
অ্যান্ড্রয়েডের অন্যতম প্রতিদ্বন্দ্বী হতে চলা ওপেন সোর্স লিনাক্স-ভিত্তিক স্মার্টফোন অপারেটিং সিস্টেম টাইজেনের সঙ্গে পার্টনারশিপে যাচ্ছে ৩৬টি বৃহদাকার কোম্পানি, যাদের মধ্যে রয়েছে ইবে, কোনামি, ম্যাকাফি, প্যানাসনিক এবং দি ওয়েদার চ্যানেল। টাইজেন অ্যাসোসিয়েশন সম্প্রতি এই চুক্তির বিষয়ে তথ্য জানিয়ে বলেছে, এই অপারেটিং সিস্টেমের সাপোর্ট আরও ছড়িয়ে দেয়ার নিমিত্তেই এই ৩৬টি কোম্পানি এক হচ্ছে।
টাইজেন মূলত অ্যান্ড্রয়েডের মতোই একটি অপারেটিং সিস্টেম যা নিয়ে সবচেয়ে সক্রিয়ভাবে পরীক্ষা ও উন্নয়নমূলক কাজ চালাচ্ছে স্যামসাং। অ্যান্ড্রয়েড বাজারের সিংহভাগই স্যামসাং-এর হাতে থাকায় বিশেষজ্ঞরা অনেক আগে থেকেই টাইজেনকে মুক্তির আগেই অ্যান্ড্রয়েডের জন্য সম্ভাব্য ঝুঁকি বলে বিবেচিত করেছেন। কেননা, স্মার্টফোনের বাজারে স্যামসাং-এর রাজত্ব থাকায় তারা সহজেই অ্যান্ড্রয়েডকে হঠিয়ে নিজেদের উন্নয়ন করা অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারে, যার ফলে গুগলকে লাইসেন্স ফি দেয়ার খরচ বাঁচাতে পারে কোম্পানিটি।
ইনটেল এবং নকিয়ার ‘মিগো’ অপারেটিং সিস্টেমের মধ্য থেকেই মূলত টাইজেনের উৎপত্তি হওয়া এই টাইজেন অপারেটিং সিস্টেমের উন্নয়নের জন্য কাজ করতে স্যামসাং তাদের নিজেদের অপারেটিং সিস্টেম বাডা ওএস-কে টাইজেনের অন্তর্ভূক্ত করে দিয়েছে, যার ফলে বাডা ওএস-এর প্রযুক্তিগুলো মিশে গেছে টাইজেনে। কেবল এ থেকেই বোঝা যায় টাইজেন নিয়ে কতোটা কাজ করছে কোরিয়ান এই কোম্পানিটি, যার সঙ্গে কাজ করছে ইনটেল।
নতুন যোগ দেয়া কোম্পানিগুলোর পূর্ণ তালিকা প্রকাশ করা হয় টাইজেন ডেভেলপার সামিটে, যাদের মধ্যে উপরের কোম্পানিগুলো ছাড়াও বিভিন্ন গেম পাবলিশার, মোবাইল ক্যারিয়ার এবং ইলেকট্রনিক জায়ান্ট রয়েছে। এসব কোম্পানি মূলত টাইজেনের ওপেন-সোর্স পরিবেশ এবং ফ্লেক্সিবিলিটি দেখেই এই অপারেটিং সিস্টেমের প্রতি আগ্রহী হয়েছে বলে জানা গেছে। ৩৬টি নতুন যোগ দেয়া কোম্পানির মধ্যে থাকা Appbackr নামের কোম্পানির ট্রেভর কর্নওয়েল জানান, আরও দক্ষ কোডিং-এর প্রতিশ্রুতি এবং আইওএস বা অ্যান্ড্রয়েডের বাঁধা ভেঙ্গে ডেভেলপারদের এইচটিএমএল৫, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টে কোডিং করার সুবিধা দেয় টাইজেন, যা এসব কোম্পানিকে আরও বেশি আকৃষ্ট করেছে।
উল্লেখ্য, এইচটিএমএল৫ ও জাভাস্ক্রিপ্টের উপর ভিত্তি করে তৈরি মজিলার ফায়ারফক্স ওএস-ও ইতোমধ্যেই বেশ কিছু দেশে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। যদিও একে অ্যান্ড্রয়েডের প্রতিদ্বন্দ্বী বলা যায় না, তবুও ফিচার ফোনের বিকল্প হিসেবে স্বল্প ব্যয়ে মানুষকে স্মার্টফোনের মাধ্যমে ওয়েবে প্রবেশের সুযোগ করে দেয়ার লক্ষ্য নিয়ে নির্মিত এই অপারেটিং সিস্টেম-চালিত ফোন ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশে জনপ্রিয়তা অর্জন করে নিচ্ছে।
