
অ্যান্ড্রয়েড এবং লিনাক্সের মধ্যে যে কোনো সম্পর্ক আছে, এমনটা হয়তো অনেকেরই ধারণার বাইরে। আমাদের আগের একটি পোস্টে আমরা দেখিয়েছিলাম কীভাবে নেক্সাস ৭-এ লিনাক্স-ভিত্তিক অপারেটিং সিস্টেম উবুন্টু ইন্সটল করতে হয়। সেখান থেকেই পাঠকদের মনে এই প্রশ্ন জন্মাতে পারে, কীভাবে অ্যান্ড্রয়েডে লিনাক্স-ভিত্তিক অপারেটিং সিস্টেম চলছে।
কারণটা আসলে সহজ। অ্যান্ড্রয়েডই লিনাক্স।
অ্যান্ড্রয়েড একটি অপারেটিং সিস্টেম। ঠিক উবুন্টুর মতোই। অ্যান্ড্রয়েড কাজ করে একটি স্ট্যান্ডার্ড লিনাক্স কার্নেলের উপর। কার্নেলকে সহজ ভাষায় অপারেটিং সিস্টেমের হার্ট বলা চলে। আপনি যেসব কাজ স্পর্শের মাধ্যমে করছেন এগুলো বুঝে নিয়ে সফটওয়্যার ও হার্ডওয়্যারকে নির্দেশানুযায়ী কাজ করানোর দায়িত্বই এই কার্নেল পালন করে। একটি ডেস্কটপ কম্পিউটারে যেমন লিনাক্স কার্নেল আপনার কিবোর্ড ও মাউসে দেয়া কমান্ডগুলো অপারেটিং সিস্টেমের জন্য ট্রান্সলেট করে দেয়, অ্যান্ড্রয়েড ডিভাইসে ঠিক একই ঘটনা ঘটে। এখানে আপনার টাচ, সোয়াইপ ইত্যাদি সবগুলো প্রথমে কার্নেলের কাছে যায় যে পরবর্তীতে অ্যান্ড্রয়েডকে নির্দেশ দেয় আপনার ইনপুট অনুযায়ী কাজ করতে।
অ্যান্ড্রয়েডের এই কার্নেলটিই লিনাক্স। মূলত, কার্নেলকেই লিনাক্স বলা হয়। কোনো অপারেটিং সিস্টেমের নাম লিনাক্স নয়। এটি অপারেটিং সিস্টেমেরও আগের ধাপ।
ডেস্কটপ কম্পিউটারের মতোই স্মার্টফোন আর ট্যাবলেটেও অ্যান্ড্রয়েডের পেছনে কাজ করে লিনাক্স কার্নেল। এই দু’টোর কাজের ধরণ ভিন্ন কারণ আপনি যেভাবে আপনার ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করেন, একই ভাবে আপনার স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহার করেন না।
কাজেই, আগামীবার যখন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি হাতে নেবেন, তখন লিনাক্স ব্যবহারকারী বা লিনাক্সপ্রেমীদের খাটো করে দেখার বদলে এতটুকু অন্তত মাথায় রাখবেন, আপনার হাতের এই অ্যান্ড্রয়েড ডিভাইসটিও চলছে লিনাক্স কার্নেলে।

শেষের প্যারাটা চরম হইছে। 🙂
😀 😀
Windows & Mac o ki Linux Kurnal use kore????
উইন্ডোজে উইন্ডোজ এনটি আর ম্যাকে আলাদা আরেকটি কার্নেল ব্যবহৃত হয়।
নাহ্।
উইন্ডোজে windows 9x Kernel (Windows 95, 98 এবং ME) আর, windows NT Kernel ( সমস্ত Windows NT সিস্টেম; এর মধ্যে Windows 2000, XP, Vista এবং 7 আছে)।
ম্যাক সম্ভবত Mach কার্নেল ব্য এর পরবর্তী সংস্করণ ব্যবহার করে।
প্রিয় শহীদুল ইসলাম ভাই, মাইক্রোসফট তাঁদের প্রথম দিককার অপারেটিং সিস্টেমগুলোর জন্য ইউনিক্স থেকে সংকলিত এবং স্বত্তসংরক্ষিত জেনিক্স (Xenix) কার্নেল এবং বর্তমানে এনটি (NT) কার্নেল ব্যবহার করছে। অ্যাপল তাঁদের ওএস গুলোয় নেক্সটস্টেপ (NextSTEP) কার্নেল ব্যবহার করে থাকে। পার্থক্য এখানেই যে লিনাক্স (Linux) কার্নেলটি পুরোপুরিই উন্মুক্ত এবং বিনামূল্যে বিতরনযোগ্য, পক্ষান্তরে উপরোক্ত কার্নেলগুলো বদ্ধ/কুক্ষিগত।
না , ম্যাক মুলত Nanokernel আর উইন্ডোজ NT আর 9x কার্নেল ব্যবহার করে থাকে।
সজীব কে ধন্যবাদ। লেখাটা সুন্দর হয়েছে।
ধন্যবাদ রিং ভাইয়া।
পোস্টটা বড্ড বেশি সরলীকরন হয়ে গেছে। 😛
আমাদের পাঠকদের একটা বড় অংশই প্রযুক্তি বিষয়ক টার্মগুলোর সঙ্গে ততোটা পরিচিত নন। আর আমাদের চেষ্টা হলো যতোটা সম্ভব কথ্য ভাষার আকারে প্রযুক্তি বিষয়ক লেখা দেয়া। এতে পাঠকরা বুঝতে পারলেই লেখা সার্থক। 🙂