বন্ধ হয়ে গেল গোপন টেলিটক ৩জি প্যাকেজ : গ্রাহক অসন্তোষ

টেলিটক ৩জিদেশে প্রথম ৩জি ইন্টারনেট সুবিধা প্রদানকারী অপারেটর টেলিটক সম্প্রতি তাদের একটি গোপন প্যাকেজের সমাপ্তি টেনেছে। ১২৮ কেবিপিএস প্ল্যানের এই টেলিটক ৩জি প্যাকেজটি টেলিটকের ওয়েবসাইটে বা লিফলেটের কোথাও উল্লেখ না থাকলেও অনেক ব্যবহারকারীই এতোদিন ধরে এই প্যাকেজটি উপভোগ করে আসছিলেন।

জানা গেছে, শনিবার সন্ধ্যার পর থেকেই ডি১২ প্যাকেজের ব্যবহারকারীদের টেলিটক সিমে একটি এসএমএস আসে। এসএমএসটিতে টেলিটকের ১২৮ কেবিপিএস স্পিডের প্যাকেজটি বন্ধ করে দেয়া হয়েছে বলে জানানো হয়েছে। এর বদলে টেলিটকের ২৫৬ কেবিপিএস এবং তারচেয়েও বেশি গতির ইন্টারনেট প্যাকেজ বেছে নিতে পরামর্শ দেয়া হয়। এসএমএসটি পাওয়ার পর থেকেই টেলিটক ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড কথনের ফেসবুক গ্রুপে বিষয়টি নিয়ে পোস্ট করতে শুরু করেন।

(ভোটে অংশ নিনঃ কোন অপারেটরের ৩জি ইন্টারনেট ব্যবহারে ইচ্ছুক?)

উল্লেখ্য, ১২৮ কেবিপিএস-এর এই ডি১২ প্যাকেজটি ব্যবহার করে গ্রাহকরা ২৫৬ থেকে ৫১২ কেবিপিএস স্পিড পেতেন বলেই জানা গেছে। ভ্যাটসহ মাত্র সাড়ে সাতশ’ টাকায় আনলিমিটেড (ফেয়ার ইউসেজ পলিসিসহ) এই প্যাকেজটি স্বল্প আয়ের ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। একাধিক সূত্রমতে, এটিই সাধারণ মানুষের মধ্যে টেলিটকের সবচেয়ে জনপ্রিয় প্যাকেজ।

ওয়েবসাইট বা লিফলেটের কোথাও উল্লেখ না থাকলেও ফেসবুকের টেলিটক পেজ থেকে ডি১২ সাবস্ক্রিপশন কোডটি একাধিকবার প্রচার করা হয়। ধারণা করা হয়, এখান থেকেই গ্রাহকরা টেলিটকের এই গোপন প্যাকেজটি সম্পর্কে জানতে পেরেছেন।

এই মেসেজ পাওয়ার পর থেকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে গ্রাহকরা তীব্র অসন্তুষ্টি প্রকাশ করছেন। তাদের অধিকাংশের মতে, ১২৮ কেবিপিএস-এর এই প্যাকেজটি বাদে অন্য সবগুলো প্যাকেজই অনেক ব্যয়বহুল। ইন্টারনেটের খরচ কমানোর চলমান দাবির মধ্যে টেলিটকের এই প্যাকেজ বন্ধ করে দেয়াকে অনেকেই নিন্দনীয় ঘটনা বলে মতামত দিচ্ছেন।

কেউ কেউ ১২৮ কেবিপিএস স্পিড চাইলে ২জি ইন্টারনেট ব্যবহারের পরামর্শ দিলেও জবাবে অন্যান্য গ্রাহকরা নিশ্চিত করেছেন, মূল স্পিড আরও বেশি ছিল।

তবে গত কয়েকদিন ধরে এই প্যাকেজ ব্যবহারকারীরা ইন্টারনেট সংযোগ নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন বলেও একাধিক ব্যবহারকারী জানিয়েছেন।

