আইফোন ৬ ও ৬ প্লাসের স্ক্রিন সাইজ সম্পর্কে এখন সবাই জানেন। যেটা জানেন না, তা হলো স্টিভ জবস বড় ফোন নিয়ে কী মন্তব্য করেছিলেন। আর কী বলেছিলেন সেটা সবাইকে মনে করিয়ে দেয়ার মহান দায়িত্বটি স্যামসাং-ই পালন করলো।
২০১০-এ এক প্রেস কনফারেন্সে স্টিভ জবস মন্তব্য করেছিলেন, “কেউই বড় ফোন কিনবেন না।” মাত্র ৪ বছর পরে তার রেখে যাওয়া সেই কোম্পানিই প্রতিদ্বন্দ্বীদের চাইতেও বড় আকারের দু’টি ফোনের ঘোষণা দিল। দু:খজনক যে স্টিভ জবস এই ঘটনা দেখে যেতে পারলেন না (অবশ্য অনেকেরই মত স্টিভ জবস থাকলে অ্যাপলের গতিপথ অন্যদিকে থাকতো)।
সে যাই হোক, আইফোন ৬ ও ৬ প্লাস-এর আনুষ্ঠানিক ঘোষণার পর অ্যাপল ফ্যানবয়, অ্যান্ড্রয়েড ফ্যানবয় এবং অন্যান্য কোম্পানিগুলোর তর্ক-রসিকতা শুরু হয়ে গেছে। স্যামসাং তো টুইটারের অ্যাপললাইভ হ্যাশট্যাগে নিজেদের বিজ্ঞাপনই বসিয়ে দিয়েছিল! কিন্তু সেখানেই বসে থাকবে কেন তারা? স্টিভ জবসের বিখ্যাত এই উক্তি নিয়ে খানিকটা মজা না করলেই যেন না! তাইতো তারা টুইটারে আপলোড করলো নিচের ছবিটি।

স্টিভ জবসের মতো সৃজনশীল, উদ্ভাবনী মানুষ খুব কমই আছেন। কিন্তু সবচেয়ে জ্ঞানী মানুষও যে ভবিষ্যত বাণীতে ভুল করতে পারেন, গতকাল বড় আকারের আইফোন ৬ ও তারচেয়েও বড় আকারের আইফোন ৬ প্লাস ঘোষণার মধ্যে দিয়ে তাই প্রমাণ করলো অ্যাপল। অ্যান্ড্রয়েডের বেড়ে চলা জনপ্রিয়তার পেছনে যে বড় আকারের স্ক্রিনের অবদান রয়েছে, তা যেন স্বীকারই করতে চাননি স্টিভ জবস।
চার বছর পর, ঠিক অ্যান্ড্রয়েডের পথেই পা বাড়ালো তার রেখে যাওয়া কোম্পানি, অ্যাপল।

স্যামসাং তাদের উজবুকি আরেকবার প্রমাণ করলো! স্টিভ জবসের এই উক্তি শুধুমাত্র ‘ফোন’ নিয়ে করা! আগেকার আমলের নোকিয়া বা অ্যালকাটেলের ইয়া বড় ঢ্যাবড়া সেটগুলার কথা মনে আছে? উনি ‘স্মার্টফোন’ বলেননি কিন্তু!
স্মার্টফোনের ধারণাটাই জনপ্রিয়তা পেয়েছে আইফোনের মধ্য দিয়ে। আর স্টিভ জবস যখন এই উক্তি করেন তখনও আইফোন বাজারে ছিল। বড় আকারে যা বের করা হয়েছে সেটাও আইফোনই। ফোন আর স্মার্টফোন শব্দের পার্থক্য দেখিয়ে স্টিভ জবসের ভুল দূর করে দেয়া যাবে না। ব্যক্তিগতভাবে আমি নিজেও স্টিভ জবসের বড় একজন ফ্যান। কিন্তু এই একটা কথা তিনি ভুল বলেছিলেন সেটা স্বীকার করতেই হবে। এ নিয়ে স্যামসাং মকারি করুক আর না করুক, বাস্তবতা বদলাবে না।
এইটা আপনার ব্যাক্তিগত ধারণা মাত্র। আপনি স্টিভ জবস না যে শিওর হয়ে বলবেন, এই একটা কথা আমি ভুল বলেছিলাম সেটা স্বীকার করতেই হবে। আমার ব্যাপারেও তাই। উপরের কমেন্ট আমার ব্যাক্তিগত ধারণামাত্র। 🙂
হ্যাঁ, কিন্তু ‘ফোন’ বললে স্মার্টফোন ও ফিচার ফোন দু’টোকেই বোঝানো হয়। ফোন একটা ক্যাটাগরি হলে সেগুলোর সাব-ক্যাটাগরি হতে পারে স্মার্টফোন ও ফিচার ফোন। কেউ বলতে পারে স্মার্টফোন ভালো না, তাহলে কেবল স্মার্টফোনগুলোকে বোঝাবে। আবার কেউ যদি বলে ফিচার ফোন ভালো না, তাহলে সেই মন্তব্য প্রযোজ্য হবে কেবল ফিচার ফোনের উপর। কেউ যদি বলে ফোন ভালো না, তাহলে সেটা স্মার্টফোন আর ফিচার ফোন দু’টোর উপরই প্রযোজ্য হবে। কমন সেন্স, আর কিছু না।
কেউ ভুল বলেছে না ঠিক বলেছে সেটা তার নিজের স্বীকার করতে হবে এমন কোনো কথা নেই। আমি যদি বলি এখন ২০১১ সাল, তাহলে সবাই বুঝবেন আমি ভুল। আমার নিজের স্বীকার করতে হবে না যে এখন ২০১১ সাল না।
স্টিভ জবস বলেছিলেন বড় ফোন কেউ কিনবে না। আর তার রেখে যাওয়া কোম্পানিই বড় ফোন আনছে। তারপরও যদি আপনি বলেন স্টিভ জবস ভুল বলেননি, তাহলে আপনার সঙ্গে তর্ক করে লাভ নেই।
প্রতিনিয়ত যেখানে প্রযুক্তির বাজার চেঞ্জ হচ্ছে সেখানে চার বছর আগে স্তিভ জবস কি বলেছিলেন তাই নিয়ে শোরগোল!!! আর মোদ্দা কথা হচ্ছে, স্তিভ জবসতো আর এখন অ্যাপল ইনকর্পোরেশন চালাচ্ছেন না সুতরাং ওনার কথা টেনে এনে স্যামসাঙ আবারও প্রমান করলো ওদের অবস্থান। স্যামসাঙ মোবাইল দুনিয়ায় সবচেয়ে বিক্রিত ও মুনাফাভোগী কোম্পানি হতে পারে তবে সারা দুনিয়ায় শ্রেষ্ঠ ব্রান্ড এখনও কিন্তু অ্যাপল-ই । Apple is the best….they are….they were …hope fully they will….. nd Comparison with Apple nd Samsung is a lol thing.