
মিউজিকের উপর জোর দিয়ে স্যামসাং সপ্তাহখানেক আগে ঘোষণা দেয় তাদের নতুন কমদামী অ্যান্ড্রয়েড ফোন গ্যালাক্সি মিউজিকের। আজ দুপুরে ঢাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে উদ্বোধন হয় ৩ ইঞ্চি আকারের এই অ্যান্ড্রয়েড ফোন।
ঢাকার গুলশানে অবস্থিত স্যামসাং স্মার্টফোন ক্যাফেতে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফুয়াদ নতুন এই ফোনের উদ্বোধনে অংশ নেন। এছাড়াও যেসব ক্রেতা আগে থেকেই স্যামসাং-এর নতুন এই ফোন কেনার প্রি-অর্ডার করে রেখেছিলেন, তাদের হাতেও ফুয়াদের অটোগ্রাফসহ এই সেট তুলে দিয়েছে স্যামসাং। পাশাপাশি ক্রেতাদের সঙ্গে ফটোগ্রাফেও অংশ নিয়েছেন ফুয়াদ।
স্যামসাং জানিয়েছে, অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ চালিত এই ডিভাইসটি সঙ্গীতপ্রেমীদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার ও সাউন্ডএলাইভ নামের বিশেষ একটি সুবিধা যা বিভিন্ন জেনারের গান শুনতে সহায়ক হবে। এছাড়াও এর অত্যাধুনিক প্রযুক্তি আপনার গান শোনার সময় বারবার সাউন্ড কমানো-বাড়ানোর প্রয়োজন দূর করে দেবে। একই পরিমান সাউন্ড সব গানেই ধরে রাখতে পারবে গ্যালাক্সি মিউজিক ডুয়োস।

৩ ইঞ্চি আকারের স্ক্রিনে 240 x 320 পিক্সেল রেজুলেশন দেয়া হয়েছে। ৫১২ মেগাবাইট র্যাম ও ৪ গিগাবাইট ইন্টার্নাল স্টোরেজ দেয়া রয়েছে যা মেমোরি কার্ড স্লটের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। ৩.১৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকলেও ভিডিও চ্যাটের জন্য সামনে কোনো ক্যামেরা দেয়া হয়নি। তবে এর প্রসেসর মাত্র ৮৫০ মেগাহার্জ করটেক্স এ-৯, যা অনেক ব্যবহারকারীরই পছন্দ হবে না।
যেমনটা নাম শুনেই বুঝতে পারছেন, গ্যালাক্সি মিউজিক ডুয়োস একটি ডুয়েল সিম সুবিধাসম্পন্ন স্মার্টফোন। এতে মিনি-সিম ব্যবহৃত হয়েছে। স্যামসাং বলছে, এতে বিশেষ এক ধরণের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে যার ফলে একইসঙ্গে এক সিম দিয়ে ডাউনলোড ও অন্য সিম দিয়ে ফোনে কথা বলা সম্ভব। এই ফোন ৩জি সংযোগ সাপোর্ট করে। তবে ৩জি ব্যবহার করতে গেলে ফ্রন্ট ক্যামেরার অভাব বোধ করবেন অনেকেই।
তবে খুশির খবর হচ্ছে, গ্যালাক্সি মিউজিক অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিনে আপডেট করা হবে বলে আগেই জানিয়েছে স্যামসাং।
দেশের বাজারে এই ফোনের দাম ধরা হয়েছে ১৫,৯০০ টাকা। সঙ্গে ২ বছরের ওয়ারেন্টি তো রয়েছেই।
স্যামসাং গ্যালাক্সি মিউজিক কি আপনার পছন্দ হয়েছে? আপনার আগামী স্মার্টফোনটি কি স্যামসাং গ্যালাক্সি মিউজিক হবে? মন্তব্যের ঘরে আমাদের জানান।


ভাল লাগে নাই, ভুয়া
স্পেসিফিকেশনের বিচারে দাম একটু বেশিই হয়ে গেছে।
দামটা একটু বেশিই হয়ে গেছে না? শুধু শুধু একটা লস প্রজেক্ট না দিলে হতো না কি? :/
দাম অবশ্যই বেশি। তবে লস প্রজেক্ট কী বললেন ঠিক বুঝলাম না।
স্পেসিফিকেশন দেখে রিতিমত আমি হতাশ। এমন রেজুলেশন জাভা মোবাইলে মানায়। এই সেটে জেলিবিন কেম্নে কাজ করবে আমি কনফিউজড! এই দামে এক্সপিরিয়া টিপো কেনা অনেক ভাল।
৫ বছর আগের মোবাইল গুলোতে এমন রেজুলেশন থাকতো। পুরাই ফানি ।।
