
জিটিএ ভাইস সিটির সঙ্গে অধিকাংশ গেমারেরই জড়িয়ে রয়েছে বহু পুরনো স্মৃতি। গেমটি প্রথমবার মুক্তি পাবার দশ বছর পূর্তি উপলক্ষ্যে অ্যান্ড্রয়েডের জন্য এটি নতুন করে মুক্তি দেয়ার কথা আমরা আগেই জানিয়েছি। গেমটি ৬ই ডিসেম্বর আসার কথা থাকলেও কিছু সমস্যার কারণে একটু সময় নিয়ে অবশেষে সম্প্রতি গুগল প্লে স্টোরে মাত্র ৫ ডলারে চলে এলো দারুণ এই গেম।
জিটিএ ভাইস সিটির অ্যান্ড্রয়েড সংস্করণের বিশেষত্ব হচ্ছে এটি পিসি গেমেরই হুবহু অনুরূপ। এতে আপনি আপনার সেই পরিচিত শহরটিই ফিরে পাবেন। পুরনো দিনে খেলা গেমপ্লে, কাটসিন আর স্টোরির সবই রয়েছে নতুন এই ভাইস সিটি গেমে। গ্রাফিক্সও আপনার ডিভাইস অনুসারে বাড়িয়ে-কমিয়ে নেয়ার সুযোগ রয়েছে।

অ্যান্ড্রয়েড সেন্ট্রাল জানিয়েছে, এই গেমটি MoGa ওয়্যারলেস গেম কন্ট্রোলার এবং কিছু ইউএসবি গেমপ্যাডের সঙ্গে কমপ্যাটিবল। ফলে স্ক্রিনে কন্ট্রোল করতে না চাইলে এক্সটার্নাল গেম প্যাড বা কন্ট্রোলার দিয়েও নিয়ন্ত্রণ করতে পারবেন গেমের মূল চরিত্র টমি ভারসিটিকে।
গ্র্যান্ড থেফট অটো: ভাইস সিটি মাত্র ৫ ডলারের বিনিময়ে আপনাকে দেবে অসংখ্য ঘণ্টার গেমিংয়ের স্বাদ। পিসিতে ভাইস সিটি খেলে থাকলে তো জানেনই, না খেলে থাকলেও নিশ্চিত থাকতে পারেন এই ওপেন ওয়ার্ল্ড স্যান্ডবক্স গেম আপনাকে হতাশ করবে না কোনোভাবেই। তবে কেনার আগে অবশ্যই দেখে নেবেন আপনার ডিভাইসে ন্যূনতম ১.৫ গিগাবাইট জায়গা খালি রয়েছে কি না আর আপনার ডিভাইস অফিসিয়ালি সাপোর্টেড কি না।
উল্লেখ্য, অফিসিয়ালি সাপোর্টেড না হলেও অনেক ডিভাইসেই গেমটি খেলা যাবে। কিন্তু আসল গেমিং এক্সপেরিয়েন্স কেবল অফিসিয়ালি সাপোর্টেড ডিভাইসেই পেতে পারেন।
সাপোর্টেড অ্যান্ড্রয়েড ফোনঃ মটোরোলা রেজআর, রেজআর ম্যাক্স, রেজআর ম্যাক্স এইচডি, মটোরোলা অ্যাট্রিক্স, মটোরোলা ফটোন, মটোরোলা ড্রয়েড বায়োনিক, এইচটিসি রিজাউন্ড, ওয়ান এক্স, ওয়ান এস, ইভো ৩ডি, সেনসেশন, ড্রয়েড ইনক্রেডিবল ২, স্যামসাং গ্যালাক্সি নেক্সাস, নেক্সাস এস, গ্যালাক্সি নোট ১ ও ২, স্যামসাং গ্যালাক্সি এস ২, গ্যালাক্সি আর, সনি এক্সপেরিয়া প্লে, এক্সপেরিয়া এস, পি, টি, টিএল, সনি ওয়াকম্যান জি (Z) সিরিজ মিডিয়া প্লেয়ার, স্যামসাং গ্যালাক্সি এস ৩ এবং গুগল নেক্সাস ৪।
সাপোর্টেড অ্যান্ড্রয়েড ট্যাবলেটঃ এসার আইকনিয়া, আসুস ই প্যাড ট্রান্সফর্মার, আসুস ই প্যাড ট্রান্সফর্মার প্রাইম, এলজি অপটিমাস প্যাড, মিডিয়ন লাইফট্যাব, মটোরোলা জুম, স্যামসাং গ্যালাক্সি ট্যাব ৮.৯/১০.১, স্যামসাং গ্যালাক্সি ট্যাব ২, গ্যালাক্সি নোট ১০.১, সনি ট্যাবলেট এস, সনি ট্যাবলেট পি, তোশিবা থ্রাইভ, এইচটিসি ফ্লাইয়ার, গুগল নেক্সাস ৭ এবং নেক্সাস ১০।
গুগল প্লে স্টোর লিংকঃ গ্র্যান্ড থেফট অটো: ভাইস সিটি
সবশেষে নিচে দেখে নিন রকস্টারের প্রকাশিত ভাইস সিটি ট্রেইলার।
জিটিএ ভাইস সিটি খেলতে যাচ্ছেন কি? অ্যান্ড্রয়েড এ পর্যন্ত আপনার খেলা সবচেয়ে ভালো এইচডি গেম কোনটি?

