আমাদের অ্যান্ড্রয়েড ফোনে আমরা কত কিছুই করি। অ্যান্ড্রয়েড হচ্ছে একটি ওপেন সোর্স ওএস (Open Source) এটি দিয়ে যে কতকিছু করা যায় তা কল্পনার বাইরে। ঠিক তেমনি, আপনি কি কখনও ভেবেছেন যে আপনার পিসি তে অ্যান্ড্রয়েড চালাবেন ? আসুন আজ আপনাদের দেখাই কীভাবে আপনি আপনার কম্পিউটারে অ্যান্ড্রয়েড চালাতে পারবেন। এই কাজে যে সফটওয়্যারটির প্রয়োজন পড়বে তার নাম Bluestacks।
প্রথমেই দেখে নিন যে আপনার পিসি-তে কি Bluestacks সাপোর্ট করবে কিনা!
- ডুয়াল-কোর প্রসেসর বা এর বেশি;
- ২ জিবি র্যাম বা এর বেশি;
- DirectX 11 সমর্থন করে এমন একটি গ্রাফিক্স কার্ড;
- মনিটরের রেজুলেশন ১০২৪x৭৬৮ এর বেশি।
যেভাবে Bluestacks ইন্সটল করবেন
- প্রথমেই Bluetstacks এর ওয়েবসাইট থেকে ইনস্টলারটি ডাউনলোড করুন।
2. BlueStacks-SplitInstaller_native.exe ফাইল-টি Run As Administrator দিয়ে চালু করুন।
3. ইনস্টলার-টি চালু হলে Continue চাপুন!
৪. এবার ইন্সটল- এ চাপ দিন!
৫. এবার সফটওয়্যার-টির ইন্সটল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন (ইন্টারনেট সংযোগ প্রয়োজন)
ইন্সটল শেষ হয়ে গেলে সফটওয়ারটি চালু হয়ে যাবে।
এ পর্যায়ে এটাকে দেখতে একটি অ্যাপ্লিকেশন প্লেয়ারের মতই লাগে। এখন কেবল লঞ্চার ইন্সটল করা বাকি।
যেভাবে Launcher ইন্সটল করবেন
1. প্রথমেই Bluestacks চালু করুন (ডেস্কটপ এর শর্টকাট বা স্টার্ট মেনু থেকে)।
2. তারপর আপনার ইচ্ছে মত যেকোনো একটি Launcher এর APK ফাইল-টি ডাউনলোড করে নিন। আমি Go Launcher এর লিঙ্ক দিয়ে দিলামঃ Go Launcher.apk
3. APK-টি ডাউনলোড হলে Right Click করে Open With > Bluestacks APK Handler- এ ক্লিক করুন। এখন একটি উইন্ডোজ আসবে। Install APK শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৪. APK Install হয়ে গেলে Bluestacks এ ফিরে যান। এবং নিচের Bluestacks এর আইকন টিতে চাপ দিন! (এটি হচ্ছে Home Button)
৫. এখন Use By Default For This Action এর টিক দিন এবং তারপর Go Launcher এ ক্লিক করুন।
হয়ে গেলো! এখন গুগল প্লে স্টোরে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে পছন্দমতো অ্যাপ্লিকেশন ইন্সটল করে ব্যবহার করুন।
বলা বাহুল্য, ব্লুস্ট্যাকস দিয়ে যাদের অ্যান্ড্রয়েড ডিভাইস নেই তারা অ্যান্ড্রয়েড চালাতে কী রকম লাগে তার একটা ধারণা পাবেন মাত্র। সাধারণত মূল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি ফোনে ব্লুস্ট্যাকসের চেয়ে অনেক দ্রুত কাজ করে। তাই অ্যান্ড্রয়েড না কিনেও অ্যান্ড্রয়েডের কিছুটা স্বাদ নিতে ব্লুস্ট্যাকস ব্যবহার করে দেখতে পারেন।










আপনার পোষ্টটি খুবই কাজের আমি করেছি কিন্তু দেখতেছি কিছু করার দরকার আরো সুতরাং আবার নতুন করে শুরু করতেছি দেখি কাজ কেমন করে তবে …
DTVIndia ইন্সটল করেছিলাম .. টিভি চলে কিন্তু বাকি লিংকে ক্লিক করলে আর কাজ করে না শুধু Ten Sports ই দেখতে পারতেছি .. এই Application টা খুবই ভালো বাংলাদেশী চ্যানলে সব আছে সাথে কলকাতা চ্যানেল, খেলার সব চ্যানেল , গানের চ্যনেল, মুভি চ্যানেল সব আছে … একটু দেখবেন এটা ঠিক মত পিসিতে কাজ করে কিনা .. জানাবেন প্লিজ … অপেক্ষায় থাকলাম .. 🙂
আবারও ধন্যবাদ পোষ্টটির জন্যে ..
@Sakibhasan75:disqus ভাই আমার কমেন্টেস এর সমাধান পেলেন কি ??
very good apps… using for 2month…
PC GPU AMD hole valo hoy….
পিসি এর সিপিইউ এএমডি / ইন্টেল এর উপর এই সফটওয়ার-টি নির্ভর করে না।
কেউ কি বলতে পারবেন এটা C: ছাড়া অন্য ড্রাইভে কিভাবে ইনস্টল করা যায়?
জি না, এটি C: তেই ইন্সটল করতে হবে!
Bluestacks সফটওয়্যার টা কত মেগাবাইট???????
আমার 1.5MB এর Broadband দিতে ২/৩ মিনিট লেগেছিল সেহেতু ৪০/৫০এমবি হবে!
download deyar somoy size ta dakhenni j bolchen 40/50mb hobe
মাত্র 9.10MB
আমার PC তে র্যাম ১ জিবি but Processor Core 2 Duo, 2.8 GHz। এটাতে কি Bluestacks Install করতে পারব?
সফটওয়্যারটি নিয়ে প্রত্যাশা অনেক বেশি ছিল। সেই তুলনায় বাজে সফটওয়্যার। পিসির গ্রাফিক্স রেন্ডারিং ব্যবহার না করে in-app ইঞ্জিন দিয়ে রেন্ডারিং করে। ফলে টেম্পল রানের মত গেইমও ল্যাগ ছাড়া খেলা যায় না।
amar device e naki enough space nai, 2055 mb lagbe r amar device e naki ache 1.9gb. kotha theke ei space show kore? ta chara, amar pc te 4gb ram, 360 hdd, duan core processor, ki vabe app chalabo??
এক্সপি প্যাক ২ তে ইন্সটল হলো না, বলে প্যাক ৩ লাগবে ;(
এটাতে কি এন্ড্রোয়েড প্রোগ্রাম Whatsapp ব্যবহার করা যাবে? যেটা সাধারনত মোবাইলে ব্যবহার করা হয়।
http://www.whatsapp.com
very goood
please visit our new bangla Android blog- http://androidfansbd.blogspot.com/
একটা মোবাইলের স্পেসিফিকেশন লিখেই ব্লগ এর advertising করতেসেন ?
youwave ই আমার কাছে সব থেকে ভাল মনে হয়েছে ।
vai amar pc te install kortey gele failed dekhassey ki korbo
Also a nice information topic, I really learn something new here about Android Operating System. Last few week I came here as regular reader and I also a publish an article about this blog on my personal weblod http://www.tajul.com
And personally AndroidKothon proved this is a best Bangla Android Blog
vai amr pc te jokhn bluestacks open kori tokhn otirikto mb jai kisu use na korleo now er solution ki ?