এদিকে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যেই সিটিসেল ছাড়া বেসরকারী অপারেটরদের ৩জি ইন্টারনেট চালুর কথা রয়েছে। প্রতিযোগিতা সামনে রেখে টেলিটক আরও আকর্ষণীয় কোনো প্যাকেজ আনার পরিকল্পনা হিসেবে জনপ্রিয় এই প্যাকেজটি বন্ধ করে থাকতে পারে। তবে সেক্ষেত্রে গ্রাহক অসন্তুষ্টির হার আরও বাড়ার আগেই টেলিটককে নতুন কোনো প্যাকেজ ঘোষণা করতে হবে। নইলে বাজারে থাকা ওয়াইম্যাক্স সেবাদাতা প্রতিষ্ঠান কিংবা আসন্ন অন্যান্য ৩জি অপারেটরদের কাছে গ্রাহক হারাতে পারে টেলিটক।

টেলিটকের ১২৮ কেবিপিএস গতির ডি১২ প্যাকেজটি ব্যবহার করেছেন কি? এটি বন্ধ হওয়ায় আপনার মতামত কী?

49 Comments

  1. Ahammed Abu Dil Aug 31, 2013
  2. Mohammad Asiful Hoque Aug 31, 2013
  3. Tarun Rahman Aug 31, 2013
  4. Shariful Islam Dipu Aug 31, 2013
  5. Mirza Asif Adnan Aug 31, 2013
  6. Mahmodul Islam Meishu Aug 31, 2013
  7. Nahiyan Noor Aug 31, 2013
  8. Soumo N Marak Aug 31, 2013
  9. Shahin Ahamed Aug 31, 2013
  10. Khalid Robin Aug 31, 2013
  11. Faisal Ahmed Tusher Aug 31, 2013
  12. TanvirRaskin Aug 31, 2013
  13. Baunduley Rubel Aug 31, 2013
  14. Joy Abed Aug 31, 2013
  15. Nam Nai Aug 31, 2013
  16. Md Ridwan Ryuk Aug 31, 2013
  17. Belal Karim Aug 31, 2013
  18. Rabiul Islam Aug 31, 2013
  19. Rabiul Islam Aug 31, 2013
  20. Hossain Ahmad Aug 31, 2013
  21. Farhan Masud Faruk Aug 31, 2013
  22. Hossain Evan Aug 31, 2013
  23. Mamun Ar Rashid Aug 31, 2013
  24. Nayeem Naziur Aug 31, 2013
  25. Nahid Anwar Khan Aug 31, 2013
  26. Rabiul Islam Sep 1, 2013
  27. A.I.Sajib Sep 1, 2013
  28. UnforgivenShuvro Sep 1, 2013
  29. Mirza Asif Adnan Sep 1, 2013
  30. Mohammad Ullah Sikder Sep 1, 2013
  31. JoyAbed Sep 1, 2013
  32. Raju Ahmed Sep 1, 2013
  33. Junayed Merun Sep 1, 2013
  34. Khaled Hossain Kawser Sep 1, 2013
  35. Android Kothon Sep 1, 2013
  36. Imran Hasan Sep 1, 2013
  37. Nayan Barman Sep 1, 2013
  38. Mahiuddin Bablu Patwary Sep 1, 2013
  39. raquib Sep 1, 2013
  40. raquib Sep 1, 2013
  41. Atiqul Islam Sep 1, 2013
  42. Afrina Khanam Sep 1, 2013
  43. Farabi Bithi Sep 2, 2013
  44. Farabi Bithi Sep 2, 2013
  45. Junayed Merun Sep 2, 2013
  46. SaifUzZol Sep 6, 2013
  47. Nahid Anwar Khan Sep 7, 2013
  48. Mehtaz Sep 13, 2013
  49. Mehtaz Sep 13, 2013