
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যখন ৪.২ ছাড়িয়ে কি লাইম পাই ৫.০-এর দিকে এগোচ্ছে, ঠিক তখন সনি ঘোষণা করলো তাদের এক্সপেরিয়া পি, এক্সপেরিয়া গো এবং এক্সপেরিয়া ই ডুয়েল ফোনের জন্য অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন। সাধারণত সনি একটু দেরিতেই অ্যান্ড্রয়েড আপডেট দিয়ে থাকে, কেননা তারা তাদের অ্যান্ড্রয়েড আপডেটগুলো নিজেদের সফটওয়্যারের সঙ্গে ভালোমতো কাস্টোমাইজ করে তারপর রিলিজ করে থাকে।
আর এবারের আপডেটেও সনি রেখেছে নতুন কিছু সুবিধা।
ওয়াকম্যান
সনি জানিয়েছে, অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন আপডেটের ওয়াকম্যান মিউজিক অ্যাপ্লিকেশনে এবং গ্যালারিতে বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে যার মাধ্যমে আপনি আগের চেয়ে সহজে বিভিন্ন ছবি, ভিডিও কিংবা গান বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন। পারফরম্যান্সেও উন্নতি আনা হয়েছে বলে জানা গেছে।
ব্যাটারি স্ট্যামিনা মোড
ব্যাটারি স্ট্যামিনা মোড হচ্ছে সনি এক্সপেরিয়ার নতুন একটি সুবিধা যেটি অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন-এ আপডেট করলে ব্যবহারকারীরা পাবেন। এর মাধ্যমে আপনি আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আরও বেশি পাবেন। সনি জানিয়েছে, এর একটি বিশেষত্ব হলো যখন স্ক্রিন অফ থাকবে, তখন সনি ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশনগুলো বন্ধ করে রাখবে। আবার স্ক্রিন চালু হওয়ার সঙ্গে সঙ্গেই সব অ্যাপ্লিকেশন চালু হয়ে যাবে।
সনি জানিয়েছে, এই মোডটি কাস্টোমাইজেবল। ফলে, আপনি আপনার পছন্দমতো ব্যাটারি কীভাবে খরচ হবে তা ঠিক করে দিতে পারবেন। বলা যায়, এটিই নতুন আপডেটের অন্যতম বৈশিষ্ট্য।
গুগল নাও
গুগল নাও সুবিধাটি জেলি বিনের নিচের অ্যান্ড্রয়েড সহজলভ্য নয়। আর সনি এক্সপেরিয়ার নতুন আপডেটের সঙ্গে গুগল নাও তো থাকছেই। এর মাধ্যমে আপনি বিভিন্ন কাজ কেবল ভয়েস কমান্ডের মাধ্যমেই সারতে পারবেন। অনেকটা আইফোনের সিরির মতোই কাজ করে এই গুগল নাও। একেও নতুন আপডেটের অন্যতম একটি বৈশিষ্ট্য বলা যেতে পারে।
সনি জানিয়েছে, ব্যবহারকারীরা সনি পিসি কমপ্যানিয়নের মাধ্যমে আপডেট করতে পারবেন। এই সপ্তাহ থেকে শুরু করে মে মাসের শেষ পর্যন্ত সময়ের মধ্যেই সনি এক্সপেরিয়া পি, গো এবং ই ডিভাইসগুলোয় আপডেট দিয়ে দিবে বলে জানিয়েছে।
এছাড়াও এক্সপেরিয়া এস, এক্সপেরিয়া এসএল, এক্সপেরিয়া আয়ন এবং এক্সপেরিয়া অ্যাক্রো এস ব্যবহারকারীরা মে মাসের শেষ দিক থেকে অ্যান্ড্রয়েড ৪.১ আপডেট পাবেন বলেও জানিয়েছে সনির অফিসিয়াল ওয়েবসাইট।
আপনার এক্সপেরিয়া ডিভাইসটি জেলি বিনে আপডেট করতে প্রস্তুত?

amer Xperia E dual kinner ageie prostut silam!!
সোলা কি আপডেট দিবে না ?? 🙁
না
Didn’t get any notification on my P 🙁
Didn’t get any update notification on my P 🙁
এই সপ্তাহ থেকে আপডেট দেয়া শুরু করা হবে। এখনও শুরু হয়নি।
Ei soptha thay k na..borong Gotokal raater thay k update suru hoise.. Ami Xperia P use kore amar tate update akhono painai..but amar frnd j o P use kore take ami ei 30-40 min agay update kore dilam..
