আরও দেখুনঃ ওয়াই-ফাই-এর মাধ্যমে ইন্টারনেট শেয়ার করার পদ্ধতি
অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোনের অন্যতম সুবিধা হচ্ছে এই যে, এটি কেবল কথা বলার ও ইন্টারনেট ব্রাউজ করার ডিভাইসই নয়। কল্পনার অনেক কিছুই করা সম্ভব এইসব স্মার্টফোন দিয়ে। আর মোবাইলের ইন্টারনেট সংযোগ কম্পিউটারে শেয়ার করার সুবিধা তো অনেক আগেই ফিচার ফোন থেকেই চলে আসছে। তাই অ্যান্ড্রয়েড ফোন থেকে ইন্টারনেট সংযোগ কম্পিউটারে শেয়ার করা কেবল সম্ভবই নয়, বরং পানির মতো সহজ। চলুন দেখে আসি কীভাবে তা করতে হয়।
অ্যান্ড্রয়েড ফোন থেকে ফোনের ইন্টারনেট সংযোগ মূলত দুইভাবে কম্পিউটারের সঙ্গে শেয়ার করা যায়। প্রথমটি ওয়াই-ফাই হটস্পট তৈরি করার মাধ্যমে ও দ্বিতীয়টি ইউএসবি ডেটা ক্যাবলের মাধ্যমে। সাধারণত ডেস্কটপ কম্পিউটারে ব্যবহারের জন্য ইউএসবি ডেটা ক্যাবলের মাধ্যমেই ইন্টারনেট শেয়ার করতে পছন্দ করে থাকেন অনেকে। কেননা, এতে আলাদা ওয়াই-ফাই কার্ডও কেনার প্রয়োজন হয় না এবং ইন্টারনেট সংযোগ শেয়ারের সময় মোবাইলও চার্জ হতে থাকে। চলুন দেখে নেয়া যাক কীভাবে ইউএসবি ক্যাবল দিয়ে ইন্টারনেট শেয়ার করবেন।
দ্রষ্টব্যঃ টিউটোরিয়ালটি অ্যান্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেডের উপর ভিত্তি করে লেখা হয়েছে। এর আগের বা পরের সংস্করণে এই পদ্ধতি সামান্য ভিন্ন হতে পারে।
ইন্টারনেট সংযোগ চালু
প্রথমে অবশ্যই আপনার মোবাইল সেটে ইন্টারনেট চালু থাকতে হবে। এটি পরীক্ষা করার জন্য মোবাইলের ব্রাউজার থেকে কোনো ওয়েবসাইট ভিজিট করার চেষ্টা করে দেখতে পারেন। যদি ইন্টারনেট সংযোগ পাওয়া যায়, তবেই কেবল আপনি তা শেয়ার করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট সংযোগ কনফিগার করার পদ্ধতি জানতে এই পোস্টটি দেখুন।
ডেটা ক্যাবল কানেকশন
ইউএসবি ডেটা ক্যাবলটি কম্পিউটার ও অ্যান্ড্রয়েড ডিভাইসের সঙ্গে সংযোগ দিন। সাধারণত ইউএসবি ডিভাইস সংযোগ দেয়ার পর মেমোরি কার্ডটি স্টোরেজ হিসেবে কানেক্ট হয়ে থাকে। যদিও এতে আপনার কাজে সমস্যা হবে না, কিন্তু ভালো হয় মেমোরি কার্ডটি পিসি থেকে Safely remove করে ফেললে। অর্থাৎ, টাস্কবার থেকে ইউএসবি আইকনে রাইট ক্লিক করে মেমোরি স্টোরেজটি সেফলি রিমুভ করার কমান্ড দিন। এটা পেনড্রাইভ খুলে ফেলার আগে সতর্কতার জন্য যা করা হয় ঠিক তাই।
ইউএসবি টেথারিং
এবার হচ্ছে আসল কাজ। আপনার ডিভাইসের সেটিংস-এ যান। সাধারণত হোমস্ক্রিন থেকে মেনু বাটনে প্রেস করলে সেটিংস অপশনটি আসে। এবার সেটিংস থেকে Wireless & networks -> Tethering & portable hotspot এ ক্লিক করুন। নিচের মতো স্ক্রিন আসবে।

ইউএসবি ক্যাবল সংযোগ করার পর ইউএসবি টেথারিং চালু করা হয়েছে। ফলে ফোনটির ইন্টারনেট সংযোগ ব্যবহার করা যাচ্ছে কম্পিউটার থেকেই।
সাধারণ অবস্থায় ইউএসবি টেথারিং অপশনটি আনচেকড থাকবে। কিন্তু ইউএসবি কম্পিউটারের সঙ্গে সংযোগ দেয়ার পর এতে ক্লিক করা যাবে, এর আগ পর্যন্ত চেকবক্সটি কাজ করবে না। এই চেকবক্সে টিক দিয়ে দিলেই স্ট্যাটাসবার/নোটিফিকেশন বারে ইউএসবি টেথারিং-এর আইকনটি চলে আসবে (ছবিতে দেখা যাচ্ছে)।
এই আইকনটি আসার কয়েক মিনিটের মধ্যেই আপনার কম্পিউটার ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। আর কোনো বাড়তি সেটিংসের ঝামেলা ছাড়াই কম্পিউটার থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