HTC Desire HD তে কি চালাতে পারব?
খুব সম্ভবত চলবে। সবচেয়ে ভালো হয় আপনার সেট থেকে প্লে স্টোরে ভাইস সিটির লিংকে প্রবেশ করে দেখুন। কম্প্যাটিবল কি না দেখাবে।
কষ্ট পেলাম সাপোর্ট করে না 🙁
এখনই কষ্ট পাওয়ার কারণ নেই। অনেক সেটই আনসাপোর্টেড দেখায় কিন্তু পরে ঠিকই কাজ করে। আপনি কিছুদিন অপেক্ষা করুন। তারপর GTA Vice city apk + data download for HTC Desire HD লিখে সার্চ করুন। আশা করি পেয়ে যাবেন।
baiya plz plz plz bolen ata ki symphony w5 kaj korbe.koto tuku download kora lagbe
ডাউনলোড সাইজ প্রায় দেড় গিগাবাইট। ডব্লিউ ৫-এ চলবে কি না ঠিক বলতে পারছি না।
মাত্র কিনলাম প্লে স্টোর থেকে। ১.৪ জিবি ডাটা ফাইল ডাউনলোড হচ্ছে।
খেলার পর আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন অবশ্যই।
অসাধারন গ্রাফিক্স। পিসি গেমিং অভিজ্ঞতার মতই লাগছে। আমার HavIt joystick টিও এই গেমে কাজ করে।
ধন্যবাদ। আপনার কোন ডিভাইস?
Samsung Galaxy S3
Vai ami kisu din dhore play store dukte parsi na…..pls help me….
জিপিতে এই সমস্যা মূলত। ভিপিএন ইউজ করেন।
Vpn ki…..n ki vabe use kore….?
টরেন্ট থেকে ডাউনলোড করে দেখতে পারেন চলে নাকি।
ফোনে ১ গিগা প্রসেসর আর ১ গিবি র্যাম থাকলীই চলার কথা।
সুপার ফালতু :# ট্যাব এ ফুল সাপোর্ট করে , কিন্তু গেমটা খেলে মজা পাইলাম না । পিসিতেই মজা !!
আমার এক ভাই এক্সপেরিয়া মিনিতেও এটা খেলেছেন এবং ভালোই মজা পেয়েছেন। আসলে একেকজনের চাহিদা একেক রকম। আমি অবশ্যই পিসির পূর্ণ স্বাদ ছোট্ট ডিভাইসে আশা করবো না। 🙂
তা ঠিক ।।
Vai VPN ki……?
খেলেছি। গ্রাফিক্স ভাল, মানে পিসি এর মতনই। কিন্তু কন্ট্রোল করে মজা নাই। 🙁
রেসিং গেম ট্যাব/ফোন এ খেলে খুব মজা কিন্তু এইধরনের বা বিভিন্ন এফপিএস গেম খেলে মজা পাওয়া যায় না। 🙁
দয়া করে প্লীজ জানান, এই গেমটা কি Symphony w20 তে খেলা যাবে? হাই রেজুলেশন দরকার নেই, লো রেজুলেশনে চলবে কিনা প্লীজ জানাবেন। 🙂