
মোবাইল ডিভাইসের বাজারে জেডটিই অজানা কোনো নাম নয়। কিন্তু ২০১৩ সালের শুরু থেকেই তারা ইঙ্গিত দিয়ে আসছে, কেবল “চাইনিজ” ব্র্যান্ড হিসেবেই তারা আর বসে থাকছে না। বরং, যুক্তরাষ্ট্রের অ্যাপল ও স্যামসাং-এর মতো শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর সঙ্গে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে শুরু করবে। আর ইতোমধ্যেই প্রযুক্তি বিশ্বও সেই প্রমাণ পেয়ে গেছে। কেননা, কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর দিয়ে তারা তাদের নতুন গ্র্যান্ড মেমো ডিভাইস প্রস্তুত করেছে বলে জানা গেছে যেই প্রসেসর এখন পর্যন্ত নামকরা কোনো ব্র্যান্ডের ডিভাইসে ব্যবহারের গুজবও শোনা যায়নি।
ZTE-এর গ্র্যান্ড মেমো হচ্ছে ৫.৭ ইঞ্চি আকারের বিশাল এক ডিভাইস যার স্ক্রিন রেজুলেশন হচ্ছে 1280 x 720 পিক্সেল। পাশাপাশি এতে থাকছে ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি ও ১ গিগাবাইট র্যাম, ১৩ মেগাপিক্সেল অটো-ফোকাস এইচডি ক্যামেরা ও ১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৪জি এলটিই সাপোর্ট, ডিএলএনএ সাপোর্ট, ৩২০০ এমএএইচ ব্যাটারি ও অ্যান্ড্রয়েড ৪.১.২ জেলি বিনের একটি কাস্টম ইউজার ইন্টারফেস।
জেডটিই-র গ্র্যান্ড মেমো তোলপাড় শুরু করেছে কেননা, সদ্য বাজারে আসা এইচটিসি ওয়ান ও এলজি অপটিমাস জি প্রো-তে রয়েছে স্ন্যাপড্রাগন ৬০০ প্রসেসর। এমনকি, স্যামসাং গ্যালাক্সি এস ৪-এও এই প্রসেসরই থাকার গুজব রয়েছে। কিন্তু স্ন্যাপড্রাগন ৮০০ সিপিইউ’র দিকে পা-ও বাড়ায়নি স্যামসাং বা সনির মতো শীর্ষস্থানীয় কোম্পানিগুলো।
কোয়ালকম স্ন্যাপড্রাগন

কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৬০০ ও ৮০০ সিপিইউ নিয়ে অ্যান্ড্রয়েড কথনে যখন পোস্ট প্রকাশিত হয়, তখন অনেকেই পোস্টটি কোনো কাজের নয় এমন অবান্তর কিছু মন্তব্য করেন। কিন্তু এসব চিপই বর্তমানের এইচটিসি ওয়ান বা গ্যালাক্সি এস ৪-এর মতো বিশ্ববিখ্যাত ডিভাইসে ব্যবহৃত হচ্ছে। তাই তাৎক্ষণিকভাবে পোস্টটি খুব একটা কাজের মনে না হলেও সেই পোস্ট থেকেই পাঠকরা ধারণা পেতে পারেন ভবিষ্যতের (অর্থাৎ, বর্তমানের) ডিভাইসের ক্ষমতা কেমন হতে পারে।
স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলো নিয়ে তথ্য প্রকাশের সময় জানা গিয়েছিল ২০১৪ সালের আগে স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসরটি কোনো ডিভাইসে দেখা যাবে না। স্যামসাং আর এইচটিসির মতো নামকরা কোম্পানিগুলোর পরিকল্পনায় হয়তো তেমনটাই ছিল। কিন্তু জেডটিই তাদের গ্র্যান্ড মেমো ফ্যাবলেটে ভবিষ্যতকেই যেন হাতের নাগালে নিয়ে এলো।
জেডটিই গ্র্যান্ড মেমো কবে নাগাদ বাজারে আসবে, কোন কোন দেশের বাজারে আনা হবে আর দাম কত পড়বে সে সংক্রান্ত কোনো তথ্যই এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসরসমৃদ্ধ ডিভাইসের দাম অন্তত বেশিরভাগ মানুষেরই হাতের নাগালে থাকবে না সে কথা অনেকটা অনুমানের উপরই বলে দেয়া যায়। কিন্তু তবুও সর্বপ্রথম অবিশ্বাস্য ক্ষমতাসম্পন্ন এই প্রসেসর দিয়ে ডিভাইস তৈরির সুনামটা ZTE-এর ঘরেই গেল।
বিগ প্লেয়ারদের সঙ্গে পাল্লার শুরুটা একেবারেই মন্দ না! আপনার কী মত? বাজিমাত করতে পারবে জেডটিই?

এত শক্তিশালী প্রসেসর আর মাত্র ১ জিবি র্যাম?
