
দেশি পণ্য বিক্রেতা কোম্পানি ওয়াল্টন তাদের প্রথম অ্যান্ড্রয়েড ফোন প্রিমো বাজারে এনে বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছে। এর প্রতিফলনই দেখা গেল ওয়াল্টনের নতুন অ্যান্ড্রয়েড ফোন প্রিমো আর১ আনার ঘোষণায়। অনেকদিন ধরেই ডেভেলপারদের জন্য তৈরি একটি বিশেষ ফেসবুক পেজে ওয়াল্টন প্রিমো আর১ নিয়ে টুকরো তথ্য ও ছবি প্রকাশ করে আসছে। সম্প্রতি এই সেটের বিস্তারিত স্পেসিফিকেশন ফেসবুকে প্রকাশ করেছে ওয়াল্টন।
প্রসেসর ও মেমোরি
ওয়াল্টন জানিয়েছে, নতুন এই ফোনে থাকবে ডুয়েল স্ট্যান্ডবাই সিম সুবিধা যা একই সঙ্গে ৩জি সংযোগ সাপোর্ট করবে। এই ফোনে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড ৪ আইসক্রিম স্যান্ডউইচ। প্রসেসর হিসেবে রয়েছে ১.২১ গিগাহার্জ ডুয়েল কোর ও গ্রাফিক্স প্রসেসিং-এর জন্য দেয়া হয়েছে PowerVR SGX531.
নতুন ফোনে ইন্টারনাল মেমোরি দেয়া হয়েছে ৪ গিগাবাইট। কেনার সময় ৮ গিগাবাইটের মেমোরি কার্ড ফ্রি থাকবে। এছাড়াও ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানোর সুবিধা রয়েছে। সেটটিতে র্যাম দেয়া হয়েছে মাত্র ৫১২ মেগাবাইট।
ডিসপ্লে ও ক্যামেরা
ওয়াল্টন প্রিমো আর১-এ দেয়া হয়েছে ডব্লিউভিজিএ অর্থাছ ৪৮০ x ৮০০ পিক্সেল রেজুলেশন। এর আকার ৪ ইঞ্চি ও মাল্টিটাচ ক্যাপাসিটিভ টাচস্ক্রিনে ব্যবহৃত হয়েছে আইপিএস প্রযুক্তি।
৩জি সুবিধা থাকায় ব্যবহারকারীরা ভিডিও কল করার জন্য স্বভাবতঃই ফ্রন্ট ক্যামেরা খুঁজবেন। সেটা দিতে ভুল করেনি ওয়াল্টন। সামনে ভিজিএ ক্যামেরা ও পেছনে অবিশ্বাস্য ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেয়া হয়েছে যাতে রয়েছে অটো-ফোকাস প্রযুক্তি। এছাড়াও এই ক্যামেরা দিয়ে ৭২০পি এইচডি ভিডিও রেকর্ড করা যাবে বলেও বলা হচ্ছে।
সেন্সর ও অন্যান্য
ওয়াল্টন জানিয়েছে, এতে কমপাস, অ্যাক্সেলেরোমিটার, লাইট মেন্সর, ওরিয়েন্টেশন সেন্সর, প্রক্সিমিটি, জিপিএস মডিউল, এ-জিপিএস ইত্যাদি সেন্সর রয়েছে। এছাড়াও এতে গতানুগতিক ওয়াই-ফাই, ব্লুটুথ ৪ এবং মাইক্রো ইউএসবি ২-এর পোর্ট রয়েছে। এর ব্যাটারির ক্ষমতা বলা হচ্ছে ১৫০০ এমএএইচ।
R1 ফোনের দাম সংক্রান্ত কোনো তথ্যই প্রকাশ করেনি ওয়াল্টন। তবে এতটুকু জানিয়েছে, আসছে জানুয়ারির প্রথম দুই সপ্তাহের মধ্যেই নতুন এই ফোনটি ঘোষণা করা হবে।
ওয়াল্টন প্রিমো আর১-এর স্পেসিফিকেশন দেখে আমরা সত্যিই মুগ্ধ। তবে এর দাম কত টাকা হয় তার উপর অনেক কিছু নির্ভর করে। যদি ২০,০০০ টাকায় এই ফোন বিক্রি করা হয় তাহলে আমরা খুব একটা ইমপ্রেসড হবো না। কিন্তু আগের প্রিমোর ধারাবাহিকতা বজায় রেখে যদি সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই এই ফোনটি বাজারে আনা হয়, তাহলে অ্যান্ড্রয়েড কমিউনিটি থেকে ওয়াল্টনের একটি ধন্যবাদ অবশ্যই প্রাপ্য।
আন্দাজ করুন দাম
স্পেসিফিকেশন তো দেখলেন। এবার এর উপর ভিত্তি করে আপনি কত টাকায় এই সেট আশা করেন বা কত দাম হলে এর দাম ন্যায্য হবে বলে মনে করেন?