আসলেই।
এক্সপেরিয়া মিনিও যথেষ্টই ভালো এই সেটের তুলনায়। ১ গিগাহার্জ প্রসেসর আর ফ্রন্ট ক্যাম থাকা উচিৎ ছিল।
১১০০০ টাকা হলে মোটামুটি হয় দামটা।
কিংবা সর্বোচ্চ ১২০০০ টাকা। ১৬ হাজার টাকা একটু বেশিই।
y ডুওস এর থেকে ভালো।
নকিয়া ন৭৩ ঃ
size : 240 x 320 pixels, 2.4 inches
Released : 2006, August।
হা হা; ভালো তথ্য যোগাড় করেছেন। 😉
আমি এন৭৩ ইউজ করতাম। মনে হল দুইটা মোবাইলের রেজুলেশন সেইম :p
আমি ইউজ করতাম। 1 অফ মাই কলিজার টুকরা N73 । ধুমায়া চালাইছি 2007 টু 2010 । চায়না সেট এর স্পিকার এর সাথে পাল্লা দিতাম।
আমিও ইউজ করতাম।ওই আমলের সেরা মোবাইল 🙂
ei phone er ekta review e dekhsi j eta auto rotate hoina
manually korte hoi like old nokia phone
resolution er kotha bolle to game support er kotha chole ashe
shudhu matro ics chalanor jonno jodi keu phone kine tobe ei phone e keno kinte hobe symphony w60 to asei (if u r not a brand concious)
eto tiny ta te sms type kora tao koshto hoye jabe.virtical keybored ta ki kaj kore kina eta niye amar shondeho ase.
kenar age oboshoi eta kheyal korben
tobe auto rotation er bepar ta ami sure j eta te hoina.
সুন্দর ইনফো ভাই।আর হা সিমফোনি অনেক ভালো পারফোরমেন্স এর থেকে।
keyboard ar kotha bhabchen?ko chinta korben na.use GO KEYBOARD!!!!!!!!!!!!!!!!!!!!It,s very nice.Try it!!!!!!!!!!!!!!!
এই ফোন বাজার ধরতে পারবে না। এই ফোন দিয়ে যদি স্যামসাং বাজিমাত করতে চায়, তাহলে এর দাম হতে হবে ১০কে এর নিচে।
তারপরও দেখবেন ঠিকই বিক্রি শুরু হয়ে গেছে এই ফোনের।
বেশীরভাগ ব্রান্ড কোম্পানির সমস্যা এটাই। লেটেস্ট হার্ডওয়্যার দিবে দামী মোবাইলগুলোতে আর পুরাতন/ব্যাকডেটেড হার্ডওয়্যার দেবে কম দামী গুলোতে। এরা মনে করে সবাই মোবাইল কিনবে ব্রান্ড দেখে।
ব্রান্ড নিয়ে রাজত্বের দিন একটু একটু করে ফুরিয়ে আসছে – তা আজ হোক কাল হোক সবাই বুঝতে শুরু করেছে। এজন্য নকিয়ার অবস্থা এত খারাপ এখন।
হুমম। স্যামসাং তো অনেকদিন ধরেই কমদামে খুবই খারাপ হার্ডওয়্যারের ফোন বাজারে আনছে।
baje phone
কনফিগারেশন এর তূলিনায় দাম অনেক অনেক বেশি। আর এইটা কোন রেজুলেশন? আজিব
photo te shober mukhe hashi dekha jaitese
sales report dekhe ei hashi ki thakbe
সেলস রিপোর্ট খুব একটা খারাপ হবে না মনে হয়।
স্ক্রীন রেজুলেশন, প্রসেসর স্পীড এবং সেই তুলনায় বেশি দাম দেখে বেশ হতাশ হলাম, সাথে কিছুটা বিরক্তও। :/
আশা করছি আগামীতে স্যামসাং আমাদের সামনে মান-সম্মত স্পেক (তুলনামূলক কম বাজার মূল্যে) এর এমন কিছু ভাল ফোন আনবে যেটা অধিকাংশ প্রযুক্তিপ্রেমীদেরই নজর কাড়তে বাধ্য হবে। 🙂
স্যামসাং মনে হয় না কম দামে ভালো স্পেকসের ফোন আনতে পারবে। দেখা যাক।
যাক, কমদামে তাও একটু ভালো কনফিগ দিয়েছে।
আমার (এবং নিচে অনেকেরই) কনফিগটাই পছন্দ হয়নি।
amar walton primo seirokom…..
Every time Samsung brings new handset their price is too high and then they reduce when it fails to be popular!