
আপডেটঃ ইতোমধ্যেই বিনামূল্যের ট্যাগ উঠিয়ে নিয়েছে ডিজনি। এখন আর ফ্রি-তে ডাউনলোড করা যাচ্ছে না গেমগুলো। এমনই বিভিন্ন অফার সময়মতো আপনার ফেসবুক ফিডে পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন।
ডিজনির নাম শোনেননি এমন মানুষ কমই খুঁজে পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারী যারা রয়েছেন, তারা ডিজনির নাম না শুনলেও ডিজনির তৈরি জনপ্রিয় গেমগুলোর নাম নিঃসন্দেহে শুনেছেন। হোয়্যার ইজ মাই পেরি, হোয়্যার ইজ মাই ওয়াটার, টেম্পল রানঃ ব্রেভ-এর মতো জনপ্রিয় গেমগুলো ডিজনিরই অবদান।
মজার বিষয় হলো, গুগল প্লে স্টোরে উপরের গেমগুলো সহ আরও দু’টি গেম একেবারেই বিনামূল্যে ছেড়েছে ডিজনি। হ্যাঁ, এই গেমগুলোর ফ্রি/লাইট সংস্করণও রয়েছে। কিন্তু এই মুহূর্তে প্লে স্টোরে গেলে ফুল ভার্সনগুলোই একেবারে ফ্রি-তে ডাউনলোড করতে পারবেন আপনার সাপোর্টেড অ্যান্ড্রয়েড ডিভাইসে। তাই চলুন কথা না বাড়িয়ে চটপট ডাউনলোড করে নিই যার যার অ্যান্ড্রয়েড ডিভাইসে।
কতদিন পর্যন্ত ফ্রি-তে এই জনপ্রিয় অ্যাপ্লিকেশনগুলো পাওয়া যাবে তা জানার কোনো উপায় আপাতত নেই। তাই ঝটপট আপনার সব অ্যান্ড্রয়েড ডিভাইসে ডাউনলোড করে ফেলতে ভুল করবেন না। পাইরেটেড অ্যাপ্লিকেশন খোঁজার চেয়ে আসলটা ডাউনলোড করে খেলার মজাই আলাদা, কী বলেন?

কই টাকা চায় তো… 🙁
কই টাকা চায় তো… 🙁
WOW !! খুবই ভালো ভাই .. নামাতে হবে .. ধন্যবাদ পোষ্টটির জন্যে 🙂
ইসসস পয়সা … নামামু না .. 🙂
Bro please help us to upgrade Symphony W125 into Jellybean 4.2.2…. Plesae please..!!!