
জেমস বন্ড এক্সপেরিয়ার বিক্রির পেছনে বড় অবদান রেখেছেন। — সনি
যুক্তরাজ্যের অ্যান্ড্রয়েড বাজারে অবশেষে প্রমাণিত হলো যে, জনপ্রিয়তার দিক দিয়ে এইচটিসিকে ছাড়িয়ে গেছে সনির এক্সপেরিয়া সিরিজের প্রচুর অ্যান্ড্রয়েড ফোন। আর তাই সম্প্রতি প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, বিক্রির দিক দিয়েও সনি এইচটিসিকে পেছনে ফেলে দিয়েছে।
সূত্র জানিয়েছে, এই সামারে ৫০০,০০০ ইউনিট অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করেছে সনি। অন্যদিকে ৪৪০,০০০ ইউনিট বিক্রি করে তৃতীয় অবস্থানে আছে এইচটিসি। তবে এই দুই কোম্পানিকেই পেছনে ফেলে প্রথম অবস্থানে আছে কোরিয়ান কোম্পানি স্যামসাং যারা এই সময়টায় বিক্রি করেছে ৩.২ মিলিয়ন ইউনিট।
সনির ইউকে বিভাগের চিফ এ ব্যাপারে বলেছেন, ফোনটির রিব্র্যান্ডিং এবং জেমস বন্ড সিরিজের নতুন মুভি স্কাইফলের মাধ্যমে এর প্রচারণার ফলেই দেশটির বাজারে জনপ্রিয়তা ও বিক্রি বৃদ্ধি পেয়েছে।
তারচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, একাধিক সূত্র ধারণা করছে, গুগলের জনপ্রিয় নেক্সাস সিরিজের আগামী ফোনটি তৈরি করতে বেছে নেয়া হতে পারে সনি। অর্থাৎ, নেক্সাস ৪ যেমন এলজি তৈরি করেছে, ঠিক তেমনি নেক্সাসের পরবর্তী ফোন তৈরি করতে পারে সনি। এই ধারণা প্রবল হয়েছে যখন ইন্টারনেটে অ্যান্ড্রয়েড ৫.০ কি লাইম পাই চালিত একটি সনি ডিভাইসের বেঞ্চমার্ক ফলাফল ফাঁস হয়েছে।
বাংলাদেশের বাজারেও সনি বেশ জনপ্রিয় একটি ব্র্যান্ড। তবে আমরা আমাদের জরিপের মাধ্যমে দেখেছি, সাধারণত প্রযুক্তিমনষ্ক ব্যক্তিরাই সনি ফোন কিনে থাকেন। দেশে সনির তেমন কোনো বিজ্ঞাপন বা প্রচারণা নেই বলে বেশিরভাগ ক্রেতাই জানেন না তুলনামূলক কম দামে এক্সপেরিয়া সিরিজের ফোনগুলোর কথা। যারা ফোন কেনার আগে ইন্টারনেটে ঘাঁটাঘাটি করে থাকেন তারাই মূলত এক্সপেরিয়া ফোনের দিকে ঝুঁকে থাকেন।
তবে দেশের বাজারে সনি তাদের ডিলারশিপ দিলে সনি এক্সপেরিয়া ফোনের দাম বর্তমান দামের চেয়ে একটু বেশি হতে পারে।
ব্র্যান্ডের বিচারে আপনার পছন্দ কোন কোম্পানি? সনি এক্সপেরিয়া নাকি এইচটিসি?


