
গত ডিসেম্বরে আমরা জানিয়েছিলাম গুগল আর মটোরোলা মিলে এক্স-ফোন নামের গোপন একটি ফোন তৈরিতে কাজ করছে। সম্প্রতি আবারও নতুন কিছু গুজব রটেছে ইন্টারনেটে। আর এসব গুজব অনেকটা বাস্তব বলেই নিশ্চিত করেছে একাধিক সূত্র।
সেই হিসেবে, মটোরোলার এক্স-ফোনে থাকতে পারে ৪.৮ ইঞ্চি আকারের ডিসপ্লে, অবিশ্বাস্য ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি ও কেভলার বডি।
ফোন এরিনা সম্প্রতি জানিয়েছে, ৩০০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারির এই এক্সফোন গুগল আই/ও ২০১৩-তে উদ্বোধন করা হবে বলে আশা করা হচ্ছে যেটি আগামী মে মাসের মাঝামাঝি সময়ে স্যান ফ্র্যান্সিসকোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এক্স-ফোন সম্পর্কে যেসব তথ্য এ পর্যন্ত পাওয়া গেছে, সেগুলো হলোঃ
- অ্যান্ড্রয়েড ৫.০/কি লাইম পাই (স্টক)
- ৪.৮”-৫” ডিসপ্লে
- কেভলার ব্যাক
- ৩০০০ এমএএইচ ব্যাটারি
- ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ
- সনি ক্যামেরা সেন্সর
এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই আসলেই এগুলো বাস্তব কি না। কেননা, সনি এক্সপেরিয়া ইয়োগা ডিভাইসেও ৩ গিগাবাইট র্যাম থাকবে বলে গুজব ছড়িয়েছিল। পরবর্তীতে আমরা কেবল ২ গিগাবাইট র্যাম সম্পন্ন এক্সপেরিয়া জেড বাজারে দেখেছি। তাই আসলেই এই মটোরোলা এক্স-ফোনে কী থাকছে আর কবে নাগাদ তা বাজারে আসছে তা জানতে আমাদের আরও কয়েক মাস এর কথা ভুলে থাকতে হবে!
মটোরোলার অ্যান্ড্রয়েড ডিভাইস সম্পর্কে আপনার কী মতামত?


what is kevlar body ? something like kevlar vest that we wear when playing shooting games ? :p :p
সম্ভবত। 😛 😛
Moto এর কয়েকটি ফোন এ-ই Kevlar body ব্যাবহার করা হয়েছে :3
সুদুর ভবিষ্যতে মোবাইল ফোন ১ টেরাবাইট স্টোরেজ পাওয়া যাবে বলেই আমার বিশ্বাস।
এইটা তো জানা কথা। :/
Yottabyte এর অপেক্ষায় রইলাম………… 🙂
এই ফোন নিয়ে তাহলে যুদ্ধেও যাওয়া যাবে! 😛