Ram ta jodi 1gb hoto corom ekta set. Hoto . Ami asa kori price 15 k er vetore thakbe
১৫ হাজারের মধ্যে থাকলে চাইনিজ ফোন হিসেবে যথার্থ দাম হবে বলে মনে করি।
ami ai matro janlam je atar price 15490tk.i am sure.
14000-15000….??;-)
RAM খুব কম। তাছাড়া সব ঠিক আছে।
দাম হবে ১২-১৫ হাজার এর মত।
Ami aimatro janlam atar price 15490tk.I am sure
15K
sob thek aca but android hisaba model ta sa rom lagca na,,,r dam ta 10-12 hajar hola valo hoba…….,,,,,ram ta 1 gb hola valo hoto…….ame walton er primo ta use korce,,,,ai bikre kora r1 nibo jodi dam ta 10-12 hajar hoy………
gpu ta valo laageni,ar shob thik ache,amar mote 12000tk er vitor hobe,na hoile temon bazar pabe na.config o bole 12000 er vitor howa ucit,
আমার কেন যেন মনে হচ্ছে সিমফোনি ডব্লিউ ১০০-এর মতো ২০ হাজার টাকা দাম ধরবে। :/
10,000TK hobe dam karon ei phone W60 competitor W100 er na karon W100 er Competitor hole 4.3inch ba 4.5inch screen dito ar battery valo dito.
আমার মনে হয় না কোনোভাবেই এতো কম দামে পাওয়া যাবে।
আসল সেট মনে হচ্ছে এটা http://www.facebook.com/mahdee/posts/184776311660468
দাম ২০ এর কম রাখতে পারবে বলে মনে হয় না 😛
আমারও তাই মনে হচ্ছে। পাবলিক ডিমান্ড দেখছি ১৫ হাজারের আশেপাশে। দেখা যাক।
12-13 thousand er moddhay holay vhalo hobay
১৫ হাজারের মধ্যে হলেও চলে।
6,000tk
Ar Dam 10000-11000 ar moddhe howa uchit.
এতো কম হওয়া সম্ভব না।
Ami Symphony te kotha bolsi ora bolse je W60 10000+ hobe so shei dik diye dekte gele atar dam o tai e howa uchit. Symphony W100 Amoloyed display use korse and boro display but aita te temon na abong aitar purotai W60’r moto.
Here is the original location: http://www.aliexpress.com/item/Original-package-gionee-golden-gn305-e-life-dual-core-smart-mobile-phone/687492290.html
17+
১৫০০০ এর মধ্যে সীমাবদ্ধ থাকবে…
eitate ki gyro/g-sensor nai??
যারা মোবাইলে গেম কম খেলেন বা হাই গ্রাফিক্স এর গেম খেলেননা তারাই শুধু এই মোবাইল কিনেন।কারন এটার RAM খুব কম আর GPU পুরা মার্কামারা। ডুয়েল কোরের প্রসেসরের সাথে ৫১২ মেগাবাইট RAM পুরা ফাউল কম্বিনেশন।
১৫ এর বেশি হলে কেও কিনবে না মনে হয়। আর মাত্র 512 RAM দেখে হতাশ হলাম। ফেসবুকে দেয়া ছবি টা অরিজিনাল রেজুলেশনে শেয়ার করা হয়নি বলে মনে হয়। ৮ মেগা পিক্সেলে ছবি 720px × 960px হওয়ার কথা না।
ফেসবুকে আপলোডের পর সব ছবি কমপ্রেস করে ফেলা হয়। তাই অরিজিনাল ছবি দেখা সম্ভব না।
আমি প্রিমো কিনেছি কিন্তু এটাতে একটা সমস্যা আছে। যখনই কোন USSD কোড ডায়াল করা হয় প্রথম বারে এটি কাজ করে না। কখনো কখনো ২ থেকে ৩ বার ডায়াল করার পর ব্যালান্স দেখতে হয়। এর কি কোন সমাধান আছে সজিব ভাই?
