
স্যামসাং কেবল গ্যালাক্সি এস ৪-এর উদ্বোধনের শেষ মুহূর্তে ডিভাইসটি নিয়েই সময় কাটাচ্ছে না। নতুন প্রতিবেদনে বলা হচ্ছে, এন্ট্রি-লেভেল স্মার্টফোন ক্যাটেগরিতে আরও একটি নতুন সংযোজন করতে যাচ্ছে স্যামসাং। আর আসছে মে মাসের মাঝামাঝিই ডিভাইসটি বাজারে আসবে বলে শোনা যাচ্ছে।
স্যামমোবাইল ও জিএসএমএরিনার একটি সূত্র জানিয়েছে, নতুন এই ফোনের নাম হতে পারে স্যামসাং গ্যালাক্সি পকেট নিও। স্যামসাং-এর ইতোমধ্যেই বাজারে থাকা দু’টি ডিভাইস স্যামসাং গ্যালাক্সি ইয়াং এবং গ্যালাক্সি ফ্লেইমের পরবর্তী সংস্করণ হিসেবেই ডিভাইসটি বাজারে আনবে স্যামসাং।
স্যামসাং গ্যালাক্সি পকেট নিও ফোনে ৩ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে থাকতে পারে। সেইসঙ্গে ২ মেগাপিক্সেল ক্যামেরা, ব্লুটুথ ৪, ওয়াই-ফাই, অ্যাসিসটেড জিপিএস ও মাইক্রোইউএসবি পোর্ট থাকবে। এছাড়াও S5310 ও S5312 এই দু’টি ভিন্ন মডেলে ডিভাইসটি বাজারে আসবে বলে জানা গেছে যার একটি সিঙ্গল সিম ও অন্যটি ডুয়েল সিম সুবিধা-সম্পন্ন।
দাম সম্পর্কে কোনো তথ্য পাওয়া না গেলেও আগামী মে মাসের ১৩-১৯ তারিখের মধ্যেই ডিভাইসটি বাজারে আনার কথা ভাবছে স্যামসাং, এমনই তথ্য পাওয়া গেছে। লো-এন্ড ডিভাইস হিসেবে এর দাম কমই হবে বলে ধারণা করা হচ্ছে।

আশা করি সামস্যাং এটা আমাদের মত মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে দাম নির্ধারণ করবে ..
আমি একটা স্মার্টফোন কিনতে চাই কম টাকার মধ্যে কোন স্মার্টফোনটা ভালো হবে ।
আমি একটা স্মার্টফোন কিনতে চাই কম টাকার মধ্যে কোন স্মার্টফোনটা ভালো হবে । ২. ১ দিনের মধ্যে কনবো/ দামটা ১৬০০০ টাকার মত।
স্মার্টফোন এর মধ্যে কোনটা ভালো বেশী walton r1 নাকি Micromax A110 canvas.কোনটা নেট ও গেম এর জন্য বেশী ভালো।
Samsung s duos and sony xperia P aei 2tar moddhe konta nile valo hobe..? pls janaben
ভাই 30000 টাকার মধ্যে Samsung কিনে কোনো লাভ নেই.এই বাজেটের মধ্যে Sony ভাল.
samsung এর একটা বড় সমস্যা হল মধ্যম বাজেটের সেট গুলো দিয়ে HD গেইম খেলা যায় না.