
২০১৩ সাল হতে যাচ্ছে ফুল এইচডি ডিসপ্লের স্মার্টফোনের যুগ। আমাদের এই ভবিষ্যদ্বাণী দেখা যাচ্ছে সত্যে পরিণত হচ্ছে। কেননা, এইচটিসি বাটারফ্লাই জে-এর পর এবার সনি আনছে নতুন ১০৮০পি ফুল এইচডি ডিসপ্লের নতুন এক্সপেরিয়া স্মার্টফোন। অনেকদিন ধরেই প্রযুক্তি জগতে গুজব আকারে থাকা এই সেটের কোডনেম হচ্ছে এক্সপেরিয়া ইয়োগা।
এর আগে ধারণা করা হয়েছিল এক্সপেরিয়া ইয়োগায় থাকবে স্যামসাং এক্সিনস ৫ কোয়াড চিপসেট, যা স্যামসাং গ্যালাক্সি নোট ৩-এ ব্যবহৃত হওয়ার কথা রয়েছে। তবে সম্প্রতি মোবাইল-রিভিউ ডটকম নামের একটি বিদেশি সাইট এক্সপেরিয়া ইয়োগার প্রোটোটাইপ হাতে পেয়েছে ও নিশ্চিত করেছে, এই গুজব ছিল ভিত্তিহীন।
মাত্র ঘণ্টাখানেক আগে পাওয়া তথ্যমতে, এক্সপেরিয়া ইয়োগায় থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এস৪ প্রো। তবে এই চিপসেট ব্যবহারের কারণে ইয়োগা অনেক গরম হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন প্রোটোটাইপ হাতে পাওয়া ব্যক্তি এলডার মুরটাজিন। জিএসএমএরিনা এই কথায় সমথর্ন জানিয়ে লিখেছে, একই প্রসেসর ব্যবহার করা স্মার্টফোন এলজি অপটিমাস জি এবং নেক্সাস ৪-কেও গরম হতে দেখা গেছে।
এক্সপেরিয়া ইয়োগায় রয়েছে ৫ ইঞ্চি আকারের স্ক্রিন যাতে ব্যবহৃত হয়েছে ১০৮০পি রেজুলেশন (1920 × 1080 পিক্সেল)। এছাড়াও এতে ৩ গিগাবাইট RAM দেয়া হয়েছে বলেও জানা গেছে। তবে ক্যামেরা কত মেগাপিক্সেল সে সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। এতোদিন ১২ মেগাপিক্সেল বলে শোনা গেলেও নতুন গুজব বলছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে সনির আগামী এই চমকে।
জিএসএমএরিনা বলছে, সনি আগামী বছর কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস)-এ এই ইয়োগা প্রদর্শন করাবে নতুন নামে (ইয়োগা কেবলই কোডনেম)। পরে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসেও সেটটির প্রদশর্নী চলতে পারে। অনেকেরই ধারণা, এক্সপেরিয়া আর্ক ও এক্সপেরিয়া টি-এর পর এটিই হতে যাচ্ছে সনির ২০১৩ সালের ফ্ল্যাগশিপ ফোন।

পুরাই মাথা নষ্ট ফোন
আমি কিনবো না অবশ্য। 😉 দেখতে ভালো লাগেনি।
এটা যে অরিজিনালই ওই ফোন সেটা কিন্তু সনি নিশ্চিত করে নি । দু একটা ফোরাম জাষ্ট ধারনা করছে ।
রিউমার কখনও কোম্পানিওয়ালারা নিশ্চিত করে না। 🙂 এতে সনির লোগো দেখাই যাচ্ছে আর যিনি এটি আপলোড করেছেন তিনিই নিশ্চিত করেছেন এটি সনি ইয়োগা। তিনি নিশ্চয়ই তার কানেকশন থেকেই প্রোটোটাইপটি পেয়েছেন, তাই না? 🙂
অফিসিয়ালি যখন ঘোষণা করবে তখন বুঝা যাবে সেট সম্পর্কে বিস্তারিত
আমি বুঝিনা পিক্সেল সাইজ এত কমানোর মানে কি! রেটিনা ডিসপ্লেতেও এই কাহিনী। এগুলো দেখার মান না যত ভাল করে তার চেয়ে বেশি এনার্জি নষ্ট করে। মোবাইল ডিভাইসে (সেল ফোন/ল্যাপটপে) এসব এনার্জি হাঙরি ডিসপ্লে লাগানোর কোন মানেই হয় না!