হুম র্যাম কম দিয়ে ফেলেছে।
আমার মনে হয় 2 জিবি র্যাম
http://www.gsmarena.com/zte_grand_memo_v9815-5330.php
র্যাম ১ জিবি নাকি ২ জিবি এটা ঠিকমত বলা যাচ্ছে না।
কিন্তু আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে এটার র্যাম ২ জিবি । কনফিউসন এ পরে গেলাম । :/
keu ki bolte paren root chara kibhabe android phone e bangla font install korbo ? ekhon opera te bitmap diye bangla dekhte hoy . . ridmik/mayabi diye type korle bhanga bhanga ashe . .
প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে আর পারি না। ভাবতেছি ২০১৫ এর আগে আর কিছু কিনব না, ২ দিন পর পর আপডেটেড। কৈ যাই!!
২০১৫-এর পর ২ ঘণ্টা পর পর আপডেটেড হবে। :/
খবরটা আজব আজব হয়ে গেছে।
কোয়াল্কম এখনও এই চিপ রেডি করতেই পারেনাই।
ZTE গ্র্যান্ড মেমোতে সম্ভবত Snapdragon 600 ই থাকবে। সিপিইউ এর ফ্রিকোয়েন্সি আর রেজুলেশন দেখে তাই মনে হয়।
৬০০ ৮০০ যেটাই থাক র্যাম ২ জিবি থাকবেই। চিপের সাথে র্যাম নিল্ড ইন তাই ইচ্ছা থাকলেও “কম” দেওয়া যায়না। :/ দেওয়ার কথাও না।
জেটটিই য্বহেতু প্রেস কনফারেন্স করে জানায় নাই, কাজেই খবরের সূত্র উল্লেখ করা উচিত! চিপস যে স্ন্যাপড্রাগন ৬০০ হবে তার কিছু প্রমান আমি দিতে পারি :P। অনেক জায়গায় এস ৪ প্রো এর কথাও কয়! 😉 বাট এই সবগুলা চিপস এই র্যাম দুই জিবি ।
মূল খবরটাও কনফিউজিং। পুরোটা পড়লে আইডিয়া পাবেন স্ন্যাপড্রাগন ৮০০ এসওসি সমৃদ্ধ ডিভাইস/আলাদা ভার্সন আনার পরিকল্পনা করছে সম্ভবত জেডটিই। সেক্ষেত্রে উপরের স্পেকস নাও মিলতে পারে। http://www.androidauthority.com/zte-grand-memo-first-snapdragon-800-cpu-164290/
হুম। দেখলাম।
যাই হোক ৮০০ কিছুতেই না :p ঐটা এখনও রেডি হয় নাই কোয়াল্কমের ভাষ্যমতে।
আর এস ৪প্রো অথবা ৬০০ হলেও র্যাম কিন্তু দুই জিবিই।
এত ক্যাচাল হইরা লাভ নাই কে কিনবো এই সেট? 😛
এটা কেমন সব ভালো দিয়ে র্যাম মাত্র ১ চিবি ? যেখানে এখন ২ জিবি র্যাম বাসানো হচ্ছে তারা ১ জিবি দিচ্ছে .. মার্কেটে যদি আসে আর ঐ সময়ে অন্য কোন সেটের ২ জিবি র্যামের থাকে তাহলে সবাই ২ জিবি র্যামের সেট কিনবে ১ জিবি র্যামের সেট কিনতে চাইবে না .. জিটিই ধরা খাইতে পারে বলা যায় না ..
আমার মনে হয় 2 জিবি র্যাম
http://www.gsmarena.com/zte_grand_memo_v9815-5330.php
http://www.phonearena.com/phones/ZTE-Grand-Memo_id7629
এইটায় 2 জিবি র্যাম।কারন নিচের এই দুটি ওয়েব সাইট এ 2 জিবি র্যাম এর উল্লেখ রয়েছে ।
http://www.gsmarena.com/zte_grand_memo_v9815-5330.php
http://www.phonearena.com/phones/ZTE-Grand-Memo_id7629
Do not copy every post.try to write yourself.
কপিরাইট দিয়ে রাখেন, আর সাথে লিখে রাখেন “কপি করা নিষেধ”।
খুব খারাপ লাগে, আগে মানুষ কার্টেসি পাওয়ার জন্য কোন কাজ করত না। মূল উদ্দেশ্য (যেমনঃ এখানে মানুষকে জানানো..) সফল হলেই তারা খুশি থাকত। কিন্তু এখন সামান্য স্ট্যাটাস, কমেন্ট এগুলো কেউ মূল উদ্দেশ্য সাধনের জন্য কপি করলেও তাতে মানুষের মন খারাপ হয়ে যায়। তারা কার্টেসি চায়। কি একটা করে ফেলেছে যে তা কপি করলে বা অন্যের নামে চালিয়ে দিলে মহাভারত অসুদ্ধ হয়ে যাবে যদিও মূল উদ্দেশ্য এখানেও সাধন হচ্ছে!
যারা ক্রিয়েটিভ কাজ করবে তারা তাদের কাজের ফল এমনিতেই পাবে। এর জন্য নিজেকে জাহির করার তেমন কিছু নেই।
আর যারা ভাল মানুষ তারা কখনোই কারো কমেন্ট বা স্ট্যাটাস নিজের নামে চালিয়ে দিবে না। যদিও প্রয়োজন না থাকলে মূল লেখকের নাম নাও উল্লেখ করতে পারে।