
দেশে ৩জি সুবিধা চালু হওয়ার পর থেকেই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বাজারে দেখা দিয়েছে ৩জি সুবিধা-সম্পন্ন ডিভাইসের ব্যাপক চাহিদা। আর সেই ৩জি সুবিধার সঙ্গে যদি থাকে কোয়াড-কোর প্রসেসর, তাহলে তো কথাই নেই! ঠিক এমন স্পেসিফিকেশন নিয়েই দেশের বাজারে আসছে ফ্রেঞ্চ কোম্পানি আর্কসের নতুন ট্যাবলেট Archos 80 Xenon.
বিল্ট-ইন ৩জি সিম, কলিং সুবিধা, ১.২ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর ও ১ গিগাবাইট ডিডিআর ৩ র্যাম-সম্পন্ন এই ট্যাবলেটে রয়েছে ৮ ইঞ্চি আইপিএস ডিসপ্লে যার রেজুলেশন ১০২৪x৭৫৮ পিক্সেল। এছাড়াও এটি অ্যান্ড্রয়েডের জেলি বিন (৪.১) সংস্করণেই বাজারে আসছে।
Archos 80 Xenon ট্যাবলেটের বিস্তারিত স্পেসিফিকেশন নিম্নরূপঃ
- ৩জি সিম ব্যবহার করে ইন্টারনেট ও কলিং সুবিধা
- ১.২ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর
- ১ গিগাহার্জ অ্যাড্রিনো ২০৩ জিপিউ
- ৮ ইঞ্চি আইপিএস ডিসপ্লে; রেজুলেশন ১০২৪x৭৫৮ পিক্সেল
- ৫ পয়েন্ট টাচ
- ১ গিগাবাইট ডিডিআর ৩ র্যাম
- ওয়াইফাই, জিপিএস
- ওটিজি সাপোর্ট
- অ্যান্ড্রয়েড ৪.১ জেলিবিন
- পেছনে ২ মেগাপিক্সেল ও সামনে ভিজিএ ক্যামেরা
- ৩৪০০ mAh ব্যাটারি
আর্কসের নতুন এই ট্যাবটি আগামী সপ্তাহ থেকেই ঢাকার বসুন্ধরা সিটিতে পাওয়া যাবে বলে জানিয়েছে রিভারসাইড ট্রেডলিঙ্ক। তারা আরও জানিয়েছে, এই ট্যাবটির দাম ১৯,০০০ টাকার আশেপাশেই থাকবে।
কোয়াড-কোর প্রসেসর ও ৩জি সুবিধা-সম্পন্ন নতুন এই ট্যাব সম্পর্কে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না!


ভালোই মনে হচ্ছে !!
২ টা কারণে আমি হতাশ :
১) ৮ ইঞ্চি ডিভাইসের জন্যে ৩৪০০ এমএএইচ ব্যাটারি অনেক কম ..
২) জিপিইউ : Adreno ২০৩ …
৩। দাম বেশী 🙁
Symphony T8i is better than this in a better price
Er cheye 3rd Class Device r kichu e hote pare na..
Quad Core hole ki hobe? Cortex A5 Processor !!!!!
Eta te kono game lag chara cholbe kina sondeho ase.
Tobe Cortex A7 Processor hole ami ei device ta ke 10 a 7 mark ditam.
Cortex A5 & Andreno 203!!!! Magna dileo loitam na….
misa kota :/ magna dile kintu niben thikk e :p
ainol crystal er ceye aro valo mone hocce . amar kache crystal 7 ache ja bikri korte cail full box ekdom notun matro 11000 tk . kew nite caile 01683 355 837 e contact korun
সুযোগে বিজ্ঞাপন দিলেন নাকি ! 🙁
ji bro . biggapon e dilam.