স্টক ব্রাউজারের প্রতি কমবেশি সবারই অনীহা থেকে। সেটা স্মার্টফোন হোক আর কম্পিউটারই হোক। উইন্ডোজ কম্পিউটারে ক’জনই বা ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করেন? অনেকটা সেভাবেই অ্যান্ড্রয়েডের সঙ্গে থাকা ব্রাউজার অনেকেরই পছন্দ নয়। আর তাই তৈরি হয়েছে ডলফিন, ইউসি, অপেরা, ফায়ারফক্স, ক্রোমসহ বিভিন্ন ব্রাউজার। তবে অ্যান্ড্রয়েডের জগতে অন্যতম জনপ্রিয় ব্রাউজার হচ্ছে ডলফিন ব্রাউজার। আর সম্প্রতি এটি পরীক্ষামূলক (বেটা) সংস্করণ থেকে উন্নীত হয়ে ১.২ সংস্করণ অবমুক্ত হয়েছে।
ডলফিন ব্রাউজার অনেক আগে থেকেই এর বিভিন্ন আধুনিক সুবিধার জন্য জনপ্রিয়। এর ইন্টেলিজেন্ট ভয়েস সার্চ, জেসচার ইত্যাদি সুবিধার কারণে দ্রুতই এটি জনপ্রিয়তা ও ব্যাপক ব্যবহারকারী অর্জন করে নিয়েছে।

নতুন ১.২ সংস্করণের প্রধান উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটি অ্যান্ড্রয়েড ৪.২ সাপোর্ট করবে। ফলে নেক্সাস ৭, নেক্সাস ৪ এবং নেক্সাস ১০ ব্যবহারকারী যারা অ্যান্ড্রয়েড ৪.২ ব্যবহার করছেন, তারা এখনই আপডেট করে নতুন অ্যান্ড্রয়েডের পারফরম্যান্স উপভোগ করতে পারবেন।
এছাড়াও ১.২ সংস্করণ আরও দ্রুত পেজ লোডিং, সিমলেস অ্যাড-অন ইন্টিগ্রেশন এবং ট্যাবলেট ডিভাইসের জন্য বিশেষভাবে অপটিমাইজ করা হয়েছে। কাজেই ট্যাবলেট ব্যবহারকারীরা তাদের বাড়তি স্ক্রিনের সুবিধা নিতেও ব্যবহার করতে পারেন ডলফিন ব্রাউজার।
আপনাকে মনে করিয়ে দিতেই বলছি, ডলফিন ব্রাউজারের রয়েছে ফায়ারফক্সের মতোই এক বিশাল অ্যাড-অন কালেকশন যেখান থেকে আপনার ব্রাউজারের বিভিন্ন সুবিধা বাড়াতে ও নতুন সুবিধা যোগ করতে আপনার পছন্দমতো অ্যাড-অন ডাউনলোড করে নিতে পারবেন। লাইফহ্যাকার, সিনেট, পিসি ম্যাগাজিনসহ বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে ডলফিন ব্রাউজারকে সেরা ব্রাউজার বলে আখ্যায়িত করা হয়েছে।
কাজেই, এখনও ব্যবহার না করে থাকলে আজই ডাউনলোড করুন ডলফিন ব্রাউজার। এই লিংক থেকে জেনে নিতে পারবেন কীভাবে কম্পিউটারেই ডাউনলোড করবেন গুগল প্লে’র অ্যাপ্লিকেশন।
গুগল প্লে স্টোর লিংকঃ ডলফিন ব্রাউজার
আপনার অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটে কোন ব্রাউজার ব্যবহার করছেন? আপনার পছন্দের ব্রাউজারের নাম মন্তব্যের ঘরে জানান।


ডলফিন মিনি ইউস করি। এটা অনেক লাইট।
আমি আমার এক্সপেরিয়াতে ডলফিন ব্রাউজার এইচডি ইউজ করি।
বুঝলাম না, আমার ডলফিনের সংস্করণ অলরেডি ৮.৮.২ দেখাচ্ছে। আর আপনি বলছেন, আপডেটেড সংস্কারণ ১.২!! কেমনে কি?
ডলফিন ব্রাউজারের অনেকগুলো সংস্করণ আছে। আপনার আগের মন্তব্যেই দেখুন রাফি ভাই ডলফিন মিনির কথা বললেন। আপনি যেটা ব্যবহার করছেন সেটা পুরনো সংস্করণ। এটা নতুন সংস্করণের ১.২ ভার্সন। তবে আপাতত প্লে স্টোর থেকে সরিয়ে নেয়া হয়েছে এটি।
ভাই সেটের স্টক ব্রাউজার থার্ড ক্লাস লাগে। তাই প্রথমেই আনইনস্টল।
দুইটা ব্রাউজার ব্যবহার করি সব সময়। অপেরা মিনি আর ডলফিন ব্রাউজার এইচডি। অবশ্য এখন এইচডি বাদ দিয়ে বেটা টা ব্যবহার করি। এটার স্ট্যাবল ভার্সন ১.২।
আমার ফোনে স্টক আর ডলফিন। আইসিএস থাকলে ক্রোম ব্যবহার করতাম।
আমি ক্রোম ব্যবহার করি।ক্রোমের সুবিধা পিসি থেকে হিস্টোরি অটো sync করে। কিন্তু এমন অনেক স্ক্রিপ্ট আছে যেগুলো অন্যান্য ব্রাউজারে লোড হয়না। ডিফল্ট ব্রাউজার ব্যবহার করতে হয়।
আমিও একই কারণে ডেস্কটপে ক্রোম ব্যবহার করি। ফায়ারফক্সও সিংক করা যায় কিন্তু বেশ ঝামেলার। এছাড়াও ক্রোম আমার কাছে বেশি ফাস্ট আর লাইট মনে হয়।
Stock Browser is the Best for me. there is not other browser that is as easy and Smooth as Stock.
1. UC is good but its better for Java or Symbian.
2. Opera mini is the same but got few more advantage than UC.
3. Dolphin is good but it required good internett speed.
4. Chrome is nice but need good wifi.
5. Firefox, Average.
6. Boat Browser, Good browser.
No matter how many I use, The Stock one is the Best for me.
একেক জনের কাছে একেক রকম। আমার স্টক প্রায় ব্যবহার করা হয়ই না।
version gulo niye onk confusion kaj kortese ami may b hd ta use kortesi
mini ta ki ekhon download korbo naki pore
jehetu koiek jon bolse j eta app store theke shorano hoyeche
to ota ashbe kobe
r baire theke download korle kotha theke korbo kindly bolle valo hoi
thanks <3
বাইরে থেকে ডাউনলোড না করাই ভালো। 🙂
Valo kon ta….?
Dolphin HD naki Dolphin beta
আমার ধারণা এইচডিও ভালো।
ডলফিন ব্রাউজার এইচডি নাম পালটাই ডলফিন ব্রাউজার করে ফেলছে।