
আমাদের দেশে সিম্ফনি কিছুদিন আগে থেকে অ্যান্ড্রয়েড ডিভাইস আনা শুরু করেছিল। তুলনামূলক কম দামে বেশ ভালো স্পেসিফিকেশনের ডিভাইস আনায় সিম্ফনির এক্সপ্লোরার সিরিজের অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো বাংলাদেশের বাজারে খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করে। তারই ধারাবাহিকতায় সিম্ফনি এবার আনলো সিম্ফনি W125; যেটি সিম্ফনির প্রথম কোয়াড-কোর চালিত স্মার্টফোন। সম্প্রতি রাজধানীতে এক জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির হাই-এন্ড এই ডিভাইস উন্মোচন করা হয়।
সিম্ফনির প্রথম কোয়াড-কোর প্রসেসরের এই ফোন সিম্ফনি ডব্লিউ১২৫ হলো ৪.৫” ইঞ্চি এর টিএফটি ডিসপ্লের ডিভাইস যার রেজুলেশন 960 X 540(qHD) পিক্সেল এবং PPi বা পিক্সেল পার ইঞ্চি ২৪৫ পিপিআই। এ থাকছে মিডিয়াটেক এর MTK6589(করটেক্স-এ৭) ১.২ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর এবং সাথে থাকছে ১ গিগাবাইট র্যাম। তাছাড়া গ্রাফিক্স প্রসেসিং ইউনিটে থাকছে PowerVR SGX544MP।
সিম্ফনি ডব্লিউ ১২৫-এর ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে ৪ গিগাবাইট যা এক্সটার্নাল এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো সম্ভব। এছাড়া এতে রয়েছে ৮ মেগাপিক্সেল এবং সামনে ১ মেগাপিক্সেল এর ক্যামেরা। ৩জি ইন্টারনেট থাকার কথা বলা হলেও ৩জি ভিডিও কল করা যাবে কি না সে সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য সিম্ফনির ওয়েবসাইটে পাওয়া যায়নি।
ডব্লিউ১২৫-এ চলবে অ্যান্ড্রয়েড ৪.১ বা জেলি বিন। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে জিপিএস, মোশন-সেনসিটিভ গেম খেলার জন্য অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর, ওরিয়েন্টেশন সেন্সর এবং ম্যাগনেটিক ফিল্ড সেন্সর। এর ব্যাটারির ক্ষমতা ২১০০ mAh.
ডব্লিউ১২৫ এর দাম সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে একাধিক অনিশ্চিত সূত্রে শোনা যাচ্ছে এর দাম ১৭ হাজার টাকার কম হতে পারে।
আপনাদের কি মতামত? যদি ১৭ হাজার টাকায় ৩জিসহ কোয়াড-কোর প্রসেসর-এ চালিত ফোন দেওয়া হয়, তাহলে কি আপনি ফোনটি কেনার কথা ভাববেন? ডব্লিউ১২৫ সম্পর্কে আপনার পছন্দের ও অপছন্দের বিষয়টি তুলে ধরুন মন্তব্যের ঘরে।



এর চাইতে N1 ভালো না ডিসপ্লের দিক থেকে?
Hmm N1 IPS Display আছে
It’s got IPS too …
&
http://www.xolo.in/q800
that’s the re-branding(here is the specifications) of SYMPHONY W125
N1 সেই রকম।গতকাল দেখে আসলাম।কিন্ত্য স্ক্রীন টা বেশি বড়
Walton N1 will be a better choice 🙂
Thik kotha
১৫-১৬ এর মধ্যে হলে আমি কিনবো।
এইটার দাম ১৭ হাজার আশে পাশে হলে মারা খাইতে পারে কারন Walton N1 Phablet ১৭ হাজার এর নীচে হবে
12k-13k না হলে জনগণ খাবে না
Symphonyr new Technology “Dual Cure” !!!!!!! Hai re Symphony….. 😐
LOL!!!
Purai Lulaito…. 😛
খ্যাঁক খ্যাঁক 😀
Symphony just rocks! You should have some of these phones given to you for review and share some user experience. I hope that day will come soon!
ডিসপ্লে কি টি এফ টি কনফার্ম?? কে জানি বলল আই পি এস ই নাকি দিছে, নিটোলের কাছ থেকে শুনছিলাম বোধয়। আমার মনে হয় আই পি এস ই দিসে কিন্তু বেটারা আই পি এস আর টি এফ টি কি জিনিস এইটাই জানে না। তাই ওদের ওয়েব পেইজ এ টি এফ টি দিসে। তাছাড়া যদি লাভার সাথে চুক্তি হয়ে থাকে তাহলে তো ডিসপ্লে আই পি এস ই হবে। আর অফিসিয়ালি লঞ্চ করছে বুঝলাম কিন্তু কবে থেকে পাওয়া যাবে সেটার কথা কেন যে এরা বলছে না। আমার কেনার ইচ্ছা আছে ফোনটা যদি লাভা আর এইটা হুবহু সেইম হয় তাহলে অবশ্যই কিনব। নেট এ দেখলাম লাভার নিজেদের ফোরাম আছে, কয়েকটা কাস্টম রম ও দেখলাম। যেটাই হোক, সিম্ফনির আসলে নতুন স্ত্রাটেজি ঠিক করা উচিত, ওয়াল্টন যেমন নতুনত্ব এনেছে, ডেভেলপার সাপোর্ট দিচ্ছে, ফার্ম ওয়্যার আপডেট দিচ্ছে, সেরকম কিছু না করলে লাভার সাথে চুক্তি করলেও টিকা মুশকিল হয়ে যাবে বাজারে।
মুসাব্বির ভাই, আপনার কমেন্ট ভালো লাগলো।
ভালো লাগলো না।এর থেকে ওয়ালটনের এন ১ অনেক ভালো (সমস্যা হলো ডিস্প্লে অনেক বড়)।
টিএফটি দিয়ে কি হবে,আইপিএস হলো আসল মজা।
http://answers.yahoo.com/question/index?qid=20130113033929AAyoJjl
IPS
symphony কোনটা আনতেছে মেয়েগুলা নাকি সেটগুলা ……
মজা লন !!!!! সিম্ফনি মাইয়া আনলে নিজেদের জন্য আনতে পারে। বিক্রির জন্য না। ………..