এরকম সমস্যার কথা তো আর শুনিনি। তবে আমার হাতে এখনও কোনো প্রিমো পড়েনি। আপনি আমাদের ফেসবুক গ্রুপে একটা পোস্ট করে দেখতে পারেন।
ধন্যবাদ সজীব ভাই।সমস্যা শুধু এইটা না। মাঝে মাঝে কেউ কল করলে কল আসে না। অদিকে কলার ভাবেন ফোন বন্ধ।
সহমত! আমিও একই রকম সমস্যার সম্মুক্ষীন হয়েছি… 🙁
কেউ একজন অ্যান্ড্রয়েড কথন ফোরামে বলেছেন একটা থ্রিজি সিম ব্যবহার করলে সমস্যার সমাধান পেয়েছেন। আমার এলাকায় থ্রিজি নাই।
eta airtel er problem
আমি জিপি আর বাংলালিংক ব্যবহার করি। আমার মনে হয় এটা সেটের সমস্যা।
৫১২ মেগা র্যাম দিয়া ২০k দাম রাখলে খায়া লামু কইলাম। >:(
২০ হাজার দাম হইলেও হতে পারে। :/
Symphoy W100 19990tk. dhoray Dhora Kheyeche. Walton eter dam 12000tk. beshi Dhole Dhora Kfhabe ..
চায়না মোবাইল তো এই কনফিগারেশনে ১০K তে পাওয়া যায়। আর র্যাম ৫১২ মেগাবাইট দিয়া ওয়াল্টন ** মারছে। ইন্টার্নাল মেমোরি যদি ২ গিগা পর্যন্ত ইউসেবল হয় তাইলে ভালো।
যাই হোক দাম ১০,০০০ এর ভিতর হলে আমি কিনব। নাইলে Xperia Mini pro কিনব, নাইলে চাইনিজ কিনমু।
র্যাম অনেক কম হয়ে গেছে।
এর দাম ১৩০০০ এর বেশি রাখা হলে কেউ কিনবেনা।যেহেতু প্রিমো ৭৪৯০ টাকা।আমি প্রিমো ব্যবহার করছি।অসাধারন একটা মোবাইল।
আমারও তাই ধারণা।
ater orginal price 14000 taka…………..thanks…bestareto jante visit koro walton all products…like deo ………………..pls pls
ram 512mb. price 12,000 er upore gele ei set a ami nai.
দেখা যাক কী আছে কপালে।
এবার নাহয় আমি কিছু বলি 😀
আপনারা খেয়াল করবেন যে রোজার ঈদ এর আগে বাজারে আসে smart s-12, আমি কিনি, ওটাতে ছিল MTK 6573 model processor 650MHz. ওটা বেচে নভেম্বর এ কিনি maximus max 901, এতে আছে MTK 6575 model processor 1GHz. এদের সাথে ব্যবহৃত হয় এই powerVR SGX531. এখন লিখে দিতে পারি walton এর এই সেট এ MTK 6577 Dual Core processor use করা হয়েছে। কারন এই GPU এই Mediatek ছাড়া অন্য কেউ ব্যবহার করে না। 512mb ram দিয়ে কিছুই হবে না, নুতন গেমস গুলা খেলতে গেলেই খবর হয়ে যাবে। এই সেট এর দাম ১৩০০০ টাকা এর উপরে গেলেই আমি বলব, ভাইরা আস্তে যান। রুট করা যায় কিনা আগে দেখে নিন, কোন ব্র্যান্ড এর সেট এর clone টা দেখে xda তে দেখে নিন এর কিছু আছে কিনা। নাহলে ব্যাপক ফাঁপরে পড়বেন। আর MTK processor গুলার performance ভালো না। walton primo এর processor কিন্তু Qualcomm এর ছিল তাই এত মজা পেয়েছেন। আর এত বড় ডিসপ্লে ওলা মোবাইল এর চেয়ে dual core tablet কেনাকেই profitable মনে করি।
যাই হোক, সজিব ভাই, আপনার সাইকেল এর কি খবর ? 🙂
আমারও তাই ধারণা। কেবল র্যামের জন্য সেটটি মিড-রেঞ্জে যেতে পারলো না।
সাইকেল তো বিক্রি করে দিতে হয়েছে। 🙁 অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সাইকেলের উপর ৪০১ নির্দেশ জারি করেছে। 🙁
Actually ……, Ai Range a Ar Theke Besi Kichu Expect Kora Jai nai .. -_- :/
around 1500 is perfect
http://www.aliexpress.com/item/Original-package-gionee-golden-gn305-e-life-dual-core-smart-mobile-phone/687492290.html
স্পেকস প্রায় একই কিন্তু দাম তো অস্বাভাবিক বেশি দেখাচ্ছে।
7000 hoile ami kinmu …………
সিম্ফোর সাথে টেক্কা দিতে হলে ১২০০০ এর মধ্যে থাকা উচিত।
আমি অবশ্যই ১৪-১৬K এর মধ্যে আশা করবো। অন্যান্যদের রেসপন্স ভালো পেলে আমার মটোরোলা মাইলস্টোনকে সালাম জানিয়ে কিনে ফেলার সম্ভবনা বেশ বেশি!
