
এই সপ্তাহের শুরুর দিকেই সনির এক কর্মকর্তা জানিয়েছিলেন, সনির নতুন ফ্ল্যাগশিপ ফোন সনি এক্সপেরিয়া জেড খুব দ্রুতই আরও ৬০টি দেশে পাওয়া যাবে। আর আপনি যদি ইউরোপের কোনো দেশে থাকেন বা পরিচিত কেউ থাকে, তাহলে আজ থেকেই দোকানে দেখতে পাবেন সনি এক্সপেরিয়া জেড।
সূত্র জানিয়েছে, আজ থেকেই যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, জার্মানী, বেলজিয়াম, ইতালি, নেদারল্যান্ডস ও রাশিয়ায় বসবাসরত ক্রেতারা সনির অনলাইন স্টোর অথবা ইঁটের স্টোর থেকে এক্সপেরিয়া জেড কেনার সুযোগ পাবেন! তবে দাম একেক জায়গায় একেক রকম দেখ গেছে। যুক্তরাজ্যে ৫২৯ পাউন্ড ও অন্যান্য দেশে ৬৪৯ থেকে ৬৯৯ ইউরো দাম শোনা যাচ্ছে এক্সপেরিয়া জেড-এর।
অন্যদিকে যারা ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন ও ডেনমার্কে অবস্থান করছেন, তারা ১-২ সপ্তাহের মধ্যেই এক্সপেরিয়া জেড-এর নাগাল পাবেন।
এক্সপেরিয়া জেড-এ রয়েছে ১.৫ গিগাহার্জ কোয়াড-কোর স্ন্যাপড্রাগন এস৪ প্রসেসর ও ২ গিগাবাইট র্যাম। ৫ ইঞ্চি 1080×1920 পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ২,৪০০ এমএএইচ ব্যাটারি, এনএফসি প্রযুক্তি ও এলটিই সুবিধাও রয়েছে।
সনি জানিয়েছে, এক্সপেরিয়া জেড-এ রয়েছে কার্বন ফাইবার স্কেলেটন ফ্রেম, টেম্পারড গ্লাস ব্যাক প্যানেল যেটি একই সঙ্গে পানি ও ধুলো প্রতিরোধক। সনি এক্সপেরিয়া জেড ও জেডএল সম্পর্কিত পোস্টটি দেখুন এখানে।
বাংলাদেশে বসে কেনা সম্ভব না হলেও পরিচিত কেউ থাকলে আগেভাগেই জানিয়ে রাখতে পারেন। এছাড়াও এসব দেশ থেকে অ্যান্ড্রয়েড কথনে পাঠক রয়েছেন (সূত্রঃ গুগল অ্যানালিটিক্স) আর তাই কারো না কারো কাজে আসবে ভেবেই ইউরোপের বাজারে এক্সপেরিয়া জেড অবমুক্তের বিষয়টি নিয়ে লেখা হলো।
এক্সপেরিয়া জেড কেনার ইচ্ছে আছে কাদের?

দাম টা ভাই যাচ্ছে তাই মার্কা :S এতো টাকা পামু কই? যদিও খুব পছন্দ হইছিল
যুক্তরাজ্যের বাজারে আরো দুই সপ্তাহ আগে থেকেই বিক্রি শুরু হয়েছে। কিনতে গেছিলাম, কিন্তু হাতে নিয়ে দেখলাম ছবিতে যেমন গর্জিয়াস লাগে, বাস্তবে তেমন না। অনেক চিপ লাগে। স্ক্রিন টা আর ক্যামেরা টা ভালোই কিন্তু আউটলুকিং আর বিল্ড কোয়ালিটি দেখে আমি এক্সপেরিয়া টি এর মতই হতাশ। চেয়েছিলাম সনিতে সুইচ অন করব, কিন্তু হলোনা। আমি এস থ্রি তেই হ্যাপি। অয়েটিং ফর S4
ধন্যবাদ জানানোর জন্য।
সনির মিড-রেঞ্জ ফোনগুলো বস। কিন্তু সনি চাচ্ছে প্রিমিয়াম ফোন তৈরি করতে। বিল্ড কোয়ালিটি খারাপ হলে কীভাবে হবে। :/
সত্যিই সজিব ভাই আমি অনেক আশা নিয়ে ছিলাম z কিনব, কয়েকজনকে সাজেস্টও করেছিলাম কিন্তু z এর কনফিগারেশন ঠিক আছে তাতে কোন সন্দেহ নেই কিন্তু ডিভাইসটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখলে আপনি নিজেও কিনবেন না আমি নিশ্চিত।
Raihan vai ami set kinbo 1st vebesilam lumia 820 kinbo suni apps paoa jai na.. onk kosto. vablam xperia z kinbo… apni bollen outlook vlo na…… apni bolen ki set kinbo
যে যাই বলেন না কেন হাই এন্ড এর এন্ড্রয়েড এর কথা বললে আমার মতে Galaxy S3 এবং htc 1X এর সাথে কারো তুলনা চলে না
Samsung galaxy note 2 kintey paren …
Note2 চালাইছি কয়েক সপ্তাহ এক বন্ধুর কাছ থেকে এনে। odd লাগে আমার কাছে। তাছাড়া এর স্ক্রিন
এবং ক্যামেরা কোয়ালিটি S3 থেকে একটু লো বলে মনে হয়েছে।
আমার মাঝে মধ্যে লাগে। 😉 তবে যুক্তরাজ্যের বাজারে ডিভাইসের দাম অনেক বেশি। 🙁
যুক্তরাজ্যের বাজারে সব কিছুরই দাম বেশি। ডিভাইসের ক্ষেত্রে একটা সুবিধাও আছে 24 মাসের কিস্তিতে কেনার।
বাংলাদেশে দাম কত হতে পারে? (আনুমানিক)
৬৭ হাজারে বিক্রি হচ্ছে।
ভাইয়া কেনার সার্মথ্য নেই .. অনেক দামী হবে এখন A116 HD বা UMI X2 কিনতে চাই তবে আজ তো মাখা খারাপ হবার জোগাড় UMI X2 দেখে ..
ভারতে ৬ তারিখ থেকে পাওয়া যাবে। বাংলাদেশে হয়ত তার কিছুদিন পর পাওয়া যেতে পারে, বা আরো পরে।
যদিও কেনার ইচ্ছে নাই। 😛
ভাই, আইফোন ৫ আর এক্সপেরিয়া যেড আর গ্যালাক্সি এস৪ এর মধ্যে কোনটা ভালো হবে? লুক+স্ট্রং বিল্ড+জিনিসপত্র(ক্যামেরা ট্যামেরা হাবি জাবি আর কি) মিলিয়ে কোনটা ভাল হবে?