
স্যামসাং অনেকদিন আগেই নিশ্চিত করেছিল তারা বেশ কিছু গ্যালাক্সি ডিভাইসে অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.১ আপডেটটি দিতে যাচ্ছে। দেরিতে হলেও এবার গ্যালাক্সি ট্যাব ২ ৭.০ ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ৪.১.১ জেলি বিন আপডেট দিতে শুরু করেছে স্যামসাং।
তবে এখন পর্যন্ত কেবল ফ্রান্সের ব্যবহারকারীরাই এই আপডেটটি পাচ্ছেন। ওটিএ পদ্ধতিতে আপডেটটি কেবল ওয়াই-ফাই সুবিধার ডিভাইসে দেয়া হচ্ছে। ব্যবহারকারীরা স্যামসাং কাইস অথবা ডিভাইসের সিস্টেম আপডেট চেক করেই জেলি বিন আপডেট ডাউনলোড ও ইন্সটল করতে পারছেন। ধারণা করা হচ্ছে, ফ্রান্সের ব্যবহারকারীদের পরীক্ষামূলকভাবে দেয়া হচ্ছে এই জেলি বিন আপডেট। সবকিছু ঠিকঠাক থাকলে ও কোনো বাগ থাকলে তা দূর করে আন্তর্জাতিকভাবে ছাড়া হবে গ্যালাক্সি ট্যাব ২ ৭.০-এর জন্য জেলি বিন আপডেট।
তাই দেশে থাকা গ্যালাক্সি ট্যাব ২ ৭.০ ব্যবহারকারীরা সপ্তাহে একবার করে সিস্টেম আপডেট খুঁজে দেখতে পারেন। ডিভাইস থেকে অনেক সময় সরাসরি আপডেট পায় না। তাই সবচেয়ে ভালো হবে Samsung Kies এর মাধ্যমে ট্যাবলেটটি কানেক্ট করে এর জন্য আপডেট খুঁজলে।
আপনি কি জেলি বিন অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করছেন? নাকি কাস্টম রম কিংবা বর্তমান স্টক রমেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন?

![[ব্লগ] ৬ মাস পর ঠিক করলাম স্যামসাং গ্যালাক্সি এস ২ [ব্লগ] ৬ মাস পর ঠিক করলাম স্যামসাং গ্যালাক্সি এস ২](https://androidkothon.com/wp-content/uploads/2012/12/DSC_0385.jpg)
এখন যদি নিজেদের ফালতু বাংলা বাদ দিয়ে গুগলেরটা দেয়!
দেখা যাক।
অফিসিয়ালি না আসলেও আমি XDA থেকে লিক ভার্সনটা বের করে দিলাম। মাইক, হোম স্ক্রিন রোটেশন আপাতত বন্ধ 🙁
মাইক আর স্ক্রিন রোটেশন বন্ধ? :O
হ্যাঁ
আর বাংলা ফন্টের সাইজ অনেক ছোট 🙁
খাইছে! সব বাদ দিয়া কাস্টম রম ইউজ করা শুরু করেন। 😉
কাস্টম কোনটা ব্যবহার করনো বুঝতেছিনা। আমি একটা RAW Google রম চাই, যেটায় কেউ কিছু করেনি http://forum.xda-developers.com/showthread.php?t=1877152 একটা কিন্তু মনে হয় এতে অনেককিছু কাজ করেনা।
ও, বাংলা আগের থেকে ভালোম, তবে ফন্টের সাইজ কমে গেছে!
দিলেন তো রাতের ঘুম হারাম কইরা :@ এমনেই আমার রাতের ঘুম ভাল হয় না !! তার উপর এইসব নিউজ 🙁 গুগল খালাকে বলছি ,আমি কিন্তু অপেক্ষায় আছি :p
গুগল মামা থেকে আবার খালা হলো কবে? o>O
সম্পর্কে আমার খালা লাগে তো, তাই একটু …… :~
” samsung galaxy tab 2 ” যারা ব্যাবহার করেন, update cheak করুন ।। jelly bean update এসেছে !! 🙁 একসাথে যেমন নতুন os version এর মজা , সাথে তেমন অনেক হতাশাও রয়েছে ।। @aisajib:disqus ভাই আপনার পোস্টটি আপডেট করে দিতে পারেন ।