Update depend korche apnar cell ta kon jaigai banano n kothar thay k kina…India, Malay, UK, Bd etc ete onek e Update peye gese..n onek e akhono painai..asha kora jacche aj k or kalke pabo….
ধন্যবাদ সঠিক তথ্যটা জানানোর জন্য।
আজও কিছু পেলামনা 🙁
i updated it yesterday night
কেমন লাগছে জানাবেন।
আবার জিক্স!
ভাই প্লিজ প্লিজ প্লিজ প্লিজ
Ainol Novo 9 Spark নিয়ে একটা রিভিও দেন
চেষ্টা করবো। ধন্যবাদ।
update কিভাবে করবো?
http://www.sonymobile.com/gb/software/phones/ এখান থেকে চেক করে আপডেট করতে পারবেন । ওদের ওয়েব-সাইটেই সব পদ্ধতি দেয়া আছে ।
checked with pc companion, says that my phn is up to date.
kono update pailam na, jelly bean kothai pabo?
আরও একমাস অপেক্ষা করে দেখুন। একসঙ্গে সবাই পাবেন না।
আচ্ছা ভাইয়া সনি এক্সপেরিয়া সেট,সনি শোরুম আর বাইরের দোকানের মাঝে কোন পার্থক্য আছে? দামের ডিফারেন্স কিনতু ভালই।৫-৬ হাজারের মত…
আসল কাহিনী টা কি একটু বলবেন? কোন জায়গা থেকে সেট কিনা ভালো হবে?
ধন্যবাদ।
ওয়ারেন্টির জন্য দামের পার্থক্য থাকে। তবে কোনখান থেকে নেয়া উচিৎ তা আপনার বাজেটের উপর নির্ভর করে।
ধন্যবাদ…
আর একটা প্রশ্ন ছিল..কোয়ালিটির কোন পার্থক্য আছে কি? শোরুম আর বাহিরের সেটের মাঝে..?
সনি এর পাইকারি সেলার / ইম্পোটার থেকে কিনাটাই ভাল মনে করি । দাম +-১০০০ কম পাবেন। কিন্তু ওয়ারেন্টি পাবেন না ।
তাছারা সনি যে ওয়ারেন্টি দেয় এবং যেসব শর্তাবলী থাকে !! তার থেকে ওয়ারেন্টি ছাড়া কিনাটাই অনেক ভাল ।
তাছারা সনি যে ওয়ারেন্টি দেয় এবং যেসব শর্তাবলী থাকে !! তার থেকে ওয়ারেন্টি ছাড়া কিনাটাই অনেক ভাল :p
ওয়ারেন্টির জন্য
তবে বলে রাখি যদিও সনি র্যাংগস ওয়ারেন্টি দিচ্ছে তারা কিন্তু বাংলাদেশে সনি মোবাইলের অথোরাইজড ডিলার বা রিসেলার নয় (সনি ফোরাম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী )
আর বাইরের অনেক দোকান ও ওযারেন্টি দেয় কিন্তু তাদের আফটার সারভিস কেমন কোন আইডিয়া নেই
আপনার মতামত কি? আমি যে দামে এক্সপেরিয়া পি পাব শোরুমে ঠিক সেই দামেই এসএল পাবো বাহিরে…
বাহিরের দোকানের সেট কিনা কি ঠিক হবে…??
আচ্ছা আর একটা কারণ হতে পারে না,যে বাহিরের দোকানের সেটগুলা লাগেজ মাল আর শোরুমের গুলা টেক্স পে??
সনি র্যাংগসের ওয়ারেন্টি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে । ওয়ারেন্টি বাদ দিয়ে বাইরে থেকে কিনে ফেলেন বিসমিল্লাহ বলে।
সনি আজাইরা লেট করে। বলেছে মে মাসের শেষ, দেখবেন আগস্টে আপডেটের নোটিফিকেশন এসেছে।
সনির তুলনায় htc আড়ও বেশি লেট করে 🙁
Sony Ericsson Xperia Live with Walkman™ WT19a এর আপডেট কি দিয়েছে???
এটা কিভাবে আপডেট করব আর আপডেট ফাইলের লিঙ্ক কি দিবেন??
আমি সনি এরিক্সন একরো এস কিনতে চাচ্ছি মোবাইলটা সমন্ধে সবার মতামত জানতে চাচ্ছি কিংবা এর বাইরে সনির ভাল মোবাইল মতামত দিতে পারেন ………..