
ইউরোপের সবচেয়ে বড় প্রযুক্তি আয়োজন আইএফএ ২০১৩-তে স্যামসাং “আনপ্যাকড” নামে এক প্রেস কনফারেন্সে তাদের নতুন কয়েকটি ডিভাইস উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে গ্যালাক্সি নোট ৩, গ্যালাক্সি নোট ১০.১-এর ২০১৪ এডিশন এবং স্যামসাং-এর প্রথম অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন, গ্যালাক্সি গিয়ার।
স্যামসাং তাদের গ্যালাক্সি নোট ৩ ডিজাইন করেছে আগের চেয়ে পাতলা অথচ আরও বড় ডিসপ্লে দিয়ে। সামনা-সামনি অনেকটা আগের প্রজন্মের গ্যালাক্সি নোট-এর মতো দেখা গেলেও স্যামসাং এর ডিজাইনে অনেকটাই পরিবর্তন এনেছে। স্ক্রিনের আকার গ্যালাক্সি নোট ২-এর ৫.৩ ইঞ্চি থেকে বেড়ে ৫.৭ ইঞ্চি করা হয়েছে। অথচ এর ওজন কমে হয়েছে মাত্র ১৬৮ গ্রাম, যা নোট ২ থেকে ১ মিলিমিটার পাতলা।
(আরও পড়ুনঃ স্যামসাং ঘোষণা করলো তাদের প্রথম স্মার্টওয়াচ, গ্যালাক্সি গিয়ার)
গ্যালাক্সি নোট ৩-এর দু’টি সংস্করণ রয়েছে। একটি এলটিই ও আরেকটি ৩জি। এলটিই সংস্করণে দেয়া হয়েছে ২.৩ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর এবং ৩জি সংস্করণে রয়েছে ১.৯ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর। দু’টি সংস্করণেই আছে ৩ গিগাবাইট র্যাম, ১৩-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা যেটি ৪কে ফরম্যাটের ভিডিও ধারণ করতে পারে বলে দাবি করেছে স্যামসাং।
(আরও পড়ুনঃ স্যামসাং আনছে গ্যালাক্সি নোট ১০.১-এর নতুন ৮-কোরের “২০১৪ সংস্করণ”)
গ্যালাক্সি নোট-এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এটি বড় আকারের ফ্যাবলেট যেটা মাল্টিটাস্কিং-এর জন্য বেশ আরামদায়ক। মাল্টিটাস্কিং আরও সহজ করে তুলতে ‘এয়ার কমান্ড’ নামের একটি লঞ্চার তৈরি করা হয়েছে যেটি গ্যালাক্সি নোট-এর সঙ্গে থাকা এস-পেনের কার্যকারিতা বাড়িয়ে তুলে। এর মধ্যে একটি উদাহরণ হলো এস-পেন ব্যবহার করে নম্বর লিখে রাখা ও পরবর্তীতে সফটওয়্যার ব্যবহার করে সেসব নম্বর সেইভ করা বা সরাসরি কল করা।
নতুন গ্যালাক্সি নোট ৩-এর দাম সংক্রান্ত কোনো তথ্য জানানো না হলেও সেপ্টেম্বরের ২৫ তারিখে বিশ্বের ১৪৯টি দেশে এবং পরবর্তী মাসে সারা বিশ্বে এই ডিভাইসটি অবমুক্ত হবে বলে জানিয়েছে স্যামসাং। যুক্তরাষ্ট্রে এটিঅ্যান্ডটি, ভেরিজন, টি-মোবাইল, স্প্রিন্ট এবং অন্যান্য মেজর ক্যারিয়ার এই ডিভাইসটি বাজারজাত করবে।


Octa Core?? 1.9… nd 3 gb ram!!!
Thats huge man….
thn the must have to increase D battry Mah….. (minimum 5000) mah!!
or it will be a damn :/
ভাইয়া এই রকম ডিভাইস . কেনার ইচ্ছা সবারই আছে.আপনার আমার…. কিন্তু সামর্থ্য নামের এক্টা বিষয় সর্বদাই মাঝে আসে….
amaziiing…Now My FB Color is ORANGE.Look at My Wall Post right now to Change Your also…
Awesome device. Only down side of Samsung phone is to stuck in same version of Android for a long time. Note 2 & S3 is the best example of that. Still at 4.1.2.
awesome ….
like
ram speed koto janen naki?
২ জিবি ই ঠিকমত মার্কেট আসতে পারলো না এর মধ্যে ৩ জিবি .. ভালো তো ভালো না .. 🙂
i like this phone but what is the price
In Sha Allah
wow!
windows 7 ki set up nibe???
how much ??
majaj khrp lage dekhi ak e modal dekhi dur fal2
rajibcool note III will be released with 4.3 version & s3/note 2 will also get 4.3 directly…..isnt it awesome???
ShahriarRyptoz note III will have 2 version. exynos octa version & snapdragon 800 version. both are very power efficient…..so battery capacity of around 3000 will do….
চেহারায় ব্যপক উন্নতি ঘটছে… 😀 এস থ্রি/ফোর এর চেয়ে বহুত গুনে ভাল… 😀
২ জিবি হোক আর ৩ জিবি হোক আপডেটতো সহজে পাওয়া যায় না ,যা সনি তে সহজে পাওয়া যায়।
shamortho thakleo azaira karone set kinar kono mney hoy na
hmm. may be. -_-