আমার প্রিয় ব্রান্ড সনি এবং স্যামসাঙ :*
আমার কেবলই সনি। 😀
আমার ও প্রথম ফোন সনি
ami moha cheshtai ekta android device e kinte parsi oita holo se neo v
priyo bolle to
S3
htc one x/one x plus
nexux 3,4
sony xperia T onk kichui ase tobe shadder modde valo kichu chaile sony sony sony sony 😀
নেক্সাস ৩ আবার কোনটা? :/
htc ফালতু :S গেল বছর ৩/৪ টা দামি মডেল ব্যাবহার করেও মজা পাইলাম না :/
HTC One সিরিজের সেটগুলো নাকি ভালো।
symphony
হায়রে ভাই সনি আর স্যামসাং-এর সাথে কি সিমফোনির তুলনা হয়? এরা জাস্ট একটা চাইনিজ ফোন ইমপোর্টার যারা রিব্র্যান্ডিং করে।
আমিও এই বছর Samsung থেকে sony তে সুইচ করলাম। একটা প্রিমিয়াম ফিলিং আছে সনি ডিভাইসগুলায় যা স্যামসাং এ পাই নেই। দুইটারই মিড রেঞ্জ ফোন ব্যবহার করে কমেন্ট করছি অবশ্য। তবে হাই এন্ড গুলাও হাতে নিয়ে এই কথাই মনে হয়েছে।
আমারও স্যামসাং-এর কোয়ালিটি (বিশেষ করে স্ক্রিনের) ভালো লাগেনি। হাই-এন্ড বলতে আমি গ্যালাক্সি এস ২ ব্যবহার করে দেখেছি। দারুণ সেট, কোনো সন্দেহ নেই। কিন্তু সনির কোনো হাই-এন্ড ব্যবহার করিনি (সোলা দেখেছি)। তাই ঠিক কম্পেয়ার করতে পারলাম না। তবে ব্র্যান্ডের বিচারে আমার পছন্দ সনি।
এস ২ চরম সেট। বেস্ট স্যামসাঙ সেট বলা যায়।
না বস, বেস্ট স্যামসাং হল গ্যালাক্সি এস ৩ এল টি ই । আমি এস ২ ইউজ করেছি ৭ মাস। এখন এস৩ এল টি ই ইউজ করছি।অসাধারণ !! কারো সাথে এর তুলনা চলে না।
যে যাই বলেন না কেন, আমার S3 ই বস ; sony কি দিতে পেরেছে 2GB RAM, QUAD CORE, SBEAM, LTE ?
XPERIA T তে হুদাই 13MP camera, ইমেজ কোয়ালিটি s3 এর থেকে ভালো না ।
যাচাই করে দেখতে পারেন…
http://www.gsmarena.com/piccmp.php3?idType=3&idPhone1=4899&idPhone2=4369&idPhone3=4238
I agree with you @Raihan that S3 is the best phone available in the market today; but its RAM is 1 GB not 2 GB.
you are saying about 1st version of s3 which is ”I9300 Galaxy S III”, the later one is ”I9305 Galaxy S III” that have 2GB RAM . and i am using this one. and the latest one is ”Galaxy S III I747”
cheers.
Sony’r hardware valo na.
একমত হতে পারলাম না।
off topic : সনি এক্সপেরিয়া কিনার জন্য কোন দোকান ভালো হবে? যেহেতু সনির কোন অফিসিয়াল শো-রুম নাই তাহলে কোন দোকান থেকে কিনা ভালো হবে?
sajib bhai ans pls..
বসুন্ধরা সিটির গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে নিতে পারেন।
Vai G&G puraton set sell kore notun bole…..Ami thokesi ekbar….
G&G থেকে কিনলে শোকেস্ থেকে না নিয়ে সিলড্ প্যাকেট থেকে নিলে একদম জেনুইন পাবেন। কিন্তু সমস্যা হলো, দেখলেন, পরে বললেন না এইটা না অন্যটা; এটা করতে পারবেন না। আপনি টাকা দিবেন আগে; এরপর তারা একেবারেই আসল অরিজিনাল জিনিস ধরিয়ে দিবে। আমি G&G থেকে XPERIA arc (বর্তমানে নিজেই ব্যবহার করছি), XPERIA arc S(ফ্রেন্ডের জন্য), XPERIA S (এটাও ফ্রেন্ডের জন্য) এবং XPERIA U (বোনের জন্য) কিনেছি অনেকদিন হলো। কই কোন সমস্যার মধ্যে পড়ি নাই।
আপনি দেখি পুরো এক্সপেরিয়া ফ্যামিলি। 😛
Samsung ki je banay bujhi na…sony mone hoy moner kotha bujhe …
HTC One X best…..q
Using Sony Xperia SL.. Its amazing
sony sony sony