এই পদ্ধতি ব্যবহার করে উইন্ডোজ ৭ এবং লিনাক্সমিন্ট ১২ এই দুই অপারেটিং সিস্টেমে কোনো বাড়তি সেটিংস বা কনফিগার করা ছাড়াই ইন্টারনেট ব্যবহার করা গেছে। উল্লেখ্য, টেথারিং করার সময় কম্পিউটারের অন্যান্য ইন্টারনেট সংযোগ (যেমন ইউএসবি মডেম বা ল্যান ইন্টারনেট) বন্ধ রাখা হয়েছে। যদি আপনার অপারেটিং সিস্টেমে স্বাভাবিকভাবে ইন্টারনেট না পায়, তাহলে মন্তব্যের ঘরে আমাকে জানাবেন। চেষ্টা করবো সমাধান দেয়ার। তবে উইন্ডোজ ৭ ও লিনাক্স অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণগুলোয় কোনো সমস্যা হওয়ার কথা না।
আর হ্যাঁ, যদি এই পদ্ধতি কাজ করে, তবে তাও মন্তব্যের মাধ্যমে জানান।

আমি কিউবি নেট ব্যাবহার করি এবং আমার আইনল টর্নেডো ট্যাবলেট পিসি , এটাতে কিভাবে কি করতে পারি? ধন্যবাদ
আপনার ট্যাবলেটে বোধহয় মোবাইল সিম সাপোর্ট নেই, তাই না? এই লেখাটি আসলে মোবাইলের সিম ব্যবহার করে অ্যান্ড্রয়েডে যারা ইন্টারনেট ব্যবহার করেন, তারা কীভাবে সেই ইন্টারনেট সংযোগটি কম্পিউটারে শেয়ার করবেন এটা দেখানোর জন্য লেখা।
তাহলে কি আমাদের জন্য কোন বেবস্থা নেই?
আমার মনে হয় আপনি একটু চেষ্টা করলেই আমাদের এই উপকার টুকু করতে পারবেন। ধন্যবাদ
ad-hoc নামে আরেকটা পদ্ধতি আছে উইন্ডোজ ৭-এর জন্য। এটা আমি নিজে আরও কয়েকবার টেস্ট করে দেখবো। যদি কাজ করে তাহলে আরেকটা টিউটোরিয়াল শিগগিরই পাবেন আশা করছি।
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পোস্ট কাজে লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। 🙂
আপনি নিশ্চয়ই ল্যাপটপ থেকে ডিভাইসে ইন্টারনেট শেয়ার করতে চাচ্ছেন? অবশ্যই ব্যবস্থা আছে। আপাতত কানেক্টিফাই নামের এই সফটওয়্যারটি ব্যবহার করে ওয়াই-ফাই যোগে কানেকশন শেয়ার করতে পারবেন।
http://www.connectify.me/
আমি এটা ট্রাই করেছিলাম। তবে সমস্যা হচ্ছে এটার ওয়াইফাই অনেক দুর্বল , এক কথাতে এটাকে ওয়াইফাই হিসেবেই ধরতে পারছিনা। তাই অন্য কোন বেবস্থাই করতে হবে। আশা করি আপনি দেখবেন। ধন্যবাদ
বিনামূল্যে ব্যবহার করতে গেলে এই সমস্যাটা হয়। কানেক্টিফাই পুরো ব্যান্ডউইথটুকু এয়ার করে না যে কারণে কানেকশন পেলেও তা তুলনামূলক স্লো থাকে।
হুম, শেষ পর্যন্ত ইউ এস বি এর মাধ্যমে নেট ব্যাবহার করতে পেরেছি। তবে বেস কিছু ফিচার ব্যাবহার করা যায়না। যেমন গুগল প্লে। ব্যাবহার করতে গেলেই অয়াই ফাই চাচ্ছে। 😛
গুগল প্লে তো ব্যবহার করা যায়।
avatar vai apni xp er jonno ki driver use korchen janaben plz
উইন্ডোজ এক্সপি তে কিভাবে করা যাবে?
উইন্ডোজ এক্সপির জন্য ড্রাইভার লাগবে। সেগুলো গুগলে খুঁজে দেখুন।
Xp te… Hoche na… Ke babe korbo…. Pls admin ans me.
উইন্ডোজ এক্সপির জন্য ড্রাইভার লাগবে। সেগুলো গুগলে খুঁজে দেখুন। আপনার ডিভাইসের নাম দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন আশা করি।
xp ar jonno google theke kon driver upload korbo? jodi download link ta diten khub upokar hoto
ame xp thaka android a ki vaba net connection dibo? ame one try korace parce na……..apnader niyom moto kora dakhace sa tao hoy ne
xp te driver instoll deur por usb tethering thik chenho ta paise but internet canect hoccha na
android theke pc te kivabe net chalabo ta bujhlam kintu pc theke android a net chalanor ki kono upay royeche…jodi thake tahole janben bhaiya 🙂
usb cable diye pc theke android mobile e internet share korar kuno way ase kina ?
vai amar symphony ziii set e sms ashleo dekhai sms ashche r sms na ashleo dekhai sms unread obosthai ase. third party app chara mobile theke er shomadhan ki? factory reset korle certain period thik thake pore abar ager obosthai chole ashe.