
সিমফোনি বাংলাদেশে তুলনামূলক কম দামে অ্যান্ড্রয়েড ফোন এনে বাজার দখল করে নিচ্ছে। এটি অনেকটা চাইনিজ মোবাইল এসে যেভাবে নকিয়ার দর কমিয়ে দিয়েছিল, সেভাবেই দেশে স্যামসাং-এর ‘কমদামী’ অ্যান্ড্রয়েড ফোনগুলোকে পেছনে ফেলে সিমফোনির জনপ্রিয়তা এগিয়ে চলছে। আর সম্প্রতি গ্রামীণফোনের সঙ্গে মিলে নতুন একটি আকর্ষণীয় অফার ঘোষণা করেছে সিমফোনি যা যে কোনো নতুন অ্যান্ড্রয়েড ক্রেতাকে সিমফোনি মোবাইল কিনতে উদ্বুদ্ধ করবে।
সিমফোনি ও গ্রামীণফোন মিলে সম্প্রতি ঘোষণা করেছে ডব্লিউ ৫ ও ডব্লিউ ১০ ফোনের নতুন প্রোমোশন। এই অফারের আওতায় ১১ই অক্টোবর ২০১২ থেকে কেনা যে কোনো সিমফোনি ডব্লিউ ৫ ও ডব্লিউ ১০ ব্যবহারকারী টানা ৬ মাস পর্যন্ত ৩০০ মেগাবাইট করে প্রতি মাসে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। মাসে ৩০০ মেগাবাইট অনেকের কাছেই কম শুনালেও শুধু মোবাইল থেকে ব্যবহারের জন্য ৩০০ মেগাবাইট একেবারেই কম না। ৬ মাসে মোট ১৮০০ মেগাবাইট বা প্রায় দেড় গিগাবাইটের কিছু বেশি পরিমান ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন নতুন সিমফোনি মোবাইল ক্রেতারা।
আরও পড়ুনঃ সিমফোনি ডব্লিউ ৫ হ্যান্ডস-অন রিভিউ : সাধ্যের মধ্যে সাধের নাগাল
গ্রামীণফোন জানিয়েছে, যে কোনো গ্রামীণফোন ব্যবহারকারীই নতুন এই অফারটি পেতে পারেন। ১১ই অক্টোবর কিংবা তার পরে কেনা সিমফোনি ডব্লিউ ৫ ও ডব্লিউ ১০ হ্যান্ডসেটগুলোর জন্য এই অফার প্রযোজ্য হবে। অর্থাৎ, আজ থেকে শুরু করে অফার শেষ হওয়ার আগ পর্যন্ত যারা সিমফোনির এই দুইটির যে কোনো একটি সেট কিনবেন, তারাই প্রতিমাসে শর্ত পূরণ সাপেক্ষে ৩০০ মেগাবাইট করে ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।
শর্তের ব্যাপারে গ্রামীণফোনের কাস্টোমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ জানিয়েছেন, প্রথম রেজিস্ট্রেশন করার পর থেকে প্রতিমাসে কেবল একবার ভয়েস কল বা যে কোনো নাম্বারে ফোন করলেই হবে। সেইসঙ্গে অফার চলাকালীন সময়ে যেই সিমকার্ড থেকে ফ্রি ইন্টারনেটের জন্য রেজিস্ট্রেশন করা হয়েছে সেই সিমকার্ড নতুন সিমফোনি মোবাইল থেকে আলাদা করা যাবে না। অর্থাৎ, অন্য কোনো মোবাইলে সেই সিমকার্ড ঢোকানো যাবে না। সিম ও সেট একসঙ্গে রাখতে হবে।
উদাহরণ হিসেবে বলা যায়, কোনো গ্রাহক যদি তৃতীয় মাসে এসে সিম অন্য কোনো ফোনে চালু করেন বা কোনো ভয়েস কল না করেন, তাহলে চতুর্থ মাসে তিনি ৩০০ মেগাবাইট ফ্রি ইন্টারনেট পাবেন না। কিন্তু চতুর্থ মাসে যদি সিমটি নির্ধারিত সিমফোনি সেটে রাখা হয় ও ন্যূনতম একবার ভয়েস কল করা হয়, তাহলে পঞ্চম মাসে তিনি নিয়মিত ৩০০ মেগাবাইট ফ্রি ইন্টারনেট পাবেন।
