
কোম্পানির নামটা যখন গুগল, তখন পালন করার জন্য উপলক্ষ্যের কি আর অভাব আছে নাকি! আর তাই তো গুগল প্লে পালন করছে তাদের নাম পরিবর্তনের প্রথম বর্ষপূর্তি!
যারা কিছুই বুঝতে পারছেন না, তাদের বলছি, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হতো “অ্যান্ড্রয়েড মার্কেট” থেকে। এখনও যদি কেউ অ্যান্ড্রয়েড জিঞ্জারব্রেড চালিত পুরনো কোনো ডিভাইস কেনেন, তাহলে চোখে পড়বে “মার্কেট” অ্যাপ্লিকেশনটি। এই মার্কেট থেকেই বিভিন্ন অ্যান্ড্রয়েড গেমস ও অ্যাপ্লিকেশন ফ্রি বা কিনে ডাউনলোড করতে হতো।
কিন্তু গুগলের হঠাৎই মনে হলো, “অ্যান্ড্রয়েড মার্কেট” নামটা ঠিক যাচ্ছে না। যেহেতু গুগল কেবল অ্যাপ্লিকেশনই নয়, বরং আরও অনেক কিছুই বিক্রি করে (যেমন বই, ফোন, ট্যাবলেট ইত্যাদি), সেহেতু এর নাম মার্কেট হিসেবে ঠিক থাকলেও একটু ব্যতিক্রম কিছুর দিকে ঝোঁকে গুগল। অ্যান্ড্রয়েড মার্কেটের নাম বদলে হয়ে যায় গুগল প্লে স্টোর। আর সেই থেকে এখনও গুগল প্লে স্টোর হিসেবেই অ্যান্ড্রয়েড মার্কেটকে সবাই চিনে আসছেন।
অ্যান্ড্রয়েড মার্কেট থেকে “গুগল প্লে স্টোর” নাম পরিবর্তন করারই এক বছর পূর্তি হয়েছে। সেই উপলক্ষ্যে গুগল কয়েকটি অ্যাপ্লিকেশন/গেমসে কিছু ছাড়ও দিয়েছে। কিন্তু হাতেগোণা কয়েকটি অ্যাপ্লিকেশনে আকর্ষণীয় তেমন কিছুই চোখে পড়েনি আমাদের। তাই কিছু কেনাকাটার চিন্তা বাদ দিয়ে কেবলই হাসিমুখে গুগল প্লে স্টোরকে জানাচ্ছি জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা।
শুভ জন্মদিন, গুগল প্লে স্টোর!

শুভ জন্মদিন গুগল প্লে স্টোর !! .. গতকাল স্যামসাং এস৩ ব্যবহার করলাম .. করে তো এখন মাথা নষ্ট কি যে করি .. কাল আবার UMI X2 ইউটিউব ভিডিও দেখলাম ওরা দিয়েছে … ইসসসসসসসসসসসসসসসসস
এতো কনফিউশনে থাকলে জীবনেও কিছু কিনতে পারবেন না। টেকনোলজির ক্ষেত্রে আপনাকে সবসময়ই এমন কিছু কিনতে হবে যেটা ক’দিন পরই পুরনো হয়ে যাবে। আপনি কাল গ্যালাক্সি এস ৪ কিনলে মাসকয়েক পরেই সেটা পুরনো মনে হবে। কেননা তখন বাজারে নেক্সাস ৫, এক্স ফোন কিংবা এক বছর পর গ্যালাক্সি এস ৫-ও বাজারে আসতে পারে। টেক নিয়ে শান্তিতে থাকতে চাইলে দু’দিন পর সব ব্যাকডেটেড হয়ে যাবে এই আইডিয়া এমব্রেস করতে হবে।
হা হা তা ঠিক .. তবে আমার ডেডলাইনে তো এই মাস পর্যন্ত তাই যা হা-হুতাশ করার করতেছি আগামীমাস থেকে আশা করি যে কোন একটা সেট হাতে থাকেব সেটা যেটাই হোক এনড্রয়েড সেটই হবে ইনশা্ল্লাহ .. 🙂
UMI তো রিপ্লে করলো যে তারা বাংলাদেশে আসবে .. শুনে এখন ভালো লাগতেছে .. শেয়ার করেছি লিংকটা অন্য পোষ্টে দেখিয়েন .. 🙂
এখন আপনারা বস যোগাযোগ করেন দেখেন রিভিউ জন্যে একটা সেট আনতে পারেন কিনা ভারত থেকে .. 🙂
কিপটা গুগল কেও প্লে স্টোর কেও আমার পক্ষ থেকে জন্ম দিনের শুভেচ্ছা।
vai ami akta primo g1 kinesi but,,set ta charge korte dile 93% howar por ak lafe 100% hoy..valo kotha kintu jokhon use kori tokhn 10 minute er moddhei 90% e cole ase… ar use korar time e aktu gorom hoe jay amon ta kano hoy bolte parben?ki korbo bujte partesina…life e first walton kinlam ar tatei ei obostha…