিড় এ-ই প্রমাণ দিচ্ছে যে, দেশে এখন স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বেড়ে চলছে অপ্রতিরোধ্য গতিতে। বড় বড় কোম্পানির কমদামী ফোন আনার পাশাপাশি দেশী কিছু ব্র্যান্ডের কমদামী অ্যান্ড্রয়েড ফোনের কল্যাণে সব ধরনের মানুষের হাতেই পৌঁছে যাচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। আর এর প্রতি মানুষের ঝোঁকও যে বেড়ে চলেছে, তারও প্রমাণ মিলেছে স্মার্টফোন এক্সপোতে।
মেলায় বিশ্ববিখ্যাত স্যামসাং, আসুস, সিম্ফনিসহ বিভিন্ন ব্র্যান্ডের স্টল রয়েছে। এগুলোর বেশিরভাগ স্টলেই কোনো ডিভাইস বিক্রি করা হচ্ছে না। অর্থাৎ, অনেকটা কনজিউমার ইলেকট্রনিক্স শো-এর মতোই ব্যবহারকারীদের আগামী দিনগুলোতে যেসব ডিভাইস আসবে সেগুলো দেখানোর আয়োজন করা হয়েছে স্মার্টফোন এক্সপোতে।
মেলায় প্রচুর ভিড় থাকলেও সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে সিম্ফনির স্টলের সামনে। প্রতিষ্ঠানটি ডব্লিউ ৯০ ও ডব্লিউ ৮০ মডেলের দু’টো নতুন ফোন দেখাচ্ছে যেগুলো আগামী ফেব্রুয়ারিতে বাজারে আসবে বলে স্টল সূত্র জানিয়েছে। এ ব্যাপারে রাতে বিস্তারিত পোস্ট করা হবে অ্যান্ড্রয়েড কথনে।
অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড ট্যাবলেটের ছড়াছড়ি দেখা গেছে স্মার্টফোন এক্সপো-তে। কারো অ্যান্ড্রয়েড ট্যাব কেনার ইচ্ছে থাকলে স্মার্টফোন এক্সপোতে অবশ্যই আশা উচিৎ। আইনলসহ বিভিন্ন নতুন ব্র্যান্ডের ট্যাবলেট বিশেষ মূল্য ছাড়ে প্রিঅর্ডার নিচ্ছে একাধিক প্রতিষ্ঠান। বিশেষ মূল্য ছাড়ে অত্যন্ত কম দামে ভালো ভালো হার্ডওয়্যারের ট্যাবের প্রদর্শনী চলছে মেলায়। তাই বিভিন্ন দামের বিভিন্ন ব্র্যান্ডের ট্যাব হাতে নিয়ে ব্যবহারের সুযোগ হাতছাড়া করা কোনো ট্যাব ক্রেতারই উচিৎ হবে না।
তবে মেলায় অ্যান্ড্রয়েড-চালিত ট্যাব ও ফোনের পাশাপাশি অ্যাপলের আইফোন ও আইপ্যাড থাকার কথা থাকলেও সব স্টল ঘুরে অ্যাপলের এই দুই পণ্য কোথাও দেখা যায়নি।
অ্যান্ড্রয়েড কথন টিমও উপস্থিত রয়েছে স্মার্টফোন এক্সপোতে। বিভিন্ন উৎসাহী দর্শনার্থীদের অ্যান্ড্রয়েড সংক্রান্ত টুকটাক জিজ্ঞাসার জবাব দিতে উপস্থিত আছেন অ্যান্ড্রয়েড কথন লেখক ও ফোরাম মডারেটর এস এম তাহমিদ ও রাহাত। স্মার্টফোন মেলা আগামীকাল শনিবার ও পরদিন রবিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রথমবারের মতো আয়োজিত এই স্মার্টফোন মেলা মিস করবেন না যেন!

ওয়ালটন এর G1 টা দেখলাম বাণিজ্য মেলায় আজ চরম একটা জিনিস বানায়ছে পুরা Galaxy S2 এর মত ভাব Awesome !!!!!!। তাই
Android Kothon admin পারলে পাসে বাণিজ্য মেলা থেকে ঘুরে আসেন আর ওয়ালটন এর স্মার্ট ফোন গুলো দেখে আসেন ১৮ নং Stall থেকে আর তারপর একটা রিভিও করেন
ওয়ালটন এর G1 price koto?
