আপডেটঃ ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে ও ফলাফল প্রকাশিত হয়েছে এখানে।
অ্যান্ড্রয়েড জগৎ কেবল একটি কোম্পানির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। হয়তোবা এ জন্যই আমরা একে “অ্যান্ড্রয়েড জগৎ” বলতে পারছি। স্মার্টফোন জগতে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম এখন গুগলের অ্যান্ড্রয়েড। কিন্তু এটি সর্বাধিক জনপ্রিয় হওয়ার পেছনে কিছু কারণও রয়েছে। অ্যান্ড্রয়েড একটি উন্মুক্ত প্লাটফর্ম। তবে এটি অ্যান্ড্রয়েডের আকাশচুম্বী জনপ্রিয়তার মূল কারণ নয়। বরং, অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তার মূল কারণই হচ্ছে এর বিভিন্নতা।
বিভিন্ন বাজেটের ক্রেতারা বিভিন্ন ডিজাইন ও কোম্পানির স্মার্টফোন কিনতে পারেন। যেখানে অ্যাপল তাদের আইফোনে কেবল দু’টি ভিন্ন রঙ দিয়েছে, সেখানে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন পাওয়া যাচ্ছে ৩ ইঞ্চি আকারের স্ক্রিন থেকে শুরু করে সাড়ে চার ইঞ্চি আকারের স্ক্রিন পর্যন্ত বিভিন্ন রঙ, ডিজাইন ও নানাবিধ সুবিধার মধ্য দিয়ে। যদিও স্মার্টফোন জগতে একচ্ছত্র আধিপত্য এখন অ্যান্ড্রয়েডের, অ্যান্ড্রয়েডের বাজারে সেরা কে এই কথা বলা মুশকিল।
স্যামসাং তাদের গ্যালাক্সি এস এবং গ্যালাক্সি নোট সিরিজ দিয়ে আলোচনার শীর্ষে চলে এসেছে। বিক্রির দিক দিয়ে গ্যালাক্সি সিরিজের সেটগুলোই এখন অ্যান্ড্রয়েড জগতে সেরা। কিন্তু বেশি বিক্রি হয় বলেই যে তাদের ডিভাইসগুলো অ্যান্ড্রয়েড জগতের সবচেয়ে সেরা, এমনটা ভাবাও কিন্তু ভুল। এমন অনেকেই আছেন যারা এইচটিসির প্রচণ্ড ভক্ত, কিন্তু বাজেট কম থাকায় তাদের হাতে গ্যালাক্সি ওয়াই শোভা পায়। বাজেটের জন্য পছন্দের সেট কিনতে না পারলেও এবার পছন্দের সেটে ভোটটা কিন্তু দিতে পারবেন শান্তিমতোই!
তাই আপনার মতে সেরা ও আকর্ষণীয় অ্যান্ড্রয়েড ফোন কোন কোম্পানি তৈরি করে সেই জবাবটা দেখিয়ে দিন আপনার ভোটের মাধ্যমে।
আর হ্যাঁ, কোনো মন্তব্য থাকলে চলুন নিচে মন্তব্যের ঘরে কথা বলা যাক! আপনি কোন কোম্পানিকে ভোট দিলেন এবং কেন তা আমাদের জানাতে পারেন মন্তব্যের ঘরে।

![[টিপস] গোপন মেনু থেকে দেখে নিন ঠিক আছে কিনা স্যামসাং গ্যালাক্সি এস ৩ [টিপস] গোপন মেনু থেকে দেখে নিন ঠিক আছে কিনা স্যামসাং গ্যালাক্সি এস ৩](https://androidkothon.com/wp-content/uploads/2012/12/touchtest.png)
আমি কিন্তু এক্সপেরিয়াকে দিয়েছি। 😀
I use Motorola’s Android. However, I really hate their software update procedure. They cannot support their phone like Samsung or Apple. But their hardware quality is superb without any doubt.
Sammy all the way… 😀
@saiftheboss7:disqus , অনেক আগে মটোরোলার একটা ক্যালকুলেটর মোবাইল ইউজ করতাম। 😉 তারপর আর মটোরোলার সেট দেখিনি। স্মার্টফোনগুলো নাকি ভালোই কিন্তু একটু নাকি গেঞ্জামও আছে। মটোরোলার চেয়ে বোধহয় এলজি অপটিমাস সেটগুলো এগিয়ে।
মন্তব্য বাংলায় করবেন প্লিজ। 🙂
আমি মটোরোলা এট্রিক্স ইউজ করি। এই বাজেটে এর চেয়ে ভাল কনফিগের সেট পাওয়া সম্ভব নয়। খুবই ভাল সার্ভিস পেয়েছি এবং পাচ্ছি। একচুয়ালি সার্ভিস নিয়ে আমার কোন কমপ্লেনই নাই। আমার কমপ্লেন ওরা ICS দেওয়ার কথা বলেছিল ৩য় কোয়ার্টারে। ২০১১ এর থার্ড কোয়ার্টারে মুক্তি পাওয়া সফ্টওয়্যার আপডেট যদি একটা কোম্পানী ২০১২ এর থার্ড কোয়ার্টারে দেয় তাহলে কেমনে কী? তাছাড়াও থার্ড কোয়ার্টারে মুক্তি দেওয়ার কথা বলে যখন এই মাসে থার্ড কোয়ার্টার শেষ হবে তখন বলছে ফোর্থ কোয়ার্টার লাগবে। আর কয়েকটা সেটে লিখে রেখেছে “Further plans coming soon” – যেগুলোতে আগে লিখেছিল ‘ICS rollout begins on Q3 2012″.
