
অ্যান্ড্রয়েড ট্যাবলেট জগতে আসুসের সহযোগিতায় ও গুগলের তত্ত্বাবধানে তৈরি নেক্সাস ৭ বেশ ভালোই সাড়া ফেলেছে। কম দামে যথেষ্ট শক্তিশালী ডিভাইস হিসেবে অ্যামাজনের কিন্ডল ফায়ারকেও পেছনে ফেলেছে এটি যদিও কিন্ডল ফায়ার এইচডির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা একটু কঠিন হয়ে পড়েছে। কিন্তু সার্চ জায়ান্ট গুগলের এবারের লক্ষ্য অ্যাপলের আইপ্যাড। আর সেই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যেই আরও শক্তিশালী ১০ ইঞ্চি আকারের নেক্সাস ট্যাবলেটের জন্য কাজ করছে তারা, এমনটাই জানিয়েছে একাধিক সূত্র।
আরও পড়ুনঃ কিন্ডল ফায়ার এইচডি বনাম নেক্সাস ৭
শিল্প কারখানার যেসব সূত্র নতুন নেক্সাস ১০ এর কথা জানিয়েছে, তাদের দেয়া তথ্যকে ইন্টারনেটে রটা গুজব বলা যায় না। কেননা, এর আগে এদের দেয়া অনেক তথ্যই সঠিক বলে প্রমাণিত হয়েছে। সম্প্রতি সেই সূত্র থেকে প্রাপ্ত তথ্যমতে আন্তর্জাতিক মিডিয়া জানিয়েছে, ১০ ইঞ্চি আকারের নেক্সাস ট্যাবলেট তৈরির জন্য স্যামসাং-এর সঙ্গে কাজ করছে গুগল। আসুসকে রেখে স্যামসাংকে কেন বেছে নিলো এই ব্যাপারে এখনও কিছু জানা না গেলেও আমার ধারণা ট্যাবলেট বাজারে গ্যালাক্সি ট্যাব, গ্যালাক্সি নোট ১০.১ ও গ্যালাক্সি নোট ২ এর ব্যাপক জনপ্রিয়তাই কাছে টেনেছে গুগলকে।
নেক্সাস ১০-এর পিক্সেল রেজুলেশন 2560 x 1600 হবে বলে জানা গেছে। সেইসঙ্গে পিক্সেল ডেনসিটি বা পিক্সেল পার ইঞ্চি (পিপিআই) হবে ২৯৯, যা আদতে আইপ্যাডের পিক্সেল পার ইঞ্চির চেয়ে বেশি। হয়তো বাড়তি রেজুলেশন নিয়ে আইপ্যাডের দাপট কমাতেই ইচ্ছেমতো রেজুলেশন পুরেছে গুগল!
এসব তথ্যের কোনোটিই এখনও নিশ্চিত না হলেও নেক্সাস ১০ বা ১০ ইঞ্চি আকারের নেক্সাস ট্যাবলেট নিয়ে গুজব কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। আর ট্যাবলেট জগতে অ্যাপলকে রাজত্ব করতে দিতে হয়তো গুগলের পছন্দ হচ্ছে না। তাই নেক্সাস ১০ এর আশা আমরা করতেই পারি।
আপনাকে যদি গ্যালাক্সি ট্যাব, গ্যালাক্সি নোট ২ ও নেক্সাস ১০ দেয়া হয়, তাহলে আপনি ব্র্যান্ডের বিচারে কোনটি পছন্দ করবেন?


নেক্সাস ১০ কিনতাম। 🙂
হেহ হেহ, পারফেক্ট গুগল ফ্যান। আমার মতো। 😉
খালি ফাঙ্খা বলে না। সামসুদ্দিনের ডিভাইস গুলা অনেক বেশি দামী। আমার মতন গরীবের জন্য চাইনিজ মাল না হয় টেনেটুনে গুগল মামাই ভরসা।
গ্যালাক্সি নেক্সাস (যেটা গুগলের ব্যানারে এসেছে কিন্তু স্যামসাং-এর তৈরি) এর দামও তো মনে হয় বেশি। সেই হিসেবে স্যামসাং বানালে নেক্সাস ১০ এর দামও হয়তো বেশিই হবে। অন্তত নোট ১০.১ এর দামের আশেপাশেই হবে বলে মনে হয়।
আমার মনে হয় না। গুগল মামা এতটা নির্দয় হবে না। আইপ্যাডের সাথে প্রতিযোগীতা করতে হলে দাম কমাতে হবে 🙂
সেটা ঠিক। দেখা যাক। ভাবছি ডিসেম্বরে হলিডে সেলের অবস্থাটা কী হবে। টাকাওয়ালাদের তো মাথা ঘুরে যাবে। এতো এতো ট্যাবলেট, সেইসঙ্গে মাইক্রোসফটের সারফেস!! টাকা কম থাকাই ভালো। চয়েস কম। 😉
আমি তো আগেই নেক্সাক্স ১০ কিনে ফেলতাম 😀
😀 😀
আজকের প্রথম আলোতে দেখলাম আইপ্যাড মিনি এ্যাপল নিয়ে আসছে ২৫০ ডলারে। বাজার ধরতে হলে গুগলকে অবশ্যই ২০০ ডলারের মধ্যে দাম রাখতে হবে।
অবশ্যই না। কারণ, আইপ্যাড মিনি হাই-এন্ড ট্যাবলেট না। এটি সম্ভবত ৭-৮ ইঞ্চি আকারের হবে। গুগলের প্রতিযোগিতা হবে আইপ্যাড ৩ বা নিউ রেজুলিউশনারি আইপ্যাডের সঙ্গে যেটার দাম বোধহয় এখন ৪৯৯ ডলার।
আইপ্যাড মিনির সঙ্গে প্রতিযোগিতা করবে নেক্সাস ৭-এর দ্বিতীয় সংস্করণ।
ভাই কেউ কি জানাবেন গুগল নেক্সাস ৭ এর দাম কত? দয়া করে জানান.
নেক্সাস ৭-এর দাম যুক্তরাষ্ট্রে ১৯৯ ডলার। বাংলাদেশে ইমপোর্টাররা প্রায় ২৫,০০০ টাকায় এটি বিক্রি করছেন।