প্রতিমাসে ৩০০ মেগাবাইটের মেয়াদ থাকবে ৩০ দিন। যারা ইতিমধ্যেই গ্রামীণফোন ইন্টারনেট ব্যবহার করছেন, তাদের প্যাকেজ পি২ বা পি৩ না হলে তাদের বর্তমান প্যাকেজে বাকি থাকা মেগাবাইটের সঙ্গে ৩০০ মেগাবাইট যোগ হয়ে যাবে। আর ৩০ দিনের আগেই ৩০০ মেগাবাইট শেষ হয়ে গেলে সেই মাসে পরবর্তীতে প্রতি কিলোবাইটে ২ পয়সা হারে চার্জ কাটবে যা গ্রামীণফোনের পি১ প্যাকেজ। পরের মাসে ৭-১০ তারিখের মধ্যেই আবার নতুন ৩০০ মেগাবাইট এসে যাবে।
রেজিস্ট্রেশন
সিমফোনি ডব্লিউ ৫ ও ডব্লিউ ১০ আজ ১১ই অক্টোবর বা অফার চলাকালীন কেনার পর তাতে কাঙ্ক্ষিত গ্রামীণফোন সিমটি ঢুকিয়ে ৪৭২৪ নম্বরে ডায়াল করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে। ৭২ ঘণ্টার মধ্যেই প্রথম মাসের ৩০০ মেগাবাইট পেয়ে যাবেন। ইন্টারনেট ব্যালেন্স জানতে *500*60# ডায়াল করতে পারেন।
সিমফোনি ডব্লিউ ৫ এর বর্তমান দাম হচ্ছে ৬,৯৯০ টাকা। এটি নিয়ে বিস্তারিত রিভিউ দেখতে পারেন এখানে। অন্যদিকে সিমফোনি ডব্লিউ ১০-এর দাম হচ্ছে ৭,৪৯০ টাকা। সেটগুলো কিনলে ফ্রি ইন্টারনেট ছাড়াও ৬টি নতুন গান সেটেই পাওয়া যাবে। সেইসঙ্গে রয়েছে ৪ গিগাবাইট মেমোরি কার্ড। অফার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাবেন গ্রামীণফোনের ওয়েবসাইটে।
আর হ্যাঁ, যদি আমাদের জিজ্ঞেস করেন, সিমফোনি ডব্লিউ ৫-ই সাজেস্ট করবো আমরা।
এই অফার পেয়ে সিমফোনি কিনতে যাচ্ছেন কারা কারা?

w 25 user ra ki dos korlo ??? hay hay … amader jonneo offer dao plz 🙂
এটা কিন্তু ইউজারদের জন্য না, নতুন ক্রেতাদের জন্য। যারা আজ অথবা আজকের পর থেকে অফার শেষ হওয়ার আগ পর্যন্ত এই দু’টির যে কোনোটি কিনবেন।
@aisajib:disqus আমি কয়েকদিনের মধ্যেই একটা কমদামি এন্ড্রয়েড ফোন নিব (সিম্ফনি/ওয়াল্টন) আমার প্রশ্ন হচ্ছে, সিম্ফনি W5 এর স্ক্রিন রেজুলেশন কি খুব খারাপ নাকি মধ্যম পর্যায়ের? আর ওয়াল্টন এর সাইটে ওয়াল্টন প্রিমো’র কনফিগারেশন খুব ভালো দেখলাম ফিচার অনুযায়ী কি এর পারফর্মেন্স ঠিক আছে? সিম্ফনি W5 এর মত ওয়াল্টন প্রিমো’র একটি রিভিও খুব শীঘ্রই এন্ড্রয়েড কথন’র কাছে আশা করছি। ধন্যবাদ 🙂
সিমফোনির রেজুলেশন মধ্যম পর্যায়ের। আমরা সনি এক্সপেরিয়া সেট দেখতে দেখতে সিমফোনিরটা দেখলে অনেক খারাপ মনে হয়। অন্তত কাজ চালানোর মতো যথেষ্টই একটি ফোন সিমফোনি ডব্লিউ ৫।
ওয়াল্টন প্রিমোর পারফরম্যান্স নিয়ে কিছু বলতে পারছি না কারণ আমরা সেটটি দেখিনি বা পরিচিত কেউই ব্যবহার করেনি। রিভিউ লেখার তো ইচ্ছে ছিল কিন্তু ওয়াল্টনও আমাদের ইমেইলের কোনো উত্তর দেয়নি। দেখুন এখানেঃ https://www.facebook.com/AndroidKothon/posts/290831497698620
অপেক্ষায় থাকলাম 🙂
টেস্ট করা জন্য একটা ডব্লিউ ৫ নেয়ার ইচ্ছা ছিল। কিছুদিনের মধ্যেই নেয়ার চিন্তা করেছি। সঠিক সময়ে সঠিক একটা অফার পেলাম।
আপনি তো পুরাই লাকি!
