
মাইক্রোম্যাক্স ভারতে অন্যতম জনপ্রিয় কোম্পানি যারা অনেকদিন ধরেই ফিচার ফোন বাজারজাত করে আসছে। অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ার পর তারা অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেটও বাজারজাত করে জনপ্রিয়তা অর্জন করে নেয়। সম্প্রতি তাদের দারুণ একটি সেট মাইক্রোম্যাক্স এ১১০ বাংলাদেশে বাজারজাত করতে শুরু করেছে বলে জানা গেছে।
মাইক্রোম্যাক্স এ১১০ ডিভাইসটি গত অক্টোবরে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় ও গত নভেম্বরে এটি ভারতের বাজারে আসে। এতে রয়েছে ৫ ইঞ্চি আইপিএস প্রযুক্তির এলসিডি স্ক্রিন যাতে রয়েছে 480 x 854 পিক্সেল রেজুলেশন ও ১৯৬ পিক্সেল পার ইঞ্চি। MediaTek MT6577 চিপসেটের ১ গিগাহার্জ ডুয়েল-কোর প্রসেসর ও ৫১২ মেগাবাইট RAM. এছাড়াও গ্রাফিক্স প্রসেসিং-এর জন্য এই সেটে আছে PowerVR SGX531 জিপিইউ।

মাইক্রোম্যাক্স এ১১০ ডিভাইসের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর আইসক্রিম স্যান্ডউইচ। অর্থাৎ, ডিভাইসটি কেনার সঙ্গে সঙ্গেই আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ৪.০ বা আইসক্রিম স্যান্ডউইচের স্বাদ। এছাড়াও এতে অ্যান্ড্রয়েডের অন্যান্য সুবিধার পাশাপাশি জিপিএস, অ্যাসিসটেড-জিপিএস, প্রক্সিমিটি ও অ্যাক্সেলেরোমিটার সেন্সর সাপোর্ট রয়েছে।
বাংলাদেশে ঠিক কত দামে এটি বিক্রি করা হবে তা এখনও স্পষ্ট জানা না গেলেও ১৫-১৬ হাজার টাকা দাম পড়বে বলেই আমরা ধারণা করছি। ভারতের বাজারে মাইক্রোম্যাক্স এ১১০ এর দাম দেখা গেছে প্রায় ১০ হাজার রুপি। ফোনএরিনা বলছে, আন্তর্জাতিক বাজার দরে এর দাম ২২২ ডলার। সেই হিসেবে বাংলাদেশি টাকায় এর দাম ১৫ হাজারের আশেপাশে হওয়াই স্বাভাবিক।
বৈশিষ্ট্যের দিক দিয়ে সত্যিই দারুণ একটি সেট মাইক্রোম্যাক্স এ১১০। বড় আকারের ডিসপ্লে ও বাড়তি রেজুলেশন কিংবা ডুয়েল কোর প্রসেসরের সঙ্গে ওয়ারেন্টি থাকলে ১৫,০০০ টাকা এই সেটের জন্য হয়তো খুব বেশি নয়। আপনার কী মত?

Ata to onk Agge India te ber hoye gese …. :O
গতমাসে বের হয়েছে। :/ অনেক আগে কীভাবে হয়?
গতমাসে না রে ভাই। আমি এই সেটটা নিয়ে পড়াশোনা করছি প্রায় ৩ মাস ধরে ! বাংলাদেশে সংবাদ সম্মেলনই করেছে প্রায় ২ মাস হয়ে গেল।
প্রথমে এনেছিল Canvas A100 (যা সিঙ্গেল কোর বিশিষ্ঠ)। পরে সেই দামেই কিছুদিন পরে Canvas 2 A110 আনে। রিভিউ দেখে ভালই লেগেছে।
জিএসএমএরিনা গতমাসের কথাই বলছে।
রিলিজ নভেম্বরের ফার্স্ট = দুই মাস !! 😀 আর তার আগে ছিল এই সেটেরই আগের ভার্শন A100 । আমি অবাক হয়েছিলাম যখন দেখি এটা ইন্ডিয়াতেই ছাড়ে নাই কিন্তু বাংলাদেশে সংবাদসম্মেলন করল। ভেবেছিলাম মনে হয় A100 হবে কিন্তু এখন দেখি ২ টাই।
ভাই এইটার অপেক্ষায় ছিলাম। আসার কথা ডিসেম্বরের প্রথম সপ্তাহে। আসছে এখন। পত্রিকায় দেখছিলাম এটা আরেকটা সেট আর একটা ট্যাবলেট আনবে। সবগুলো ১৫০০০ এর ভিতরে। এখন দেখার বিষয় দাম ঠিক আছে কিনা।
এটার দাম ১৫ হাজারের আশেপাশে হবে বলেই আমার বিশ্বাস। ট্যাবটার নাম বোধহয় মাইক্রোম্যাক্স ফানবুক। দেখা যাক।
মূল্য যতদুর জানি ১৫০০০ টাকা !
শুনছি ওদের মোবাইল বেশি দিন ঠেকে না। ঠিক করতে দিলে নাকি মাসের পর মাস গুরাই।
হে সত্য এই দেখেন তাদের আসল রুপ নিয়ে একজন টিউনার টিউন করেছেনঃ http://www.techtunes.com.bd/news/tune-id/166652
Ai ta Ami Amader JESSORE Er Mobile plaza show room A dakhace,,,,Er Dam 14999 taka,,,,,,,Ame er Black color ta dakhace….jotel ai set ta,,,,,,Amar khub vhalo lagaca,,,,,,,kintu Ame Walton Er R1 o G1 er opekkhay ace,,,,j ta damar dik diya vhalo lagba say tay ame nibo,,,,,,Micromax phone ta khub fast……camara ta 8 M pixcel Auto focus jotel…………720p HD kono problem caray chola… 512 RAM 4GB ROM……….