এদের সফ্টওয়্যার সাপোর্ট বাজে। গুগল কেনার পরও এখনও তেমন কোন কিছু সুবিধা দিতে পারে নাই।
@saiftheboss7:disqus , গুগল আসলে নতুন সেট নিয়ে কাজ করছে। বিবিসিতে দেখেছিলাম ইনটেলের চিপ নিয়ে মটোরোলার নতুন কিছু সেট আসবে। সেগুলো গুগলের তত্ত্বাবধানে থাকবে। যদিও বেশ কিছু সেটে ইতোমধ্যেই ইনটেলের চিপ ব্যবহার করা হচ্ছে, তবুও ইনটেলের চিপ ব্যবহার করার আইডিয়া ও প্রোটোটাইপ কিন্তু মটোরোলাই বের করে।
তবে আপনি মটোরোলা ব্যবহার করছেন অথচ মটোরোলাকে ভোট তো দিলেন না!
আমার কাছে HTCই সেরা. তার প্রধান কারণ: তাদের এলুমিনিয়াম unibody design[Desire S, Sensation মডেলগুলো ] এবং Sense ফিচার!!!
আমার কাছে এইচটিসি ভালো লাগতো না কারণ তাদের সেটগুলো অনেক মোটা। তবে ওয়ান এক্স আমার বেশ পছন্দ। @ff0ccccb74cb493452da66e3aeaa710d:disqus
Sony Xperia set gulaoi mone hoy besi valo. Tara Low price-er moddhei valo valo set market-a ane. Tader set gulor camera, resolution, speed etc. onno set gulor theke valo. [Sorry, Banglay likhte parlam na. Avro nai]
আমারও এক্সপেরিয়া সেটগুলো অনেক ভালো লাগে। এই দামে ওরা অনেক ভালো পারফরম্যান্স দেয়।
sony xperia best
একমত।
সনি এক্সপেরিয়া, কারন আমার মনে হয় সনি গ্রাহকদের কথা চিন্তা করে তাদের সেটগুলো তৈরী করে। আপনি সনির চেয়ে কম দামে অন্য কোন মোবাইল ফোনে এত ফিচার পাবেন কি না তা নিয়ে সন্দেহ আছে। তাই ভোটটা সনিতে দিলাম…. 🙂
আমারও তাই মনে হয়। সনির সেটগুলো সত্যিই দেখার মতো। ধন্যবাদ। 🙂
Xperia use korci…….. Sony to marto launch korlo……..koyta din jaak…market ta dhoruk……..amr mone hoy Galaxy er jayga ta Xperiar dokhol korte khub akta somoy lagbe na.
@170d204f0a96378a7a2432750a522bd2:disqus , আমার মনে হয় আইফোনের মতো করে ডিজাইন করার কারণেই বাজারটা পেয়ে গেছে স্যামসাং। দেখা যাক সনির সামনে কী আছে।
sonyr set gular design deklei mata nosto ami akta nilam
কোনটা নিয়েছেন? আর সনিকে ভোট দিয়েছেন তো?
hmm sonyke vot dieci ami xperia s kineci
ভোট দিলাম সনি এক্সপেরিয়াকে; কিন্তু বড্ড, দুঃখ টাকার অভাবে ব্যবহার করি স্যামসাং গ্যালাক্সি . . .
গ্যালাক্সি কোনটা? গ্যালাক্সি ওয়াই থেকে এক্সপেরিয়া মিনির দাম কিন্তু কম সম্ভবত।
ব্যবহার করি স্যামসাং গ্যালাক্সি ওয়াই ডুয়োস। (GT-S6102) কিন্তু মনে বড় সাধ ছিলো সনি এক্সপেরিয়া ভি অথবা জে নেবার।
এক্সপেরিয়া ভি অথবা জে? ওগুলো তো এখনও বাজারেই আসেনি। :/
2012/9/24 Disqus
আমার কাছে সনিই ভাল লাগে। যদিও এন্ড্রয়েডের বাজার বেশিরভাগটাই স্যামসাং এর দখলে, তবুও সনি তাদের স্বকীয়তা বজায় রেখেছে। কপি-পেস্ট না করে নিজেদের উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দিয়েছে।
এছাড়া সনির ফ্ল্যাগশিপগুলো যে কোন সেটের সাথে টেক্কা দিতে সক্ষম। আমার ইচ্ছা আছে ভবিষ্যতে এক্সপেরিয়া টি কেনার।
সেটাই। স্যামসাং বাজারটা পেয়েছেই আইফোনের ডিজাইন নকল করে। সেদিক দিয়ে এলজি, সনি এগুলো বেশি উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছে।
ami use kori sony ericcson.vote dilam htc k.amar kache htc kov sundor lage.oder camera kov valo.
সনি এক্সপেরিয়া সেটের মধ্যম-বাজেটের সেটগুলোর ক্যামেরা কিন্তু এইচটিসির মধ্যম-বাজেটের ক্যামেরাগুলোর চেয়ে হাজারগুণে ভালো।
xperia neo v (official ICS 4.04) use kortesi
20k (jokhon kinsi tokhon kar daam) 3.7″ display 5mpx
ics e update kichui hoito petam na
sony’r karone shombhob holo tai sony kei vote ta dewa
amar dharona silo bd te sobai hoito samsung galaxy beshi use korte
poll tar jonno real answer ta pelam.
আমারও এমনটাই মনে হতো, যে বাংলাদেশে গ্যালাক্সির ইউজার আর সাপোর্টার বেশি। অন্তত নেটিজেনদের মধ্যে এক্সপেরিয়াপ্রেমীদের সংখ্যাই বেশি বলে মনে হচ্ছে।