আপনার এক্সপেরিয়া ফোনটি ২০১২ সালে কেনা হলেও বাজারে যদি এটি ২০১১ সালে এসে থাকে, তাহলে তা অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন আপডেট আর পাচ্ছে না। তবে অপেক্ষাকৃত নতুন সেটগুলো অ্যান্ড্রয়েড জেলি বিন আপডেট পাচ্ছে আগামী বছরের শুরুর দিক থেকেই। কিন্তু তবুও ব্যবহারকারীদের খুশি রাখতে পারেনি সনি।
সনি জানিয়েছে, এক্সপেরিয়া টি, এক্সপেরিয়া টিএক্স এবং এক্সপেরিয়া ভি সেটগুলো আগামী ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন আপডেট পেতে শুরু করবে। মার্চের শেষের দিকে শুরু হবে এক্সপেরিয়া পি, এক্সপেরিয়া জে এবং এক্সপেরিয়া গো সেটের জেলি বিন আপডেট। আর তারপরের সপ্তাহগুলোতে এক্সপেরিয়া এস, এক্সপেরিয়া এসএল, এক্সপেরিয়া আয়ন এবং এক্সপেরিয়া অ্যাক্রো এস ধীরে ধীরে অ্যান্ড্রয়েড জেলি বিন আপডেট পেতে শুরু করবে।
সনি জানিয়েছে, এক্সেপেরিয়ার জন্য বিশেষভাবে ডিজাইন করা জেলি বিন নিয়ে তারা বেশ উৎসাহী। ব্যবহারকারীরা এর বিভিন্ন সুবিধা অনেক পছন্দ করবেন বলেই আশা প্রকাশ করেছে সনি। নতুন বছরে জেলি বিন নিয়ে আরও তথ্য জানানো হবে বলে সনি জানিয়েছে।
তবে ২০১১ সালে বাজারে আসা এক্সপেরিয়া ফোনগুলো আইসক্রিম স্যান্ডউইচেই আটকে থাকবে। এর মধ্যে রয়েছে এক্সপেরিয়া মিনি, এক্সপেরিয়া মিনি প্রো, এক্সপেরিয়া রে, এক্সপেরিয়া সোলা, এক্সপেরিয়া ইউ, এক্সপেরিয়া টিপো এবং এক্সপেরিয়া মিরো। বিশেষ করে এক্সপেরিয়া সোলা এবং এক্সপেরিয়া ইউ সেটে জেলি বিন আপডেট না দেয়ার সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেছেন অনেক ব্যবহারকারী।
এক মন্তব্যকারীর প্রশ্নের জবাবে সনির প্রতিনিধি অ্যানথনি জানিয়েছেন, সনি মনে করছে এক্সপেরিয়া টিপো, এক্সপেরিয়া মিরো, এক্সপেরিয়া ইউ এবং এক্সপেরিয়া সোলা জেলি বিনে ভালো পারফরম্যান্স দেবে না। মূলত এ জন্যই তারা এসব ডিভাইসে জেলি বিন না আনার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, অফিসিয়ালি সনি আপডেট না দিলেও ব্যবহারকারীরা ডিভাইস রুট ও বুটলোডার আনলক করার মাধ্যমে বিভিন্ন ডেভেলপারের তৈরি কাস্টম রমের মাধ্যমে অ্যান্ড্রয়েড জেলি বিন-এর স্বাদ পাবেন।
আপনি কি সনি এক্সপেরিয়া সেট ব্যবহার করছেন? আপনার ডিভাইস কি জেলি বিন আপডেট পেতে যাচ্ছে? মন্তব্যের ঘরে জানিয়ে যান আপনার অনুভূতি।


ha ami sony xperia device bebohar korchi
abong na amar set jellybean update pachche na eta ami aro 2 month age theke jani 🙁
sajib vai kata ghaye nuner chita ditese.
shob company mutamoti jellybean diye dileo oi gular bug fixed update o ber hoise recently.sony late kore ber korleo asha kori bug free os dite shokkhom hobe.
আমি Xperia Pro চালাই কাস্টম রম দিয়ে। জেলি বিন এর ভাল কিছু রম আছে চালানোর মত। তবে স্টক আইসিএস টা অখাদ্য (আইসক্রিম স্যান্ডউইচ ডাকলেও :p)। এইসব ফোনের জন্য সব চেয়ে স্মুথ জিঞ্জারব্রেডই। আর গেমিং এর বেলায় তা আরও বেশি সত্য।
J kintu 20110er set .. Anthony ekmatro ram er jonno xprea u & sola er update dilo
J kintu 2011 er set .. Anthony ekmatro ram er jonno xprea u & sola er update dilo
J kintu 2011 er set .. Anthony ekmatro ram er jonno xprea u & sola er update dilo na
xperia neo L কি jellybean update পাবে?
এক্সপেরিয়া J ব্যাবহার করছি। এটা জেলিবিন পাবে। 😀
Set ta kamon?? Ame o kinta chai.. Aktu janben..
উরে উরে নাচি নাচি আমিত পাব আমারটা 2012 পি
Xperia Neo V te kivabe Jelly Bean use kora jabe?
vai Sony Xperia sola set tho
Announced hoicha
2012, March
Available. Released 2012, May, Market pawa gacha.
Tha hola (Jelly Bean) kara jaba na kano?
Sony Xperia J
512 RAM
(Jelly Bean) kara jaba.
অ্যান্ড্রয়েড ৪.১ (জেলি বিন আপডেট)!!! এক্সপেরিয়া x10 a তো অ্যান্ড্রয়েড ওস ২.১ ভার্সন দিয়ে ফালায়া রাখসে।
এক্সপেরিয়া এক্স১০ কত্ত আগের খবর আছে! :/
shanti….. amar xperia s e JB update pabo … 🙂
sola user 😐
jelly bin dia ki hoi ? :p
Ei khoborta jana matroi bootloader unlock korechi. -_-
মে আই নো হাউ টু রুট এক্সপেরিয়া প্রো?