
জনপ্রিয় চিপসেট ও গ্রাফিক্স কার্ড নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ঘোষণা করলো নতুন প্রজন্মের এনভিডিয়া টেগরা ৪ চিপসেট। সর্বশেষ নামকরা চিপ টেগরা ৩ এর দাপট কমতে না কমতেই এবারের কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০১৩-এর চমক হিসেবে এই ঘোষণা দিলো এনভিডিয়া।
সূত্র জানিয়েছে, ৭২টি জিপিইউ কোর, ৪টি এ১৫ সিপিউ কোর এবং একটি ৪জি এলটিই প্রসেসর সমৃদ্ধ নতুন এই টেগরা ৪ চিপসেট। কিন্তু এগুলোর ক্ষমতা কেমন? এনভিডিয়ার দাবি, ২৫টি আলাদা ওয়েবসাইট লোড হতে সময় নেবে মাত্র ২৭ সেকেন্ড। এখানে উল্লেখ্য, টেগরা ৩ চালিত ডিভাইস নেক্সাস ৭-এ ২৫টি সাইট পুরো লোড হতে সময় নেয় ৫০ সেকেন্ড।
এনভিডিয়া জানিয়েছে, আইপ্যাড ৪, ড্রয়েড ডিএনএ কিংবা কিন্ডল ফায়ার এইচডির চেয়েও দ্রুততর ব্রাউজিং করা সম্ভব হবে নতুন এই প্রসেসরে।
কিন্তু কেবল ওয়েব ব্রাউজিং-এর জন্য নিশ্চয়ই কেউ টেগরা ৪ এর দিকে ঝুঁকবেন না, তাই না? এ জন্যই এর ক্ষমতা দেখাতে এনভিডিয়া ঘোষণা করেছে জনপ্রিয়তম গেম ডেড ট্রিগারের সিকুয়েল, ডেড ট্রিগার ২।

গেমিং-এর পাশাপাশি ফটোগ্রাফিতেও অবিশ্বাস্য দ্রুততা আনবে নতুন এই প্রসেসর। অনুষ্ঠানে আইফোন ৫-এর চেয়েও ভালো এইচডিআর ফটোগ্রাফি নিয়ে কাজ করতে দেখা গেছে টেগরা ৪ প্রসেসর চালিত ডিভাইসে যেটি মাত্র ০.২ সেকেন্ডে ছবি হাই ডাইনামিক রেঞ্জে পরিবর্তিত করেছে। উল্লেখ্য, আইফোন ৫ এই কাজে সময় নিয়েছে ২ সেকেন্ড।
এইচডিআর ছাড়াও টেগরা ৪ এর মাধ্যমে স্ট্রোব মোশন, ৩ডি রিকনস্ট্রাকশন, অবজেক্ট ট্র্যাকিংসহ অ্যাডভান্সড অনেক সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে এনভিডিয়া।

কোন কোন ডিভাইসে নতুন এই চিপসেট থাকবে তা এখনও জানা যায়নি। তবে প্রোগ্রাম শেষ হলেই আরও অনেক তথ্য জানা যাবে।

টেগরা ৪ বুঝিনা তবে এই চিপসেটে যেসব গেম সাপোর্ট করবে সেগুলো আমারটায় সাপোর্ট করবে কিনা জানার আগ্রহ হচ্ছে।
I watched the program live. Tegra 4 is a revolution in the mobile/tablet industry.
sojib vaiaa, apner 32GB microSD card er price koto nisilo? eta ki branded or non-branded? microSD HC hole er class koto?
apacer er 32 gb pawa jay 2000 taka. lifetime warrenty.
“টেগরা ৩ চালিত ডিভাইস নেক্সাস ১০-এ ২৫টি সাইট পুরো লোড হতে সময় নেয় ৫০ সেকেন্ড” – আমার জানা মতে, টেগরা ৩ আছে নেক্সাস ৭ এ
চাইনিজ কম্পানি XiaoMi তাদের Mi3 ভার্শনে এইটা ইউজ করবে বলে জানিয়েছে কোথায় জানি দেখলাম। Mi2 তে Qualcomm এর এস৪ ইউজ করেছে।
” টেগরা ৩ চালিত ডিভাইস নেক্সাস ১০-এ ২৫টি সাইট পুরো লোড হতে সময় নেয় ৫০ সেকেন্ড।”
ভাই নেক্সাস ১০ এ Mali-T604 ব্যাবহার করছে। ওরা টেগরা ৩ ব্যাবহার করে নাই। 😛
@Swad Habib টাইপো ছিল। 😉