১৪-এর মধ্যে পাওয়া যাবে শুনছি। দেখা যাক।
দাম ১৩-১৪ হাজার এর আশে-পাশে হওয়া উচিৎ। এত ফিচার যে এর কম বলা যায় না। আবার এর চেয়ে বেশি হলে walton না কিনে সবাই ২-১ হাজার বেশি দিয়ে ব্র্যাড সেট কিনবে।
কিছু অতিরিক্ত ফিচার বাদ দিয়ে যদি দাম কমাত তাহলে আরও ভাল হত। যেমন A-GPS এর কোন দরকার নাই! ক্যামেরা 5MP দিলেই যথেষ্ট ছিল।
যাই হোক, দেখা যাক দাম কত হয়। walton ভাল কাজ করতেছে (যদিও রিব্র্যান্ডেড সেট)।
আমি একমত। তবে এ-জিপিএসটা বাংলাদেশে খুবই কাজের। আমি বলবো এটা দিয়ে ভালো করেছে। ঢাকার যে অবস্থা, অ্যাসিস্টেড না হলে সারাদিনেও স্যাটেলাইট লক পাবে না।
চাইনাতে সেম কনফিগ এর ফোন এর দাম ১৩৮$
তাই মনে হয় ১২ হাজারের মধ্যে থাকবে।
আমরা শুনছি ১৪ হাজারের মতো দাম হবে।
skype support korbe ……?
না করার তো কোনো কারণ নেই।
এটির দাম খুব সম্ভবত সিম্ফোনী W60 মডেলের মতই হবে।
Dude the camera quality is very poor…
8 mp should be much better
সিম্ফনি আর ওয়াল্টনের ক্ষেত্রে এটাই কাম্য।
প্রিমো R1 এর দাম ১৩-১৫ হাজার টাকার মধ্যে রাখা উচিৎ যদি তাদের লোকসান না গুণতে হয় তবে আর যাই করুক মান খারাপ করে দাম কমানোর পক্ষে আমি সমর্থন করি না…আমি চাই একটা যুক্তিগত দাম যেইটা সম্পর্কিত থাকবে এইটার স্পেসিফিকেশন ও মানের সাথে…
10000/=
symphony t7 or t8 er ja price jodi walton er dam symphony tab er soman ba kom na hoy tahole lav ney 😛
Vai ei set kina ami taka diye kumir kinci,kichu korlei er matha gorom hoiya jay,47°c porjonto….birat problem e achi,customer care e geleo tara mukh ghuraiya ney,4 bar geci,bt problem ektai gorom hoiya jay,r uttor ektai>r1 set ektu gorom hobei,kintu 47° jodi ektu hoy aahole amr kichu bolar nai 🙁
amr ki ekhono kichu korar ache,,,,,
abr net theke root kora,firmware upgrade kora,bravia engine newar software namailam,kono laav nai,kono kichui kora jayna.:-(
ki kori vai,ekhn ektu janaben plz…ei thikanay
[email protected]
Ki kora jay janale khub prito hobo.