অপরদিকে স্যামসাং টাইজেন-চালিত স্মার্টফোন এ বছরের শেষাশেষি বাজারে আনবে বললেও এখন পর্যন্ত আনেনি। অবশ্য অন্যান্য স্মার্টফোনে খানিকটা কাজ করে এই অপারেটিং সিস্টেম চালানো সম্ভব বলেই জানিয়েছে স্যামসাং।
এখন দেখার অপেক্ষা, অ্যান্ড্রয়েডের আধিপত্য বিস্তারে কতটুকু বাঁধার সৃষ্টি করতে পারে নতুন এই টাইজেন অপারেটিং সিস্টেম। আপনার কী মত? অ্যান্ড্রয়েডের উপর টেক্কা নিতে পারবে স্যামসাং-এর এই নতুন ওএস?


Never
time ni….bail ni miaaaa….tigen??koittee aiiyjen??vaagen!!ANDROID OS chinen??? 🙂 🙂
আমার মনে হয়না এন্ড্রয়েড এর সাথে এত সহজে টেক্কা দিতে পারবে এই নতুন অপারেটিং সিসটেম। এন্ড্রয়েড এর সফলতার একটা বড় কারন হচ্ছে এতে গুগল এর সব সার্ভিস একসাথে খুব সহজে পাওয়া যায়। এছাড়া ব্যাকাপ এর মাধ্যমে শুধু পার্সোনাল ডাটা ছাড়াও গেমিং ডাটা সহ বিভিন্ন জিনিস এর ব্যাকাপ নেয়া যায়। একটা এন্ড্রয়েড ডিভাইস এর সব সেটিং চাইলেই অন্য এন্ড্রয়েডে চলে যায়। আর এপ্স এর সহজলভ্যতার কথা তো নতুন করে কিছু বলার নাই। এত অভ্যস্থতার মধ্যে এখন একটা নতুন জিনিস এ অভ্যস্থ হতে সময় লাগবে। আমার ক্ষেত্রে আমি সহজে এন্ড্রয়েড ছাড়তে চাইবো না। আমার ট্যাব এবং মোবাইল দুইটাতেই বেশ সুন্দরভাবে আমি বিভিন্ন জিনিস সিঙ্ক্রোনাইজ করে রাখতে পারছি। তাই আমার মনে হয় যারা এন্ড্রয়েড ব্যবহারকারী তারা সহজে অন্য অপারেটিং সিস্টেম এ যেতে চাইবে না। তবে একেবারেই যে অসম্ভভ এন্ড্রয়েড কে টেক্কা দেয়া এমনটাও নয়। সিম্বিয়ান ব্ল্যাকবেরির রাজ্যে এন্ড্রয়েড যেমন হানা দিয়েছে তেমন কোন একটা ধাক্কা দিতে পারলে তো অবশ্যই বাজিমাত করতে পারবে। তবে সেটা মোটেও সহজ হবে না।
Inshallah Android er Adhpotyo ager motoy thakbe……..
No…. Ubuntu touch for mobile is the best
android er clone er moto lage :/
ader mara mari te amara onek valo ar strong OS pabo
After a few year we will install our desired os in mobile. Mobile becoming computer. So why stuck with a single os!!! Even we will use dual boot smartphone!!!!
সময় হলেই বুঝা যাবে….
this time lg will be benifited through some special package taken by google with them
Good luck tizen
Ho thik koisen
মনে হয় টাইজেনে apk ফাইল চলবে। আর তাই এটি জনপ্রিয় হতে সময় নিবে না
Canvas Turbo Ahamori ki bujhlam.. Hugh Jackman re dia promot korailo..
micromax baje phone dada
hmmmm
wait kori deka jak samsung tizen ke nie ki kore ar google er ki proti uttor dei dutoi besh mojar hobe