22 তারিখ বের হওয়ার কথা আমার প্লান আছে কেনার ওইদিন
অবশ্যই চেষ্টা করবো। ধন্যবাদ জানানোর জন্য।
ha sojib vaiya amra onekei ei G1 er jonno wait korchi…..ginoee GN700w ei model ta ar G 1 ta same…just re branding…..apni to vaiya expert tai apnar review pele khusi hobo….tai apnar kach theke 1ta review asha korchi
“অ্যান্ড্রয়েড কথন টিমও উপস্থিত রয়েছে স্মার্টফোন এক্সপোতে। বিভিন্ন উৎসাহী দর্শনার্থীদের অ্যান্ড্রয়েড সংক্রান্ত টুকটাক জিজ্ঞাসার জবাব দিতে উপস্থিত আছেন অ্যান্ড্রয়েড কথন লেখক ও ফোরাম মডারেটর এস এম তাহমিদ ও রাহাত। ”
ভাইরে কোথায় আপনারা। আপনাগো পুরা মেলায় খুজলাম কিন্তু কোথাও পাইলাম না। 🙁
ভাই কোন মেলায় খুঁজেছেন? বাণিজ্য মেলায় নয়তো? কারণ স্মার্টফোন মেলার প্রবেশপথের ঠিক সঙ্গেই (স্যামসাং এর অপজিটে) TRON-এর বুথে আমরা আছি।
আমি মোবাইল মেলায়ই গেছিলাম। আমি ভাবছিলাম আপনারা Akhoni.com এর মত আলাদা স্টল নিয়ে বসেছেন। 😛 তাই আমি স্টল খুজেছি আপনাদের। আবার রবিবারে যাব। ইনশাল্লাহ রবিবারে দেখা হবে। 🙂
ইনশাল্লাহ। 🙂
walton g1 er price ta koto vay/
ওয়াল্টন দেখাচ্ছে বাণিজ্য মেলায় তাই ঠিক বলতে পারছি না।
ওদের Stall দ্বিতীয় তলায় স্মার্ট ফোন আছে আর নিচ তালা দেখতে ভুলবেন না যেন কিছু অবাক করার মত জিনিস ওরা এনেছে যা দেখে আমি সত্যি অবাক 🙂
একটু দেরি করতে হবে Walton এর দাম জানতে হলে ।
কারন ওরা আবাত Smartphone Expo-13 এর কোন Stall দেই নি !
কিন্তু বাণিজ্য মেলায় মেলাই দিয়েছে, দেখি বাণিজ্য মেলায় জেতে হবে :3
“TRON-এর বুথে আমরা আছি “ আগে জানাবেন না ! আমি ও আপনাদের আলাদা স্টল খুজেছিলাম । খুজছিলাম পরিচিত হবার জন্য , ধন্যবাদ জানানোর জন্য । পড়াশোনার পাশাপাশি এ ব্লগের দ্বারা আমাদের নিয়মিত চমৎকৃত রাখার জন্য । ( আমি আপনার প্রতিবেশীও ,মিরপুরেই আছি )
মেলায় যাওয়ার আগে তো আমরাও জানতাম না কোন স্টলে আমরা বসছি। ডিসপ্লের দিকে চোখ রাখলেই পেয়ে যেতেন। কিংবা ফেসবুকে/পোস্টে কমেন্ট করলেও। যাই হোক কাল-পরশু আসলে দেখা হবে। 🙂
সিম্ফনি ডব্লিউ ৯০ ও ডব্লিউ ৮০ মডেলের দু’টো নতুন ফোন দেখাচ্ছে যেগুলো আগামী ফেব্রুয়ারিতে বাজারে আসবে বলে স্টল সূত্র জানিয়েছে।
ডব্লিউ ৩০ ও ডব্লিউ ৭০ ও তালিকায় আছে । যারা ডব্লিউ ১০ কেনার চিন্তা করছেন একটু ধৈর্য ধরেন ফেব্রুয়ারী পর্যন্ত প্রায় কাছাকাছি দামে পাবেন ডব্লিউ ৩০ (স্টল সুত্রে প্রাপ্ত তথ্য )
পোস্ট আসছে এখনই।
দেখলাম, ঘুরলাম, এনজয় করলাম !!!
কিন্তু নন-ব্র্যান্ডেড লো-কনফিগারড ফোনগুলারদাম তো অনে. . . ক নিচ্ছে, এটা দেখেই মন খারাপ লাগলো। আর বেশিরভাগ ডিভাইসই থ্রি-জি ও জিপিএস সার্পোটেড; বিল্ট-ইন নয়। সবার এটা খেয়াল রাখা উচিৎ প্রোডাক্ট কেনার সময় . . .