আমারও সেইম কুশ্চেন !
The resolution (PPI) of qHD (960×540) display in 4.5″ screen is 245. Please, you have to have the technical knowledge before publishing news on this website. This so funny that you are not sure about the PPI…. :-):-):-)
Heh.. you don’t need to be confirmed about the PPI info authenticity.
Calculate Yourself 😛
PPI calculation is so easy 😛
Given that resolution 960×540 and screen size 4.5 inch, the PPI would be
= √ ( 960*960 + 540*540 ) / 4.5
= 244.767463342 ≈ 245
😀
একদম সঠিক ক্যালকুলেশন। সাকিব ভাইয়ের কথা ঠিক আছে।
Actually I am a Human too. Can’t I make a mstake ?
It’s Funny that i don’t i don’t know/not sure about the PPi but at least i am the one writing and you are the one reading 😐 I guess you would have done better then me if you were the One Writing the Post. I am not a Genius who just happens to Know everything. I am only Sharing what i know. If there is a Mistake then you should correct it.
Thank You.
Eto dam diye china mobile kena theke aar kisu bariye Xperia P kena onek better. China Mobile er 50MP Camera aar Xperia P er 8MP soman kotha.
ভালই সেট এনছে কিন্তু সরাসরি চায়না একটা ব্র্যান্ডের সেট দেখলেই বোঝা যায় . তবে তাও আনতেছে আমরা কিছু তো পাচ্ছি এটা খারাপ কি আশা করি অন্য সেটগুলোর মত এটাও ভাল সার্ভিস দিবে আমাদেরকে ..
সাকিব ভাই আমার হাতে একটা Twin TAB এটা TwinMOS এনেছে . OD Android 4.0.4, CPU : A10 ARM Cortex-A8 FRQ 1200 MHZ, GPU : Mail-400, RAM : 1 GB DDR3 এটা নিয়ে একটা রিভিউ লিখলে কেমন হয় . আপনি কি দেখেছেন এটা ? এটা কি কথনে রিভিউ হয়েছে ? জিনিসখান কিন্তু ভালো সাথে HDMI 1.4 Support 2160P পোর্ট আছে, 3G Dongle কাজ করে, একটা 3G সিম লাগানো যাবে যদিও ভিডিও কল নেই .. ওহহ FULL HD . ইন্টারন্যাল ৮ জিবি দেয়া আছে .
খারাপ না। তবে ১৫ হাজার এর মধ্যে হলে ভালো হয়।
when im spending more than 10k for a android, i would choose a phone which has enough dev support. I really bought symphony has that!… otherwise looks like a good phone within budget!
১৫ হাজার টাকা হওয়া উচিত ।
video call na thakle kacheo jabo na…………………………………
configaration onujayi walton n1 er tulonay 14000 er kachakachi dam hoar asa kori ………………………..
ami akta kibo. kibo ki kince…
জাকির ভাই, আমাকে কি বলবেন সেট টা কেমন? আমি এটা কিনতে চাই।
Tk.14,990.00 টাকা মাত্র?
এই রকম চাইনিজ না কিনে ব্র্যান্ডের জিনিস কিনলেই হয় !!! মোবাইল তো আর গেম খেলার যন্ত্র না !
LOL
লোল মারেন কেন ? 😛
এই রকম মোবাইল তো সবাই হাই কনফিগার অনুযায়ী কোন কিছু করার জন্যই কিনবে তাই না? তাহলে গেম খেলবে না কেন? মোবাইলে গেম ও কিন্তু Play Store এর বিক্রি হয়।
Eta bazare aschhe 14990 tk. keu ki bolben eta kemon? because ami eta kinte chachchi.
Ami w125 kinechi….eta TFT display na….eta qhd display…. phn ta valoi……
Thank you.
Hi Android Kothon,
We are following you for a long time, finally we got something that requires your help. We need your help to install a custom rom in Symphony W125. We know it is just a matter of time for you, so please get some time to let us know about the detail process of installing a custom rom on Symphony W125 with all necessary valid download links. We will be highly grateful.
Thank You
Vai amra to apnader site a regular ashi, apnara ashen ki? Question er kono reply den na, amra to answer na peye hotash hoi vai. Jodi paren to amader ekto time diyen vai.
Ekta post dilam 7 din hoi, kono reply nai…