শীতকাল বলে আমরা হাত-পা গুটিয়ে বসে থাকলেও কোরিয়ান কোম্পানির নতুন নতুন প্রায় একই ডিজাইনের অ্যান্ড্রয়েড ফোন তৈরি করা কিন্তু থেমে নেই। আমরা অনেকেই ভেবেছিলাম এই ক্রিসমাসের সময়টা গ্যালাক্সি নোট ২ আর গ্যালাক্সি এস ৩ দিয়েই কাটিয়ে দেবে স্যামসাং। কিন্তু না, অনেকটা নোট ২-এর মতো দেখতে নতুন গ্যালাক্সি গ্র্যান্ডের ঘোষণা দিলো স্যামসাং।
কোম্পানিটি জানিয়েছে, গ্যালাক্সি গ্র্যান্ড অ্যান্ড্রয়েড ফোনে থাকছে ১.২ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর, ৫ ইঞ্চি আকারের ডিসপ্লে যাতে ব্যবহৃত হয়েছে ৮০০ বাই ৪৮০ পিক্সেল রেজুলেশন। এছাড়াও এতে ১ গিগাবাইট র্যাম ও ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি থাকছে যা আলাদা মেমোরি স্লটের মাধ্যমে বাড়ানো সম্ভব। অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.১.২ চালিত এই ডিভাইসের সব ক্ষমতা বহন করার জন্য এতে ২,১০০ এমএএইচ ব্যাটারিও দেয়া হয়েছে বলে জানিয়েছে স্যামসাং। এছাড়াও এতে একসঙ্গে দু’টি সিম চালানোর সুবিধা থাকছে।

স্পেসিফিকেশনের বিচারে অনেকেই স্যামসাং গ্র্যান্ডকে মধ্যম-বাজেটের অ্যান্ড্রয়েড ফোন বলে অভিহিত করছেন, যদিও প্রেসে পাঠানো ছবি দেখে একে অনেকটা স্যামসাং গ্যালাক্সি নোট ২ এর মতোই দেখাচ্ছে। তবে এর সঙ্গে গ্যালাক্সি নোট ২ এর মতো কোনো স্টাইলাস না দেয়ায় অনেক ক্রেতাই অসন্তুষ্ট হতে পারেন।
তবে নতুন এই গ্যালাক্সি গ্র্যান্ড ফোন যুক্তরাষ্ট্র বা উন্নত দেশের জন্য তৈরি হয়নি বলেই অনেকে মন্তব্য করেছেন। মূলত উন্নয়নশীল দেশের জন্যই এটি তৈরি করা হয়েছে। তবে গ্যালাক্সি নোট ২-এর মতোই দেখতে বলে দোকানে গ্যালাক্সি নোট ২ কিনতে গিয়ে কেউ যেন আবার গ্যালাক্সি গ্র্যান্ড কিনে না নিয়ে আসেন সেদিকেও খেয়াল রাখতে পরামর্শ দিয়েছে বিদেশি কয়েকটি ওয়েবসাইট।
দাম সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি বলে দেশের বাজারে গ্যালাক্সি গ্র্র্যান্ড আসলে এর দাম কত হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা করা যাচ্ছে না। তবে স্পেসিফিকেশন দেখে কত দামে আপনি এই ফোন কিনতে রাজি আছেন?

ভালই হবে বলে ধরনা করতেছি। দামটা ২০,০০০/= এর মধ্যে থাকলে ভাল হয়। কিন্তু আশা করি একে ছারিয়ে যাবে। যদি এর চেয়ে বেশি হয় তাহলে তো Google Nexus 4 ই ভাল। তাই বলি দাম যদি ২০হাজার এর মধ্যে থাকে তাহলে চোখ বন্ধ করে কিনব।
phone ta pochondo hoise khub jodio xperia user hoye kotha ta bola thik hoinai.xperia user der modde anti samsung koi jon jani na tobe shaddhe kulale amio s3 noyto ei phone kintam.sony’r upor amar last 3month dhorei rag ora amar device e JB dibe na tai.r j ics dise tao bugy.
prosonge ashi
S duos (20K) theke daam beshi hobe bole mone hoitese, abar s3 mini (31K) theke daam kom hole valo hoi.koron eta unnoyonshil desh er jonno banaise.
ami ei phone j karone kinte chaibo
8mpx camera
and 5″ display
and 1gig of ram
আগামীকাল আমার এস৩ তে 4.1.2 ইন্সটল দিব। ডাউনলোড প্রসেসিং। চরম উত্তেজনাকর অবস্তায় আছি। মাল্টি উইন্ডো ফিচার টা চরম লাগছে আমার।
ইন্সটল কেমন হলো?
Configuration আমার S2 এর মত।