
অ্যান্ড্রয়েডে ফেসবুকের অ্যাপ্লিকেশন নিয়ে ব্যবহারকারীদের অভিযোগের অন্ত নেই। অনেকেই ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহারের সময় অনেক ধীরগতির ও ত্রুটিপূর্ণ পারফরম্যান্স পেয়ে আসছেন বলে গুগল প্লে স্টোরে রিভিউ লিখেছেন। ফেসবুক এতোদিন সেসব রিভিউর কোনো জবাব না দিলেও আড়ালে কাজ করে গেছে তাদের অ্যাপ্লিকেশনকে ঠিক করার লক্ষ্যে। আর কোম্পানিটি দাবি করছে, তারা এতোদিনে সফল হয়েছে।
ফেসবুক জানিয়েছে, তারা অ্যান্ড্রয়েডের জন্য ন্যাটিভ অ্যাপ্লিকেশন বের করেছে যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে খুবই ভালো পারফরম্যান্স দেবে। এক ব্লগ পোস্টে তারা লিখেছে, আগের চেয়ে দ্বিগুণ গতিতে ছবি দেখা বা টাইমলাইন ভিজিট করা যাবে নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন দিয়ে। তাদের অ্যাপ্লিকেশন আগের চেয়ে দ্বিগুণ গতির করে তুলতে নিউজফিড, টাইমলাইন ও ছবিসহ পুরো অ্যাপ্লিকেশনকেই নতুন করে তৈরি করা হয়েছে বলেও জানিয়েছে ফেসবুক।
কয়েকমাস আগে আইফোন ও আইপ্যাডের জন্যও ন্যাটিভ অ্যাপ্লিকেশন আনে ফেসবুক। আর এবার অ্যান্ড্রয়েডের জন্যও এই অ্যাপ্লিকেশন আনার মাধ্যমে ব্যবহারকারীদের আগের চেয়ে ভালো এক্সপেরিয়েন্স দেয়ারই আশা প্রকাশ করেছে ফেসবুক।
যাদের অ্যান্ড্রয়েডে ইতোমধ্যেই ফেসবুক অ্যাপ্লিকেশন রয়েছে, তারা প্লে স্টোরেই আপডেট পাবেন ফেসবুকের। তবে ইউটিউব ব্লকের কারণে বাংলাদেশ থেকে প্লে স্টোরে ঢুকতে সমস্যা হওয়ায় বাংলাদেশে অবস্থানরত ব্যবহারকারীরা এখনই এই আপডেট নাও পেতে পারেন।
অ্যান্ড্রয়েডে ফেসবুক অ্যাপ্লিকেশন নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন?

yes new application was really fast then before
ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
ami ei bochor er june theke android use kori e porjonto jei koita version ber hoise shob gulai use korsi
tobe ami obosshoi bolbo use this one jeta 13dec update kora hoise
aaj e update kore use korlam, er age ekta news feed e porsilam j eta khub fast chinta korlam mia tomra to chalao 4g LTE fast to hoiboi
amra gorib manush 2g diya choli update kore ki laab hobe
tao latest version use korar ek prokar rog ase amar dilam update er por use korlam kisu khon
best experience till now by facebook for android
ধন্যবাদ। 🙂
best update ever!!!
আসলেই আগের চেয়ে অনেক ভালো পারফরম্যন্স.
এপ্স স্টোরের কথা তো ভুলে ই গেছিলাম। আপনি হঠাত মনে করায় দিলেন আর কি ……
আমি আজকে বিকেলেই পেয়ে গেছি। হ্যাঁ, আগের থেকে গতি বেড়েছে 🙂
আর আমার তো অ্যান্ড্রয়েডই অচল। 🙁
কেন? কি হয়েছে আপনার এ্যান্ড্রয়ডের?
ফার্মওয়্যার নিয়ে ঝামেলায় আছি।
ধীরগতির জন্য ডিভাইস রুট করার পর আমি ফেসবুক অ্যাপসটা ডিলেট করে দিয়েছিলাম। নতুন ভার্শনটা দেখছি ১৩ এমবি+, সকালে ক্যাম্পাসের ওয়াইফাই থেকে ডাউনলোড দেবো।
জানাবেন কেমন লাগলো।
Facebook app update dilam. performance aager motoi but picture taratari load hoy
সমস্যা আগেও কখনও ফেস করিনি। তাই নতুন কোন পরিবর্তন ধরতে পারলাম না। টেলিটক ইউজ করি তাই লোডিং টাইম সবসময়ই ফাস্ট।
এটার বড় সুবিধা হচ্ছে কোন পোস্ট দেখতে চাইলে এটি মূল পেজ কে বেকগ্রাউন্ডে রেকেই উপরে ওপেন হয় । তাতে বার বার লোডিং করতে হয় না । পিকচার দ্রুত লোডিং হচ্ছে । এযাবৎ কালে এটিই সবচেয়ে ষ্টাবল এন্ড্রয়েড ফেসবুক অ্যাপস এটা ।
একটা হেল্প দরকার।আমার নিজের কমেন্ট ডিলিট করতে পারছিনা। আগে লেফট টু রাইট সোয়াইপ করলে রিমুভ বাটন আসতো।নতুন আপডেটে হচ্ছে না।কিভাবে করব?