পোড়া কপাল আমার..:( সপ্তাখানেক আগে এই অফার দিলে আমিও দেড় গিগাবাইট ফ্রি পাইতাম…
আহারে! আসলেই পোড়া কপাল। 🙁
আচ্ছা ওয়ালটন এর নতুন Android টা কেমন Specification দেখে তো খুব ভাল মনে হচ্ছে। অ্যাডমিন পারলে Walton Primo কে নিয়ে একটা রিভিও দিলে ভাল হয়। কারন এত কম দাম ৩ জি মোবাইল আবার ১ গিগাহার্জ প্রসেসর। একটা রিভিও দিলে অনেকের উপকার হবে আর আমার একটা কেনার ইচ্ছা আছে কিন্তু কার অভিজ্ঞতা না জেনে কেনাটা Risk!
ওয়াল্টন প্রিমোর পারফরম্যান্স নিয়ে কিছু বলতে পারছি না কারণ আমরা সেটটি দেখিনি বা পরিচিত কেউই ব্যবহার করেনি। রিভিউ লেখার তো ইচ্ছে ছিল কিন্তু ওয়াল্টনও আমাদের ইমেইলের কোনো উত্তর দেয়নি। দেখুন এখানেঃ https://www.facebook.com/AndroidKothon/posts/290831497698620
লাইনে দাঁড়ালাম । আমি চিন্তা করছি W10 টা নেয়ার কেননা যেহেতু আপনিই বলেছেন যে “যেহেতু বার বার স্ক্রিনে চোখ পরবে তাই রেজুল্যেশনটা গুরুত্বপূর্ন” । আর এই ক্ষেত্রে ৩২০x৪২০ রেজুলেশ্যনের এই সেটটিই এদিক দিয়ে ভালো হবে বলে আশা করছি । অন্যদিকে ৮০০ মেগাহার্য প্রসেসর ১ গিগা.র চেয়ে কম হলেও আমি মনে করি যেহেতু দুটিই কম দামী, তাই খুব না খাটিয়ে ব্যাবহার করাটাই ভালো হবে । কী বলেন ? যদি w5 এর মত একটি হ্যান্ডস অন রিভিউ w10 এর পেতাম – আপনার সাইট বা অন্য কোথাও – তাহলে অনেক বেশি সুবিধা হত । আপনার কাছে দুটি প্রশ্ন করছিঃ
১। সিম্ফোনি সেট কিনলে কি গ্রামিনফোন সেন্টার থেকেই নিতে হবে নাকি যে কোন দোকান থেকে কিনলেই হবে ।
২। w5 এর মত সাউন্ডের সমস্যা কি w10 এও আছে ?? আর আপনি কি নিজে w10 এর রেজু. দেখেছেন ?? দেখলে কেমন মনে হয়েছে ?
সিমফোনির শোরুম থেকে কেনাই ভালো হবে। পরে নিজেই অফারের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। গ্রামীণফোন সেন্টারে যাওয়া লাগবে না। আর ডব্লিউ ১০-এর সাউন্ড নিয়ে আইডিয়া নেই। আর রেজুলেশন ৫-এর চেয়ে একটু ভালো, এই আর কি। তবে আমার মতে রেজুলেশন ছাড় দিয়ে হলেও বেশি প্রসেসরেরটা নেয়া ভালো। আমি দোকানে ঘাঁটার সময় ৮০০ মেগাহার্জের প্রসেসরেই সোয়াইপ করতে গিয়ে আটকে যাচ্ছিল। খুব হালকা, কিন্তু আমার চোখে পড়েছে। অন্যদিকে ১ গিগা প্রসেসরে এতো অ্যাপ্লিকেশন চালানো হচ্ছে কিন্তু এখনও স্লো হয়ে যায়নি।
তবে সবশেষে সিদ্ধান্ত আপনার।
আপনি সিম্ফোনি w5 ব্যাবহার করছেন ?
না আমি এক্সপেরিয়া ইউজার।
মাথা নষ্ট অফার কিন্তু এই ফোন কিনতে ইচ্ছে করে না
খুব খারাপ না কিন্তু।
bro….6 ti gan ki mobile a thakbe….naki memory card a…?????
খুব সম্ভবত মোবাইলেই দেয়া থাকবে। আবার মেমোরি কার্ডেও থাকতে পারে। কেনার সময় জিজ্ঞেস করে নিবেন।