ফোন প্রস্তুতকারকরা ভুল কিছু করে না। নতুন ফোন তৈরির আগে তারা যথেষ্টই বাজার গবেষণা করে নেয়। মানুষকে বেশি উন্নতমানের ডিসপ্লে দিলে মানুষ বেশি ইমপ্রেসড হয় এবং কিনতে চায়। হ্যাঁ, আপনার পয়েন্টটি যুক্তিসঙ্গত, কিন্তু কোম্পানিগুলো চিন্তা করে ব্যবসার। আর ব্যবসা করতে গেলে বেশিরভাগ ক্রেতা কী চায় সেটাই প্রাধান্য পায়। আর বেশিরভাগ ক্রেতা আসলে এটাই চায় যে তাদের ফোনের ডিসপ্লে মাথা নষ্ট টাইপ হোক! 😉
ঠিক বলেছেন আমিনুল ভাই।
yeah, right 😀
সনির প্রতি আস্থা চিরতরে হারিয়ে ফেলছি। 🙁 আর সনি নয়।
১০৮০পি এর ফোন আরও বের হবে, তখন কিনব, কিন্তু আর সনি নয়।
সনি টিভি ফ্রিজ বানাচ্ছে বানাতে থাকুক, ওটা ঠিকই কিনব।
কই… আমি তো সনি-র এক্সপেরিয়া আর্ক ব্যবহার করছি দেড় বছর হলো। কোন সমস্যা পাই নাই।
আস্থা হারানোর কারণ ঠিক বুঝলাম না। মিড-রেঞ্জে এদের চেয়ে ভালো সেট কেউ বিক্রি করে না।
সনি এর ডেভলপাররা স্লো, সাপোর্ট ভাল না।
আপনি দেখুন ২০১২ এর স্যামসাঙ এইচটিসি এর ফোন জেলি বিন পেয়ে গেছে আর এখনও সনি এর ফোন আইএসসি পেয়ে বসে আছে। মার্চ এ পাওয়া যাবে নাকি।
আর সনির সাপোর্ট ফোরামে গেলেই দেখতে পাবেন কত সমস্যা, বিশেষ করে ২০১২ এর ফোনগুলার .10 ফার্মওয়্যার গুলার বেশিরভাগ ফোন এই ওয়াই-ফাই এর প্রবলেম, জিপিএস এর কথা নাই বললাম।
হুম আপডেট দেয়ার ক্ষেত্রে সনি অনেক পিছিয়ে। কিন্তু গ্লোবাল কমিউনিটি (এক্সডিএ) থেকে কিন্তু সনির সবচেয়ে ভালো সাপোর্ট পাওয়া যায়।
আবার সবথেকে কম কাস্টম ফার্মওয়্যার কিন্তু সনি এর। 🙁
এতদিন সনি ব্যাবহার করে অনেক ভুগেছি। তাই সনির কিছু দেখলেই মেজাজ বিগড়ে যায়। 😛
কী জানি! :/ একেক জনের একেক রকম। আমি সনির ভক্ত হয়ে গেছি। নেক্সট ফোনও হয়তো সনিরই হবে। দেখা যাক।
কর্পোরেটরা স্টেবল কিছু না আসলে ব্যবহার করেনা। যেমন গ্রামীণফোন এখনো উইন্ডোজ এক্সপি চালায়। তাই সনিতেও স্টেবিলিটি পরীক্ষা না করে আপডেড করেনা।
i was waiting for odin :p
Too big