আমি এই ফোন টা কিনেছি ২ মাস আগে , অতুলনীয় !
দাম কি ১৫,০০০ টাকা নিয়েছিল ??
@twitter-329658367:disqus উনি বাংলাদেশের অধিবাসী নন। খুব সম্ভবত কলকাতায় থাকেন।
এখানে দাম ৯০০০ টাকা , প্রায় ১০০+ অ্যাপ্লিকেশান ইন্সটল করে চালাচ্ছি , কখনো ল্যাগ করেনি , 3G নেট ইউস করলে ব্যাটারি থাকছে ১২ ঘণ্টা আর নেট ছাড়া ৫ দিন পর্যন্ত চলে যাচ্ছে ।
এই ফোন নিয়েও চান্দের দেশ থেইক্কা ঘুইরা আশা যাইবো!! 🙂
ধন্যবাদ ভাইয়া আপনার মতামত শেয়ার করার জন্য। 🙂
দাদা, একটা রিভিউ দেন।
কোন ইন্ডিয়ান মোবাইল কোম্পানির মোবাইল না কেনায় ভাল আর কিছুদিন অপেক্ষা করেন হয়ত ওয়ালটন অথবা সিম্ফনি এই রকম Phablet বের করবে আর ভাল Configuration এ। এই দেখুন তাদের প্রতারণা। http://www.techtunes.com.bd/news/tune-id/166652
টিউনটা আমি পড়েছিলাম ভাই। আবার মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ।
তানভির ভাই, এই কাহিনী এখন ইতিহাস 😀 ২০১২ সালের মার্চ মাসের কাহিনী এটা, কম দামী সেট এ ঝামেলা হতেই পারে। আপনি নিশ্চয়ই micromax কে nokia র সাথে তুলনা করবেন না। আর symphony তো নিজের দেশের জিনিষ, ওরা কি করে এটা নিয়ে লিখলে শেষ হবে না, নিজের দেশের মন্দ কে করতে চায় বলুন, তাই পরের ঘাড়েই পাড়া দেয়া আমাদের স্বভাব হয়ে গেছে।
দারুন কিন্তু টাকা না কি করব সজীব ভাই।
এই ফোনটা নিয়ে পড়াশোনা করছি ২-৩ মাসের ও অধিক সময় ধরে। বাংলাদেশে এনে সংবাদসম্মেলন করেছে তাও প্রায় ২ মাস। বাজারে বিজ্ঞাপন দিয়ে ছাড়তে এত দেরি করল কেন জানিনা।
সেটটা এতদিন ভালই ছিল। কিন্তু সমস্যা বাধাল ওয়ালটন আর সিম্ফোনি। এরা না থাকলে এই সেটটা প্রচুর ব্যাবসা করতে পারত। দেখাযাক কি হয়।
আর একাধিক সুত্র থেকে পাওয়া খবর মতে মূল্য ১৫,০০০ টাকা।
[ আর একটা কথা, সিম্ফোনি A100 আর মাইক্রোম্যাক্স A90 সম্পূর্ন একই সেট। সেই
জন্যই মনে হয় মাইক্রোম্যাক্স ওই সেটটি বাজারে আনতে পারে নি ! ]
symphony, micromax , walton shob gulo flagship device ar dam 15000 ar niche howa usit.
একমত।
চট্টগ্রামে ১৪০০০ টাকা দিয়ে বিক্রি হচ্ছে ।
সজীব ভাই, আমি এই ফোনটা কিনতে চাচ্ছি। কেমন হবে, আমি পুরনো android ইউজার, স্যামসাঙ গ্যালাক্সি এস ব্যবহার করছি। এটা ব্যবহার করে মজা পাব?
নিচের এক ব্যবহারকারীর ভাষ্যমতে মজা পাবেন। তবে আপডেট, ওয়ারেন্টি ক্লেইম এগুলো ঠিকমতো পাবেন কি না সে বিষয়ে সন্দেহ আছে।
ধন্যবাদ
ডিসপ্লে কোয়ালিটি আমার তেমন পছন্দ হয়নি । তবে বলতেই হয় কম দামের মধ্যে ভাল স্মার্টফোন ।
লুল :p ভাই IPS display আপনার পছন্দ না হলে আইফোন ও আপনার পছন্দ হবার কথা নয় কিন্তু আশা করি জবস মামার জিনিষটা আপনার খুব পছন্দের :p
আমি আইফোন মানে ভাব ফোন তো এম্নেই দেখতে পারি না :p আর ips ডিসপ্লে ? আমি tab 2 ইউজার 😀
তাহলে আপনি কিভাবে বলেন যে ডিসপ্লে আপনার পছন্দ নয় কারন tab 2 তে PLS LCD ব্যাবহার করা হয়েছে যা IPS এর upgraded version, অনেক কিছুই IPS থেকে নেয়া, কিছু সামান্য feature আলগা ব্যাবহার করা হয়েছে। ঘুরে ফিরে base কিন্তু ওই IPS 🙂
bounce……
২০১২ সালের একটা বেস্ট প্রোডাক্ট বলতেই হবে একে। ডিসেম্বর ২৯ এ কিনলাম, এখন পর্যন্ত তুফান গতিতে চলছে। সাদা টা কিনেছি, সবাই বলছে যে সুন্দর স্মার্ট হয়েছে। কালো টা পুরাই খ্যাঁত। wlaton primo r1 and g1 এর জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু ওইগুলার পিছনের ডিজাইন এতই ফালতু যে মন সায় দিল না। গেম, বই পড়া, ছবি তোলা, গান শুনা, চলে যায়।