
মজিলা সম্প্রতি জনপ্রিয় ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং-এর সঙ্গে নতুন এক পার্টনারশিপের কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ব্লগে প্রকাশিত এক পোস্টে ঘোষণা করেছে, স্যামসাং-এর সঙ্গে মিলে তারা “আগামী প্রজন্মের” ওয়েব ব্রাউজারের জন্য নতুন একটি ইঞ্জিন তৈরিতে কাজ করবে। প্রাথমিকভাবে কেবল অ্যান্ড্রয়েড এবং এআরএম-চালিত ডিভাইসের জন্যই নতুন এই ব্রাউজার ইঞ্জিনটি তৈরি করা হবে যার নাম রাখা হয়েছে “সারভো” (Servo)।
মজিলা বা স্যামসাং কেউই জানায়নি কবে নাগাদ নতুন এই ইঞ্জিন চালিত ব্রাউজারটি অবমুক্ত হতে পারে। তবে মজিলা জানিয়েছে, এই দুই প্রতিষ্ঠান আগামী প্রজন্মের দ্রুতগতির ও মাল্টিকোর কম্পিউটিং আর্কিটেকচারের শক্তিকে কাজে লাগাতেই ওয়েব ব্রাউজারকে একেবারে শুরু থেকে পুনরায় তৈরি করার কাজে লেগেছে। বলা হচ্ছে, আধুনিক শক্তিশালী হার্ডওয়্যার আর্কিটেকচারের কথা মাথায় রেখেই তৈরি করা হবে নতুন এই ব্রাউজার ইঞ্জিন।
উল্লেখ্য, প্রতিটি ওয়েব ব্রাউজারের পেছনেই কাজ করে একটি ইঞ্জিন। মজিলা ফায়ারফক্সে বর্তমানে চলছে গেকো ইঞ্জিন; তেমনি গুগল ক্রোম ব্রাউজারে চলছে ওয়েবকিট ইঞ্জিন যেটি শিগগিরই বদলে ব্লিংক নামের আরেকটি ইঞ্জিন ব্যবহারের কথা নিশ্চিত করেছে গুগল। মজিলা ও স্যামসাং-এর নতুন এই ইঞ্জিন তৈরির কাজ শেষ হলে ব্রাউজার যুদ্ধে যোগ হবে নতুন এক প্রতিযোগী। তবে তখন অ্যান্ড্রয়েডে মজিলা ফায়ারফক্সের ইঞ্জিন হিসেবে সারভো ব্যবহার করা শুরু হবে কি না সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।
অ্যান্ড্রয়েড কিংবা এআরএম চিপসেটের ডিভাইস ব্যবহারকারীরা এখনই আগামী প্রজন্মের ব্রাউজারের জন্য অপেক্ষা শুরু করে দিতে পারেন।


ফায়ারফক্স ভুয়া-স্লো – এইটাও স্লো হবে নাকি? 😛
তাই তো মনে হয় :v
হওয়ার সম্ভাবনা ফুৎকার দিয়া উড়াইয়া দেওয়ার মতো নহে। =))
bhaia ki PC-r firefox er kotha bollen naki android-r. porshu firefox playstore a ekta update dise oita onek valo. etodin chrome use kortam ekhon firefox-e korbo.
ফায়ারফক্স ২০ চালায় দেখেন। তুখোর।
amio to tai boli 🙂 tobe eta die facebook-a video dekha jayna, chrome dia abar shundor dekha jay.
বাছা তুমি ফায়ারফক্স ২০ মনে হয় চালাইতে পারবা। চালায় দেখ
Vai…symphony t8 tab ta root korte chai….purono blog e likhecilam…no reply…pls ei linkta ektu dekhben? gleescape.com/?p=1466. Pls pls pls reply….sorry to othrs for writting about different topic
ফেসবুক গ্রুপে পোস্ট করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।
হে হে মজার ব্যাপার হচ্ছে সামসাং আইওএস ব্যবহার করে না আর মজিলার মনে হয় আইওএস এর জন্যে কোন ব্রাউজার নেই .. ছবিতে দেখা যাচ্ছে একজন অ্যাপেলের নোটবুক ব্যবহার করেতেছেন .. হাহা একটু মজা করলাম ..
যাই হোক, মজিলা আর সামসাং মিলে ব্রাউজার ইঞ্জিনটি কবে আনতে পারবে কে জানে দেখা যাবে তার আগেই কিছু বের হয়ে গেছে .. 🙂
উত্তরখানা আমি দেই।
যাদের ছবিতে দেখা যাচ্ছে তারা মনে হয় সবাই মোজিলা কর্পোরেশনের স্টাফ। আর স্টাফটা তাদের কাজের ঝক্কি ঝামেলা কমানর জন্য ম্যাক বুক চালায়।
আচ্ছা কাজের ঝক্কি ঝামেলা কমানোর জন্যে কেন ম্যাক চালাতে হবে ? 😛
তাদের মতে ম্যাকে কাজের ঝামেলা কম
আমার মতেও। 😛 😛
লিনাক্স বেটার বাট বেটারা ইউজ করতে জানেনা! 😛
ম্যাকেও তো ফায়ারফক্স আছে। :/ আর কাজ করার জন্য উইন্ডোজের চেয়ে মনে হয় ম্যাকই ভালো। (আমার ব্যক্তিগত মতামত)